12/05/2026
✪✪ 5S ✪✪
√√ 5S কি
৫S হলো একটি কর্মক্ষেত্র গোছানো, পরিষ্কার ও দক্ষভাবে পরিচালনার পদ্ধতি। এটি মূলত শিল্প-কারখানা, বিশেষ করে গার্মেন্টস, উৎপাদন ও অফিস ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়।
৫S এর মাধ্যমে কর্মক্ষেত্র নিরাপদ, সুন্দর, দ্রুত কাজের উপযোগী এবং উৎপাদনশীল হয়।
1️⃣ Sort — সাজানো / অপ্রয়োজনীয় জিনিস আলাদা করা
যে জিনিস দরকার নেই তা সরিয়ে ফেলা।
2️⃣ Set in Order — সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখা
প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট স্থানে রাখা যাতে সহজে পাওয়া যায়।
3️⃣ Shine — পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
কর্মক্ষেত্র ও মেশিন সব সময় পরিষ্কার রাখা।
4️⃣ Standardize — মান নির্ধারণ করা
সব কাজের জন্য নির্দিষ্ট নিয়ম ও স্ট্যান্ডার্ড তৈরি করা।
5️⃣ Sustain — অভ্যাসে পরিণত করা / শৃঙ্খলা বজায় রাখা
নিয়ম মেনে প্রতিদিন কাজ করার অভ্যাস তৈরি করা।
➤৫S কে আবিষ্কার করেছেন?
৫S পদ্ধতিটি জাপানের শিল্প ব্যবস্থাপনা থেকে এসেছে।
এটি বিশেষভাবে জনপ্রিয় করে তোলে Toyota Motor Corporation এর উৎপাদন ব্যবস্থা।
গার্মেন্টসে ৫S কেন গুরুত্বপূর্ণ?
✅ কাজের গতি বাড়ায়
✅ সময় অপচয় কমায়
✅ দুর্ঘটনা কমায়
✅ কোয়ালিটি উন্নত করে
✅ বায়ার ও কমপ্লায়েন্স বজায় রাখতে সাহায্য করে
✅ কর্মক্ষেত্র সুন্দর ও নিরাপদ রাখে
➤ পরিশেষে বলা যায় যে,
“৫S একটি শৃঙ্খলিত কর্মজীবনের পরিচয় প্রধান করে।
৫S পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল কর্মক্ষেত্রই সফলতার প্রথম ধাপ।”