28/06/2025
অদ্য ২৮ জুন ২০২৫ শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান বিএসইসি'র প্রতিষ্ঠান জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড(জিইএমকো) পরিদর্শন করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, বিএসইসি'র সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ আনোয়ারুল আলম, বিএসইসি’র পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ডঃ মোঃ বেলাল হোসেন, বিএসইসি বিপণন বিভাগীয় প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান খান, জিইএমকো ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, চট্টগ্রামের প্রতিষ্ঠান প্রগতি, ইসিএল ও গাওলি’র ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মহোদয় প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে জিইএমকো’র সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন । সভায় জিইএমকো’র ট্রান্সফরমারের গুনগত মান ও বিপণন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরিশেষে, সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।