24/02/2026
🏗️ পাইলিং শুরুর আগে কেন সয়েল টেস্ট রিচেকিং জরুরি?
সামনের সপ্তাহে আমাদের নতুন প্রজেক্টের পাইলিং কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
তার আগে আমরা সয়েল টেস্ট পুনরায় (Rechecking) করছি।
অনেকে ভাবেন, “আগে তো টেস্ট করা হয়েছে, আবার কেন?”
📌 কারণ:
✔ সময়ের সাথে মাটির অবস্থা পরিবর্তন হতে পারে
✔ বৃষ্টি বা ভরাটের কারণে মাটির শক্তি কমে যেতে পারে
✔ সঠিক পাইল গভীরতা নিশ্চিত করা জরুরি
✔ ভবিষ্যতে বসে যাওয়া (Settlement) রোধ করা প্রয়োজন
সাধারণত SPT ও বোরহোল টেস্টের মাধ্যমে মাটির শক্তি যাচাই করা হয়।
👉 নিরাপদ ভবন নির্মাণে সঠিক সয়েল টেস্টই প্রথম ধাপ।
সচেতন হোন, নিরাপদ নির্মাণ নিশ্চিত করুন।