বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি Official page of Society for the Popularization of Science, Bangladesh (SPSB)

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান সংগঠন। এটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে একটি বিজ্ঞান ক্লাব হিসেবে নিবন্ধিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি এবং সমন্বয়ক বাংলাদেশের অন্যতম বিজ্ঞান-প্রযুক্তি এবং উদ্যোক্তা বিষয়ক সংগঠক মুনির হাসান। এছাড়াও বাংলাদেশের প্রধান প্রধান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণ এই প্রতিষ্ঠানের

সাথে নানভাবে যুক্ত।

সংগঠনটি বিজ্ঞানকে জনপ্রিয় করতে এর প্রচার প্রসারে বহুদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছে। এসপিএসবি তার লক্ষ্য পূরণে বিভিন্ন ধরণের কার্যক্রম আয়োজন করে আসছে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—

• প্রতিবছর বাংলাদেশের একমাত্র শিশু-কিশোরদের জন্য আয়োজিত বৈজ্ঞানিক কনফারেন্স, “শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস”, যেখানে শিশু কিশোরেরা তাদের বৈজ্ঞানিক গবেষণা প্রজেক্ট, পোস্টার এবং পেপার হিসেবে উপস্থাপনের সুযোগ পায়।

• ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও)-এর বাংলাদেশ দল বাছাইয়ের জন্য আয়োজিত বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও)। আইজেএসও-তে বাংলাদেশ দলের কার্যক্রম সমন্বয়ক এসপিএসবি।

• আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের বাংলাদেশ সমন্বয়ক এসপিএসবি। যেমন জাতিসংঘ ঘোষিত “আন্তর্জাতিক আলো ও আলোক প্রযুক্তি বছর ২০১৫” এর বাংলাদেশ সমন্বয়ক ছিল এসপিএসবি।

• বছর-জুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণা শেখানোর জন্য আয়োজন করা হয় কুদরাত-ই-খুদা গ্রীষ্মকালীন বিজ্ঞান ক্যাম্প এবং মেঘনাদ সাহা বিজ্ঞান কর্মশালা।

• বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে হয় আবাসিক জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্প।

• বিজ্ঞান শিক্ষকদের প্রশিক্ষণের জন্য আয়োজন করা হয় সত্যেন বসু বিজ্ঞান ক্যাম্প।

• প্রতিবছর দুইজন বিজ্ঞান গবেষক দেন জহুরুল হক-আবদুল্লাহ আল-মুতী স্মারক বক্তৃতা। এছাড়া আছে রাধা গোবিন্দ স্মারক বক্তৃতা, আব্দুল জব্বার মেমোরিয়াল লেকচার ও নানা উপলক্ষে আয়োজিত জনপ্রিয় বিজ্ঞান বক্তৃতা।

• এসপিএসবি প্রতি বছর আয়োজন করে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মশালা আব্দুল জব্বার জ্যোতির্বিজ্ঞান কর্মশালা।

• শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিকে বিজ্ঞানের আনন্দে কাটানোর সুযোগ করে দিতে আয়োজিত হয় উইন্টার এবং সামার সায়েন্স স্কুল।

• স্কুল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বিজ্ঞান বক্তৃতার আয়োজন চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড (সিএসডব্লিউ)।

• উপশহরের স্কুল শিক্ষকদের জন্য আয়োজন করা হয় রুরাল সায়েন্স সেমিনার।

• স্কুল শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্লাব কার্যক্রম “হিংটিংছট’, যেখানে বিজ্ঞানকে মজার এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন গেইম, এক্সপেরিমেন্ট এবং পাজলের মাধ্যমে।

• স্কুল-কলেজের শিক্ষার্থীদের হাতেকলমে বিজ্ঞান চর্চার পথ প্রশস্ত করতে এসপিএসবি শুরু করতে যাচ্ছে মাকসুদুল আলম বিজ্ঞানাগার, যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ইলেকট্রনিক্সের আলাদা আলাদা গবেষণাগার থাকবে।

• বিজ্ঞান বিষয়ক বিভিন্ন দিবসে থাকে আলোচনা, কুইজ, অলিম্পিয়াড ইত্যাদির আয়োজন।

• বিভিন্ন বিজ্ঞান উৎসব বা সায়েন্স ফেয়ারে অ্যাকাডেমিক সহায়তা দেয় এসপিএসবি।

এগুলো ছাড়াও এসপিএসবির নানা অনুল্লেখিত কার্যক্রম রয়েছে।

এই কার্যক্রমগুলো আয়োজনে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ছাড়াও এসপিএসবির সহযোগী হিসেবে নানা প্রতিষ্ঠান যুক্ত থাকে। এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল—

• বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

• জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বাংলাদেশ

• বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)

• ইউনিভার্স অ্যাওয়ারনেস, ইউরোপীয় ইউনিয়ন

• সায়েন্স ফোরাম ২১, জাপান

• তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

• ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

• ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

এছাড়া এসপিএসবি বিভিন্ন বিজ্ঞান সংগঠনকে সহায়তা করে থাকে। এসপিএসবির রয়েছে একটি দ্বিমাসিক মুখপত্র “মুক্তবার্তা”, যেখানে নিয়মিত কার্যক্রম সম্পর্কে ছাপা হয়।

BdJSO 2026 — গুরুত্বপূর্ণ বার্তাতুমি কি কিছু মিস করছো?অনলাইন বাছাই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী নির্বাচিত শিক্ষার্থীদের কাছ...
23/08/2026

BdJSO 2026 — গুরুত্বপূর্ণ বার্তা

তুমি কি কিছু মিস করছো?

অনলাইন বাছাই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী নির্বাচিত শিক্ষার্থীদের কাছে ই-মেইল ও SMS-এর মাধ্যমে রাফ পেপার চাওয়া হচ্ছে।

ই-মেইল দেখো
ইনবক্সের পাশাপাশি স্প্যাম ফোল্ডারটিও অবশ্যই চেক করো।

SMS দেখো
যে মোবাইল নম্বর দিয়ে BdJSO 2026-এ নিবন্ধন করেছো, সেই নম্বরের মেসেজ চেক করো।

ই-মেইল বা SMS পেয়ে থাকলে দেরি না করে তোমার রাফ পেপারের পরিষ্কার ছবি তুলে নির্ধারিত লিংকের মাধ্যমে আপলোড করো।

গুরুত্বপূর্ণ: কেউ পেজের ইনবক্সে রাফ পেপারের ছবি পাঠাবে না। অবশ্যই নির্ধারিত লিংকেই ছবি সাবমিট করতে হবে।

তোমার জমা দেওয়া রাফ পেপার ব্যবহার করা হবে জাতীয় পর্বের চূড়ান্ত বাছাই প্রক্রিয়ায়।


BdJSO 2026 — অনলাইন বাছাই পর্বের ফলাফল সংক্রান্ত বার্তাইতোমধ্যেই শেষ হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২...
23/08/2026

BdJSO 2026 — অনলাইন বাছাই পর্বের ফলাফল সংক্রান্ত বার্তা

ইতোমধ্যেই শেষ হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন বাছাই পর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য শিক্ষার্থী এই বাছাই পর্বে অংশগ্রহণ করেছে।

এখন সবার অপেক্ষা ফলাফলের।

তোমাদের ফলাফল প্রস্তুতের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। প্রতিটি উত্তর যাচাই ও ফলাফল প্রস্তুতের প্রক্রিয়া সম্পন্ন করে খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে।

ফলাফল প্রস্তুত ও যাচাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর BdJSO-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে।

তাই আর একটু অপেক্ষা করো।

খুব শীঘ্রই জানা যাবে, কারা এগিয়ে যাচ্ছে BdJSO 2026-এর পরবর্তী ধাপে।

ফলাফল সংক্রান্ত সর্বশেষ আপডেট জানতে চোখ রাখো BdJSO-এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

ওয়েবসাইট:
https://bdjso.org/

ফেসবুক পেজ:
https://www.facebook.com/bdjso


22/08/2026

শুরু হয়েছে BdJSO 2026-এর অনলাইন বাছাই পর্ব। দ্রুত লগইন করো এবং অংশগ্রহণ করো বিজ্ঞানের এই মহাযাত্রায়।

অংশগ্রহণ করতে ভিজিট করো:
contest.bdjso.org

BdJSO 2026 — অনলাইন বাছাই পর্বঅনলাইন বাছাই পর্ব (সকল জেলা)সময়: আজ সন্ধ্যা ০৭ টায়অংশগ্রহণের জন্য ভিজিট করো: contest.bdj...
22/08/2026

BdJSO 2026 — অনলাইন বাছাই পর্ব

অনলাইন বাছাই পর্ব (সকল জেলা)
সময়: আজ সন্ধ্যা ০৭ টায়

অংশগ্রহণের জন্য ভিজিট করো: contest.bdjso.org

শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধনের সময় ইমেইল প্রাপ্ত ৬ ডিজিটের Username এবং Password দিয়ে লগইন করতে হবে।

গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো BdJSO ২০২৬-এর ‘স্কুল অলিম্পিয়াড’ময়মনসিংহের গফরগাঁও মডার্ণ হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংল...
22/08/2026

গফরগাঁওয়ে অনুষ্ঠিত হলো BdJSO ২০২৬-এর ‘স্কুল অলিম্পিয়াড’

ময়মনসিংহের গফরগাঁও মডার্ণ হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর ‘স্কুল অলিম্পিয়াড’।

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ, কৌতূহল ও অনুসন্ধিৎসাকে আরও উৎসাহিত করতে আয়োজিত এই পর্বে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজ্ঞানভিত্তিক নানা প্রশ্নের সমাধানে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা কাজে লাগানোর সুযোগ পায়।

‘স্কুল অলিম্পিয়াড’ থেকে বাছাই করা সেরা শিক্ষার্থীরা সরাসরি জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে।

স্কুল অলিম্পিয়াডের ফলাফল খুব শীঘ্রই BdJSO-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হবে।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দেশজুড়ে এগিয়ে চলছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর মহান বিজ্ঞানযাত্রা।

আজকের বিজ্ঞানচর্চাই হোক আগামী দিনের সাফল্যের ভিত্তি।


BdJSO 2026 — Q&A উত্তর পর্বগতকাল তোমাদের জন্য BdJSO 2026 নিয়ে Q&A পর্বের পোস্ট করা হয়েছিল। সেখানে তোমরা বিভিন্ন প্রশ্ন...
22/08/2026

BdJSO 2026 — Q&A উত্তর পর্ব

গতকাল তোমাদের জন্য BdJSO 2026 নিয়ে Q&A পর্বের পোস্ট করা হয়েছিল। সেখানে তোমরা বিভিন্ন প্রশ্ন কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়েছিলে।

তোমাদের করা প্রশ্নগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ ও বেশি জিজ্ঞাসিত প্রশ্নগুলো বাছাই করে আজ দেওয়া হচ্ছে সেগুলোর উত্তর। অনলাইন বাছাই পর্বের আগে তোমাদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পুরো পোস্টটি পড়ে নাও।

চলো, দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নগুলোর উত্তর।

১. অলিম্পিয়াডের প্রশ্ন ও প্রস্তুতি

প্রশ্ন: প্রশ্নের মান কেমন হবে/প্রশ্ন কোথা থেকে করা হবে/কত সময় থাকবে/প্রিপারেশন নেব কীভাবে/সহায়ক বই কোনগুলো/বিগত সালের প্রশ্ন কোথায় পাবো?
→ অলিম্পিয়াডে কী ধরনের প্রশ্ন আসবে, কীভাবে প্রস্তুতি নেবে এবং পরীক্ষায় কত সময় পাবে—এসব নিয়ে ইতোমধ্যে বিস্তারিত পোস্ট করা হয়েছে।

পোস্টের লিংক:
https://www.facebook.com/share/p/19QGBwKtLC/

প্রশ্ন: অলিম্পিয়াডের প্রশ্ন এত কঠিন কেন?
→ অলিম্পিয়াডের প্রশ্ন সাধারণত একটু চ্যালেঞ্জিংই হয়। কারণ এখানে শুধু বইয়ের তথ্য মুখস্থ করে উত্তর দেওয়ার বিষয় নয়। বই থেকে হুবহু প্রশ্নও করা হয় না; বরং মৌলিক ধারণা বুঝে তা নতুন পরিস্থিতিতে প্রয়োগ, যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। তাই প্রথমে প্রশ্নগুলো কঠিন মনে হওয়াটা স্বাভাবিক। নিয়মিত অনুশীলন ও ধারণাগুলো ভালোভাবে বোঝার মাধ্যমে ধীরে ধীরে এই ধরনের প্রশ্নে দক্ষতা তৈরি হবে।

প্রশ্ন: অলিম্পিয়াডের প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো?
→ অলিম্পিয়াডের প্রশ্নের উত্তর আলাদাভাবে কোথাও দেওয়া হয় না। প্রতিটি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের নিজেদের চিন্তা, যুক্তি ও বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বের করতে হয়। বইয়ের তথ্য ও ধারণাগুলো কাজে লাগিয়ে প্রশ্ন সমাধান করতে হবে।

প্রশ্ন: পরীক্ষায় কয়টি প্রশ্ন থাকবে?
→ নির্দিষ্ট কোনো সংখ্যা এখনই বলা যাচ্ছে না। প্রশ্নের মান, ধরন এবং সময়ের ওপর নির্ভর করে প্রশ্নের সংখ্যা নির্ধারণ করা হবে।

প্রশ্ন: প্রশ্ন কি সবার জন্য একই নাকি আলাদা?
→ প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা প্রশ্ন থাকবে।

২. অনলাইন বাছাই পর্ব

প্রশ্ন: অনলাইন বাছাই পর্ব কবে এবং কোথায় হবে?
→ অনলাইন বাছাই পর্ব আজ সন্ধ্যা ৭টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণের লিংক:
https://contest.bdjso.org/

প্রশ্ন: অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণের নিয়ম কী?
→ অনলাইন বাছাই পর্বে কীভাবে অংশগ্রহণ করতে হবে, তা নিয়ে বিস্তারিত পোস্ট ইতোমধ্যে করা হয়েছে।

পোস্টের লিংক:
https://www.facebook.com/share/p/191dpT3wkv/

প্রশ্ন: অনলাইন বাছাই পর্বে উত্তরগুলো বাংলায় লিখব নাকি ইংরেজিতে?
→ অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

প্রশ্ন: অনলাইন বাছাই পর্ব থেকে মোট কতজনকে সিলেক্ট করা হবে?
→ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই; অনলাইন বাছাই পর্বে ভালো ফলাফল করা ও নির্ধারিত মানদণ্ড পূরণ করা যোগ্য শিক্ষার্থীদেরকেই জাতীয় পর্বের জন্য নির্বাচন করা হবে।

প্রশ্ন: অনলাইন বাছাই পর্বের ফলাফল কবে/কখন দেওয়া হবে?
→ ফলাফল প্রস্তুত শেষ হলেই BdJSO-এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে।

৩. জাতীয় পর্ব

প্রশ্ন: জাতীয় পর্ব কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে?
→ অনলাইন বাছাই পর্বের বিজয়ীদের নিয়ে আগামী ২৮ আগস্ট, ২০২৬, রোজ শুক্রবার, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT)-তে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

ভেন্যু লোকেশন:
https://maps.app.goo.gl/XRXCXmVUByYxQGVx5

প্রশ্ন: জাতীয় পর্বে কি সবাই পার্টিসিপেন্ট সার্টিফিকেট পাবে?
→ হ্যাঁ, জাতীয় পর্বে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পার্টিসিপেন্ট সার্টিফিকেট দেওয়া হবে।

৪. নিবন্ধন

প্রশ্ন: এখন কি নিবন্ধন করা যাবে?
→ দুঃখিত, ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তাই আর নতুন করে নিবন্ধনের কোনো সুযোগ নেই।

প্রশ্ন: ইউজারনেম বা পাসওয়ার্ড ভুলে গেছি। এখন কী করবো?
→ নিবন্ধনের সময় তোমার ইমেইলে ইউজারনেম ও পাসওয়ার্ডসহ নিবন্ধন সংক্রান্ত একটি মেইল পাঠানো হয়েছে। সেখানে তোমার ইউজারনেম ও পাসওয়ার্ড পেয়ে যাবে।

প্রশ্ন: ইউজারনেম ও পাসওয়ার্ড সঠিক থাকা সত্ত্বেও লগইন করতে পারছি না।
→ তোমার ডিভাইসের ব্রাউজার রিফ্রেশ করে পুনরায় চেষ্টা করো। এরপরও লগইন করতে সমস্যা হলে BdJSO-এর ফেসবুক পেজে যোগাযোগ করো।

ফেসবুক পেজ:
https://www.facebook.com/bdjso

৫. আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)

প্রশ্ন: যাদের জন্ম ০১ জানুয়ারি ২০১১ সালের পূর্বে, তারা কি আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)-তে অংশগ্রহণ করতে পারবে?
→ না। IJSO-এর নীতিমালা অনুযায়ী ০১ জানুয়ারি ২০১১-এর পূর্বে জন্মগ্রহণকারী কোনো শিক্ষার্থী IJSO-তে অংশগ্রহণ করতে পারবে না।

৬. মক টেস্ট

প্রশ্ন: মক টেস্টের রেজাল্ট কখন দেওয়া হবে?
→ মক টেস্টের রেজাল্ট প্রকাশ করা হবে না। এটি শুধুমাত্র শিক্ষার্থীদের অনলাইন বাছাই পর্বের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে।

BdJSO 2026 — Q&A পর্বপ্রিয় শিক্ষার্থীরা,তোমরা জানো, ইতোমধ্যেই শেষ হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২...
21/08/2026

BdJSO 2026 — Q&A পর্ব

প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা জানো, ইতোমধ্যেই শেষ হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম। এবার আমাদের পালা অনলাইন বাছাই পর্বের।

তবে অনলাইন বাছাই পর্বের আগে BdJSO 2026 নিয়ে তোমাদের অনেকের মনেই হয়তো রয়েছে নানা প্রশ্ন। তাই তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে আজ আমরা নিয়ে এসেছি একটি বিশেষ ‘Q&A পর্ব’।

BdJSO 2026 নিয়ে তোমাদের যেকোনো প্রশ্ন থাকলে জানিয়ে দাও এই পোস্টের কমেন্টে। তোমাদের করা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আগামীকাল সকাল ৯টায় আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হবে বিশেষ Q&A পোস্ট।

তাই তোমার করা প্রশ্নের উত্তর পেতে চোখ রাখো BdJSO-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

ফেসবুক পেজ: https://www.facebook.com/bdjso


BdJSO 2026 — অনলাইন বাছাই পর্ব১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন বাছাই পর্ব আগামীকাল ২২ আগস্ট, শন...
21/08/2026

BdJSO 2026 — অনলাইন বাছাই পর্ব

১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর অনলাইন বাছাই পর্ব আগামীকাল ২২ আগস্ট, শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

তারিখ: ২২ আগস্ট ২০২৬ | শনিবার
সময়: সন্ধ্যা ৭টা
পরীক্ষার লিংক: https://contest.bdjso.org

★ অংশগ্রহণের নিয়ম

• নিবন্ধনকৃত সকল শিক্ষার্থীর জন্য অনলাইন বাছাই পর্বে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। বাছাইপর্বে অংশগ্রহণ না করলে পরবর্তীতে জাতীয় পর্বে অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।

• অংশগ্রহণের জন্য নিবন্ধিত শিক্ষার্থীদের https://contest.bdjso.org/ লিংকে গিয়ে ‘লগইন করুন’ অপশনে ক্লিক করে নিবন্ধনের সময় ইমেইলে প্রাপ্ত ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

• লগইন করার পর ‘প্রতিযোগিতায় অংশ নিন’ বাটনে ক্লিক করে পরীক্ষার নিয়মাবলি পড়ে অনলাইন বাছাই পর্বে অংশ নিতে হবে।

• পরীক্ষায় প্রতিটি প্রশ্নের সঙ্গে নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে উত্তর নির্বাচনের বক্স এবং লিখিত প্রশ্নের ক্ষেত্রে উত্তর লেখার বক্স থাকবে।

• নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরের অপশনটি নির্বাচন করতে হবে। আর লিখিত প্রশ্নের উত্তরে একক (যেমন: cm, kg, m/s) বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাটি ইংরেজিতে লিখতে হবে।

• প্রতিটি উত্তর নির্বাচন বা লেখার পর সেই প্রশ্নের সঙ্গে থাকা ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

• নির্ধারিত সময় শেষ হলে অথবা সবগুলো প্রশ্নের উত্তর সাবমিট করলে পরীক্ষা শেষ হবে। নির্ধারিত সময়ের পর পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।

★ অনলাইন বাছাই পর্বের ফলাফল

• অনলাইন বাছাই পর্বের ফলাফল পরবর্তীতে ওয়েবসাইট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

• অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরা সরাসরি BdJSO 2026-এর জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। জাতীয় পর্বের বিস্তারিত পরবর্তীতে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিবন্ধনকৃত সকল শিক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, আর সাফল্য অর্জন করো। তোমার সাফল্যের অপেক্ষায় BdJSO পরিবার।


BdJSO 2026-তোমরা কি আরেকটি মক-টেস্ট দেওয়ার সুযোগ লুফে নিতে চাও?গতকাল বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী অনলাইন মক-টেস্টে অংশ...
21/08/2026

BdJSO 2026-তোমরা কি আরেকটি মক-টেস্ট দেওয়ার সুযোগ লুফে নিতে চাও?

গতকাল বিভিন্ন কারণে অনেক শিক্ষার্থী অনলাইন মক-টেস্টে অংশ নিতে পারেনি। তাই শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ আবারও মক-টেস্টে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

সময়: আজ, ২১ আগস্ট ২০২৬ | সন্ধ্যা ৭টা

তবে মনে রাখবে, এটাই মক-টেস্টে অংশ নেওয়ার শেষ সুযোগ। এরপর আর কোনো মক-টেস্ট অনুষ্ঠিত হবে না।

নিবন্ধনকৃত শিক্ষার্থীরা contest.bdjso.org-এ গিয়ে নিবন্ধনের সময় ইমেইলে পাওয়া ৬ সংখ্যার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে 'প্রতিযোগিতায় অংশ নিন' বাটনে ক্লিক করে মক-টেস্টে অংশ নিতে পারবে।

অনলাইন বাছাই পর্বের পরীক্ষা পদ্ধতি ও প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়ার এই সুযোগটি হাতছাড়া করো না।

তাহলে প্রস্তুত তো? দেখা হবে আজ সন্ধ্যা ৭টায়!


পিরোজপুরের স্বরূপকাঠির পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্...
20/08/2026

পিরোজপুরের স্বরূপকাঠির পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এর প্রস্তুতি কর্মশালা।

স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং উত্তর জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এসব কর্মশালায় BdJSO 2026-এর বিভিন্ন ধাপ, অংশগ্রহণের নিয়ম, প্রস্তুতির কৌশল এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কৌতূহলী হওয়া, প্রশ্ন করার অভ্যাস গড়ে তোলা এবং মুখস্থের পরিবর্তে যুক্তি ও চিন্তাশক্তি কাজে লাগিয়ে সমস্যার সমাধান করার জন্য উৎসাহিত করা হয়।

বিজ্ঞানকে জানার আগ্রহ এবং নতুন কিছু আবিষ্কারের কৌতূহল নিয়ে স্বরূপকাঠির শিক্ষার্থীদের এই অংশগ্রহণ BdJSO 2026-এর বিজ্ঞানযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।


Address

Green City Center(12th Floor), Dhanmondi 9/A, Satmasjid Road. Opposite Of Abahani Field
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি:

Shortcuts

Share