03/05/2025
বন্ধুরা,
আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ,,,
বর্তমান সময়ের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে অটো রিকশা বন্ধ করা যাবে না;
কারণ, অটো রিকশা :
* পরিবেশ বান্ধব- কোন প্রকার বায়ু দূষণ ও শব্দ দূষণ করে না বিধায়, পরিবহনটি ইতিমধ্যেই জনসাধারণের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে ,,,
* অর্থনৈতিক ভাবে অত্যন্ত সাশ্রয়ী হওয়াতে, মধ্যবিত্ত পরিবারের জন্য একটি অত্যন্ত উপযোগী বাহনে পরিনত হয়েছে,,,
* প্যাডল রিকশা একটি "অমানবিক বাহন" হিসেবে বিবেচিত হয়ে থাকে; সেই বিবেচনায় অটো রিকশা অনেকাংশেই চালকদের জন্য আরামদায়ক ,,,
* বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ৪ (চার) লক্ষ দরিদ্র মানুষ ড্রাইভার হিসেবে এবং আরও প্রায় ৪ (চার) লক্ষ মানুষ এই খাতে অটো রিকশার মালিক, গ্যারেজ মালিক, কর্মচারী, মিস্ত্রি হিসেবে নিয়োজিত আছেন; তারা এখান থেকে জীবিকা নির্বাহ করছেন ,,,
* ড্রাইভার, অটো রিকশার মালিক, গ্যারেজ মালিক, কর্মচারী, মিস্ত্রি এবং তাদের পরিবারের সদস্য (৪x৬ = ২৪ লক্ষ) সহ এর সাথে সংশ্লিষ্ট সব মিলিয়ে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ নির্ভরশীল ,,,
* বসার আসন অনেকটাই আরামদায়ক হওয়ায়, সামনে পেছনে ৩ (তিন) জন যাত্রী অনায়াসেই তাতে ভ্রমণ করতে পারে ,,,
* দ্রুত গতিতে চলতে সক্ষম বিধায়, সাধারণ মানুষ কম খরচের শহরের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াতে করতে পারেন ,,,
* নগরীর বিভিন্ন মধ্যবিত্ত এলাকার জনসাধারণ তাদের প্রতিদিনের স্কুল, কলেজ এবং অফিস আদালতে যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন ,,,
* অটো রিকশা বন্ধ করা হলে, ফলশ্রুতিতে, সি এন জি চালকদের দৌরাত্ম বেড়ে যাবে, এবং প্যাডল রিকশাও তখন অতিরিক্ত ভাড়া হাকবে,,,
* জনপ্রিয় এই পরিবহনটি বন্ধ হলে, সংশ্লিষ্ট কর্মজীবী মানুষ জন কর্মহীন হয়ে পড়বে এবং সমাজের বিশৃঙ্খলা দেখা দেবে,,,
উল্লেখিত প্রেক্ষাপটে, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে, অটো রিকশা বন্ধ করা সমাজে সার্বিকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
তাই, উপরোক্ত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে "অটো রিকশার লাইসেন্স" এবং এর "ড্রাইভার-এর লাইসেন্স" প্রদান সংক্রান্ত "প্রকৌশলগত ও প্রশাসনিক সিদ্ধান্ত" গ্রহণের অবকাশ রয়েছে।
ধন্যবাদ।
- রেজা কায়সার,
(সিটি এন্ড কান্ট্রি প্ল্যানার ),
ঢাকা, বাংলাদেশ।