ডিপ্লোমা ইন্জিনিয়ারিং পরবর্তী দেশ-বিদেশে মানসম্পন্ন উচ্চশিক্ষার সুযোগ এবং পেশাগত বিভিন্ন পরামর্শ প্রদানে আপনাদের সহযোগী Diploma to B.Sc engineering.
প্রতিবছর সরকারী-বেসরকারী পলিটেকনিক হতে কযেক হাজার ছাত্র-ছাত্রী ডিপ্লোমা শেষ করে বের হয় এবং এরপর অধিকাংশই উচ্চশিক্ষার স্বপ্ন দেখে, কিন্তু সমস্যা একটাই যে, ডিপ্লোমা শিক্ষার্থীদের সরকারীভাবে উচ্চশিক্ষা লাভের জন্য ১টি মাত্র ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় D
UET । যেখানে আসন সংখ্যা সীমিত। তাছাড়া ২ টি মাত্র সরকারী বিশ্ববিদ্যালয় ( যবিপ্রবি এবং শাবিপ্রবি) যেখানে ভর্তির জন্য সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সাথে উচ্চমাধ্যমিক সিলেবাসে ভর্তিপরীক্ষায় অবর্তীন হতে হয় যা খুবই কষ্টকর ।
ডিপ্লোমা পাশ করার পর সবাই উচ্চশিক্ষা গ্রহণের জন্য DUET এর উপর নির্ভরশীল। ডিপ্লোমা শিক্ষার্থীদের একটাই মাত্র সরকারি বিশ্ববিদ্যালয় এবং যার মোট আসন সংখ্যা প্রতিবছর পাশকৃত শিক্ষার্থীর তুলনায় নগণ্য।
অধিকাংশ মেধাবী ও ডিপ্লোমাতে ভাল রেজাল্ট থাকলেও BSC করার জন্য ১ টা মাত্র বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতিযোগিতায় নিজেকে অনিচ্ছাকৃত ভাবে হেরে যেতে হয়।
অনেক শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে BSC সম্পন্ন করে কিন্তু মানসম্পন্ন শিক্ষার অভাবে যথাযথ মর্যাদাসম্পন্ন চাকুরী পাওয়া হয়ে ওঠে অসম্ভব । বেসরকারি বিশ্ববিদ্যালয় ৫-১০লক্ষ টাকা খরচ করা তখন হয়ে ওঠে খুবই বেদনাদায়ক ।
ডিপ্লোমা পরবর্তী শিক্ষাজীবন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ের আপনার একটু সময় এবং সুবিবেচনার আশায় আমরা আছি আপনার পাশে ।
দেশ-বিদেশে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার সংক্রান্ত যেকোন বিষয়ে আপনাদের সহযোগিতায় আমরা সদা প্রস্তুত ।