Engr.Rifat Rafiul

Engr.Rifat Rafiul Engr.Rifat

পাইলিং কাজের সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ টুলস ও মেশিনারি। 👇🔹 রিং বা তেপায়া (Tripod)ড্রিলিং টুল ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত তি...
14/09/2025

পাইলিং কাজের সময় ব্যবহৃত গুরুত্বপূর্ণ টুলস ও মেশিনারি। 👇
🔹 রিং বা তেপায়া (Tripod)

ড্রিলিং টুল ঝুলিয়ে রাখার জন্য ব্যবহৃত তিন পায়ের কাঠামো।

ম্যানুয়াল বা ছোট স্কেলে বোরিং পাইলিং কাজে লাগে।

🔹 চিজেল বা কাটার (Chisel or Cutter)

চিজেল: শক্ত স্তর (কঠিন মাটি, কংক্রিট বা পাথর) ভাঙতে ব্যবহৃত।

কাটার: নরম-মাঝারি মাটি কাটতে ও তুলতে ব্যবহৃত।

🔹 ফানেল (Funnel)

শঙ্কু আকৃতির যন্ত্র।

ট্রেমি পাইপে কংক্রিট ঢালতে ব্যবহার হয়।

🔹 হপার বা বাকেট (Hopper or Bucket)

হপার: ট্রেমি পাইপে কংক্রিট ঢালার উপরের অংশ।

বাকেট: ক্রেন/উইঞ্চ দিয়ে সরাসরি বোরহোলে কংক্রিট নামানোর কন্টেইনার।

🔹 ড্রিলিং রড (Drilling Rod)

লম্বা স্টিল পাইপ, যেটা দিয়ে ড্রিল বিট মাটির গভীরে প্রবেশ করে।

ড্রিল ঘোরানোর শক্তি ট্রান্সফার করে।

🔹 ট্রেমি পাইপ (Tremie Pipe)

কংক্রিট ঢালার জন্য ব্যবহৃত লম্বা পাইপ।

পানির নিচে বা কাদা ভর্তি বোরহোলে কংক্রিট ঢালতে সবচেয়ে জরুরি।

🔹 মিক্সার মেশিন (Concrete Mixer)

সিমেন্ট, বালি, চিপস/পাথর ও পানি মিশিয়ে কংক্রিট তৈরি করে।

🔹 ওয়েল্ডিং মেশিন (Welding Machine)

কেসিং পাইপ বা স্টিল জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়।

🔹 উইঞ্চ মেশিন (Winch Machine)

ড্রাম ও তার (wire rope) দিয়ে টুলস, বালতি, পাইপ ওঠানো-নামানোর জন্য।

ড্রিলিং টুল নিয়ন্ত্রণে রাখে।

🔹 পানির পাম্প (Water Pump)

ড্রিলিং চলাকালে মাটি নরম করার জন্য পানি দেওয়া হয়।

গর্ত পরিষ্কার করা বা স্লারি সাপ্লাই করার জন্যও ব্যবহৃত।

সিভিল ইঞ্জিনিয়ার হলে টাইমলাইন রেখে দিন।ভাইবা পরীক্ষায় একজন সিভিল ইঞ্জিনিয়ার কে যেসব প্রশ্ন করে থাকেন.....১। আসুন বসেন ...
10/09/2025

সিভিল ইঞ্জিনিয়ার হলে টাইমলাইন রেখে দিন।
ভাইবা পরীক্ষায় একজন সিভিল ইঞ্জিনিয়ার কে যেসব প্রশ্ন করে থাকেন.....

১। আসুন বসেন আপনার নাম?উত্তর: ধন্যবাদ স্যার, মো: আমিনুল হক
২। এখন কোথায় আছেন?উত্তর: এস আর বিল্ডার্স অফিস পল্টন
৩। ওখানে আপনার দ্বায়িত্ব কি কি?উত্তর: প্রজেক্ট সুপারভিশন ও অফিস ম্যানেজমেন্ট
৪। আচ্ছা আপনার সম্পর্কে কিছু বলেন?উত্তর: স্যার আমার বাড়ী কুষ্টিয়া আমি ২০০০ সালে এসএসসি, ২০০৪ সালে ডিপ্লোমা, ২০১০ সালে বিএসসি পাশ করি আমি বর্তমানে ঢাকায় থাকি, এস আর বিল্ডার্স এ আছি।
৫। আপনী কি কাজ করতে ভাল পারেন?উত্তর: স্ট্রাকচার ও ফিনিশিং উভয় স্যার
৬। আমরা স্টাকচার এর লোক খুজছি?উত্তর: ঠিক আছে স্যার
৭। আপনী কি স্ট্রাকচার কাজ করেছেন?উত্তর: জি স্যার।
৮। লে আউট দিতে পারেন?উত্তর: জি স্যার
৯। একটা বিল্ডিং এ লে আউট দেওয়া আছে আপনী কি কি চেক করবেন
উত্তর: লে আউট চেক করতে গেলে প্রথমে যে লে আউট দিয়েছে তার সাথে কথা বলতে হবে সে কোন জায়গা থেকে শুরু করেছে, তারপর গ্রীড লাইন মাপ দেখে ডায়াগোনাল মাপ পরীক্ষা করতে হবে তারপর সেট ব্যাক চেক করতে হবে সব কিছু ঠিক থাকলে পাইল থাকলে পাইল পয়েন্ট চেক করতে হবে।
১০। বলুন তো বর্তমানে কোন কোন ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
উত্তর: বর্তমানে শ্যালো ফাউন্ডডেশন ও ড্রীপ ফাউন্ডডেশন বেশী ব্যবহার হয়।
১১। ডীপ ফাউন্ডডেশন সম্পর্কে বলতে পারবেন।
উত্তর: জি স্যার
১২। পাইল করেছেন আপনী
উত্তর: জি স্যার করেছি
১৩।২০" পাইলে কাটার কত থাকে
উত্তর: ১৯" মিনিমাম
১৪। পাইল করার সকল যন্ত্রপাতির না জানেন বলুন
উত্তর: রিং বা তেপায়া, চিজেল বা কাটার, ফানেল, হপার বা বাকেট, ড্রিলিং রড, ট্রিমী পাইপ, মিক্সার মেশিন, ওয়েল্ডিং মেশিন, উন্স মেশিন, পানির পাম্প ইত্যাদি
১৫। খাচায় কি চেক করতে হয়।
উত্তর: খাচায় দেখার বিষয় ডিজাইন অনুযায়ী ডায়া,রিং,স্পেসিং,জয়েন্ট, ল্যাপিং,উচ্চতা, ওয়েল্ডিং ইত্যাদি। ১৬। আচ্ছা আমরা পাইল কেন করি
উত্তর: সয়েল টেস্ট অনুযায়ী মাটির ভারবহন ক্ষমতার চেয়ে ভবনের আগত লোড বেশি হলে ড্রীপ ফাউন্ডেশন করে মাটির শক্ত স্তরে লোড টান্সফেরেন্ট করার জন্য পাইল করি। ১৭। সয়েল টেস্ট রিপোট দেখছেন
উত্তর: জি স্যার দেখেছি
১৮। কি কি থাকে রিপোটে
উত্তর: মাটির ধরন, পানির লেভেল এসপিডি বলা থাকে।
১৯। এসপিডি কি
উত্তর: SPT=Standard penetation test.২০। পাইলে ওয়াস কেন দেওয়া হয়
উত্তর: বোরিং এর ভিতরের কাদা মাটি পরিষ্কার করার জন্

📌 টপিক: “Component & Structure of a Bridge – ব্রিজের গঠন ও অংশসমূহ”🧱 ভূমিকা:ব্রিজ হলো এমন একটি কাঠামো যা নদী, খাল, রাস্ত...
07/09/2025

📌 টপিক: “Component & Structure of a Bridge – ব্রিজের গঠন ও অংশসমূহ”

🧱 ভূমিকা:
ব্রিজ হলো এমন একটি কাঠামো যা নদী, খাল, রাস্তা বা রেললাইন অতিক্রম করার জন্য তৈরি করা হয়। এর ডিজাইন ও স্ট্রাকচার নির্ভর করে লোড, স্প্যান, এবং পরিবেশগত শর্তের উপর। একটি ব্রিজে প্রধানত দুইটি অংশ থাকে – Superstructure ও Substructure। এছাড়া Bearings, Expansion Joints, Deck System ইত্যাদিও গুরুত্বপূর্ণ অংশ।

✅ Bridge-এর মূল Components:

🔸1. Superstructure (উপরের অংশ):
▪️Deck Slab: যানবাহন বা মানুষের চলাচলের জন্য প্ল্যাটফর্ম।
▪️Girders / Beams: ডেক সাপোর্ট দেয় এবং লোড ট্রান্সফার করে।
▪️Stringers: ছোট বিম যা ডেককে গার্ডারের সাথে সংযুক্ত করে।
▪️Bracing System: গার্ডারের স্টেবিলিটি বজায় রাখে।
▪️Expansion Joint: তাপমাত্রা পরিবর্তনে এক্সপ্যানশন কন্ট্রোল করে।

🔸2. Substructure (নিচের অংশ):
▪️Piers: গার্ডার বা ডেক সাপোর্টের জন্য মধ্যবর্তী কলাম।
▪️Pier Cap: পিয়ারের উপরের অংশ যেখানে গার্ডার বসে।
▪️Abutment: ব্রিজের দুই প্রান্তের সাপোর্টিং স্ট্রাকচার।
▪️Wing Walls: অ্যাপ্রোচ রোড সাপোর্ট করে।
▪️Foundation: শ্যালো বা ডিপ (পাইল, ওয়েল, কেসন)।

🔸3. Bearings:
▪️পিয়ার ও গার্ডারের মধ্যে থাকে
▪️লোড ট্রান্সফার ও মুভমেন্ট অ্যাডজাস্ট করে।
▪️Types: Elastomeric, Pot Bearing, Roller Bearing।
Z
🔸4. Accessories:,
▪️Parapet / Railing: নিরাপত্তার জন্য।
▪️Drainage System: পানি অপসারণের জন্য।
▪️Lighting & Signage: রাতের দৃশ্যমানতার জন্য।

✅ Bridge Structural Types:
👉Beam Bridge: সবচেয়ে সাধারণ টাইপ।
👉Arch Bridge: ঐতিহাসিক ও ডেকোরেটিভ।
👉Truss Bridge: লাইটওয়েট কিন্তু শক্তিশালী।
👉Suspension Bridge: লম্বা স্প্যানের জন্য।
👉Cable-Stayed Bridge: হাইওয়ে ও এক্সপ্রেস ওয়েতে জনপ্রিয়।

🧠 মনে রাখার মতো কথা:
“একটি ব্রিজ শুধু স্ট্রাকচার নয়, এটি হলো সংযোগের প্রতীক।”

31/08/2025
30/06/2025

FAR (Floor Area Ratio) বোঝা কতটা জরুরি? শিখে নিন কোটি টাকার মূল্যবান হিসাব!

হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকেই শেখান না — অথচ আপনার কোটি টাকা বাঁচাতে পারে। বিশেষ করে যাঁরা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, অথবা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য এই তথ্য অনেক গুরুত্বপুর্ণ।

FAR বা Floor Area Ratio — এটি জানা প্রতিটি প্রকৌশলী বা ভবন মালিকের জন্য অপরিহার্য।
অনেকেই শুধু বইয়ে FAR এর রেট দেখে রাখেন, কিন্তু আসলে কিভাবে হিসাব করতে হয়, তা জানেন না। এমনকি অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও এই হিসাব কনফিডেন্টলি করতে পারেন না।

চলুন সরাসরি উদাহরণে যাই —
ধরা যাক, আপনার কাছে ৫ কাঠা জমি আছে এবং সেখানে ৮-১০ তলা বাড়ি করার ইচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী (যেমন রাজউক বা অন্যান্য কর্তৃপক্ষের বিধিমালা) ভবনের চারপাশে সেটব্যাক রাখতে হবে। তাই ইচ্ছা করলেই ১০ তলা করা যাবে না। FAR সঠিকভাবে না জেনে ডিজাইন করলে ঝুঁকিতে পড়তে পারেন।

FAR জানার সুবিধা:
✅ ভালো চাকরির সম্ভাবনা বেড়ে যায়
✅ নিজের ভবন নিজেই হিসাব করতে পারবেন

FAR হিসাবের পদ্ধতি (একটি বাস্তব উদাহরণ):

জমির আকার: ৫ কাঠা

রাস্তার প্রস্থ: ২০ ফুট

অনুমোদিত FAR: ৩.৫
(দ্রষ্টব্য: ২০২২-২০৩৫ ড্যাপে FAR এবং রাস্তার প্রস্থের আপডেট আছে, এটা অন্য কোনোদিন বিশ্লেষণ করব, এখানে ২০০৮ সালের বিধিমালা অনুসারে দেখানো হলো)

Step-by-Step হিসাব

✅ Maximum Buildable Area (MBA):
= Land × FAR
= ৫ কাঠা × ৩.৫
= ৫ × ৭২০ sqft × ৩.৫
= ৩৬০০ × ৩.৫
= ১২,৬০০ sqft

✅ Maximum Ground Coverage (MGC):
= Land × 62.5%
= ৫ × ৭২০ × ০.৬২৫
= ৩৬০০ × ০.৬২৫
= ২,২৫০ sqft

✅ Number of Floors (NOF):
= MBA / MGC
= ১২,৬০০ / ২,২৫০
= ৫.৬ তলা

✅ মোট তলা সংখ্যা:
= Ground Floor + ৫.৬
= ১ + ৫.৬
= ৬.৬ তলা (প্রায় ৬ তলা + চিলেকোঠা)

বিশেষ পরামর্শ:
যদিও এই হিসাব অনুযায়ী প্রায় ৭ তলা দাঁড়ায়, ভূমিকম্প এবং ভবন স্থায়িত্বের কথা চিন্তা করে ৬ তলাই বেশি নিরাপদ।

---

👉 মনে রাখবেন: FAR এর হিসাব জানা থাকলে নিজের ডিজাইনকে নিয়মের মধ্যে রাখতেও পারবেন, আবার কোটি টাকার ভুল বিনিয়োগ থেকেও রক্ষা পাবেন।

🛠️ সতর্কতা না মানলেই বিপদ!✅ সঠিকভাবে লোহার রড না বাঁধলে দুর্ঘটনা হবেই!অনেকেই মনে করে, রড বাঁধা তো সোজা কাজ। কিন্তু বাস্ত...
26/06/2025

🛠️ সতর্কতা না মানলেই বিপদ!
✅ সঠিকভাবে লোহার রড না বাঁধলে দুর্ঘটনা হবেই!

অনেকেই মনে করে, রড বাঁধা তো সোজা কাজ। কিন্তু বাস্তবে ১টা ছোট ভুল পুরো ভবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে!

📍রড যদি সঠিকভাবে ল্যাপ না হয়
📍বাইন্ডিং ওয়্যার যদি ঠিকভাবে না কষা হয়
📍জয়েন্টে যদি পর্যাপ্ত ওভারল্যাপ না থাকে

➡️ তাহলে সেই ভবনের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়ে!

Load Transfer Method in Suspension Bridges💯✅
27/05/2025

Load Transfer Method in Suspension Bridges💯✅

পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ------------------------------------------------------------------------একটি 18" ডায়া পাইল...
22/05/2025

পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ-
-----------------------------------------------------------------------
একটি 18" ডায়া পাইলের ইনফরম্যাশন দেওয়া হলো এর এষ্টিমেট কিভাবে করবো?
পাইলের দৈর্ঘ্য = 51'- 6"
পাইলের ডায়া = 18"
পাইল কাভারিং = 3"
পাইলের মেইন রড = 7 টি 16 মিলি
পাইলের রিং = 10 মিলি = 0.375"
রিং দূরত্ব = 5" পরপর
কাট অফ লেভেল = 2'- 0"
অনুপাত (1:1.5:3)
বোরিং দৈর্ঘ্য 51'-6"

🔹মালামালের পরিমানঃ-
ঢালাই এর পরিমান = πd^2/4 X পাইলের দৈর্ঘ্য
ঢালাই এর পরিমান = π(1'-6")2/4 X 51'- 6" = 90.96 ঘনফুট ।
শুকনা মসলা = 90.96 x 1.5 = 136.44 ঘনফুট ।
অনুপাতের যোগফল = ( 1 + 1.5 + 3) = 5.50
সিমেন্ট = (136.44 x 1 x 0.8 )/ 5.5 = 19.85 ব্যাগ বা 20 ব্যাগ । (প্রতি Cft = 0.8 ব্যাগ)
বালি = 136.44 X 1.5 /5.5 = 37.21 বা 38 Cft
পাথর = 136.44 X 3 /5.5 = 74.42 বা 75 cft

🔹মেইন রডের দৈর্ঘ্য = পাইলের দৈর্ঘ্য - নিচের সি সি ঢালাই + 1টা ল্যাপিং দৈর্ঘ্য
= (51'- 6" - 1'-6") + 3'-0" (ল্যাপিং 3' - 0') = 53'-0"
রডের ওজন= রডের দৈর্ঘ্য x সংখ্যা x প্রতি ফুটের ওজন
= 53'-0" x 7 x 0.48
= 178.08 কেজি

🔹রিং রডের দৈর্ঘ্য = L = Nr(D + d) + 8d
এখানে, N =রিং এর সংখ্যা;D = পাইলের ক্লিয়ার কভার বাদে খাচার ডায়া ফুটে
D = পাইলের ডায়া - দুই পাশের ক্লিয়ার কভার
= 18"- (3"×2)
=18"-6" = 12" =1'-0"
d = স্পাইরাল রডের ডায়া ফুটে, যেমন 10 মিমি = 0.033' ফুট ।

🔹স্পাইরাল সংখ্যা N = (পাইলের দৈর্ঘ্য - উপরে নিচে স্পাইরাল ছাড়া অংশ) + স্পাইরাল রডের স্পেসিং + উপরে-নিচে 2টা
=[{51'-6"-(2'-0"+1'-6")}÷0'-5"]+2
= [(51'-6"-3'-6"}÷0'-5"]+1
= [{48'-0"+0'-5"]+1
= 97 পিছ।

🔹স্পাইরাল রডের দৈর্ঘ্য L = Nr(D + d) + 8d
বা, {97× 3.14× (1' + 0.033)} + (8×0.033)
বা, {97× 3.14×1.033'}+ 0.264
= 314.90 ফুট
রিং রড = রডের দৈর্ঘ্য X প্রতি ফুটের ওজন
=314.90 X0.19 = 59.83 কেজি

🔹রডের পরিমান কেজিতে= মেইন রড+ রিং রড
মোট রড = 178.08 +59.83 = 237.91 কেজি

তাহলে-
সিমেন্ট: ২০ ব্যাগ
বালি: ৩৮ সিএফটি
পাথর: ৭৫ সিএফটি
রড: ২৩৮ কেজি
ধন্যবাদ

একটি সিড়ির ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হল।সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬"= (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")= (৪'-০"+৯x১০"+৪'-০")= ১৫'-৬'...
20/05/2025

একটি সিড়ির ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হল।
সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬"
= (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")
= (৪'-০"+৯x১০"+৪'-০")
= ১৫'-৬''
সিড়ির প্রস্থ = ৮'-০"
= (৩'-১০"+৪"+৩'-১০")
= ৮'-০"
সিড়ির এর কাভারিং = ৩/৪"
সিড়ির মেন রড ১২ মিমি ৪ C/C
সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4
সিড়ির বাইন্ডার ৮" C/C
সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব = ৬"
সিড়ির ট্রেড ১০"
সিড়ির রাইজার ৬"
সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে সাইজ ১০"x১৮" উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না।
বীমের রড ৬-২০ মিমি
বীমের রিং ১০ মিমি
বীমের রিং ৬" C/C
বীমের এল বা মাটাম ৬"
সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য
পিথাগোরাসের সুত্র মতে
= রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২
= ৯'-৬''
এখনে উচ্চতা ৪'-৬"
ভূমি = ১০x০'-১০"
= ৮'-৪"
ঢালায়
বীম = ৮'-০"x০'-১০"x১'-০"= ৬.৬৪
ল্যান্ডিং = ৮'-০"x৪'-০"x০'-৬"x২ = ৩২.০০
ওয়েষ্ট স্ল্যাব
= ৯'-৬''x৩'-১০"x০'-৬"x২ = ৩৬.৩৯
ধাপ = ১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮
= ১৫.১০
মোট = ৯০.১৩ ঘনফুট
মালামাল
শুকনা " = ৯০.১৩x১.৫
= ১৩৫.২০ ঘনফুট
অনুপাত ১:২:৪
অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭
মালামাল
সিমেন্ট = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫
= ১৫.৪৫ ব্যাগ
[যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট]
বালি = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট
খোয়া= ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= [(৪'-০"+৯'-৫"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}]
= ১৭'-৫"
বাইন্ডার রডের দৈর্ঘ্য
= [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}]
= ৩'-৯"
এক্সটা টপ দৈর্ঘ্য
= -৩/৪"+৪'-০"+(৮'-৯"÷৪)
= ৬'-১"
ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য
= ৮'-০"-(৩/৪"x২÷১২)
= ৭'-১১"
বীমের মেন রডের দৈর্ঘ্য
= (৮'-০")-(১.৫"x২)+(৬"x২)
= ৮'-৯"
রিং রডের দৈর্ঘ্য
= {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২)
= ৪'-২"
মেন রডের পরিমান
= {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১
= ১২.১৩ টি
~ ১৩ টি
মোট = ১৩x২= ২৬ টি
এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি
ল্যান্ডিং বাইন্ডার পরিমান
= [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১
= ৬.৮১
~ ৭ টি
মোট ৭x২= ১৪ টি
ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে
বাইন্ডার পরিমান
= (৯'-৬"x১২÷৮)-১
= ১৩.২৫
~ ১৪ টি
মোট ১৪x২=২৮ টি
মোট রিং এর পরিমান
= [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১
= ১৬.৫০
~ ১৭ টি
রডের পরিমান
মেন রড
১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯
এক্সটা টপ
১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬
ল্যান্ডিং বাইন্ডার
১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪
বাইন্ডার
১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫
বীম মেন রড

Address

Bogura Namjgor Bogura
Dhaka
1340

Alerts

Be the first to know and let us send you an email when Engr.Rifat Rafiul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share