Aviation of Bangladesh

Aviation of Bangladesh Aviation of Bangladesh � It's a Non-Governmental organisation.

বাংলাদেশের এভিয়েশন সংক্রান্ত সকল তথ্য ও সংবাদ পাবেন এই পেজটিতে।
আমাদে

[আমি কাউকে ছোট-হেয় করার জন্য এই পোস্টটি করি নাই। কাউকে কামলাও বলি নাই। কারো ঘামের গন্ধ কিংবা কারো লুংগি পড়াতেও আমার আপত্...
03/11/2024

[আমি কাউকে ছোট-হেয় করার জন্য এই পোস্টটি করি নাই। কাউকে কামলাও বলি নাই। কারো ঘামের গন্ধ কিংবা কারো লুংগি পড়াতেও আমার আপত্তি নাই। আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেছি। পোস্ট পড়া শুরু করার আগে শেষ প্যারাটি পড়ার অনুরোধ থাকলো।]

আজকে দেশে ফেরার উদ্দেশ্যে সাত সকাল বেলায় যাত্রা শুরু করি বলোনিয়া, ইটালি থেকে। বলোনিয়া থেকে রোম মাত্র ২ ঘন্টায় চলে আসি হাই স্পিড ট্রেনে। সেখান থেকে সরাসরি চলে যাই রোমের FCO এয়ারপোর্টে। আমার ফ্লাইট ছিলো কাতার এয়ারওয়েজে। চেক-ইন শুরু হলে আমি আমার লাগেজ কার্গোতে দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করি। আমার দেশে আসা পর্যন্ত ১ টি ট্রান্সফার ছিলো। প্রথমে রোম থেকে দোহা। এরপর দোহা থেকে ঢাকা।

রোম থেকে দোহা পর্যন্ত ফ্লাইট টাইম ছিলো ৫ ঘন্টা। আমি সিট পেয়েছিলাম শুরুর দিকে। তার উপর আবার পাশের সিটে যাত্রী না থাকায়, বেশ আরামেই এই ৫ ঘন্টা যাত্রা সম্পন্ন করি।

বিপত্তি শুরু হয় পরের ফ্লাইটে এসে। পরের ফ্লাইট ছিলো কাতারের দোহা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত। পরের ফ্লাইটে আমার সিট পড়ে বিমানের প্রায় শেষের দিকে। আমার সাথে সহযাত্রী হয় আরো প্রায় 100-150 বাংলাদেশী। ভাগ্যক্রমে এবারও আমার সিটের পাশের সিটে যাত্রী ছিলো না। সাধারনত আমি ফ্লাইটে অপরিচিত কারো সাথে কথা বলি না। আর মাঝে মধ্যে বিদেশে ভ্রমণের অভিজ্ঞতায় দেখেছি, যাত্রাপথে যাত্রীরা অকারনে শোরগোল করে না। এমনকি সামান্যতম শব্দও করে না।

তো, ফিরে আসি আবার দোহা টু ঢাকা ফ্লাইটে। ফ্লাইটের সহযাত্রীদের প্রায় সবাই ওয়ার্কার ভিসা কিংবা টুরিস্ট ভিসায় কাতারে গিয়েছিলো। এর মধ্যে প্রায় সবাই অবৈধ অভিবাসী হওয়ায় কাতার পুলিশ তাদের গ্রেপ্তার করে দেশে পাঠাচ্ছিলো। এতকিছুর পরেও তাদের প্রতি আমার সম্মান বজায় ছিলো। কিন্তু ফ্লাইট আকাশে উঠার আগেই তারা যা শুরু করলো এতে আমার মাথাটা আস্তে আস্তে হেট হতে লাগলো।

এক ভদ্রলোক স্পঞ্জের স্যান্ডেল, লুংগি আর একটা ঘামের গন্ধযুক্ত শার্ট পড়ে আমার পাশের সারিতে বসলো। বসেই সে সিটের উপর ২ পা ভাজ করে বসে পড়লো।

সামনের দিকে দেখলাম যে, ফ্লাইট এটেন্ডেন্স কে ডাকার এবং আলো জ্বালানোর যে বাটনগুলো আছে, সেগুলো সামনের যাত্রীরা না বুঝেই টেপাটেপি শুরু করেছে। বিমানের কেবিন ক্রুরা যতবার এসে কল অফ করে, এর থেকে বেশিবার তারা বাটন টেপাটেপি করতে থাকে।

কিছুক্ষন পর বিমান আকাশে ডানা মেলে। পুরোপুরি স্ট্যাবল পজিশনে যাওয়ার আগেই অনেকে সিটবেল্ট খুলে টয়লেটের দিকে রওয়ানা দেয়। কেবিন ক্রুরা বারবার অনুরোধ করার পরেও তারা এভাবে হল্লা করতে থাকে।

আরও কিছুক্ষন সময় পার হওয়ার পর দেখি, ২০-৩০ জন নিজের সিট ছেড়ে বিভিন্ন যায়গায় গিয়ে জটলা করে আড্ডা শুরু করে। কেবিন ক্রুদের আসা-যাওয়ার পথ বন্ধ করে দিয়ে তাদের আড্ডা চলতে থাকে। আর তাদের কথা আর হাসির এতো উচ্চশব্দ হয় যে, আমার মনে হচ্ছিলো পাড়ার কোন চায়ের দোকানে এসে পড়েছি।

কেবিন ক্রুরা বলতে গেলে হাতে পায়ে ধরে অনেককে সিটে বসিয়ে খাবার দেওয়া শুরু করে প্রথম দিক থেকে। এরই মধ্যে কয়েকজন অতি আগ্রহী যাত্রী সিট ছেড়ে সামনের দিকে চলে যায় খাবার সংগ্রহের জন্য। কেবিন ক্রুরা তাদের অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে সিটে ফেরত পাঠাতে সক্ষম হয়।

খাবার দেওয়ার সাথে সাথে ড্রিংস দেয় কেবিন ক্রুরা। সেখানে বিয়ারের ক্যান আর স্কচ দেখে ১/২ জন চায়। তাদের দেখাদেখি সবার মধ্যে শুরু হয়, বিয়ার আর এলকোহলিক ড্রিংক চাওয়া। একেকজন ২/৩ ক্যান বিয়ার, ৪/৫ পেগ স্কচ/হুইস্কি খেয়ে শুরু করে মাতলামি। এর মধ্যে একজন বিমানের মধ্যে সিগারেট খাওয়ার বায়না ধরে। বহু কষ্টে সবাই মিলে অনুরোধ করে তার এই বায়না নিবৃত করা হয়।

মাতাল যাত্রীদের কেউ কেউ কেবিন ক্রুদের বিরক্ত করা শুরু করে। নাম জিজ্ঞাসা করা, বিয়েশাদি হইসে কিনা সহ এইরকম আরো নানা ফালতু প্রশ্ন করে বিব্রত করতে থাকে।

এরই মধ্যে কেউ একজন ব্লুটুথ পোর্টেবল স্পিকার ব্যাগ থেকে বের করে উচ্চশব্দে ভারতীয় বাংলা সিনেমার গান বাজানো শুরু করে।

এগুলা দেখতে দেখতে আমি একসময় কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। হটাৎ মনে হলো আমার পিছনে কেউ একটা ছালা কিংবা মোটা কাপড় ধরে লাঠি দিয়ে একটি নিয়মিত বিরতিতে খোচা দিচ্ছে। আমার ঘুম কেটে যায়। পিছন ফিরে দেখি যে, আমার পিছনের সিটের যাত্রী তার হাটু দিয়ে আমার পিঠ বরারব সিটের পেছনে ধাক্কা দিচ্ছে। তাকে অনুরোধ করলাম এমন না করতে। এরপর ধাক্কার গতি আরও বেড়ে গেলো। বাধ্য হয়ে জানালার পাশের সিটে চলে গেলাম।

দীর্ঘ সময় না ঘুমানোর কারনে আবারও আমার ঘুম আসলো। সেই ঘুম কেটে গেলো ঘামের দুর্গন্ধের কারনে। চোখ খুলে দেখি যে, আমার গায়ের উপর দিয়ে সেই লুংগি পরিধান করা ভদ্রলোক জানালা দিয়ে মেঘ দেখছেন। আমি তাকে বলি যেন এভাবে আমার গায়ের উপরে না উঠে অন্য কোন জানালা দিয়ে নিচের মেঘ দেখে। এই কথা বলাতে ভদ্রলোক আমাকে যা বললো তা শুনে আমি আর কিছু বলার ভাষা খুজে পাচ্ছিলাম না। উনার সাথে তর্কে জড়াবো না সিদ্ধান্ত নিয়ে চুপ থাকলাম।

কিছুক্ষণ পর আমি ছোট প্রাকৃতিক কাজ সারতে টয়লেটে যাই। গিয়ে আমার আসলে বুঝতে বেশ বেগ পেতে হয় যে, এটা পাবলিক টয়লেট নাকি বিমানের টয়লেট! এতো নোংরা হয়েছিলো যে, সেই টয়লেট ব্যবহারের উপযোগী ছিলো না। আমার দেশের মানুষকে বিদেশীরা গালি দিবে, এজন্য সময় নিয়ে নিজে টয়লেট পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করলাম।

বিমানের পাইলট ঢাকায় যেতে আরো ৪০ মিনিট সময় লাগবে এমন ঘোষণা দেওয়া মাত্রই, কয়েকজন যাত্রী তাদের লাগেজ নামানো শুরু করলো। এক যাত্রী বললো যে, এতো সময় অপেক্ষা করেছেন, এখন আরেকটু অপেক্ষা করলেই তো হয়। এই কথা শুনে তার সাথে আবার ঝগড়া শুরু করলো তারা।

এভাবে দেখতে দেখতে যন্ত্রনাময় দীর্ঘ ৫ ঘন্টা পার করলাম। বিমান যখন দেশের মাটি ছুলো, এর সাথে সাথেই যাত্রীরা এমন হুড়োহুড়ি শুরু করলো, দেখে মনে হলো ১ মিনিটের মধ্যে যদি তারা বের হতে না পারে তাহলে হয়তো বিমান তাদের না নামিয়েই আবার কাতারে চলে যাবে। বিমান চালু থাকা অবস্থাতেই ব্যাগ নামানোর জন্য সবাই ঠেলাঠেলি শুরু করলো। বসে বসে দেখতে থাকলাম তাদের ঠেলাঠেলি।

এর মধ্যে একজন উঁচু গলায় অন্যদের সাথে গল্প করছিলো। গল্পের বিষয় হচ্ছে, সেই লোক কাতার পুলিশের হাতে ধরা খেয়ে জেল খেটে এখন বাড়ি ফিরছে। সে জেলে থাকা অবস্থায় যেই আপেল খাওয়ার জন্য পেয়েছে, সেগুলো সে না খেয়ে ব্যাগে করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। তার পরিকল্পনা হচ্ছে, সে কাতার জেলের আপেল নিজ বাসায় বসে আরাম করে খাবে এবং আপেলের বিচি তার উঠানে লাগিয়ে আপেল গাছ বানাবে।

এতোকিছুর পরেও আমি বাংলাদেশের মানুষ হয়ে আরেক বাংলাদেশীকে ঘৃনা কিভাবে করি? কিন্তু আমার সত্যিই খুব খারাপ লাগে এসব ঘটনা দেখতে। এইরকম পরিস্থিতির জন্য বিদেশীরা আমাদের দেশের লোক দেখলে পাত্তা দেয় না, অবজ্ঞা করে, নাক সিটকায়।

আমাদের এই সমস্যার জন্য আসলে দায়ী কে? কেন আমরা স্বাধীনতার ৪৭ বছর পরেও সভ্য-উন্নত জাতি হতে পারলাম না? এই দায় কার? কে দিবে জবাব?

© লিখেছেন - Sabbir Ahmed

অনেকেই জানতে যোগাযোগ করেছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে উড়োজাহাজ  বা হেলিকপ্টার ব্যবহার ও বানিজ্যিক ক...
04/09/2024

অনেকেই জানতে যোগাযোগ করেছেন। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশে উড়োজাহাজ বা হেলিকপ্টার ব্যবহার ও বানিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হয়।

উড়োজাহাজ বা হেলিকপ্টার নিবন্ধন নিতে হয়। একই সাথে পরিচালনাকারী প্রতিষ্ঠানকেও এয়ারলাইন্স বা অপারেটর হিসেবে নিবন্ধন নিতে হয়।

প্রবাসীর হেলিকপ্টার নামে কোন প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিকট নিবন্ধিত নেই। এই নামে কোন এয়ারলাইন বা অপারেটর নেই। বাংলাদেশে কোন উড়োজাহাজ বা হেলিকপ্টারের মালিকানাও এই নামের প্রতিষ্ঠানের নেই।

বাংলাদেশে একমাত্র এয়ার অপারেটর হিসেবে নিবন্ধিত হেলিকপ্টার কোম্পানি গুলোর নাম নিম্নে দেওয়া হলো যাদের নিজস্ব হেলিকপ্টার আছে, এর বাহিরে কারো হেলিকপ্টার নেই।

১. সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেড।
২. মেঘনা এভিয়েশন
৩. স্কয়ার এয়ার
৪. বি আর বি এয়ার
৫. বাংলা ইন্টারন্যাশনাল এয়ার
৬. ইম্পপ্রেস এভিয়েশন
৭. বসুন্ধরা এয়ার
৮. বেক্সিমকো এভিয়েশন
৯. আর & আর এভিয়েশন
১০. বি সি এল এভিয়েশন।

আকিজ গ্রুপ এবং আদ-দ্বীন হাসপাতালের ও নিজস্ব হেলিকপ্টার আছে যেগুলো সাউথ এশিয়ান এয়ারলাইনস অপারেট করে থাকে।

এসব কোম্পানি কখনো কোন এজেন্ট নিয়োগ দেয় না এবং কখনো দিবে ও না, কারন হলো কোম্পানি গুলো হেলিকপ্টার কিনেছে তাদের নিজদের ব্যাবসায়িক ব্যাবহার এর জন্য সময় বাঁচানোর জন্য। আর ভাড়া দেওয়া হয় তখন, যখন মালিক পক্ষ ব্যাবহার করার পর যদি কোন হেলিকপ্টার ফাঁকা থাকে তখন। এসব হেলিকপ্টার কখনো ব্যাবসায়িক উদ্দেশ্যে কেনা হয়নি।

ফলে অনিবন্ধিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। এর জন্য কাউকে দায়ী করতে পারবেন না। আমি আবার ও বলছি নিবন্ধিত কোন হেলিকপ্টার কোম্পানি এজেন্ট দেয় না। তবে অনেকে ব্রোকার, দালালা বা মিডিয়া হিসেবে কমিশন নিয়ে ফ্লাইট করে এর মধ্যে প্রবাসীর হেলিকপ্টার কোম্পানি একটা।

তাদের এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আমাদের ম্যানেজমেন্ট এর কাছে বিসিএল এভিয়েশন এর মাধ্যমে অভিযোগ ও করেছে।

- নাসিমুল গণি,
ফ্লাইট অপরেশন
সাউথ এশিয়ান এয়ারলাইন্স।

[জনস্বার্থে প্রচার]

23/08/2024

দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে টিকিট কেটেও ফ্লাইট মিস করা যাত্রীরা প্লেনের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে পারবেন।
যদি কোন এয়ারলাইন্স গড়িমসি করে সরাসরি অভিযোগ করুন 09614013600 নম্বরে।

সুত্র: নাইম আবির

Proposed Design of Hazrat Shahjalal International Airport, Dhaka Heliport  | Dhaka, Bangladesh (Bird's Eye View)Source &...
13/06/2024

Proposed Design of Hazrat Shahjalal International Airport, Dhaka Heliport | Dhaka, Bangladesh (Bird's Eye View)

Source & Architecture: Heerim Architects, South Korea.

Proposed Design of Hazrat Shahjalal International Airport, Dhaka Heliport  | Dhaka, BangladeshArchitecture: Heerim Archi...
10/06/2024

Proposed Design of Hazrat Shahjalal International Airport, Dhaka Heliport | Dhaka, Bangladesh

Architecture: Heerim Architects & Planners Co., Ltd, South Korea.

Eid Mubarak! May this special day bring you joy, peace, and prosperity.- Aviation of Bangladesh
10/04/2024

Eid Mubarak!
May this special day bring you joy, peace, and prosperity.

- Aviation of Bangladesh

আজ বাংলাদেশে তৈরি প্রথম প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি - BBT) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...
24/03/2024

আজ বাংলাদেশে তৈরি প্রথম প্রশিক্ষণ বিমান বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি - BBT) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০২০ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (বিবিটি) তৈরির যাত্রা শুরু হয়।

বিমানবাহিনীর নিজেদের চেষ্টায়, নিজেদের কারিগরি প্রযুক্তিতে, নিজেদের প্রকৌশলী ও লোকবল দিয়ে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে তৈরি করা হয় বাংলাদেশের প্রথম উড়োজাহাজ বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১ (বিবিটি-১)। গত বছর ১২ ফেব্রুয়ারি বিমানটি প্রথম টেস্ট ফ্লাইটসম্পন্ন হয়। বিমানটি ১৮০ কিলোমিটার গতিতে ১০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম।

২০২১ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২ (বিবিটি-২) বিমানের নির্মাণ ও প্রয়োজনীয়তার সম্ভাব্যতা যাচাই করার প্রক্রিয়া শুরু হয়। বিবিটি-২ সুনির্দিষ্ট বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে গত বছর ২৬ অক্টোবর সফলভাবে প্রথম উড্ডয়ন করে।

বিবিটি-২ ফিউজলাজটি নির্মাণে কাঠের ব্যবহার করা হয়েছে। সংযোগকারী অংশগুলো তৈরি করা হয়েছে অ্যাভিয়েশন গ্রেড স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে। বিমানটি সর্বোচ্চ ৫০০ কেজি নিয়ে ২০ হাজার ফুট উচ্চতায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। বিমানটিতে রোলস রয়েস কোম্পানির এম২৫০ টার্বোপ্রপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য যে, BBT-2 বিমানটি ফিনল্যান্ডের বেসিক ট্রেইনার বিমান Valmet L-90 Redigo এর সাথে সাদৃশ্য আছে।

বাংলাদেশ বিমানবাহিনীর এই অর্জন বাংলাদেশের গৌরবজ্জ্বল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত এক নতুন অধ্যায় সূচনা করেছে।

বাংলাদেশ বিমান বাহিনীকে অভিনন্দন।

#বিবিটি #বিবিটি২

আরিরাং এভিয়েশনে পাইলট ট্রেনিং পিপিএল, সিপিএল, আইআর কোর্স শুরু হচ্ছে।বাংলাদেশে পাইলট ট্রেনিং এর বিশ্বস্ত একটি নাম ইয়াংওয়া...
16/02/2024

আরিরাং এভিয়েশনে পাইলট ট্রেনিং পিপিএল, সিপিএল, আইআর কোর্স শুরু হচ্ছে।

বাংলাদেশে পাইলট ট্রেনিং এর বিশ্বস্ত একটি নাম ইয়াংওয়ান গ্রুপের আরিরাং এভিয়েশন।

#পাইলট #বাংলাদেশএভিয়েশন #এভিয়েশনবাংলাদেশ #পিপিএল #সিপিএল #আইআর #পাইলটিং #উড়োজাহাজ #বৈমানিক

ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রথম ওয়াইড বডি এয়ারক্রাফট এয়ারবাস এ৩৩০-৩০০ (S2-ALA)✈️  আজ বহরে যুক্ত হচ্ছে।এই সংস্করণের উড়োজাহাজ...
09/02/2024

ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রথম ওয়াইড বডি এয়ারক্রাফট এয়ারবাস এ৩৩০-৩০০ (S2-ALA)✈️ আজ বহরে যুক্ত হচ্ছে।

এই সংস্করণের উড়োজাহাজের সর্বোচ্চ আসন সংখ্যা থাকতে পারে ৪৪০টি যেখানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই উড়োজাহাজটিতে আসন সংখ্যা থাকবে ৪৩৬টি! যেখানে সবগুলো সিটই ইকোনমি ক্লাসের এবং কোন বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাসের সিট নেই।
এই উড়োজাহাজ দিয়ে এয়ারলাইন্স দূরপাল্লার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে পারবে।

উড়োজাহাজটি এর আগে ফিলিপাইনের সেবু প্যাসিফিক এয়ারলাইন্স ব্যবহার করেছে।
এর আগের রেজিষ্ট্রেশন নম্বর ছিল RP-C3342।

ছবি: সংগ্রহীত

#ইউএসবাংলা #ইউএসবাংলাএয়ারলাইন্স #এভিয়েশনবাংলাদেশ #বাংলাদেশএভিয়েশন

Brand New Bird !  Meghna Aviation | S2-MKM | Bell 407GXI Photo Credit:  Amanullah Rafi
29/12/2023

Brand New Bird !

Meghna Aviation | S2-MKM | Bell 407GXI

Photo Credit: Amanullah Rafi

Little Metal Dragonfly, Masterpiece ! 🚁Beximco Aviation Limited Robinson Helicopter R66, S2-AFR Photo Credit:  Md Amanul...
29/12/2023

Little Metal Dragonfly, Masterpiece ! 🚁
Beximco Aviation Limited
Robinson Helicopter R66, S2-AFR

Photo Credit: Md Amanullah Rafi

Soft Opening of Hazrat Shahjalal International Airport 3rd Terminal.
07/10/2023

Soft Opening of Hazrat Shahjalal International Airport 3rd Terminal.

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aviation of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share