31/12/2025
আমাদের নিজস্ব soil test lab এ মাটি পরীক্ষা করা হচ্ছে:
অন্যরা যেখানে শুধুমাত্র SPT-এর মাধ্যমে থিওরিটিক্যালভাবে একটি হাইরাইজ বিল্ডিংয়ের বেয়ারিং ক্যাপাসিটি নির্ধারণ করে, সেখানে আমরা আমাদের নিজস্ব আধুনিক সয়েল টেস্ট ল্যাবে মাটির প্রতিটি স্তর থেকে সয়েল স্যাম্পল সংগ্রহ করে অভিজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে বিস্তারিত পরীক্ষা করে থাকি।
আমরা যখন কোটি কোটি টাকা ব্যয় করে একটি বিল্ডিং নির্মাণের পরিকল্পনা করি, তখন সেই বিল্ডিং যে ভিত্তির উপর দাঁড়াবে—তার নিচের মাটির প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখজনকভাবে, অনেক সময় এই গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলিত হয়।
সঠিকভাবে ল্যাবরেটরিতে সয়েল পরীক্ষা করলে যেমন ফাউন্ডেশন হবে নিরাপদ ও টেকসই, তেমনি অপ্রয়োজনীয় ওভারডিজাইন এড়িয়ে আপনার লক্ষ লক্ষ টাকা সাশ্রয় করা সম্ভব।