সোলার তথ্য - সৌর বিদ্যুৎ - Solar Panel Power

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সোলার তথ্য - সৌর বিদ্যুৎ - Solar Panel Power

সোলার তথ্য - সৌর বিদ্যুৎ - Solar Panel Power সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল এর সকল তথ্য - Solar Panel & solar power current information

সোলার প্যানেল দিয়ে লোডশেডিং থেকে আপনি মুক্তি পেতে পারেন। সোলার প্যানেল ও সোলার ব্যাটারি সংক্রান্ত সকল তথ্য পেইজে দেয়া হবে।
এখান থেকে জানতে পারবেন সোলার প্যানেলের দাম ও ব্যাটারির দাম।
�গ্রুপে আপনার বন্ধুদের এড করুন।
� সোলার ব্যবহার করলে বিদ্যুৎ বিল দিতে হবে না।
� সোলার দিয়ে লাইট, ফ্যান, টিভি সহ সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস চালানো যায় ।
� আপনার বাড়িতে সোলার থাকলে, লোডশেডিং কি আপনি ভুলে যাবেন


� দিনের বেলা ব্যাটারি ছাড়াই সরাসরি সোলার প্যানেল থেকে লাইট, ফ্যান, টিভি, রাইস কুকার সহ সব চলবে।
� সোলার থাকলে ২৪ঘন্টা আপনার বাসা বা প্রতিষ্ঠানের রাউটার ও অনু চলবে, এতে ২৪ঘন্টা আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সোলার প্যানেল সিস্টেম কি?

সোলার প্যানেল মূলত সরাসরি সূর্যের আলো থেকে নবায়যোগ্য বিদ্যুৎশক্তি উৎপাদন করতে পারে। যেই বিদ্যুৎ আমরা সরাসরি কোন ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ চালানোর কাজে ব্যবহার করতে পারি অথবা সেটি কোন ব্যাটারিতে সংরক্ষন করে পরবর্তীতে কাজে লাগাতে পারি।

সোলার প্যানেলের কিভাবে কাজ করে?

সোলার প্যানেলের প্রধান উপাদান হলো সোলার সেল এটিই মূলত সূর্য়ের আলো থেকে বিদ্যূৎ শক্তি উৎপাদন করতে পারে। সোলার সেলের আরেক নাম ফোটোভোলটাইক এখানে উল্লেখ্য যে ফটো বলতে লাইট এবং ভোলটাইক বলতে ইলেক্ট্রিসিটিকে বুঝানো হয়েছে। সোলার সেলগুলো সাধারণত এক ধরনের সেমি কন্ডাক্টর ধাতু দ্বারা তৈরি করা হয় যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন সিলিকন কার্বাইড ইত্যাদি । এগুলো দ্বারা তৈরি সোলার সেলকে যখন সূর্যের আলোর সংস্পর্শে আনা হয় তখন সেই আলো থেকে ফোটোভোলটাইক হালকা শক্তি ফোটন শোষণ করে নেয়। এর ফলে সেখানে কিছু ভোল্টের সৃষ্টি হয়ে থাকে আর এমন অনেকগুলো সেল যখন একত্রিত করা হয় তখন সবগুলো একসাথে অনেক বেশি ভোল্ট সৃষ্টি করতে পারে আর এভাবেই সোলার সেলের মাধ্যমে সোলার প্যানেল বিদ্যুশক্তি উৎপাদন করে থাকে।

কত ক্ষমতার সোলার প্যানেল দরকার?

বিভিন্ন ক্ষমতার ও সাইজের সোলার প্যানেল রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারেন । তবে সমস্যাটা হয় তখন যখন আমাদের কার কতটুকু দরকার সেটা না জানা থাকে তাহলে চলুন একটা সাধারণ হিসাব বুজে নেই। ধরুন কোন ব্যক্তি দুইটা লাইট ও একটা ফ্যান চালাবে সোলার প্যানেল দ্বারা। ধরা যাক লাইট দুটির ক্ষমতা ১০ ওয়াট করে ২০ ওয়াট ও ফ্যানটির ক্ষমতা ২০ ওয়াট তাহলে মোট প্রয়োজন ৪০ ওয়াট। আমরা যদি প্রতিদিন ৬ ঘন্টা করে চালাতে চাই তাহলে মোট প্রয়োজন ৪০ * ৬ = ২৪০ ওয়াট। এর জন্য ব্যাটারি প্রয়োজন হবে ২৪০ / ১২ = ২০ এম্পিয়ার বা ১২ ভোল্টের ব্যাটারি। সোলার প্যানেলের লেড এসিড ব্যাটারির চার্জিং কারেন্ট ১০% । তাহলে ২০ এম্পিয়ার ব্যটারির চার্জিং কারেন্ট হবে ২০*১০/১০০ = ২ এম্পিয়ার আর ২ এম্পিয়ার কারেন্ট উৎপাদন করতে সোলার প্যানেল লাগবে ২*১২ = ২৪ ওয়াট। তারমানে এই ব্যক্তির ২৪ ওয়াটের সোলার প্যানেল লাগালেই তার বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে। এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন হিসাব করে সোলার প্যানেল ক্রয় করতে পারবেন।

সোলার প্যানেলের দাম কত?

বাংলাদেশে একটি সোলার প্যানেলের দাম ** টাকা যা ৩০০ ওয়াট পর্যন্ত শক্তি আউটপুট দিতে পারে। প্যানেলের দাম সাধারণত মোট শক্তি, প্যানেলের গুণমান এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতার উপর নির্ভর করে।

দেশে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা : বিদ্যুৎ প্রতিমন্ত্রীআগামী ২০৩১ সালের মধ্যে দেশে ৪৫ হাজার সোলার সেচ পা...
20/03/2024

দেশে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগামী ২০৩১ সালের মধ্যে দেশে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্বারোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিজেল থেকে সোলার সেচ পাম্প রূপান্তর করা হচ্ছে। এটি শুধু কার্বন নিঃসরণই কমাবে না; সেইসঙ্গে ভূগর্ভস্থ জল সম্পদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।
জার্মানির বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ ২০২৪ এ আজ বুধবার (২০ মার্চ) এসব কথা তুলে ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয়। ‘ডায়ালগ হাব : এনার্জি-ওয়াটার ফুড নেক্সাস : হলিস্টিক সল্যুশন ফর ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাওয়ারড বাই রিনিউঅ্যাবল’ শীর্ষক প্যানেল ডিসকাশনে এসব পরিবেশসহ বিদ্যুৎখাতের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নসরুল হামিদ বলেন, ২০৩১ সালের মধ্যে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩ লাখ কৃষক সুবিধা পাবে বলে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে ডিজেল ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া কমে আসবে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন প্রশমিত করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক যোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী । এ সময় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪-এ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

যমুনার চরে মানুষের জীবন যাপন দেখুন
01/01/2024

যমুনার চরে মানুষের জীবন যাপন দেখুন

শুশুয়া চরের মানুষের সাথে রাত্রিযাপন | যমুনা নদীর দুর্গম জনপদ পাড়ি দিয়ে | Shushuya Char Night Lifeভাঙ্গণপ্রবন যমুনার তীর ঘেঁষে...

বাংলাদেশের সবচেয়ে লম্বা ও খাঁটো মানুষ একসাথে
28/12/2023

বাংলাদেশের সবচেয়ে লম্বা ও খাঁটো মানুষ একসাথে

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুরস্কের সুলতান কোসেন, তার উচ্চতা ৮....

আধুনিকতায় হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় খেলা
10/12/2023

আধুনিকতায় হারিয়ে যাচ্ছে আমাদের জাতীয় খেলা

সমাবেশ হল মানুষের ভালোর জন্য আলোচনা করা, সমাবেশে বক্তব্য

টাঙ্গাইলের বাসাইলে হচ্ছে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্রটাঙ্গাইলের বাসাইলে নির্মিত হচ্ছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্প...
08/12/2023

টাঙ্গাইলের বাসাইলে হচ্ছে নতুন সৌরবিদ্যুৎ কেন্দ্র

টাঙ্গাইলের বাসাইলে নির্মিত হচ্ছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র।

এই সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরকারি অনুমোদনও মিলেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুইটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

এর মধ্যে টাঙ্গাইলের বাসাইলে একটি আর কক্সবাজার সদরে একটি।

এই বিদ্যুৎ কেন্দ্র দুটির ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠক শেষে বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে যৌথভাবে রিনিউবেল এনার্জি ইউকে লিমিটেড, বাদল কনস্ট্রাকশন ও জি-টেক সলিউশন লিমিটেড কনসোর্টিয়াম।

প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৯ পয়সা হিসাবে সরকার তাদের আনুমানিক ৩ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করবে।

তিনি আরো জানান, প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসাবে তাদের সরকার পরিশোধ করবে ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা।

এবিষয়ে বাদল কনস্ট্রাকশনের স্বত্বাধিকার মো. বাদল মিয়া জানান, ইতিমধ্যে প্রকল্পটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি ট্যারিফ অনুমোদন দিয়েছে।

বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তি (সৌর শক্তি থেকে সৌরবিদ্যুৎ) উৎপাদনে জোর দেয়া হচ্ছে।

জ্বালানি আমদানি কমাতে বাংলাদেশ সরকারও এখাতে জোর দিয়েছে।

আমরা (বাদল কনস্ট্রাকশন) সেই উন্নয়নের অংশীদার হতে পেরে আনন্দিত।

তিনি আরও জানান, তবে এখনও অনুমোদনের লিখিত কাগজ হাতে পাইনি। কাগজ হাতে পেলে বিস্তারিত বলবো।

তবে এটা বলতে পারি, প্রকল্পটি বাস্তবায়িত হলে, এই এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।

এসময় তিনি আরো বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় বেশ কিছু দক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

07/12/2023

শক্তিশালী টাইগার কবিরের হাডুডু খেলা ড্রোন ক্যামেরায় ধারণ করা

https://fb.watch/oNpBbJcXOQ

টাঙ্গাইল ও কক্সবাজারে হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্রকক্সবাজার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট ও টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়...
07/12/2023

টাঙ্গাইল ও কক্সবাজারে হচ্ছে সৌর বিদ্যুৎ কেন্দ্র

কক্সবাজার সদর উপজেলায় ১০০ মেগাওয়াট ও টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ১০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সৌরবিদ্যুৎকেন্দ্র দুটির প্রস্তাব অনুমোদিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাঈদ মাহবুব খান জানান, কক্সবাজার সদর উপজেলায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ যৌথভাবে পেয়েছে কেএআই বাংলাদেশ অ্যালুমিনিয়াম লিমিটেড ও অলটেক অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কনসোর্টিয়াম। প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৮ পয়সা হিসাবে তাদের সরকার পরিশোধ করবে ৩ হাজার ৫৫৬ কোটি ৮০ লাখ টাকা।

এ ছাড়া টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে যৌথভাবে রিনিউবেল এনার্জি ইউকে লিমিটেড, বাদল কনস্ট্রাকশন ও জি-টেক সলিউশন লিমিটেড কনসোর্টিয়াম। প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০ টাকা ৯৯ পয়সা হিসাবে সরকার তাদের আনুমানিক ৩ হাজার ৫৬১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করবে।

এ ছাড়া ক্রয় কমিটির বৈঠকে ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈদ্যুতিক বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ)’ প্রকল্পের ৩৩ হাজার ৮৪৬টি এসপিসি পোল (খুঁটি) কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। ১০৩ কোটি ৩৭ লাখ টাকায় খুঁটি সরবরাহের কাজ পেয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি।

২০৩০ সালে সোলার থেকে ৪হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে ।
01/12/2023

২০৩০ সালে সোলার থেকে ৪হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপন্ন হবে ।

দেশে সোলার প্রযুক্তি উন্নয়নে কাজ করছে হুয়াওয়েদেশের সোলার খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে চীনাভিত্তিক প্র...
09/11/2023

দেশে সোলার প্রযুক্তি উন্নয়নে কাজ করছে হুয়াওয়ে

দেশের সোলার খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে চীনাভিত্তিক প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। রাজধানী ঢাকার হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে সম্প্রতি এ লক্ষে এক কর্মশালার আয়োজন করে। এতে ৭০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার, সোলার ইনভার্টর ইন্সটলার ও টেকনিশিয়ান অংশগ্রহণ করেন।

সোলার পাওয়ার প্ল্যান্ট ইন্সটলার বা সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনকারীদের জন্য এ কর্মশালার আয়োজন করে হুয়াওয়ে সাউথ এশিয়া। এই কর্মশালায় অংশগ্রহণকারীদের অন-গ্রিড ও অফ-গ্রিড সোলার সিস্টেমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়াও তাদের সর্বোত্তম কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার জন্য ইন্সটলেশন অনুশীলন বিষয়ে বিশেষজ্ঞ নির্দেশনা দেয় প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, বাংলাদেশে শক্তির সহজলভ্যতা, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করতে সৌরশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌরবিদ্যুৎ জীবাশ্ম জ্বালানির ওপর দেশের নির্ভরতা হ্রাস করছে। সেই সঙ্গে পরিবেশগত অবক্ষয় কমাচ্ছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিশ্বব্যাপী প্রচেষ্টায় অবদান রাখছে। এই ধরনের কর্মশালা আমাদের সৌর প্রযুক্তিতে নতুন মাইলফলক অর্জন করতে সহায়তা করে।
সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেডের টেকনিক্যাল সল্যুশন ম্যানেজার মুহাম্মদ নাজিবুল আহামেদ বলেন, বিশেষজ্ঞ সেশন, হাতে-কলমে প্রশিক্ষণ এবং অনন্য নেটওয়ার্কিং সুযোগ তৈরির ক্ষেত্রে এই ওয়ার্কশপের এজেন্ডাটি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এই কর্মশালা শুধু অংশগ্রহণকারী ব্যক্তিদেরই উপকার করছে না বরং দেশের সৌর শক্তি খাতের বৃদ্ধি ও উন্নয়নেও অবদান রাখছে।
সুযোগ-সুবিধাগুলোর ওপর ভিত্তি করে এর সর্বাধিক ব্যবহারের উপায়সমূহ নিয়ে কাজ করছে। এ পর্যন্ত কোম্পানিটি দেশের বিভিন্ন অঞ্চলের সোলার প্ল্যান্টে স্ট্রিং ইনভার্টর সল্যুশন স্থাপন করেছে। বাংলাদেশে ৫০ মেগাওয়াট (এসি), ৩০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন কিছু সোলার ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার (আইপিপি) প্রকল্পসহ বেশ কয়েকটি রুফটপ প্রকল্পে কাজ করেছে।

সিএন্ডআই (কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল) খাতের জন্য হুয়াওয়ে ৩.০০ মেগাওয়াট, ২.৪৮ মেগাওয়াট, ২.৪০ মেগাওয়াট, ২.৩৯ মেগাওয়াট ও ২.১০ মেগাওয়াট এসি ক্যাপাসিটির প্রকল্প সম্পন্ন করেছে। হুয়াওয়ে মোট ১০৫ মেগাওয়াট এরও বেশি সক্ষমতার বিভিন্ন রুফটপ প্রকল্প বাস্তবায়ন করছে, যেগুলো স্থাপনা পর্যায়ে রয়েছে। দেশকে ডিজিটাল শক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার ধারাবাহিকতার অংশ হিসেবে হুয়াওয়ে সাউথ এশিয়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা
21/06/2023

বজ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা

আজ আমরা Inverter /vfd নিয়ে আলোচনা করবো।বর্তমান সময়ে ইনভার্টার একটি বহুল প্রচলিত ডিভাইস যা যে কোন ধরনের মেশিন এ ইন্ডাকশন ...
19/06/2023

আজ আমরা Inverter /vfd নিয়ে আলোচনা করবো।

বর্তমান সময়ে ইনভার্টার একটি বহুল প্রচলিত ডিভাইস যা যে কোন ধরনের মেশিন এ ইন্ডাকশন মোটর স্পীড কন্ট্রোল করতে কাজে লাগে।

১) Inverter কি বা কাকে বলে?
২) Inverter কত প্রকার ও কি কি?
৩) Inverter কোথায় কোথায় ব্যবহার করা হয়?

১) Inverter কি বা কাকে বলেঃ
ইভার্টার এমন এক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যা ডাইরেক্ট কারেন্ট(ডিসি) কে অল্টারনেটিং কারেন্টে(এসি) তে রূপান্তরিত করে। ইনভার্টার ব্যবহার হয় ডিসি সোর্স থেকে এসি পাওয়ার সাপ্লাই দেবার জন্য যেমন সোলার প্যানেল বা বৈদ্যুতিক ব্যাটারী।

২) Inverter কত প্রকার ও কি কিঃ
Inverter তিন প্রকার।
*স্কয়ার ওয়েব ইনভার্টার
*মডিফায়াইড সাইন ওয়েব ইনভার্টার
*পিউর সাইন ওয়েব ইনভার্টার

Inverter সাধারণত স্কোয়ার ওয়েব, মডিফিটেড সাইন ওয়েব, পালস সাইন ওয়েব, পালস ওয়াইডথ মডুলেশন তৈরি করতে পারে।
আউটপুট ফ্রিকুয়েন্সিঃ ইনভার্টারারের আউটপুট ফ্রিকুয়েন্সি সাধারণ এসি সাপ্লাই ফ্রিকুয়েন্সির মতই ৫০ অথবা ৬০ হার্টজ।
আউটপুট ভোল্টেজঃ এর আউটপুট ভোল্টেজ মূলত অনেকটাই গ্রীড লাইন ভোল্টেজের মতই হয়ে থাকে। যেমনঃ ১২০ অথবা ২৪০ VAC ডিস্ট্রিবিউশন লেভেল।

৩) Inverter কোথায় কোথায় ব্যবহার করা হয়ঃ
Inverter মূলত অনেক কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে মোটর কন্ট্রোলিং এর কাজে Inverter ব্যবহার করা হয়ে থাকে।

ইলেকট্রিক মোটর স্পীড কন্ট্রোলঃ
ইনভার্টার বা ভিএফডি বা ড্রাইভ মূলত ব্যাবহার করা হয় লোডের স্পিড বা গতিকে কন্ট্রোল করার জন্য। ধরুন আপনার একটি কনভেয়ার বেল্ট আছে। যাকে আপনার মাঝে মাঝে 10 minute এ ঘুরাতে হবে।আবার মাঝে মাঝে 5 minute ঘুরাতে হবে।
তাহলে আপনি এই বেল্টের স্পিড কিভাবে কন্ট্রোল করবেন? অবশ্যই ঘুরানোর জন্য যে মোটর আছে তার স্পিড কন্ট্রোল করবেন। আর এর স্পিড কন্ট্রোল করার জন্য আপনাকে Inverter / ভিএফডি / ড্রাইভ ব্যাবহার করতে হবে। ইনভার্টার / ভিএফডি/ ড্রাইভ দিয়ে মোটরের লোড নেওয়ার ক্ষমতাকে কমবেশী করা যায়।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকুন।

HM Rokonuzzaman
Dynamic Automation Technologies.
Uttara,Dhaka.

সোলার প্যানেলের কাজ হচ্ছে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা
15/06/2023

সোলার প্যানেলের কাজ হচ্ছে সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when সোলার তথ্য - সৌর বিদ্যুৎ - Solar Panel Power posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোলার তথ্য - সৌর বিদ্যুৎ - Solar Panel Power:

Share