design & build PRO

Directions Website

design & build PRO 'Design, Construction & Consultancy'

🇲🇾 মালয়েশিয়া গেলে কোথায় কী কিনবেন? 🛍️ | Kuala Lumpur Shopping Guideকুয়ালালামপুরে শপিং করতে গিয়ে অযথা বেশি টাকা খরচ ...
17/10/2026

🇲🇾 মালয়েশিয়া গেলে কোথায় কী কিনবেন? 🛍️ | Kuala Lumpur Shopping Guide

কুয়ালালামপুরে শপিং করতে গিয়ে অযথা বেশি টাকা খরচ করবেন না! 😉 কোন জিনিস কোথায় তুলনামূলক কম দামে পাবেন, জেনে নিন এই ছোট্ট গাইডে।

🛍️ ১. Petaling Street (Chinatown) — ব্যাগ, ঘড়ি, সানগ্লাস ও স্ট্রিট শপিং। দরদাম করতে ভুলবেন না!

🍫 ২. Mydin Kotaraya — চকলেট, কফি, বিস্কুট ও পরিবারের জন্য স্ন্যাকস কেনাকাটা।

💻 ৩. Plaza Low Yat — মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা ও গ্যাজেটস।

👗 ৪. Sungei Wang Plaza — বাজেটের মধ্যে পোশাক, ব্যাগ ও ফ্যাশন আইটেম।

🛍️ ৫. Berjaya Times Square — পোশাক, জুতা ও বিভিন্ন ধরনের শপিং।

🎁 ৬. Central Market (Pasar Seni) — মালয়েশিয়ার ঐতিহ্যবাহী বাটিক, হস্তশিল্প ও স্যুভেনির।

👟 ৭. Mitsui Outlet Park — অরিজিনাল ব্র্যান্ডের পণ্য ডিসকাউন্টে পাওয়ার সুযোগ।

💎 ৮. Pavilion KL & Suria KLCC — প্রিমিয়াম ব্র্যান্ড, বিলাসবহুল শপিং ও আন্তর্জাতিক ব্র্যান্ডের কালেকশন।

💄 ৯. Watsons & Guardian — স্কিনকেয়ার, বিউটি প্রোডাক্ট ও ব্যক্তিগত যত্নের সামগ্রী।

🛒 ১০. 1 Utama Shopping Centre — ফ্যাশন, লাইফস্টাইল ও বিভিন্ন ব্র্যান্ডের কেনাকাটার জন্য জনপ্রিয় একটি বড় মল।

📌 স্মার্ট শপিং টিপস:
✅ স্ট্রিট মার্কেটে দরদাম করুন।
✅ ইলেকট্রনিকস কেনার আগে ওয়ারেন্টি ও পণ্যের সত্যতা যাচাই করুন।
✅ কসমেটিকস কেনার সময় মেয়াদ ও আসল-নকল দেখে নিন।
✅ এয়ারপোর্টে যাওয়ার আগে লাগেজের ওজন পরীক্ষা করুন।
✅ সব দোকানে একই দাম নয়—কেনার আগে কয়েকটি দোকানে দাম তুলনা করুন।

❤️ পোস্টটি Save করে রাখুন, মালয়েশিয়া ভ্রমণে কাজে লাগবে!

💬 আপনি মালয়েশিয়া গেলে সবার আগে কোথায় শপিং করতে চাইবেন—Chinatown, Mydin নাকি Pavilion KL? কমেন্টে জানান!

— at Petronas Twin Tower, Kuala Lumpur Malaysia.

Roadside Decorative Lighting.WhatsApp : 01755-842781
27/02/2026

Roadside Decorative Lighting.

WhatsApp : 01755-842781

16/01/2026

নির্মাণাধীন বিষ্ণুপুর পূর্বপাড়া বাইতুল মা'মুর জামে মসজিদ।
লোকেশন: বিষ্ণুপুর (পূর্বপাড়া), পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল।

সকলের সহযোগিতা একান্ত কাম্য।

মসজিদ নির্মাণ কাজে মুক্ত হস্তে দান করুণ।

বিকাশ ও নগদ: ০১৭৩৬০৩১৫০৯
বিকাশ: ০১৩১৬০৯৭৫৮৮

' সি অ্যান্ড বি ' রোড মানে কী? বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে বা গুরুত্বপূর্ণ উপজেলায় একটি জায়গার নাম প্রায়শই শো...
09/01/2026

' সি অ্যান্ড বি ' রোড মানে কী?

বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহরে বা গুরুত্বপূর্ণ উপজেলায় একটি জায়গার নাম প্রায়শই শোনা যায় – ' সি অ্যান্ড বি ' মোড়, ' সি অ্যান্ড বি ' ঘাট, কিংবা ' সি অ্যান্ড বি ' কোয়ার্টার।

জায়গাগুলোর নামের শুরুতে ' সি অ্যান্ড বি ' কথাটি থাকলেও, অনেকেই জানেন না আসলে এই ' সি অ্যান্ড বি ' মানে কী, ক্যানো এমন নাম, এর পেছনের ইতিহাসই বা কী।

*** ' সি অ্যান্ড বি ': শব্দের অর্থ ও উৎস ***

' সি অ্যান্ড বি ' মূলত একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণ রূপ হলো Communication & Building। এটি একটি সরকারি বিভাগ ছিলো; যার কাজ ছিলো রাস্তাঘাট, সেতু এবং সরকারি ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

১৭৮১ সালে, তখনকার ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষে ( যার একটি অংশ ছিলো আজকের বাংলাদেশ ) গঠিত হয় এই Communication & Building Directorate।

এর উদ্দেশ্য ছিলো- প্রশাসনিক যোগাযোগ সহজ করা, রাস্তাঘাট তৈরি করা এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভবন নির্মাণ করা। এই বিভাগের অধীনে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠে কোয়ার্টার, অফিস, রেস্ট হাউজ, ঘাট এবং মোড়, যেগুলোর নামের আগে যুক্ত হয় ' সি অ্যান্ড বি ' । সময়ের সাথে সাথে এই নামগুলো জায়গার নাম হিসাবেই স্থায়ী হয়ে গেছে।

*** পরিবর্তনের ধারাঃ ১৯৬২ সালের বিভাজন ***

সময়ের পরিবর্তনে এবং কাজের পরিধি বাড়তে থাকায় ১৯৬২ সালে ' সি অ্যান্ড বি ' বিভাগকে ভাগ করে দেওয়া হয় দু'টি আলাদা বিভাগেঃ

Communication ( C ) অংশটি থেকে গঠিত হয়– সড়ক ও জনপথ অধিদপ্তর ( Roads and Highways Department – RHD )। এটি বর্তমানে দেশের সড়ক, মহাসড়ক, সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত।

অপরদিকে, Building ( B ) অংশটি থেকে গঠিত হয় – গণপূর্ত অধিদপ্তর ( Public Works Department – PWD )। এটি সরকারের বিভিন্ন ভবন, অফিস, আবাসন ইত্যাদি নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

এই বিভাজনের পরও ' সি অ্যান্ড বি ' নামে থাকা জায়গাগুলোর নাম আর পরিবর্তন হয়নি, ফলে সেগুলো ঐতিহাসিক নাম হিসেবে আজও টিকে আছে।

উল্লেখ্য, তখনকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের SDO- Sub Divisional Officer বর্তমানে SDE- Sub Divisional Engineer;

আর তাদের অধীনে থাকতো SO- Sectional Officer যা বর্তমানে SAE- Sub Assistant Engineer পদে রূপান্তরিত হয়েছে।

*** সি অ্যান্ড বি 'র ইট ***

পুরনো কোনো ভবন ভাঙ্গলে অনেক সময় দেখা যায় লালচে মাটির গায়ে খোদাই করা অক্ষর — C & B। কারণ সেই সময় PWD'র নিজস্ব ইটভাটা আর স্টোর ছিলো। সব নির্মাণকাজেই সেই ইট ব্যবহার হতো। আজ আর সেসব ভাটা নেই, কিন্তু ইটগুলো এখনও ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেছে।

*** বর্তমান প্রেক্ষাপট ***

আজকের দিনে ' সি অ্যান্ড বি ' মোড় বা ' সি অ্যান্ড বি ' কোয়ার্টার বলতে আমরা যেসব স্থান বুঝি, সেগুলোর অনেকটাই এখন পিডব্লিউডি ( PWD ) বা সওজ ( RHD ) এর আওতায় পরিচালিত হয়। কিছু জায়গা পুরনো কোয়ার্টার হিসেবে পড়ে আছে, আবার কিছু জায়গায় আধুনিক স্থাপনা গড়ে উঠেছে।

তবে নামগুলো টিকে আছে ইতিহাসের সাক্ষ্য হয়ে — নতুন প্রজন্মের অনেকেই হয়তো জানেন না এগুলোর পেছনে গভীর ঐতিহাসিক ভিত্তি রয়েছে। ' সি অ্যান্ড বি ' নামটি আমাদের দেশের ভৌত অবকাঠামোর প্রাচীন শেকড়ের প্রতীক।

' সি অ্যান্ড বি ' শুধু একটি নাম নয়, এটি আমাদের দেশের প্রাচীন অবকাঠামোগত উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নামের পেছনে রয়েছে ব্রিটিশ আমলে শুরু হওয়া যোগাযোগ ও নির্মাণ কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস।

[ সংগৃহীত ]

Address

Paragon Tower, House No. 32, Road No. 6, Basila City Developers Limited, Basila, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when design & build PRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby engineering companies