20/04/2024
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ...........!!!
🏠দিনের বেলায় বাইরে কম বের হওয়ার চেষ্টা করুন।
☂️রোদ এড়িয়ে চলুন বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখুন। এছাড়া টুপি বা কাপড় দিয়ে মাথা ঢেকে রাখার চেষ্টা করুন
👚হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরুন
💧প্রচুর পরিমাণে পানি খান
🍉সহজে হজম হয় এমন সহজপাচ্য খাবার খান, বাসি বা খোলা খাবার খাবেন না
🏡দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম করবেন না
💦সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা দিন বা গোসল করুন
💧প্রস্রাবের রঙ হলুদ হলে পানি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন
🏡ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে লক্ষ রাখুন
👨⚕️বেশি অসুস্থ বোধ করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে