NetZe Energy

NetZe Energy We design factory-specific solar systems that reduce energy loss, improve system reliability, and protect long-term ROI.
(1)

We evaluate your factory’s energy profile and show exactly how solar can reduce cost and stabilize power. 🌞 Power Your Business with NetZe Energy! Say goodbye to high electricity bills and hello to sustainability.

✅ Zero Electricity Bill – Smart solar installations for factories & commercial spaces
✅ Energy Audit & Cost-Saving Solutions – Optimize usage, save money
✅ Net Metering Assistance – Ear

n from your extra power
✅ Carbon Emission Audit – Go green, meet sustainability goals
✅ Microgrid Solutions – Reliable power, anytime

⚡ Let’s turn your rooftop into a profit center.
📞 Call us: +8801590035101
🌐 Visit: netzeenergy.com

17/03/2026

অনেক কারখানা এখনো সোলারকে একটি অতিরিক্ত বিনিয়োগ হিসেবে দেখে।
কিন্তু বাস্তবতা হচ্ছে — অনেক ক্ষেত্রে সোলার না বসানোই কারখানার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এই ভিডিওতে আমরা সহজভাবে ব্যাখ্যা করেছি:

• কেন বিদ্যুতের উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা অনেক সময় ব্যয়বহুল হয়ে যায়
• কিভাবে সোলার একটি কারখানার দীর্ঘমেয়াদি খরচ কমাতে সাহায্য করে
• কেন অনেক শিল্প প্রতিষ্ঠান এখন সোলার পাওয়ার সিস্টেমে বিনিয়োগ করছে
• সোলার কিভাবে একটি ব্যবসার cost control এবং profitability বাড়াতে সাহায্য করতে পারে

এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে:

✔ Factory Owners
✔ Industrial Decision Makers
✔ Manufacturing Businesses
✔ Engineers and Energy Managers

NetZe Energy শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ইঞ্জিনিয়ারিং-ভিত্তিক সোলার পাওয়ার সলিউশন ডিজাইন ও বাস্তবায়ন করে।

🌐 Website
https://netzeenergy.com/

📍 Google Map
https://maps.app.goo.gl/JowxpaXNjHqzcMVy6

Follow us:

LinkedIn
https://www.linkedin.com/company/netzeenergy/

Facebook
https://www.facebook.com/netzeenergy

YouTube
/

শিল্প খাতে সোলার মানেই শুধু প্যানেল বসানো নয়। বরং কারখানার দীর্ঘমেয়াদী এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার একটি আর্থিক মডেল—ন...
13/03/2026

শিল্প খাতে সোলার মানেই শুধু প্যানেল বসানো নয়। বরং কারখানার দীর্ঘমেয়াদী এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার একটি আর্থিক মডেল—নেট মিটারিং।
-
বাংলাদেশে বর্তমান শিল্প খাতের এনার্জি ডাইনামিকস দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিদ্যুতের ক্রমবর্ধমান ট্যারিফ এবং উৎপাদন খরচের চাপে থাকা শিল্প মালিকদের জন্য নেট মিটারিং (Net Metering) কেবল একটি টেকনিক্যাল টার্ম নয়, বরং এটি একটি কৌশলগত আর্থিক হাতিয়ার।
-
নেট মিটারিং কেন বাংলাদেশের শিল্প খাতের জন্য এনার্জি সিকিউরিটির মূল চাবিকাঠি—তার একটি বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি নিচে দেওয়া হলো:
-
১. এনার্জি ব্যালেন্স ও লস রিডাকশন:
সাধারণ সোলার সিস্টেমে দিনের বেলা উৎপাদিত বাড়তি বিদ্যুৎ অপচয় হয়। নেট মিটারিং ব্যবস্থাটি এই বিদ্যুৎকে জাতীয় গ্রিডে স্থানান্তরের সুযোগ করে দেয়। এর ফলে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস কমে আসে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে।
-
২. ক্যাশ-ফ্লো অপ্টিমাইজেশন:
নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে ছুটির দিনে বা লো-প্রোডাকশন পিরিয়ডে উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে ক্রেডিট হিসেবে জমা থাকে। এটি সরাসরি কারখানার মাসিক বিদ্যুৎ বিল কমিয়ে প্রতিষ্ঠানের অপারেটিং এক্সপেন্সেস কমাতে সাহায্য করে।
-
৩. ল্যান্ড ম্যানেজমেন্ট ও স্পেস ইউটিলাইজেশন:
বাংলাদেশে শিল্প স্থাপনার জন্য জমি একটি অত্যন্ত মূল্যবান সম্পদ। বৃহৎ সৌর পার্ক স্থাপনের বিকল্প হিসেবে কারখানার অব্যবহৃত ছাদগুলোকে প্রোডাক্টিভ এনার্জি অ্যাসেট হিসেবে রূপান্তর করার এটিই সবচেয়ে সাশ্রয়ী উপায়।
-
৪. কমপ্লায়েন্স ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা:
টেক্সটাইল, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং খাতে আন্তর্জাতিক বায়ারদের কাছে এখন 'কার্বন ফুটপ্রিন্ট' একটি বড় ইস্যু। নেট মিটারিংয়ের মাধ্যমে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ এবং বায়ার রিটেনশনে বড় ভূমিকা রাখে।
-
৫. দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা:
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে জীবাশ্ম জ্বালানির দাম সবসময় অস্থির থাকে। সোলার ও নেট মিটারিংয়ের এই সমন্বয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয় গ্রিডের ওপর অতি-নির্ভরশীলতা কমিয়ে একটি নির্দিষ্ট পরিমাণ এনার্জি ইন্ডিপেন্ডেন্স প্রদান করে।
-
বিশ্লেষণ:
নেট মিটারিং কোনো অলৌকিক সমাধান নয়, তবে এটি এমন একটি সায়েন্টিফিক মডেল যা বর্তমানের এনার্জি ক্রাইসিস মোকাবিলায় কারখানাকে স্বাবলম্বী করে তোলে। সঠিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং সঠিক সক্ষমতার প্ল্যান্ট নির্বাচন করলে, এই বিনিয়োগটি কারখানার জন্য একটি দীর্ঘমেয়াদী এনার্জি অ্যাসেট হিসেবে কাজ করে।
-
শিল্পখাতে বিদ্যুতের ব্যয় সাশ্রয় এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার জন্য এই মডেলটি সম্পর্কে বিশদ জানা প্রত্যেক শিল্পমালিকের জন্য প্রাসঙ্গিক।

অনেক সোলার প্ল্যান্ট প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন করে না।কারণটা প্রযুক্তি নয় — ডিজাইন বা ইন্সটলেশনের ভুল।-অনেক ক্ষেত্রে সো...
12/03/2026

অনেক সোলার প্ল্যান্ট প্রত্যাশিত বিদ্যুৎ উৎপাদন করে না।
কারণটা প্রযুক্তি নয় — ডিজাইন বা ইন্সটলেশনের ভুল।
-
অনেক ক্ষেত্রে সোলার প্রযুক্তি ব্যর্থ হয় না — ব্যর্থ হয় এর ডিজাইন।
-
আজকে দেখি ৫টি সাধারণ ভুল, যেগুলোর কারণে অনেক সোলার প্ল্যান্ট কম বিদ্যুৎ উৎপাদন করে।
-
১. ভুল টিল্ট এঙ্গেল
বাংলাদেশের অবস্থান 20°34′ থেকে 26°38′ উত্তর অক্ষাংশে হওয়ায় সাধারণত সোলার প্যানেল দক্ষিণমুখী করে প্রায় ২০° থেকে ২৬° কোণে স্থাপন করা হয়। এতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন পাওয়া যায়।
সাধারণত প্ল্যান্টের অবস্থানের অক্ষাংশ অনুযায়ী কোণ নির্ধারণ করলে ভালো ফল পাওয়া যায়। তবে প্রায় ৫%–১০% কোণের তারতম্য পর্যন্ত উৎপাদনে বড় পার্থক্য দেখা যায় না।
কিন্তু কোণ ভুল হলে বছরে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন কমে যেতে পারে।
-
২. শেডিং উপেক্ষা করা
পাশের বিল্ডিং, পানির ট্যাংক, বা অন্যান্য স্ট্রাকচারের ছায়া অনেক সময় পুরো স্ট্রিংয়ের উৎপাদন কমিয়ে দেয়।
এছাড়া ২২ ডিসেম্বর (শীতকালীন সূর্য অবস্থান) তারিখে একটি সারির ছায়া অন্য সারিতে পড়ে কি না তা যাচাই করা গুরুত্বপূর্ণ। এটি ঠিকভাবে বিশ্লেষণ না করলে বছরের কয়েক মাস উৎপাদন কম হতে পারে।
-
৩. ভুল ইনভার্টার নির্বাচন
ইনভার্টারকে সোলার সিস্টেমের মস্তিষ্ক বলা হয়।
ভুল সাইজিং, নিম্নমানের ইনভার্টার, বা সঠিক স্ট্রিং কনফিগারেশন না হলে প্রত্যাশিত উৎপাদন পাওয়া যায় না।
-
৪. নিম্নমানের কম্পোনেন্ট ব্যবহার
শুরুতে খরচ কম মনে হলেও দীর্ঘমেয়াদে উৎপাদন কমে যায় এবং রক্ষণাবেক্ষণ খরচ বাড়ে।
-
৫. সঠিক ইঞ্জিনিয়ারিং ডিজাইনের অভাব
অনেক সময় শুধু ছাদের জায়গা দেখে প্যানেল বসানো হয়। কিন্তু প্রকৃত এনার্জি অপ্টিমাইজেশন করা হয় না।
এছাড়া এসি ও ডিসি কেবলের লস, এম্পাসিটি ইত্যাদি সঠিকভাবে হিসাব না করলে এনার্জি লস এমনকি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে।
সোলার প্রযুক্তি এখন অত্যন্ত নির্ভরযোগ্য।
কিন্তু একটি বিষয় পরিষ্কার —
-
সোলার প্রজেক্টের সফলতা নির্ভর করে এর ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপর।
-
সঠিকভাবে ডিজাইন করা একটি সোলার প্ল্যান্ট ৩০ বছর পর্যন্ত নির্ভরযোগ্যভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।

Inverter Output 3.88 kWh/Wp/dayPerformance Ratio (PR): 86.94%Location: Habiganj
07/03/2026

Inverter Output 3.88 kWh/Wp/day
Performance Ratio (PR): 86.94%
Location: Habiganj

সোলার প্যানেল কি সূর্যের 'তাপ' থেকে চলে? ☀️🚫-অনেকেই প্রশ্ন করেন—সোলার প্যানেল কি সূর্যের তাপ (Heat) থেকে বিদ্যুৎ তৈরি কর...
06/03/2026

সোলার প্যানেল কি সূর্যের 'তাপ' থেকে চলে? ☀️🚫
-
অনেকেই প্রশ্ন করেন—সোলার প্যানেল কি সূর্যের তাপ (Heat) থেকে বিদ্যুৎ তৈরি করে, নাকি আলো (Radiation) থেকে?
-
সহজ উত্তর হলো—সোলার প্যানেল তাপ থেকে নয়, বরং সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে।
-
বিজ্ঞানটি আসলে কী?
সূর্য থেকে আসা শক্তিকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন (Electromagnetic Radiation)। এর মধ্যে থাকে অসংখ্য ক্ষুদ্র আলোককণা বা 'ফোটন' (Photon)। যখন এই ফোটনগুলো সোলার প্যানেলের সিলিকন সেলের ওপর পড়ে, তখন তারা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে নড়াচড়া করায়। এই ইলেকট্রনের প্রবাহই মূলত বিদ্যুৎ। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় 'ফটো-ভোল্টাইক ইফেক্ট' (Photovoltaic Effect)।
-
এখানেই আছে একটি মজার রহস্য—
তাপ সোলার প্যানেলের বন্ধু নয়, বরং শত্রু! 🌡️⚡
-
বাস্তবতা হলো, প্যানেল যত বেশি গরম হয়, এর কার্যক্ষমতা বা ভোল্টেজ তত কমতে থাকে। এজন্যই দেখা যায়—খুব কড়া রোদ কিন্তু প্রচণ্ড গরমে প্যানেল যতটা বিদ্যুৎ দেয়, শীতকালের পরিষ্কার রৌদ্রোজ্জ্বল দিনে প্যানেল তার চেয়েও ভালো আউটপুট দিতে পারে।
-
সহজ সমীকরণ:
☀️ সূর্যের আলো → প্যানেলের শক্তি (বিদ্যুৎ তৈরি করে)
🔥 সূর্যের তাপ → প্যানেলের ক্লান্তি (পারফরম্যান্স কিছুটা কমায়)
-
সারকথা:
সোলার প্যানেল চালানোর জন্য আমাদের শুধু আলো বা রেডিয়েশন প্রয়োজন, তাপ নয়। তাই সোলার সিস্টেম স্থাপনের সময় সঠিক ভেন্টিলেশন বা বাতাস চলাচলের জায়গা রাখা জরুরি, যেন প্যানেল অতিরিক্ত গরম না হয়ে দীর্ঘক্ষণ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
-
সঠিক সোলার সলিউশন মানেই সঠিক ইঞ্জিনিয়ারিং। ☀⚡

06/03/2026
ফ্যাক্টরি রুফটপ সোলার: মেইনটেন্যান্স, খরচ ও সতর্কতাঅনেকে ভাবেন সোলার মানে “বসালাম, ভুলে গেলাম।”বাস্তবতা — কম মেইনটেন্যান...
03/03/2026

ফ্যাক্টরি রুফটপ সোলার: মেইনটেন্যান্স, খরচ ও সতর্কতা
অনেকে ভাবেন সোলার মানে “বসালাম, ভুলে গেলাম।”
বাস্তবতা — কম মেইনটেন্যান্স, কিন্তু জিরো না। ঠিকমতো না করলে জেনারেশন ধীরে ধীরে কমে যায়।
-
১️মেইনটেন্যান্স কী কী লাগে?
✔ প্যানেল ক্লিনিং
ধুলো, পাখির মল, কারখানার কেমিক্যাল ডাস্ট — এগুলো ৩–১০% পর্যন্ত জেনারেশন কমাতে পারে।
বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোনে সাধারণত:
• প্রতি ১৫–৩০ দিনে একবার ক্লিনিং
• ড্রাই সিজনে বেশি ফ্রিকোয়েন্সি দরকার
✔ ভিজ্যুয়াল ইন্সপেকশন
• কেবল লুজ কিনা
• কানেক্টর গরম হচ্ছে কিনা
• স্ট্রাকচার রস্ট করছে কিনা
প্রতি ৩–৬ মাসে একবার।
✔ ইনভার্টার মনিটরিং
• অস্বাভাবিক অ্যালার্ম
• জেনারেশন ড্রপ
• ভোল্টেজ ইস্যু
রিমোট মনিটরিং থাকলে দ্রুত ধরা যায়।
২️মেইনটেন্যান্স খরচ কত?
সাধারণ হিসাব:
👉 বার্ষিক O&M খরচ ≈ মোট প্রজেক্ট কস্টের ১% – ২%
উদাহরণ:
১ কোটি টাকার প্ল্যান্ট হলে
বার্ষিক ১–২ লাখ টাকা মেইনটেন্যান্স ধরলে নিরাপদ।
এর মধ্যে থাকে:
• ক্লিনিং
• টেকনিক্যাল ইন্সপেকশন
• ছোটখাটো রিপ্লেসমেন্ট
ইনভার্টার রিপ্লেসমেন্ট আলাদা বড় খরচ, যা সাধারণত ১০–১২ বছরে একবার আসতে পারে।
________________________________________
৩️বড় রিস্ক কোথায়?
⚠ ছাদের লোড ক্যালকুলেশন না করা
স্ট্রাকচারাল অ্যানালাইসিস ছাড়া বসালে ভবিষ্যতে ঝুঁকি থাকে।
⚠ সস্তা কেবল ও কানেক্টর
বেশিরভাগ সোলার ফায়ার হয় নিম্নমানের DC কানেকশনের কারণে।
⚠ ওয়াটারপ্রুফিং অবহেলা
বোল্টিং পয়েন্ট ঠিকমতো সিল না করলে রুফ লিক করবে।
⚠ মনিটরিং না দেখা
জেনারেশন কমছে — কিন্তু কেউ খেয়াল করছে না।
১ বছর পর বুঝবেন লাখ টাকার লস হয়েছে।

সোলার কম মেইনটেন্যান্স সিস্টেম।
কিন্তু তাও কিছুটা মেনটেনেন্স না করলে প্রোডাকশন কমে যায়।
ভালো ডিজাইন + নিয়মিত ক্লিনিং + সিস্টেম মনিটরিং =
৩০ বছর স্থিতিশীল জেনারেশন।
সিদ্ধান্ত নেয়ার আগে শুধু ইনস্টলেশন কস্ট না,
লাইফটাইম মেইনটেন্যান্স স্ট্র্যাটেজিও জিজ্ঞেস করুন।

আজ কথা বলি ইনভার্টারের কোয়ালিটি নিয়ে।অনেকেই ভাবে—প্যানেল ভালো হলেই সব ঠিক। ভুল। সোলার সিস্টেমের মস্তিষ্ক হলো ইনভার্টার...
18/02/2026

আজ কথা বলি ইনভার্টারের কোয়ালিটি নিয়ে।
অনেকেই ভাবে—প্যানেল ভালো হলেই সব ঠিক। ভুল। সোলার সিস্টেমের মস্তিষ্ক হলো ইনভার্টার। প্যানেল বিদ্যুৎ বানায়, কিন্তু ইনভার্টার ঠিকভাবে সেটা ব্যবহারযোগ্য না করলে পুরো বিনিয়োগটাই অর্ধেক হয়ে যায়।
ইনভার্টারের মান আসলে কয়েকটা নির্দিষ্ট প্যারামিটারের উপর নির্ভর করেড়
-
১️ Efficiency (রূপান্তর দক্ষতা)
-
DC থেকে AC-তে রূপান্তরের সময় কতটা শক্তি নষ্ট হচ্ছে?
ভালো ইনভার্টারের efficiency থাকে 97%–99%।
১% পার্থক্য শুনতে ছোট, কিন্তু শিল্প কারখানায় সেটা বছরে লাখ টাকার পার্থক্য।
এখানেই প্রথম ফিল্টার।
-
২️MPPT Performance
-
MPPT (Maximum Power Point Tracking) ঠিকমতো কাজ করছে কিনা, সেটাই আসল।
• কয়টা MPPT আছে?
• প্রতি MPPT কত স্ট্রিং নিতে পারে?
• Low irradiance-এ performance কেমন?
বাংলাদেশের আবহাওয়ায় (মেঘলা, ধুলা, তাপ) MPPT ভালো না হলে production পড়ে যায়।
কাগজে ভালো, মাঠে দুর্বল — এমন ইনভার্টার অনেক আছে।
-
৩️ Build Quality ও Thermal Management
-
ইনভার্টার তাপ উতপন্ন করে।
কারখানার ছাদে ৫০°C পর্যন্ত ambient temperature ওঠে।
দেখতে হবে:
• IP rating (IP65 বা বেশি কি না)
• Cooling system (fan-based নাকি smart cooling?)
• Heat sink design
• Derating curve (উচ্চ তাপমাত্রায় output কত কমে?)
সস্তা ইনভার্টার তাপে performance কমায়। এটা হিডেন লস।
-
৪️ Protection Features
-
একটা ভালো ইনভার্টারে থাকা উচিত:
• Anti-islanding protection
• Over/under voltage protection
• Surge protection
• Arc fault detection
• Reverse polarity protection
ইনভার্টার শুধু বিদ্যুৎ বানায় না, সিস্টেম বাঁচায়।
-
৫️ Grid Compatibility
-
বাংলাদেশের গ্রিড স্থিতিশীল না।
Voltage fluctuation, frequency variation — নিয়মিত।
ভালো ইনভার্টার:
• Wide voltage range handle করে
• Fast reconnection time থাকে
• Grid disturbance-এ trip কম করে
কারখানার মালিক downtime পছন্দ করেন না।
-
৬️ Monitoring System
-
আজকের দিনে remote monitoring ছাড়া ইনভার্টার অন্ধ।
দেখতে হবে:
• Real-time data
• Error reporting
• Historical analysis
• Mobile / web dashboard
ডেটা ছাড়া ROI বোঝা যায় না।
-
৭️ Brand Reliability ও Track Record
-
Brand শুধু নাম না।
• কত বছর market-এ আছে?
• Global installation কত MW?
• Local service support আছে?
• Spare parts availability কেমন?
ইনভার্টার ১০–১৫ বছরের বিনিয়োগ।
Warranty শুধু কাগজে থাকলে হবে না, service capability থাকতে হবে।
-
৮️ Warranty & After-Sales Support
-
স্ট্যান্ডার্ড warranty ৫ বছর।
অনেকে ১০ বছর দেয়।
কিন্তু প্রশ্ন হলো:
• Claim process কেমন?
• Replacement time কত?
• Local engineer আছে?
কারখানার ক্ষেত্রে ৩ দিনের downtime মানে production loss।
-
৯️ Harmonic Distortion (THD)
-
ভালো ইনভার্টারের THD < 3% হওয়া উচিত।
শিল্প কারখানায় motor, CNC machine, sensitive equipment থাকে।
খারাপ waveform হলে equipment ক্ষতিগ্রস্ত হতে পারে।
এটা অনেকেই দেখে না।
-
১০ Financial Stability of Manufacturer
-
এটা অনেকে ভাবেন না।
যদি brand ৫ বছর পরে বাজার থেকে চলে যায়?
Warranty তখন কাগজ হয়ে যাবে।
সর্বপরি ইনভার্টারের কোয়ালিটি নির্ভর করে:
• Efficiency
• MPPT capability
• Thermal stability
• Protection system
• Grid adaptability
• Monitoring
• Brand strength
• Service ecosystem
সোলার প্রজেক্টে ইনভার্টার হলো capital protection device।
এখানে সাশ্রয় করতে গিয়ে পরে ক্ষতি করলে সেটা সাশ্রয় না, সেটা ভুল বিনিয়োগ হয়ে দাঁড়ায়।
যারা শুধু দাম দেখে ইনভার্টার বেছে নেন, তারা আসলে ROI দেখেন না।
আর যারা সিস্টেমকে দীর্ঘমেয়াদি asset ভাবেন, তারা ইনভার্টার বেছে নেন হিসাব করে।
আপনি কোন দলে?

ব্যাটারি সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়?যারা অন্তত ১০ম শ্রেনী পর্যন্ত সাইন্সে পড়েছে তারা বুঝবেন। খুবই সহজ।সাধারনত ব্যাট...
13/02/2026

ব্যাটারি সাইজ কিভাবে ক্যালকুলেশন করতে হয়?
যারা অন্তত ১০ম শ্রেনী পর্যন্ত সাইন্সে পড়েছে তারা বুঝবেন। খুবই সহজ।

সাধারনত ব্যাটারির বডিতে নিচের তিনটার যেকোনো ২টা তথ্য দেয়া থাকে। দুটা তথ্য জানা থাকলে বাকিটাও বের করে নেয়া যায়।
P = ক্ষমতা বা পাওয়ার (একক W, kW)
V= ভোল্টেজ (একক V), সাধারনত ১২ এর গুনিতক হয়ে থাকে। অর্থাৎ ১২, ২৪, ৩৬, ৪৮, ৬০ ইত্যাদি।
It = প্রবাহ ও সময়ের গুনফল (একক Ah)
এই হিসাবে আরো যা জানা থাকতে হবেঃ
W = কাজ বা শক্তি (একক J, Wh, kWh, Unit)
I = বিদ্যুৎ প্রবাহ (একক A, kA)
এখন দেখেন মনে পরে কি না……
ক্ষমতা = কাজ /সময় P = W/t => W = Pt
আবার, বিদ্যুতের ক্ষেত্রে ক্ষমতা = ভোল্টেজ x প্রবাহ P = VI
তাহলে, W=Pt=Vit
এটাই হল সেই সূত্র যার মাধ্যমে ব্যাটারি সাইজিং করা হয়। Pt=Vit
কোনো একটি ব্যাটারি যদি ৪৮ ভোল্টের এবং ১০০Ah এর হয় তাহলে এখানে মূলত ব্যাটারির V এবং It এর মান দেয়া আছে।
V= ৪৮ V It= ১০০ Ah
এখন যদি আমি ২০ ওয়াটের ৫ টি লাইট আর ৮০ ওয়াটের ৩ টি ফ্যান চালাতে চাই এই ব্যাটারি দিয়ে তাহলে কতক্ষন চালানো যাবে?
এখানে মোট যন্ত্রাংশের পাওয়ার P= ২০ x ৫ + ৮০ x ৩ = ১০০ + ২৪০ = ৩৪০ W
ব্যাটারির ভোল্টেজ V = ৪৮ v, এবং It = 100 Ah.
তাহলে, Pt =Vit =>t = Vit/P = ৪৮ x ১০০/৩৪০ = ১৪.১১ ঘন্টা।
কিন্তু, এখানে দেখার বিষয় হল, কোনো ব্যাটারিই ১০০% ডিসচার্জ করা হয় না। এতে ব্যাটারিরি আয়ু কমে যায়। সাধারনত লেড এসিড ব্যাটারির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০% আর লিথিইয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে সর্বোচ্চ ৯৫% ডিসচার্জ করা যায়। আমাদের উদাহারনের ব্যাটারি যদি লেড এসিড ব্যাটারি হয়ে থাকে তাহলে ধরি এর সর্বোচ্চ ডিসচার্জ ৭০%। সেক্ষেত্রে সুত্রটি হবে নিম্নরুপঃ
t = ০.৭ x Vit/P = ০.৭ x ৪৮ x ১০০/৩৪০ = ৯.৮৮ ঘন্টা।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলেও কোনো সমস্যা নাই। চলে আসুন আমাদের নেটজি এর অফিসে। চা খেতে খেতে বাকিটা আলোচনা করা যাবে।
বিঃ দ্রঃ IPS এ সাধারনত ১২ ভোল্ট, অটো গাড়িতে ৬০ ভোল্ট আর সোলার ইনভার্টারে ৪৮ ভোল্টের ব্যাটারি ব্যাবহার হয়ে থাকে।

সোলার প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত সংযোগে বিশেষায়িত Solar DC ক্যাবল ব্যবহার করা কেবল প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সিস...
12/02/2026

সোলার প্যানেল থেকে ইনভার্টার পর্যন্ত সংযোগে বিশেষায়িত Solar DC ক্যাবল ব্যবহার করা কেবল প্রযুক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সিস্টেমের দক্ষতা নিশ্চিত করার একটি পূর্বশর্ত। এখানে, ডিসি সাইডে সিস্টেম লস মানে হচ্ছে সেই বিদ্যুৎটুকু উৎপাদিতই হয়নি; যা দীর্ঘমেয়াদে বিনিয়োগের বড় ধরনের অপচয় ও ROI দীর্ঘায়ীত করে। তাই, DC কেবল যথাসম্ভব ছোট ও লস ১% এর ও কম রাখা হয় যেকোনো প্রফেশনাল সিস্টেম ডিজাইনে।
(for String Cable < 1%, for LVDC Cable < 1.2%).
এখানে গ্রুপিং ফ্যাক্টর ও অ্যাম্বিয়েন্ট তাপমাত্রা বিবেচনা করে কেবলের ডিরেটেড এম্পাসিটি অবশ্যই ইনভার্টারের রেটেড বিদ্যুৎ প্রবাহ হতে বেশি হতে হবে। সহজ ভাষায়, ক্যাবলের বাস্তব বিদ্যুৎ পরিবহন ক্ষমতা ইনভার্টারের রেটেড বিদ্যুৎ প্রবাহ হতে বেশি হতে হবে।

সোলার নেটমিটারিং এর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল শূন্য করা হয়… সত্যিই কি সম্ভব?-সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য প্রথমেই নেটমিটা...
11/02/2026

সোলার নেটমিটারিং এর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিল শূন্য করা হয়… সত্যিই কি সম্ভব?
-
সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য প্রথমেই নেটমিটারিং বিষয়টি বুঝতে হবে।
২০১৮ সালে বাংলাদেশে প্রথম কাগজে-কলমে চালু হলেও বর্তমানে এটি কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে।
-
এই প্রক্রিয়ায় গ্রাহক জাতীয় গ্রীডকে ব্যাটারির মতো ব্যবহার করার সুযোগ পাচ্ছে। অর্থাৎ, সোলার থেকে একটি নির্দিষ্ট সময়ে (সকাল ৯টা হতে বিকাল ৪টা) সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন হয়। এই সময়ে উৎপাদিত বিদ্যুৎ হয় সাথে সাথে ব্যবহার করতে হবে, অথবা ব্যাটারিতে জমা রাখতে হবে।
কিন্তু যদি নেটমিটারিং করা থাকে, তাহলে ব্যাটারি ছাড়াই এই সুবিধা পাওয়া সম্ভব।
-
আমরা জানি জাতীয় গ্রীডে সবসময় কারো না কারো বিদ্যুতের চাহিদা থাকে। নেটমিটারিং করা থাকলে অব্যবহৃত বিদ্যুৎ গ্রীডে বিক্রি হয়ে যায়। পরে (রাতে) যখন সূর্য থাকে না, তখন গ্রীডে বিক্রিত সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা যায়।
-
এই পুরো হিসাবটি একটি বাই-ডিরেকশনাল মিটারের মাধ্যমে মেইনটেইন করা হয়, যেখানে বিক্রিত ও ক্রয়কৃত বিদ্যুতের পরিমাণ (ইউনিট আকারে) আলাদাভাবে গণনা হয়।
-
মাস শেষে যদি ক্রয়-বিক্রয় সমান হয়, তাহলে ঐ মাসে এনার্জি বিল শূন্য হয়। তবে ডিমান্ড চার্জসহ কিছু স্থায়ী ফি (মোট বিলের প্রায় ১–৫%) দিতে হয়।
-
আর যদি কিছুটা বেশি পরিমাণে সোলার বসানো হয়, তাহলে অতিরিক্ত বিক্রিত ইউনিট বাল্ক রেটে (প্রতি ইউনিট ৫.৫–৭.৫ টাকা) হিসাব করে তিন মাস পরপর গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা হয়।
-
আপনার ক্ষেত্রে কতটা সম্ভাবনা আছে, ফ্রি পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
📞 Call/WhatsApp: +8801954104446
NetZe Eco Energy Solution Ltd.

সোলার ট্র্যাকার হলো এমন একটি সিস্টেম/ব্যবস্থা, যা সোলার প্যানেলের সাথে স্থাপন করলে প্যানেল সারাক্ষণ সূর্যমুখী অবস্থায় থ...
10/02/2026

সোলার ট্র্যাকার হলো এমন একটি সিস্টেম/ব্যবস্থা, যা সোলার প্যানেলের সাথে স্থাপন করলে প্যানেল সারাক্ষণ সূর্যমুখী অবস্থায় থাকে। অর্থাৎ সূর্য যেদিকে যায়, প্যানেলও সেই দিকেই ঘুরে। এখন প্রশ্ন হলো—কখন এবং কোথায় এই ট্র্যাকার ব্যবহার করা যুক্তিযুক্ত?
-
যেকোনো প্রযুক্তি ব্যবহারের আগে তার ফিজিবিলিটি অ্যানালাইসিস করা জরুরি। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে অবস্থিত, যেখানে প্রাকৃতিকভাবে তুলনামূলকভাবে উচ্চ মাত্রার সোলার ইরেডিয়েশন পাওয়া যায়—যা ইউরোপের অনেক দেশে সম্ভব নয়। রেগুলার সোলার স্ট্রাকচারের পরিবর্তে সোলার ট্র্যাকার ব্যবহার করলে অবশ্যই কিছু অতিরিক্ত খরচ হয়। তবে যদি এই অতিরিক্ত খরচের বিপরীতে সমপরিমাণ বা তার চেয়ে বেশি অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন পাওয়া যায়, তাহলে বলা যায় প্রযুক্তিটি অর্থনৈতিকভাবে ফিজিবল।
-
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিকল্প রয়েছে। যদি পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে ট্র্যাকার ব্যবহারের পরিবর্তে সেই অতিরিক্ত খরচের অর্থ দিয়ে আরও কিছু প্যানেল স্থাপন করা যেতে পারে। এরপর একটি ইকোনমিক অ্যানালাইসিস করে দেখা যেতে পারে—কোন বিকল্পটি বেশি লাভজনক।
-
বাংলাদেশে যেহেতু সোলার ইরেডিয়েশনের মাত্রা তুলনামূলকভাবে বেশি, তাই অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত প্যানেল স্থাপন করাই ট্র্যাকার ব্যবহারের তুলনায় বেশি অর্থনৈতিক ও বাস্তবসম্মত সমাধান।
-
তবে যদি জায়গার স্বল্পতা থাকে, সেক্ষেত্রে সোলার ট্র্যাকার একটি কার্যকর বিকল্প হতে পারে। এবং ভবিষ্যতে যদি এই টেকনোলজি আরো সাশ্রয়ী হয় তখন হয়তো এটা ফিজিবল হবে।

Address

House/2049, Ward/47, Faydabad Transmitter, Dakshinkhan Dhaka
Dhaka
1230

Website

https://www.youtube.com/@Netzeenergy, https://x.com/NetZeEnergy, https://www.instagram.com/net

Alerts

Be the first to know and let us send you an email when NetZe Energy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share