25/11/2025
🔴 সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ভূমিকম্প প্রশ্নের সহজ উত্তর (Short Notes) 🔴
1️⃣ “বিল্ডিং কত রিখটার পর্যন্ত টিকবে?” — প্রশ্নটি বৈজ্ঞানিক নয়
কারণ বিল্ডিং রিখটার স্কেল ধরে ডিজাইন হয় না।
2️⃣ Magnitude কী?
ভূমিকম্পের শক্তি/এনার্জি পরিমাপের স্কেল (Mw)
১ মাত্রা বাড়লে শক্তি ≈ ৩১ গুণ বাড়ে
এটি শুধু উৎসস্থলের শক্তি দেখায়—বিল্ডিং কত কাঁপবে তা বলে না
3️⃣ মানুষ যে কাঁপুনি অনুভব করে, তা হলো Intensity (MMI Scale)
স্কেল: I থেকে XII
অবস্থানভেদে ভিন্ন হয়
একই ভূমিকম্পে দুই জায়গায় ভিন্ন Intensity হতে পারে
4️⃣ ডিজাইন কী দিয়ে হয়?
Magnitude বা Intensity দিয়ে না
ডিজাইন হয় PGA (Peak Ground Acceleration) দিয়ে
👉 মাটি কত G-ফোর্সে নড়বে — এটিই ডিজাইনের বেস
5️⃣ PGA কোথা থেকে আসে?
দেশের ভূমিকম্প ইতিহাস
ফল্টলাইন
মাটির ধরন
Hazard map
👉 এগুলো দেখে বিল্ডিং কোড PGA নির্ধারণ করে
6️⃣ BNBC অনুযায়ী ঢাকা কোন জোন?
Dhaka = Zone 2 (Z = 0.20)
এই মান অনুসারে সিসমিক লোড নির্ধারণ হয়
7️⃣ কীভাবে সিসমিক লোড ধরা হয়?
সূত্র: F = m × a
(বিল্ডিংয়ের ভর × ভূমিকম্প ত্বরণ)
ফ্রেম, কলাম, শিয়ার ওয়াল সব PGA অনুযায়ী ডিজাইন করা হয়
8️⃣ তাহলে কিভাবে উত্তর দিবেন?
একজন ইঞ্জিনিয়ার বলবেন—
“আপনার বিল্ডিং BNBC 2020 অনুযায়ী সর্বোচ্চ প্রত্যাশিত Seismic Load (PGA/Z) সহ্য করার মতো করে ডিজাইন করা।”
➡ নির্দিষ্ট করে “৬.৫ / ৭.০ মাত্রার ভূমিকম্প” বলা যায় না
কারণ গভীরতা, দূরত্ব, মাটির ধরন—সবকিছু পরিবর্তন করে
অর্থাৎ
1.বিল্ডিং Magnitude দিয়ে ডিজাইন হয় না
2.ডিজাইন হয় PGA (Peak Ground Acceleration) দিয়ে
3.Dhaka Zone-2 (Z=0.20) অনুযায়ী সেফটি ধরা হয়
4.ঠিকভাবে ডিজাইন-কনস্ট্রাকশন হলে বড় ভূমিকম্পেও ভবন ভেঙে পড়ে না (Life Safety)