Al-Afdal Civil Engineering Construction Solution

Al-Afdal Civil Engineering Construction Solution নির্মাণ সম্পর্কিত যে কোন বিষয় সর্ব উৎকৃষ্ট পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
+8801734-323924

15/01/2025

কন্সট্রাকশন সাইট মোবিলাইজেশন:(শেয়ার করে রাখুন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ)

নির্মাণকাজ শুরুর আগে সাইট প্রস্তুত করার একটি প্রাথমিক ধাপ, যেখানে প্রয়োজনীয় সরঞ্জাম, শ্রমিক, এবং অবকাঠামো সাইটে স্থানান্তরিত এবং স্থাপন করা হয়।

🚧মোবিলাইজেশনের ধাপসমূহ:

🚧সাইট পরিষ্কার করা:
সাইট থেকে গাছ, মাটি, এবং অন্যান্য অবাঞ্ছিত জিনিস অপসারণ।

🚧সার্ভে ও সীমানা চিহ্নিতকরণ:
সাইটের সঠিক সীমানা নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ বিন্দু চিহ্নিত করা।

🚧সাইট অফিস স্থাপন:
প্রকল্প ব্যবস্থাপনার জন্য অস্থায়ী অফিস, স্টোরেজ ইউনিট, এবং শ্রমিকদের থাকার জায়গা তৈরি।

🚧সরঞ্জাম ও মেশিনারি স্থানান্তর:
প্রয়োজনীয় ক্রেন, এক্সকাভেটর, কংক্রিট মিক্সার, এবং অন্যান্য যন্ত্রপাতি সাইটে নিয়ে আসা।

🚧জল ও বিদ্যুৎ সরবরাহ:
নির্মাণকাজের জন্য বিদ্যুৎ এবং পানি সংযোগ স্থাপন।

🚧প্রবেশপথ তৈরি:
শ্রমিক ও যানবাহনের চলাচলের জন্য প্রবেশ এবং প্রস্থান পথ তৈরি।

🚧স্টোরেজ ও মজুদ ব্যবস্থা:
নির্মাণ সামগ্রী (সিমেন্ট, রড, পাথর, ইত্যাদি) সঠিকভাবে সংরক্ষণের ব্যবস্থা।

🚧নিরাপত্তা ব্যবস্থা:
সাইটে সুরক্ষা ঘের, অগ্নি নির্বাপণ যন্ত্র, এবং শ্রমিকদের জন্য সুরক্ষা গিয়ার নিশ্চিত করা।

🚧পরিবেশগত ব্যবস্থা:
ধুলো নিয়ন্ত্রণ, সাইট ড্রেনেজ, এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা।

🚧শ্রমিক প্রশিক্ষণ:
নিরাপত্তা ও নির্মাণ প্রটোকল সম্পর্কে শ্রমিকদের নির্দেশনা প্রদান।

🚧গুরুত্ব:
কাজের সুষ্ঠু পরিকল্পনা এবং সময়মতো শুরু নিশ্চিত করা।
সাইটে নিরাপদ এবং কার্যকর পরিবেশ তৈরি করা।
নির্মাণ প্রকল্পের খরচ ও সময় ব্যবস্থাপনা.

15/01/2025

CBR Value Test by DCP (শেয়ার করে রাখুন)

CBR = California Bearing Ratio.
DCP = Dynamic Cone Pe*******on.

CBR হলো যেকোন লেয়ারের ভারবহন ক্ষমতার একটা একক। যাহা শতকরা হারে প্রকাশ বা হিসাব করা হয়।

প্রশ্নঃ সড়কের এবং বিভিন্ন প্রস্তাতুতি ভারবহন ক্ষমতা বা কম্প্যাকশন পরিমাপের জন্য ফিল্ড লেভেলে DCP যন্ত্রের সাহায্য কিভাবে CBR এর মান বের করবেন ???

উত্তরঃ- DCP যন্ত্রেরব্যবহার করে সরাসরি ফিল্ডে CBR এর মান বের করা হয় । ফিল্ডে প্রাপ্ত CBR এর মান সড়কের বা প্রস্তুতি তলের ঐ লেয়ারের ডিজাইন CBR এর সমান বা বেশি পাওয়া গেলে, পরবর্তী ধাপের কাজ শুরু করতে কার্যক্ষেত্রে ব্যাক্তিদের নির্দেশ প্রদান করা যায়।

তথ্য উপাত্তঃ-
দেওয়া আছে একটি জেলা মহাসড়ক এর
Base Type-1 (Layer Thickness) = 200 mm.
Design CBR = 80%

যথারীতি DCP যন্ত্রের সকল অংশ সড়কের যেখানে পরীক্ষা করতে চান, সেখানে সেট করে নিতে হবে। প্রাথমিক অবস্থায় স্কেলের রিডিং কত আছে সেটা দেখে নিতে হবে।

প্রাথমিক রিডিং এর সাথে লেয়ার এর পুরুত্ব যোগ করে মোট রিডিং কত পর্যন্ত যেতে হবে, সেটা জেনে নিবেন।
ধরে নিন যে,
প্রাথমিক রিডিং আছে = 120mm
লেয়ারের পুরুত্ব = 200mm
তাহলে 200mm অতিক্রম করতে মোট রিডিং হবে = 120+200 = 320mm

মানে DCP যন্ত্রের সাহায্য হ্যামার ড্রাইভ করে 320mm পর্যন্ত যেতে কতবার হ্যামার ফেলা হলো, সেই সংখ্যাটা দরকার। সংখ্যাটি পেলে ফিল্ড টেস্টে সেখানকার লেয়ারের CBR তাৎক্ষনিক বের করে বলা যাবে।

ধরে নিন যে প্রাথমিক রিডিং 120mm, সড়ক লেয়ার বেইজ টাইপ-১ এর পুরুত্ব 200mm, তাহলে মোট রিডিং (120+200)=320mm রিডিং পর্যন্ত 200mm যেতে DCP যন্ত্রের হ্যামারটিকে মোট 64 বার ফেলতে হয়েছে।

তাহলে DCP এর পেনিট্রেশন হার =
= Layer Thickness ÷ Blows
= 200÷64 = 3.125 mm/Blows.
এইটুকু বের করতে পারলেই হলো। এখন এই পেনিট্রেশন এর মানটি CBR এর সুত্রে প্রয়োগ করে দিতে হবে, তাতেই পাওয়া যাবে ফিল্ড লেভেলে DCP পদ্ধতিতে CBR এর মান।

সুত্রটি আজীবন মনে রাখাটা ভাল হবে।

CBR% = 292÷(DCP Pe*******on)^1.12
= 292÷(3.125)^1.12
= 81.50%

এই পরীক্ষায় দেখা গেল যে Base Type-1 এর উক্ত 200mm Layer এর CBR মান ডিজাইন মান 80% হতে বেশি। তাই ধরে নিতে হবে সঠিক হারে উক্ত লেয়ার কম্প্যাকশন হয়েছে।

এখন তাহলে CBR এর ঐ সুত্রের সাহায্য আমরা আগে থেকেই বের করে নিতে পারতাম যে, Base Type-1 এর উক্ত 200mm Thickness এর CBR মান 80% পেতে হলে DCP Test এর হ্যামারটির Blows সংখ্যা কত হলে সঠিক হতো।
মানে 200mm পেনিট্রেশন হতে আঘাৎ সংখ্যা কতটি হলে CBR 80% আসবে।

CBR% = 292÷(Pe*******on)^1.12

দেখেন এই সুত্রে যদি Pe*******on এর মান 3.175 বসানো হয়, তবে CBR = 80% আসে।

তাহলে 200mm লেয়ার অতিক্রম করতে আঘাৎ সংখ্যা হবে = 200÷3.175 = 63 Blows.

এখন যদি দেখেন আপনার দায়িত্বে থাকা সড়কটির সকল অংশের Base Type-1 এর Layer Thickness 200mm হয়, আর Design CBR 80% ধরা থাকে। তবে DCP যন্ত্রের সাহায্য 63 বা তার চেয়ে বেশিবার আঘাৎ সংখ্যা যদি পাওয়া যায় ঐ 200mm Layer Thickness অতিক্রম করতে, তবে বুঝে নিন ঐ Layer এর CBR মান 80% পাওয়া গিয়েছে। শুধু আঘাৎ সংখ্যা কত হবে এটা জানা থাকলেই পরীক্ষা করা আরোও সহজ হবে বলে মনে করছি।

একই ভাবে সড়কের যেকোন লেয়ারের CBR মান বের করতে পারেন DCP যন্ত্রের সাহায্য.

বিল্ডিং প্রজেক্টের কাজ কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে কিভাবে হিসাব করবেন?================================================...
30/12/2024

বিল্ডিং প্রজেক্টের কাজ কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে কিভাবে হিসাব করবেন?
========================================================

একটা বিল্ডিং প্রজেক্টের বিভিন্ন অংশের কোনটির কত পার্সেন্টে মিলে মোট ১০০% হয়, এই তথ্য জানা থাকলে সহজেই আপনার প্রজেক্টের প্রোগ্রেস কত পার্সেন্ট সেটা জানতে পারবেন।

এছাড়াও প্রজেক্ট শেষ হতে আরো কত সময় লাগবে কিংবা আরো কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় সহজে বের করতে পারবেন।

ধরুন আপনার বিল্ডিং কাজের সম্পূর্ণ স্ট্রাকচারাল কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে বলা যেতে পারে মোট কাজের ৩৫% শেষ হয়েছে। কিংবা ধরুন স্ট্রাকচারাল কাজের মধ্যে শুধু ফুটিং ও শর্ট কলাম এর কাজ শেষ হয়েছে তাহলে বলতে পারেন স্ট্রাকচারাল কাজের ২০% শেষ হয়েছে।
এভাবে যেকোন অংশের কাজের শেষে প্রোগ্রেস বের করতে পারবেন।

নিচে এর বিস্তারিত দেওয়া হলো:
=========================================================

বিল্ডিং এর বিভিন্ন অংশের কোনটি কত পার্সেন্ট কাজ বহন করে:
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. Lift,Generator,Substation=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

এবার আসুন স্ট্রাকচার অংশের যে ৩৫% বলা হলো, সেই ৩৫% অংশের মধ্যে আবার বিভিন্ন অংশের কোনটা কত পার্সেন্ট দেখা যাক।

✔️STRUCTURE : 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (মোট অংশের 35%)

✔️BRICK WORK : 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (মোট অংশের 6% )

✔️WOOD WORK : 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (মোট অংশের ৫% )

✔️METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (মোট অংশের ২% )

✔️PLAMBING & SANITARY : 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (মোট অংশের ৭% )

✔️PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (মোট অংশের ৪% )

✔️EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (মোট অংশের ১০% )

✔️PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

✔️OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (মোট অংশের ৬% )

✔️Utility connection = 15%
- Utility = 30%
TOTAL = 100% (মোট অংশের ৩% )

এ থেকে সহজেই একটা প্রজেক্টের প্রোগ্রেস কত % বলতে পারবেন।

Hollow Block Advantages (হলো ব্লক ব্যবহারের সুবিধা ) :১) ১টি ব্লক ৫টি সনাতন লাল ইটের সমান ।২) ১টি ব্লক ৫টি সনাতন লাল ইটে...
03/07/2024

Hollow Block Advantages (হলো ব্লক ব্যবহারের সুবিধা ) :

১) ১টি ব্লক ৫টি সনাতন লাল ইটের সমান ।
২) ১টি ব্লক ৫টি সনাতন লাল ইটের সমান এর ফলে ব্লক গাঁথনিতে সিমেন্ট ,বালু লেবার খরচ কম হয়।
৩) সনাতন লাল ইটের চেয়ে নির্মাণ খরচ তুললামূলক ৩০% কম থাকে ব্লকের তৈরি ভবনে।
৪) আপনার বাড়ির ওজন ও নির্মাণ খরচ দুই-ই কমাবে।
৫) প্লাস্টার থিকনেস কম লাগে বলে এখানে মর্টারের সাশ্রয় হয়।
৬) আকারে বড় ও একই রকম আকৃতির কারণে এই ব্লক দিয়ে তাড়াতাড়ি দেয়াল তৈরি করা যায়।
৭) ব্লকের তৈরি পার্টিশন দেয়ালে প্লাস্টার না করলেও কোনো অসুবিধা নেই। সরাসরি রঙ করা যায়।
৮) শব্দ, অগ্নি ও তাপ নিরোধক। শীত বা গরম কালে রুমের তাপমাত্রা স্বাভাবিক থাকে ।
৯) ইলেকট্রিক্যাল/স্যানিটারি পাইপ বসানোর জন্য দেয়াল কাটা লাগে না।
১০) ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না।
১১) এই ব্লক গাঁথুনীর কাজে ব্যবহারের আগে ইটের মতো পানিতে ভেজাতে হয় না।
১২) Hollow Block লোনা ধরে না, ঘামে না, ড্যাম্প হয় না, ফাঁঙ্গাস পড়ে না বলে এটি দীর্ঘস্থায়ী।
১৩) Hollow Block ইটের তুলনায় কম পুরুত্বের প্লাস্টারিং ব্যবহার করা হয়।
১৪) পরিবেশবান্ধব এবং ভূমিকম্পন সহনশীল।
১৫) সনাতন লাল ইটের চেয়ে হলো ব্লক স্থায়ত্বিকাল ও কাঠামোগত ভারসাম্য বেশ ভাল।
১৬) Hollow Block: সিমেন্ট, বালু , সিলেকশন বালু, নুড়ি পাথর ও কেমিক্যাল সমন্বয়ে এই ব্লক তৈরি করা হয় ।

উন্নত দেশে রডের ল্যাপিং এ রিবার কাপলার ব্যাবহার করা হলেও আমাদের দেশে রডে স্প্লাইসিং ল্যাপিং ব্যাবহার করা হয়।কিন্তু রডটা ...
02/07/2024

উন্নত দেশে রডের ল্যাপিং এ রিবার কাপলার ব্যাবহার করা হলেও আমাদের দেশে রডে স্প্লাইসিং ল্যাপিং ব্যাবহার করা হয়।কিন্তু রডটা যখন বেশী ডায়া যেমন ৩২ মিমি বা তার ঊর্ধ্বে তখন তখন লেপিং কার্যকারী হয় না। তখন রিবার কাপলার ব্যাবহার করা হয়।

কাপলিং এর ক্ষেত্রে দুটি রডকে পরস্পর প্যাচ কেটে স্ক্রুর মত পিচ করে স্যনিটারির সকেট এর মত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরী জিনিস দিয়ে সংযুক্ত করলে দুটি রড মুখোমুখি অবস্থান করে এই সকেট টার ই নাম কাপলার।

আমাদের রেসিডেন্সিয়াল ভবন গুলোতে যেহেতু ৩২ মিমি রড বা এর চেয়ে বেশী ডায়া ব্যবহার হয় না তাই এটার ব্যবহার আমরা খুব একটা দেখিনা ।নির্মান সামগ্রীর দোকানেই পাওয়া যায়।

#সুবিধাঃ

>কাপলার ব্যাবহার করলে ল্যাপিং এর ক্ষেত্রে যেসব ভুল হবার সম্ভবনা থাকে সেটা থাকবেনা।

>স্টিলের পরিমান কম লাগবে ল্যাপিং এর তুলনায় কারনে কাপলিং এ এক্সট্রা রড রাখা হয়না

>ডিজাইনে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, কারন জয়েন্ট এর স্ট্রেন্থ সহজেই এনালাইসিস করা যায়।

দুই ধরনের ম্যাকানিকাল কাপলার পাওয়া যায়।

১/ থ্রেডেড কাপলার - এই ক্ষেত্রে কাপলারে থ্রেড করা থাকে যার ফলে রডে আলাদা ভাবে থ্রেড করা লাগেনা।

২/নন-থ্রেডেড কাপলার- এই ক্ষেত্রে রডে থ্রেড করে নিতে হয় কারন কাপলারে থ্রেড করা থাকেনা।

আল-আফদাল

02/07/2024

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।

বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন ।
৬/৭ তলা বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় হিসাব নিকাশ
অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিন। A TO Z
১। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ৫০% সিলেট বালি,পিকেট = ৮৬০ পিচ,সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
২। ইটের সোলিং ১০০ বর্গফুট,ইট= ৩০০ পিচ,বালি = ৫ ঘনফুট
৩।৫" ইটের গাথুনী (১:৪) ১০০বর্গফুট, ইট = ৫০০ পিচ
লোকাল বালি = ১৭ ঘনফুট ,সিমেন্ট = ২.৬০ ব্যাগ
৪। ইটের এজিং ১০০ রানিং ফুট ইট = ২৫০ পিচ
৫। আর সি সি (১:১.৫:৩) পাথর, ১০০%সিলেট বালি,পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ৪১ ঘনফুট,সিমেন্ট = ২১ ব্যাগ
৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০%,সিলেট বালি ,পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ

# # # #******★
বিল্ডিং যদি জি+৬ সাত তলা হয়- ১০০ ঘনফুট ও বর্গফুট কাজ করতে উল্লেখিত মালামাল সমূহ প্রযোজন হয়। তবে এগুলো আপেক্ষিক একটি ধারণা মাত্র। যে কোন কিছুতে এগুলো পরিবর্তনশীল...
# # # # # # #★★

৭। আর সি সি (১:২:৪) পাথর ৫০% সিলেট বালি,পাথর = ৮৬ ঘনফুট
সিলেট বালি = ২২.৫০ ঘনফুট, লোকাল বালি = ২২.৫০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
৮। ২০ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৬.২৫ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
৯। বালি ভরাট ১০০ ঘনফুট, বালি = ১৩০ ঘনফুট
লোকাল বালি = ২২.৫০ ঘনফুট, সিমেন্ট = ১৮ ব্যাগ
১০। ১২ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৪.৬৯ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
১১। ১২ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৫.০০ ঘনফুট সিমেন্ট = ১.০০ ব্যাগ
১২। ১০" ইটের গাথুনী (১:৬) ১০০ মনফুট, ইট = ১১৫০ পিচ
লোকাল বালি = ৩৬ ঘনফুট, সিমেন্ট = ৪ ব্যাগ
১৩। হেরিং বন্ড সোলিং ১০০ বর্গফুট ,ইট = ৫০০ পিচ
১৪। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ৮৬০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
১৫। আর সি সি (১:৩:৬) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ১০০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ মানফুট, সিমেন্ট = ১২ ব্যাগ
১৬। ১২ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৫.২১ ঘনফুট সিমেন্ট = ০.৮৩ ব্যাগ
১৭। ১২ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৫.৩৬ ঘনফুট সিমেন্ট = ০.৭১ ব্যাগ
১৮। আর সি সি (১:১.৫:৩) ইটের খোয়া ,৫০% সিলেট বালি,সিকেট = ৮২০ পিচ
সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ
১৯। ২০ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৭.৫০ ঘনফুট সিমেন্ট = ১.৫০ ব্যাগ
২০। ২০ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৭.৮১ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
২১। ২০ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৮.০০ ঘনফুট সিমেন্ট = ১.০৭ ব্যাগ
২২। ২৫ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট, বালি = ৯.৩৭ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
২৩। ২৫ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ১০.০০ ঘনফুট সিমেন্ট = ১.৬০ ব্যাগ
২৪। ২৫ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ১০.৪২ ঘনফুট সিমেন্ট = ১.৬৭ ব্যাগ
২৫। ২৫ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ১০.৭১ মালফুটি ,সিমেন্ট= ১.৪৩ ব্যাগ
২৬। নিট সিমেন্ট ফিনিশিং ১০০ বর্গফুটসিমেন্ট = ০.৫০ ব্যাগ
ভুলত্রুটি মার্জনীয়,
ধন্যবাদ

যে কারো পরামর্শে যদি আপনি আপনার কষ্টার্জিত অর্থে একটি ভুল পরিকল্পনায় বাড়ি নির্মাণ করেন তাহলে পরবর্তীতে আপনাকে সারা জীব...
28/06/2024

যে কারো পরামর্শে যদি আপনি আপনার কষ্টার্জিত অর্থে একটি ভুল পরিকল্পনায় বাড়ি নির্মাণ করেন তাহলে পরবর্তীতে আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে পারে।
একটি আরামদায়ক, দৃষ্টিনন্দন, আধুনিক এবং সাশ্রয়ী খরচে বাড়ি নির্মাণ করতে চাইলে আমরা হতে পারি আপনার সর্বউত্তম সহযোগী।
আমরা আপনার প্রয়োজন অনুযায়ী বাড়ি নির্মাণ সম্পর্কিত যেকোনো পরামর্শ দিতে সবসময় প্রস্তুত।

আমরা আপনার কষ্টার্জিত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Afdal Civil Engineering Construction Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share