14/06/2026
প্লাস্টিক শিল্পে নীরব বিপ্লব!
বিশ্বের বড় বড় ক্রেতারা এখন আর শুধু চীনের ওপর নির্ভর করতে রাজি নন। তারা খুঁজছেন নতুন বাজার (China Plus One Strategy)। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশের প্লাস্টিক ও খেলনা শিল্প!
অবিশ্বাস্য কিছু তথ্য:
✅ হিডেন হিরো: আমাদের হাজার হাজার কোটি টাকার গার্মেন্টস বিদেশে যায়, কিন্তু সেই শার্টের হ্যাঙ্গার, পলিথিন বা কার্টনগুলো আসে কোথা থেকে? এগুলো আমাদের দেশীয় প্যাকেজিং শিল্পের তৈরি! একে বলে 'প্রচ্ছন্ন রপ্তানি' (Deemed Export)।
✅ বিশাল আয়: সরাসরি এবং প্রচ্ছন্ন রপ্তানি মিলিয়ে এই খাত থেকে বছরে আয় হচ্ছে প্রায় ২.২ বিলিয়ন ডলার!
✅ কর্মসংস্থান: সারা দেশে ৬,০০০-এর বেশি কারখানায় কাজ করছেন প্রায় ১৫ লাখ মানুষ।
যুক্তরাষ্ট্র, কানাডা থেকে শুরু করে ১২৬টি দেশে যাচ্ছে আমাদের কিচেনওয়্যার এবং খেলনা। সরকারের লক্ষ্য ২০৩০-৩১ সালের মধ্যে এই খাত থেকে ২২ বিলিয়ন ডলার আয় করা।
নতুন উদ্যোক্তাদের জন্য এটি কি সবচেয়ে সম্ভাবনাময় খাত?
(C)