Voice of AMIE, IEB

Voice of AMIE, IEB আইইবির "এএমআইই" শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের মিশন ও ভিশন।

Congratulations Everybody.
27/10/2024

Congratulations Everybody.

প্রিয় ভাই ও বোনেরা, ৭০ বছরের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ আমাদের এএমআইই শিক্ষা ব্যবস্থা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সার...
12/09/2024

প্রিয় ভাই ও বোনেরা,
৭০ বছরের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ আমাদের এএমআইই শিক্ষা ব্যবস্থা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সারাদেশে স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
ঠিক তেমনি এএমআইই এর বৈষম্য নিরসনে আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিকাল ৩.০০ ঘটিকায় ছাত্র আন্দোলনের এক জরুরী বৈঠক এর আয়োজন করা হয়েছে।
স্থান : আইইবি প্রাঙ্গণ।

আয়োজনে:
বৈষম্য বিরোধী এএমআইই ছাত্র আন্দোলন, আইইবি।

গ্রাম শুধু দেখতেই সুন্দর!আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদে...
22/06/2024

গ্রাম শুধু দেখতেই সুন্দর!

আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরকা পড়েন না কেন, অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন, মেয়ের ভাই নাই কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া, আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা, এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা। তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী (হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। আর একজন নার্সিং এ পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে তেমনি সরকারি মেডিকেলে এমবিবিএস পড়ুয়া কাউকেও সেরকম ই ভাবে। এলাকার একটা কলেজে থেকে ডিগ্রি পাশ করা মেয়ে, আর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা একই জিনিস ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে। যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা, কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা। যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে। যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না।তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)

(জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও,একজন খাটি গ্রাম্য মানুষ হয়েও এ কথাগুলো লিখার একমাত্র কারন তিক্ততা,কাউকে কষ্ট দেওয়ার জন্য লিখিনি।)

ভার্সিটি পড়ুয়া / বেকার যে কেউ আশা করি কথাগুলো রিলেট করতে পারবে। কারন ঈদের ছুটিটা সবার জন্য সুখকর নয়!

©এইচ এম মহসিন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এএমআইই-এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৫ এপ্রিল, ২০২২  #খ্রি_শুক্রবার_বিকাল ০৫:০০ টায় আ...
12/04/2022

পবিত্র মাহে রমজান উপলক্ষে এএমআইই-এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ১৫ এপ্রিল, ২০২২ #খ্রি_শুক্রবার_বিকাল ০৫:০০ টায় আইইবি সদর দফতর¯’ পুরাতন ভবনের সেমিনার হলে “ইফতার ও দোয়া-মাহ্ফিল” আয়োজন করা হয়েছে।

চিন্তার বিষয়।
12/08/2021

চিন্তার বিষয়।

ভারতের এএমআইই কোর্সের ভর্তি বন্ধ এবং বাংলাদেশের এএমআইই এর ভবিষ্যৎ।

আন্তর্জাতিক ভাবে স্বীকৃতিপ্রাপ্ত সারা দুনিয়ার সবচেয়ে বড় এসোসিয়েট মেম্বারশিপ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (AMIE) ডিগ্রি যা আইইআই (iei) পরিচালনা করে। বিশ্বজুড়ে এর সুনাম আকাশচুম্বী।
কিন্তু নিজ দেশের কিছু টেকনিক্যাল বডি এর বিরোধী হয়ে উচ্চআদলতে এক্রিডিটেশন এর চ্যালেঞ্জ করেছিলো যার ফলাফল হলো নতুনকরে ২০২০ সাল থেকে এএমআইই ভর্তি বন্ধ হয়ে গেছে।
মামলাটির বাদি পক্ষ হলো AICTE (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION )
মামলাটা ২০১২ সাল থেকে আজও বিচারাধীন।

বাংলাদেশের এএমআইই শিক্ষার বেহাল দশার পরিবর্তনের জন্য প্রায় এক যুগ ধরে আন্দোলন চলছে যেখানে ভারতের এএমআইই কে স্ট্যান্ডার্ড ধরা হতো। অতি পরিতাপের বিষয় হলো সেই রেফারেন্স টানাটা এখন খাল কেটে কুমির আনার শামিল হবে।
রায় যেটাই আসুক বাংলাদেশেও এর একটা ইম্প্যাক্ট পড়বে বলে মনে হচ্ছে।
পাকিস্তান পিরিয়ডে আইইবির এবং এএমআইই এর জন্ম। সেই থেকে ধুকে ধুকে এই শিক্ষা ব্যবস্থা চলমান। এর উন্নতি তো ঘটেইনি বরং ক্রমশ অবনতির দিকে ফিরেছে।
পাশের হার মাত্র ৪%-৫%। বহু শিক্ষার্থীর জীবন নষ্ট হয়েছে কোর্সটি করতে গিয়ে। শতকরা নব্বই ভাগই পাশ করতে পারেনা। আধুনিক যুগের বর্বর শিক্ষা ব্যবস্থার নাম হলো এএমআইই।
যার জাতীয় এক্রিডিটেশনে রয়েছে গোজামিল ডেক্লারেশন। এএমআইই এর শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো না হলে অচিরেই এই শিক্ষা ব্যবস্থা বিলীন হতে পারে।

© মোহাম্মদ আজমল হোসেন প্রিন্স
১২/০৮/২১
আইইআই, ভারত।

10/08/2021

থেমে নেই কেউ আপন গতিতে ঘুরছে মহাবিশ্বের গ্রহপূঞ্জ ও পৃথিবী
শুধু ব্যতিক্রম থেমে আছে এএমআইই।
তাই দেখে হিংস্মাত্বক হাসি দেই আইইবি

Israel=IEBPalestine = AMIEAMIE দের উপর IEB এর নীতি অনেকটা ফিলিস্তিনের উপর ইজরায়েলের মত।চলুন দেখি কতটা মিল আছে।১) Palesti...
16/05/2021

Israel=IEB
Palestine = AMIE

AMIE দের উপর IEB এর নীতি অনেকটা ফিলিস্তিনের উপর ইজরায়েলের মত।
চলুন দেখি কতটা মিল আছে।

১) Palestine কে Israel যেমন স্বীকৃতি দেই নি আজো তেমনি AMIE কে জাতীয় স্বীকৃতির ব্যবস্থা IEB করেনি বিগত ৭৩ বছর ধরে।
২)বেআইনিভাবে বিভিন্ন নথি কিংবা Google Map এ Palestine এর নাম যেমন Israel মুছে ফেলতেছে বা ফেলতে সক্ষম হয়েছে
ঠিক তেমনি IEB এর অফিসিয়াল ওয়েবসাইট AMIE কে মুছে ফেলেছে এবং IEB এর একাডেমিক কার্যাবলিতে অফিসিয়ালি AMIE কে স্কিপ করা হয়েছে এবং হচ্ছে।

৩) ইজরাইল যেমন ফিলিস্তিনকে নিষ্ক্রিয় এবং কার্যত নিশ্চিহ্ন করে দিতে চাই
আইইবি ও তেমনি এএমআইই কে ধীরে ধীরে সুকৌশলে বছরের পর বছর যাবৎ বন্ধ করে দিতে চাই নিশ্চিহ্ন করে দিতে চাই।

৪) ইজরায়েল যেমন ফিলিস্তিনের জায়গা দখল করে
তেমনি আইইবি ও এএমআইই দের উন্নয়ন করবে বলে এএমআইই দের একমাত্র পড়ার জায়গা লাইব্রেরী, ক্লাসরুম সবখানে জায়গা দখল করে।

৫) ইজরায়িলের সাম্য আর ন্যায় বিচার এবং মানবাধিকার এর বুলির মত আইইবি ও স্লোগান দেই উন্নত জগৎ গঠন করুন।

15/05/2021

'সত্য কথার প্রধান সমস্যা হলো সত্যকথা শুনতে ভালো লাগে না। যে বলে তাকেও ভালো লাগে না। মিথ্যা কথা শুনতে ভালো লাগে। যে মিথ্যা বলে তাকেও ভালো লাগে।'
―হুমায়ূন আহমেদ

 গত ৭৩ বছরে এএমআইই দের জন্য আইইবি এর কর্মকাণ্ড অদৃশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে এএমআইই সম্...
07/05/2021


গত ৭৩ বছরে এএমআইই দের জন্য আইইবি এর কর্মকাণ্ড অদৃশ্য।
মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যে এএমআইই সম্পর্কে কোন তথ্য নেই।
খুবই দু:খজনক।
এর অন্যতম কারন হলো এএমআইই নিয়ে আইইবি কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলা।
অথচ ৭৩ বছর পার করে এএমআইই শিক্ষাকে #জাতীয়_স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়েছে।

তাই সকলের উচিত প্রতিবাদ স্বরুপ আইইবির ইঞ্জিনিয়ার্স ডে বয়কট করা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of AMIE, IEB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share