17/07/2026
ইহা একটি সচেতনতামূলক পোস্ট। আসুন নিজে জানি, অন্যকে জানার সুযোগ করে দেই।
-----------------------------------------------------
সিমেন্টের ব্যবহার ও সংরক্ষণের ক্ষেত্রে একজন সচেতন প্রকৌশলী হিসেবে আপনাকে যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হবে;
১। সিমেন্টের গায়ে যে সময়কাল লেখা থাকে অবশ্যই সে সময়ের মধ্যে সিমেন্ট ব্যবহার করে ফেলতে হবে। উ९পাদনের তিনমাস পর পরীক্ষা ছাড়া সিমেন্ট ব্যবহারের অনুমতি দেওয়া উচিত না।
২। সিমেন্ট রাখার ক্ষেত্রে অবশ্যই আবদ্ধ ঘরে রাখতে হবে। খোলামেলা বা উন্মক্তু স্থানে রাখা যাবেনা।
৩। আবদ্ধ ঘরে রাখলেও পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে, এমনভাবে রাখতে হবে যেন সরাসরি বাতাস প্রবেশ করতে না পারে।
৪। সরাসরি ফ্লোরে না রেখে ফ্লোর থেকে ১ ফুট উচুতে রাখতে হবে, এর জন্য প্রয়োজনে নিচে স্টেজ করে নিতে হবে।
৫। সরাসরি দেওয়ালের সাথে সংস্পর্শে সিমেন্ট রাখা যাবেনা, কিছুটা ফাঁকা রাখতে হবে যেন দেওয়াল থেকে আদ্রতা আসতে না পারে।
৬। এক সাড়িতে ১০ ব্যাগের বেশি রাখা যাবেনা। এতে করে বস্তার সেল্প ওয়েটের কারনে নিচের সিমেন্ট জমাটবদ্ধ হতে পারে।
৭। FIFO (First In, First Out) নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ, আগে আসা সিমেন্ট আগে ব্যবহার করতে হবে।