01/09/2026
ভালো উদ্দ্যোগ।
কিন্তু এটা শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। সবার আগে নেট মিটারিংয়ের পুরো প্রক্রিয়াকে আরোও সহজ, দ্রুত ওজনবান্ধব করতে হবে।
প্রতিটি বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কার্যকর ওয়ান স্টপ সল্যুশন চালু করতে হবে। যেখানে গ্রাহকের নেট মিটারিং ও সোলার সিস্টেম সংক্রান্ত সব তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র, কারিগরি পরামর্শ এবং আবেদন প্রক্রিয়ার সহযোগিতা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
সোলার ছাড়া আমাদের বিদ্যুৎ সমস্যা সমাধানের আর কোন কার্যকর উপায় নাই। তাই জটিলতা কমিয়ে গ্রাহক পর্যায়ে প্রনোদনা বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই সংকটকে মোকাবেলা করতে হবে। সোলার নিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে উদ্দ্যোগ নিতে হবে।