Engineer news/ প্রকৌশলী সংবাদ

Engineer news/ প্রকৌশলী সংবাদ ইঞ্জিনিয়ারিং জ্ঞান সকল ইঞ্জিনিয়াদের মাঝে শেয়ার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য।

কুষ্টিয়ার ভেড়ামারার কথিত সাপুড়ে, ওঝা ও কবিরাজ ইমরান—যিনি নিজের ভিজিটিং কার্ডে দাবি করেন "সাপের বি'ষ নামানো ও ঝাড়ানো ...
18/07/2026

কুষ্টিয়ার ভেড়ামারার কথিত সাপুড়ে, ওঝা ও কবিরাজ ইমরান—যিনি নিজের ভিজিটিং কার্ডে দাবি করেন "সাপের বি'ষ নামানো ও ঝাড়ানো হয়", তিনিই এবার খৈয়া গোখরা সাপের কামড়ে আক্রা'ন্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

কিছুদিন আগে তাকে নিয়ে করা আমার একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছিল। তখন অনেকেই তার পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছিলেন। যারা বিশ্বাস করেন ওঝা বা কবিরাজ সাপের বি'ষ নামাতে পারেন, তাদের জন্য এই ঘটনাটি ভাবনার বিষয়।

তার ভিজিটিং কার্ডে দেখা যায়, সাপের বি'ষ থেকে শুরু করে প্রায় সব ধরনের রোগের চিকিৎসার দাবিও করা হয়েছে। বাস্তবে সাপের কা'মড়ের কার্যকর চিকিৎসা হলো দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় অ্যা'ন্টিভেনম গ্রহণ।

অবৈজ্ঞানিক চিকিৎসা ও ভণ্ডা'মির ফাঁ'দে না পড়ে সচেতন হোন। নিজের এবং অন্যের জীবনকে ঝুঁ'কির মধ্যে ফেলবেন না।

অমর প্রেম!অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র ৭ দিনের পরিচয়! এতেই লন্ডন থেকে বাংলাদেশে  অবস্থানরত প্রেমিকা লিমার প্রেমের...
09/07/2026

অমর প্রেম!
অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাত্র ৭ দিনের পরিচয়! এতেই লন্ডন থেকে বাংলাদেশে অবস্থানরত প্রেমিকা লিমার প্রেমের টানে বিমানের টিকেট কেটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় প্রেমিক ইমরান।

সাথে ৪২ লক্ষ টাকা ও স্বর্নের বার!! তবে ঢাকা বিমানবন্দরে নামার পর ই স্বর্ন ও ডলার সহ কাষ্টমস অফিসারের কাছে আটক হয় প্রেমিক (লন্ডনের বাসিন্দা ইমরান)

ইমরান কে ছাড়াতে হলে টাকা লাগবে ৮০ হাজার! নতুবা জেলে পাঠিয়ে দেওয়া হবে প্রেমিক ইমরান কে! সাথে জব্দ হবে ৪২ লাখ টাকা সমমুল্যের ডলার ও স্বর্নের বার!

বিষয়টি প্রেমিকা লিমা কে ফোন করে জানান নারী কাষ্টমস কর্মকর্তা তামান্না আক্তার!

প্রেমিকা লিমা (ফরচুন সুজ লিঃ এর শ্রমিক) প্রেমিক ইমরান কে ছাড়াতে নিজের জমানো ৮০ হাজার টাকা বিকাশের মাধ্যমে কাষ্টমস কর্মকর্তার নাম্বারে পাঠিয়ে দিলেও! কথিত প্রেমিক কে ছাড়েনি কাষ্টমস! এখন আরো ৩০ হাজার টাকা দাবী করছে।

প্রতারনার শিকার হয়েছে বুঝতে পেরে প্রেমিকা লিমা বরিশাল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে।

এমন প্রেমিক যদি আরো ২/১ জন পাওয়া যায় তবে মন্দ হয়না কি বলেন?
ঘটনা সত্যি তাই শেয়ার দিলাম।

21/06/2026

জেট্টা পাওয়ারে পক্ষ থেকে সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।

ডাক্তার হয়েও ফার্মেসি তে গিয়ে ঠকে আসছি। এজন্য ওষুধ কিনে ঠকতে না চাইলে নিচের পোস্ট টি পড়বেন...তাইলে আর কোনদিন ঠকবেন না...
19/06/2026

ডাক্তার হয়েও ফার্মেসি তে গিয়ে ঠকে আসছি। এজন্য ওষুধ কিনে ঠকতে না চাইলে নিচের পোস্ট টি পড়বেন...তাইলে আর কোনদিন ঠকবেন না অন্তত।

কিছুদিন আগে ফার্মেসি তে গেছি কিছু ওষুধ কিনতে। ওষুধের দাম জানালো ৬২৫ টাকা। আমি তো ওষুধের দাম জানি। পরে প্রমাণসহ দাম দেখাইলাম, তারপর উনি হিসাব করলো...দাম আসলো ৫৪০ টাকা।

এখন আমি ডাক্তার হওয়ার সুবাদে দাম জানি বিধায় আমার থেকে অতিরিক্ত অর্থ নিতে পারেনি। কিন্তু আপনি... সাধারণ জনগণ তো ওষুধের দাম জানেন না।

এটার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম রাখে। ক্যাশমেমো ও দেই না। দিলেও প্রতিটা ওষুধের দাম আলাদাভাবে না লিখে একবারে ২২০০,২৫০০ এমনে লিখে দেই। এটা থেকে কিভাবে বাঁচা যায় আজকে সেই উপায় দেখাবো।

নিচের ছবিতে একটা website এর ছবি দেওয়া আছে। MedEx নামে গুগলে সার্চ দিলেই পাবেন। Website এ ঢুকে উপরে সার্চ অপশন আছে। ঐখানে আপনার ওষুধের নাম লিখবেন। ওষুধ চলে আসবে

তারপর ওষুধের পাওয়ার যেমন ৫০০মিগ্রা, ৪০০মিগ্রা এগুলা অনুযায়ী আপনার আসল ওষুধ টা সিলেক্ট করবেন। তাইলে ওষুধের ডিটেইলস চলে আসবে দাম সহ।

যেমন নিচে Napa 500mg এর ইউনিট প্রাইচ ১.২ টাকা। মানে একটা ট্যাবলেটের দাম ১.২ টাকা। তাইলে একপাতায় থাকে ১০ টা। দাম ১২ টাকা।

এভাবে সব ওষুধ,ক্রিম,জেল,চোখের ড্রপ থেকে শুরু করে সবকিছুর দাম আগে থেকে দেখে যাবেন। দরকার হয় কাগজে লিখে নিয়ে যাবেন। তাইলে আপনার কষ্টের টাকা গুলা অসৎ কোনো ব্যক্তি আত্মসাৎ করতে পারবে না।

পোস্টটি শেয়ার করে সবাই কে জানার সুযোগ দিবেন।সবাই সচেতন হলে দূর্নীতি অনিয়ম মুক্ত বাংলাদেশ গড়তে পারবো।

-ডাঃ মেহেদী হাসান সাগর
এমবিবিএস
মুমেক

05/06/2026

বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যবসাগুলোর একটি হলো—"ব্যবসা শেখানোর ব্যবসা"।

মজার বিষয় হলো, যারা নিজেরা উল্লেখযোগ্য কোনো ব্যবসা দাঁড় করাতে পারেনি, বড় কোনো প্রতিষ্ঠান পরিচালনা করেনি, বাজারের বাস্তব যুদ্ধের মুখোমুখি হয়নি, তারাই আজ ব্যবসা, নেতৃত্ব ও সফলতার শিক্ষক!
এ যেন যার মাথায় চুল নেই, সে-ই চুল গজানোর তেল বিক্রি করছে।
বাস্তবতা হলো, ব্যবসা কোনো মঞ্চের বক্তৃতা নয়, কোনো অনুপ্রেরণামূলক উক্তিও নয়। ব্যবসা হলো ঝুঁকি নেওয়ার সাহস, লোকসান সহ্য করার মানসিকতা, মানুষ পরিচালনার দক্ষতা এবং প্রতিদিন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
আজকাল অনেকেই বই লিখছে, সেমিনার করছে, কোর্স বিক্রি করছে। কিন্তু প্রশ্ন হলো—তারা নিজের জীবনে কী তৈরি করেছে? কতজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে? কত বড় সংকট মোকাবিলা করেছে?

যে সাঁতার জানে না, তার কাছ থেকে সাঁতার শেখা যেমন বুদ্ধিমানের কাজ নয়, তেমনি বাস্তব অর্জনহীন মানুষের কাছ থেকে ব্যবসার সফলতার পাঠ নেওয়ার আগে একটু ভাবা দরকার।

জ্ঞানকে সম্মান করুন, কিন্তু অভিজ্ঞতাকে আরও বেশি মূল্য দিন। কারণ ব্যবসার আসল শিক্ষা বইয়ের পাতায় নয়, বাস্তব জীবনের যুদ্ধক্ষেত্রে লেখা হয়।
"আজকাল উপদেষ্টার সংখ্যা উদ্যোক্তার চেয়ে বেশি, আর বক্তার সংখ্যা যোদ্ধার চেয়ে অনেক বেশি।"

কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে ফেরি পারাপারের সময় নিয...
05/06/2026

কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এসবি পরিবহনের একটি বাস রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটে ফেরি পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে!

10/05/2026

জীবনে জেদ থাকা জরুরি!
কারণ, যে তারে কারেন্ট থাকে না,
সেই তারে মানুষ কাপড় শুকায়।

লাইফে কিছু করার প্রবল ইচ্ছাশক্তি আর লক্ষ্যপূরণের জেদ মানুষকে সাধারণ থেকে অসাধারণ হওয়ার সাহস দেয়।

যার ভেতরে কিছু করার তীব্র আকাঙ্ক্ষা থাকে, সে ব্যর্থতায় থেমে যায় না; বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে আরও শক্তভাবে এগিয়ে যায়। সমালোচনা তাকে দুর্বল করে না, বরং নিজেকে প্রমাণ করার আগুন জ্বালিয়ে দেয়।

এই জেদই মানুষকে নিজের ওপর বিশ্বাস রাখতে শেখায়, কঠিন সময়েও হার না মানার মানসিকতা গড়ে তোলে।

তবে জেদ যেন অহংকারে পরিণত না হয়। ইতিবাচক জেদ—যেটা উন্নতি, পরিশ্রম আর লক্ষ্যপূরণের দিকে ঠেলে দেয়—সেটাই সাফল্যের আসল চাবিকাঠি।

20/02/2026

নির্বাচন হওয়ার সবচেয়ে ভালো দিক হলো—
এখন আর রাস্তা আটকায়ে প্রতিদিন ৪/৫টা সরকারি কর্মচারীদের আন্দোলন হয় না।

এইদিন সংবিধানের দোহাই কোথায় ছিলো ক্ষমতা লোভী রাজনৈতিক মীরজাফরদের? সংবিধানের দোহাই যারাই দিবে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণ...
20/02/2026

এইদিন সংবিধানের দোহাই কোথায় ছিলো ক্ষমতা লোভী রাজনৈতিক মীরজাফরদের? সংবিধানের দোহাই যারাই দিবে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা।

20/02/2026

রহমতের ১০ দিন -নিত্যপণ্যের ব্যবসায়ীদের,
মাগফিরাতের ১০ দিন -
কাপড় ব্যবসায়ীদের,
নাজাতের ১০ দিন -পরিবহন ব্যবসায়ীদের।

Address

Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Engineer news/ প্রকৌশলী সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineer news/ প্রকৌশলী সংবাদ:

Shortcuts

Share