বিজ্ঞান আন্দোলন মঞ্চ

বিজ্ঞান আন্দোলন মঞ্চ Platform of Science Movement

ওয়েবসাইটঃ http://bambiggan.wordpress.com

বিজ্ঞান আন্দোলন মঞ্চের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক) ছাত্র যুবকসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী মনন ও চিন্তাপদ্ধতি গঠন।

খ) বিজ্ঞান, বিজ্ঞানের অগ্রগতি ও নানা আবিষ্কার ইতিহাস ও দর্শনের নিরিখে অনুশীলন,ব্যাখ্যা ও প্রচার।

গ) কুসংষ্কার ও অবৈজ্ঞানিক ধারণা, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতাসহ সকল গোঁড়ামির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি।

ঘ) শিক্ষা ও বিজ্ঞানের প্রয়োগের ক্ষেত্রে নৈতিক মু

ল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা এবং জনমত তৈরি।

ঙ) সর্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার একই পদ্ধতির বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষানীতির পক্ষে প্রচার ও আন্দোলন পরিচালনা।

চ) বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, বিকাশ, প্রয়োগ এবং প্রচারে জনকল্যাণমুখী সরকারি নীতি গ্রহণ এবং বিশেষ বরাদ্দের দাবিতে জনমত গঠন ও আন্দোলন পরিচলনা।

ছ) প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও সর্বোচ্চ সঠিক ব্যবহারে বিদেশ-নির্ভর নীতি পরিহার করে দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটিয়ে সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ প্রয়োজনে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের দাবিতে অন্দোলন গড়ে তোলা।

জ) বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদীভাঙ্গনসহ সকল প্রাকৃতিক বিপর্যয়ের কার্যকরণ এবং তা থেকে রক্ষার উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

ঝ) কৃষিতে দেশীয় এবং পরিবেশ-বান্ধব প্রযুক্তি ও উপকরণের ব্যবহার, কৃষির আধুনিকয়ন ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন, পরিবেশ রক্ষা জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও আন্দোলন গড়ে তোলা।

ঞ) বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানব-বিধ্বংসী প্রযুক্তির বিরুদ্ধে জনমত গঠন ও আন্দোলন পরিচলনা করা।
_

কার্যক্রমঃ
● স্কুল, কলেজ , বিশ্ববিদ্যালয় এবং এলাকা ভিত্তিক সংগঠনের শাখা তৈরি করে বিজ্ঞান আন্দোলন গড়ে তোলা।
● পাঠচক্র ,আলোচনা সভা, প্রদর্শনী, কর্মশালা, ক্যাম্প, শিক্ষাসফর, বিজ্ঞানীদের স্মরন, বিজ্ঞান বিষয়ক দিবস পালন এবং প্রতিযোগিতা ও অলিম্পিয়াড প্রভৃতি আয়োজন করা।
● বিজ্ঞান বিষয়ক প্রকাশনা প্রকাশ।
_

কেন্দ্রীয় সমন্বয়কারীঃ ইমরান হাবিব রুমন।
( www.facebook.com/imran.h.rumon )

বিজ্ঞান আন্দোলন মঞ্চমাগুরা জেলা শাখা প্রেস বিজ্ঞপ্তি: ৮ আগস্ট ২০২৬ ৬ আগস্ট ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকি দিবস। ...
08/08/2026

বিজ্ঞান আন্দোলন মঞ্চ
মাগুরা জেলা শাখা

প্রেস বিজ্ঞপ্তি: ৮ আগস্ট ২০২৬

৬ আগস্ট ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকি দিবস। পৃথিবীর ইতিহাসে প্রথম মানুষ পারমাণবিক বোমার ভয়াবহতা সম্পর্কে জেনেছিল। "বিজ্ঞানকে মানব ধ্বংসের কাজে নয়, মানবকল্যাণে ব্যবহার করতে হবে" শ্লোগানে সারাদেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চ হিরোশিমা দিবস পালন করছে। তার অংশ হিসেবে আজ ৮ আগস্ট ২০২৬ সকাল ১০টায় নোমানী ময়দানে অবস্থিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উদ্যোগে "হিরোশিমা দিবস" পালিত হয়। অনুষ্ঠিত হয় যুদ্ধ বিরোধী র্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। এই আয়োজনে শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার উপদেষ্টা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন মাগুরা রেডিয়েন্ট স্কুলের পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শরিফ তেহরান টুটুল, বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখার সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসু, কেন্দ্রীয় সংগঠক শারমিন সুলতানা, জেলা সংগঠক ভবতোষ বিশ্বাস জয়। আলোচনাসভা সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সংগঠক আসানূর ইসলাম।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, হিরোশিমা, নাগাসাকিতে ভয়াবহতার পরও থেমে নেই পারমাণবিক বোমা বানানো। বিশ্বের দেশে দেশে যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন মানব সভ্যতাকে হুমকির মুখে দাঁড় করিয়ে রেখেছে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক খাতে যে ব্যয় করে ওই অর্থ দিয়ে পৃথিবীর সমস্ত অনাহারী শিশুকে সারা বছর খাদ্য যোগানো সম্ভব। হিরোশিমা দিবসে কেবলমাত্র লক্ষ লক্ষ নিহত আর পঙ্গু মানুষের প্রতি সমবেদনা জানান নয়, প্রয়োজন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যারা মুনাফার জন্য মানুষকে সকল অধিকার থেকে বঞ্চিত করে, লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করতেও কুণ্ঠা বোধ করে না।

ধন্যবাদসহ
রাব্বি হোসেন
সংগঠক
বিজ্ঞান আন্দোলন মঞ্চ
মাগুরা জেলা শাখা

⚡🇦🇺 ভাবুন তো, প্রতিদিন ৩ ঘণ্টা একদম ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন!এখন অস্ট্রেলিয়ার লাখো মানুষ ঠিক এমনই একটি সুবিধা পাচ্ছেন।১ জুল...
13/07/2026

⚡🇦🇺 ভাবুন তো, প্রতিদিন ৩ ঘণ্টা একদম ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন!

এখন অস্ট্রেলিয়ার লাখো মানুষ ঠিক এমনই একটি সুবিধা পাচ্ছেন।

১ জুলাই ২০২৬ থেকে নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বাসিন্দারা “Solar Sharer Offer” নামে একটি নতুন কর্মসূচির মাধ্যমে প্রতিদিন অন্তত ৩ ঘণ্টা বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

কেন এমন হচ্ছে?

কারণ অস্ট্রেলিয়ায় এখন এত বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে যে, দুপুরের দিকে অনেক সময় বিদ্যুৎ গ্রিডে চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ থেকে যায়।

দেশজুড়ে ৪৩ লাখেরও বেশি বাড়িতে সোলার প্যানেল রয়েছে। ফলে রোদ বেশি থাকলে বিদ্যুতের পাইকারি দাম কখনো কখনো শূন্যের নিচেও নেমে যায়।

এই অতিরিক্ত বিদ্যুৎ নষ্ট না করে…

সরকার চায় মানুষ সেটি ব্যবহার করুক।

ফ্রি বিদ্যুতের সময় মানুষ ইচ্ছেমতো চালাতে পারবে—

🧺 ওয়াশিং মেশিন
🍽️ ডিশওয়াশার
❄️ এসি
🚿 গরম পানির হিটার
🔋 বৈদ্যুতিক গাড়ির (EV) চার্জার

অর্থাৎ, নির্ধারিত সীমার মধ্যে এই ৩ ঘণ্টায় এসব যন্ত্র চালালে বিদ্যুতের বিল দিতে হবে না।

এতে আরেকটি সুবিধাও হবে। মানুষ যদি দিনের বেলায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে সন্ধ্যায় যখন চাহিদা সবচেয়ে বেশি থাকে, তখন বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমবে।

যখন বিশ্বের অনেক দেশ বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত…

তখন অস্ট্রেলিয়ার প্রশ্নটা একেবারেই ভিন্ন—

“এত অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে আমরা কী করব?”

তাদের উত্তর খুবই সহজ—

⚡ মানুষকে বিনামূল্যে ব্যবহার করতে দাও।

04/07/2026
05/06/2026
14/05/2026
আজকে একটা দারুণ জিনিস পেলাম! নাসার নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে যেখানে নিজের নাম লিখে সার্চ দিলেই নামের অক্ষরগুলোর মতো দেখতে...
24/04/2026

আজকে একটা দারুণ জিনিস পেলাম!

নাসার নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে যেখানে নিজের নাম লিখে সার্চ দিলেই নামের অক্ষরগুলোর মতো দেখতে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক জায়গা দেখায়। মানে প্রকৃতি নিজেই যেন আপনার নাম লিখে রেখেছে!

প্রতিটি ছবিতে ক্লিক করলে জানা যায় জায়গাটা কোথায়, কোন দেশে, কী নাম, এমনকি জিওকোঅর্ডিনেটও দেওয়া আছে। চাইলে নিজেই ম্যাপে চেক করে নিতে পারবেন।

নিজের নাম দিয়ে দেখে সত্যি মজা পেয়েছি 😄
আপনিও ট্রাই করে দেখুন, আপনার নাম পৃথিবীর কোথায় লুকানো আছে!

লিংক কমেন্টে দিলাম 👇

Address

৮/৪-এ তোপখানা রোড (৫ম তলা), সেগুনবাগিচা, ঢাকা/১০০০।
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞান আন্দোলন মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিজ্ঞান আন্দোলন মঞ্চ:

Shortcuts

Share