Children Science Congress

Children Science Congress ৩য়-১২শ শ্রেণী পর্যন্ত যেকোনো শিক্ষার্থী এই কংগ্রেসে অংশ নিতে পারবে

একটা সময় ছিল যখন মুখস্ত করাটা ছিল এগিয়ে থাকার একটা বিশেষ গুণ। যে যতো বেশি তথ্য মনে রাখতে পারে সে এগিয়ে থাকে। ব্লুমস ট...
10/03/2026

একটা সময় ছিল যখন মুখস্ত করাটা ছিল এগিয়ে থাকার একটা বিশেষ গুণ। যে যতো বেশি তথ্য মনে রাখতে পারে সে এগিয়ে থাকে। ব্লুমস ট্যাক্সোনমিতে তারপরের ধাপে বোঝা এবং সর্বোচ্চ ধাপে “সৃষ্টি”কে রাখা হয়েছে। কিন্তু আইসিটির সর্বব্যাপী বিস্তারের ফলে এখন মুখস্তের ব্যাপারটা একেবারেই গৌণ হয়ে গেছে। আমাদের অনেক অনেক ক্রিয়েটর দরকার। ক্রিয়েটর কে হবে – যে চিন্তা করতে পারে, একটা কিছু জেনে সেটা প্রয়োগ করতে পারে এবং সেখান থেকে নিজেকে একজন প্রবলেম সলভার হিসেবে গড়ে তুলতে পারে।
এআই এর যুগে তো এটা আরও গুরুত্বপূর্ণ কারণ AI অনেক কিছু করে দিতে পারে, কিন্তু সে চিন্তা করতে পারে না। সামনের পৃথিবীতে তারাই নেতৃত্ব দেবে, যারা গভীর চিন্তা করতে শিখবে এবং যারা চিন্তায় পারদর্শী হবে।

তাহলে আগামীর পৃথিবীর জন্য আমরা কীভাবে আমাদের সন্তানদের তৈরি করবো? এই চিন্তাশীল হওয়ার শুরুটা কোত্থেকে? আমরা মনে করি এই শুরুটা করা দরকার খুব বেসিক জায়গা থেকে। শুধু স্কুলের পরীক্ষায় ভালো মার্ক পাওয়াটাকে Aim in Life করা যাবে না। দরকার বিজ্ঞানের একদম গভীরে গিয়ে দেখা, একদম প্রাইমারি স্কুল থেকেই। ভিত্তিটা যদি ছোটবেলায় মজবুত না হয়, তবে বড় হয়ে শুধু টেকনিক শিখে খুব বেশি দূর যাওয়া যাবে না।

আমরা চাই আমাদের সন্তানরা যেন স্রেফ প্রযুক্তির পেছনে না ছুটে প্রযুক্তির নিয়ন্ত্রক হতে শেখে। এই ভাবনা থেকেই আমরা বেশ কিছুদিন ধরে একটা কাজ করছি। আমরা ভাবলাম, কেন আমরা সায়েন্স, টেকনোলজি আর ম্যাথ মিলিয়ে প্রাইমারির বাচ্চাদের জন্য একদম নতুন একটা আউটলাইন তৈরি করি না? সেই ভাবনার ফলই হলো আমাদের এই ‘STEM Foundation Course’।

তবে, কোন অলিম্পিয়াড কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই কোর্স আমরা ভাবিনি।

এটি আমাদের একদম প্রথম ব্যাচ, দুইমাসে ২০ টি অনলাইন সেশনের মাধ্যমে কোর্সটি কমপ্লিট করা হবে। ৩য় থেকে ৫ম শ্রেণির খুদে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিলেবাস সাজানো হয়েছে। অনলাইন সেশনগুলোর শেষে ম্যাসল্যাবে হাতে কলমে ল্যাবরেটরি-প্রজেক্টের মধ্য দিয়ে কোর্সটি সমাপ্ত হবে।

আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন লিংক ও ডিটেইল কোর্স আউটলাইনঃ https://lnkd.in/gGFN_cGw

We are pleased to invite you and your child/student to ‘Olympiad Open Day 2026’, a specialized guidance session organize...
01/01/2026

We are pleased to invite you and your child/student to ‘Olympiad Open Day 2026’, a specialized guidance session organized by the Society for the Popularization of Science, Bangladesh (SPSB) and the Bangladesh Open Source Network (BdOSN).

As international competitions in Mathematics, Science, and Robotics become increasingly competitive, early and structured preparation has become essential. Our goal is to provide a clear, actionable roadmap for students aiming for national and international success in 2026.

The session will feature insights from international award-winning students and their guardians, offering a unique perspective on balancing academics with Olympiad preparation.

Event Highlights:
Preparation timelines for IMSO, IJSO, WRO, IRO, AI, Scratch and the Programming Olympiad.
Consultation with expert mentors.
Access to resources and preparation materials.

Schedule:
When: Friday, Jan 2, 2025 (4:00 PM – 6:00 PM)
Where: Green City Center, Dhanmondi, Dhaka.

Due to the interactive nature of this event, we have limited seating available. We encourage you to complete the registration at your earliest convenience via this link:
https://forms.gle/tWmAjCbvDaGqjSSr5


29/12/2025

বাংলাদেশে বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক, সব পর্যায়েই বিজ্ঞান, গণিত ও রোবটিক্স নিয়ে নানা অলিম্পিয়াড আয়োজিত হচ্ছে। এসব অলিম্পিয়াডে আমাদের শিক্ষার্থীরা যে শুধু জাতীয় পর্যায়ে ভালো করছে তা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য সম্মান বয়ে আনছে। এর ফলে দেশ ও বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার দারুণ সব সুযোগও তৈরি হচ্ছে।

আজকাল অনেক অভিভাবকই চান সন্তানকে অলিম্পিয়াডে যুক্ত করতে বা সন্তানের আগ্রহের জায়গাটি খুঁজে বের করতে। কিন্তু শুরুটা কোত্থেকে করবেন, এ নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। গণিত, বিজ্ঞান, রোবট কিংবা প্রোগ্রামিং, কোন পথে এগোলে ২০২৬ সালে আপনার সন্তানও হতে পারে বিশ্বজয়ী? সেই সঠিক গাইডলাইন দিতেই আমাদের এই আয়োজন।

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড এবং মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য জুনিয়র সায়েন্স, রোবটিক্স, প্রোগ্রামিং ও এআই অলিম্পিয়াড; সবকিছুরই ২০২৬ সালের টাইমলাইন, বিভিন্ন কোর্স ও প্রস্তুতির বিস্তারিত থাকছে এই আয়োজনে। পাশাপাশি প্রতিটি অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থী এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে তাদের সঙ্গী হওয়া অভিভাবকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবেন।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর এই বিশেষ আয়োজনকে আমরা বলছি 'Olympiad Open Day 2026'। একে কেবল একটি সেমিনার না বলে আগামীর চ্যাম্পিয়ন তৈরির একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ বলা যেতে পারে।

🎯 কেন অংশগ্রহণ করবেন?
এখানে আপনি পাচ্ছেন ২০২৬ সালের অলিম্পিয়াড প্রস্তুতির পুরো বছরের টাইমলাইন। সরাসরি কথা বলার সুযোগ থাকছে আন্তর্জাতিক অলিম্পিয়াড পদকজয়ী এবং অভিজ্ঞ মেন্টরদের সাথে। জানুন, শিখুন এবং আপনার সন্তানের আগামী বছরের প্রস্তুতির পরিকল্পনা সাজিয়ে নিন এখনই।

📅 কবে ও কোথায়?
🗓 তারিখ: ২ জানুয়ারি ২০২৫, শুক্রবার
🕔 সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
📍 ভেন্যু: গ্রিন সিটি সেন্টার, সাতমসজিদ রোড, ধানমন্ডি।

📝 রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা।

আসন সংখ্যা সীমিত। দেরি না করে আজই আপনার ও আপনার সন্তানের আসনটি নিশ্চিত করুন।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/tWmAjCbvDaGqjSSr5

আসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬! আপনার উদ্ভাবন কি প্রস্তুত? 🚀বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিজ্ঞ...
22/12/2025

আসছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬!
আপনার উদ্ভাবন কি প্রস্তুত? 🚀

বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের (NMST) বাস্তবায়নে আয়োজিত হতে যাচ্ছে "বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬"।

আপনি কি একজন উদ্ভাবক, গবেষক কিংবা উদ্যোক্তা? আপনার আইডিয়া বা উদ্ভাবন কি বদলে দিতে পারে আগামীর বাংলাদেশ? তবে এই অনন্য প্ল্যাটফর্মটি আপনারই জন্য!

💡 কেন অংশগ্রহণ করবেন?
- আপনার উদ্ভাবন প্রদর্শনের সুযোগ।
- বিনিয়োগকারীদের সাথে সরাসরি সংযোগ ও বাণিজ্যিকীকরণের পথ প্রশস্ত করা।
- বিটুবি (B2B) সেশন, কর্মশালা ও প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
- সেরা উদ্ভাবকদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ সম্মাননা।

📅 প্রদর্শনীর সম্ভাব্য তারিখ: ২৯ - ৩১ জানুয়ারি ২০২৬
📍 স্থান: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, ঢাকা।
📝 আবেদন সংক্রান্ত তথ্য:

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৫

আবেদন লিঙ্ক: https://forms.gle/vfuwNseJwsVhPwPMA

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: www.nmst.gov.bd

"স্বপ্ন থেকে উদ্ভাবন, সমৃদ্ধি আনবে বাণিজ্যিকীকরণ"

আসুন, নতুনত্বের সন্ধানে এক হই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। 🇧🇩

৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞান সেশন!উজবেকিস্তান আইএমএসও দলের মেন্টর মাখফুজা চুল্লিয়েভার সাথে আগাম...
17/12/2025

৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞান সেশন!

উজবেকিস্তান আইএমএসও দলের মেন্টর মাখফুজা চুল্লিয়েভার সাথে আগামীকালের সেশন শুরু হবে বিকেল ৬টায়, ম্যাসল্যাবে। মেন্টর অনলাইনে যুক্ত থাকলেও, শিক্ষার্থীরা ল্যাবে বসেই সরাসরি ক্লাসটি করবে। গ্রুপ এক্টিভিটি আর থার্মাল প্রোপার্টিজ এর বিস্তারিত সেশন এর পাশাপাশিও থাকবে হাতে কলমে ম্যাসল্যাব ইন্সট্রুমেন্ট এর সাথে পরিচয় পর্ব।

এই সেশনটি গণিত ও বিজ্ঞানে আগ্রহী যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে। অংশগ্রহনের জন্য কমেন্টে দেওয়া গুগল ফর্মটি পূরণ করতে হবে।

সেশনের বিস্তারিত:
📅 তারিখ: ১৮ ডিসেম্বর। ২০২৬
⏰ সময়: সন্ধ্যা ৬:০০ টা
📍 স্থান: MASLab, লেভেল ১২, গ্রীন সিটি সেন্টার (আবাহনী মাঠের বিপরীতে), সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
🗺️ গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/GopNKqSejz96JRgp6

আসন সংখ্যা মাত্র ২০টি। রেজিস্ট্রেশনের শেষ সময়: আজ রাত দশটা।

👇 রেজিস্ট্রেশন লিংক: রেজিস্ট্রেশন করতে নিচের প্রথম কমেন্টটি দেখুন।

Special Science Session Tomorrow for Grades 3-6!
17/12/2025

Special Science Session Tomorrow for Grades 3-6!

Special Science Session Tomorrow! (Grades 3-6)

We are happy to announce a special science session with our International Mentor, Ms. Makhfuza Chullieva, scheduled for tomorrow, 18th December, at 6 pm.

To make this learning experience more interactive, we have upgraded this class to an in-person event where students can participate in special group activities while learning about "Thermal Properties."

Although our mentor will guide the session online, students will gather at the lab/classroom to collaborate and learn together effectively. This session is open to all Math & Science students up to grade 6 and is completely FREE.

Topic: Thermal Properties
Who can join: Students of Grades 3 to 6
Language: English

Event Details:
📅 Date: Tomorrow, December 18th
⏰ Time: 6:00 PM
📍 Venue: MASLab, Building #758, (Level 12), Green City Center (Opposite Abahoni Field), Sat Masjid Road, Dhanmondi, Dhaka.

⚠️ Important:
A. This session is FREE.
B. Seats are strictly limited to 20 students.
C. Please reserve your spot by TONIGHT (Dec 17th).

👇 Registration Link: Please check the first comment below to register!

05/10/2025
08/07/2025
আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা-"আলো জানো?"আজ ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদ...
16/05/2025

আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা-"আলো জানো?"

আজ ১৬ মে আন্তর্জাতিক আলোক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি উদ্যোগে আলো বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ক্যাটাগরি:
1. জুনিয়র ক্যাটাগরি: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রশ্ন থাকবে ২০টি, সময় ১৫ মিনিট।
লিংক: https://form-timer.com/start/e8c8634d

2. সিনিয়র ক্যাটাগরি: নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। প্রশ্ন থাকবে ১৫টি, সময় ১৫ মিনিট।
লিংক: https://form-timer.com/start/118e1478

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
কুইজ শুরু করার আগে গুগল ক্রোম ব্রাউজারে পূর্ব থেকেই গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে।

সবার জন্য শুভকামনা!

সবাইকে ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক।
30/03/2025

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

কেমন হলো কুইজ? বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে এ কুইজের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ মার্চ। পুরস্কার হিসেবে থাকছে বই...
08/03/2025

কেমন হলো কুইজ?

বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ উপলক্ষে এ কুইজের ফলাফল প্রকাশ করা হবে আগামী ১০ মার্চ। পুরস্কার হিসেবে থাকছে বই ও সার্টিফিকেট।

ফলাফল জানতে চোখ রাখো আমাদের ফেসবুক পেইজে।

Address

210/2, Sheltech Niribili, Elephant Road
Dhaka
1206

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 13:00
15:00 - 19:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801730716522

Alerts

Be the first to know and let us send you an email when Children Science Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Children Science Congress:

Share