Md Waziiullah

Md Waziiullah All kinds of Structural Solution & Guideline

কিভাবে করা হয় ড্যাম্প প্রুফ গ্রিন ওয়াল, কি গাছ লাগানো হয়, কিভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিতঃবিল্ডিং এর পুরো দেওয়াল ঘন সব...
12/08/2021

কিভাবে করা হয় ড্যাম্প প্রুফ গ্রিন ওয়াল, কি গাছ লাগানো হয়, কিভাবে পরিচর্যা করতে হয় বিস্তারিতঃ
বিল্ডিং এর পুরো দেওয়াল ঘন সবুজ। কৃত্রিম রং নয়, আগাছায় ভর্তি নয়। একটি বিশেষ অংশ জুড়ে লাগানো হয়েছে ছোট ছোট গাছ। তার রঙেই রাঙিয়ে উঠে সবুজ হয়েছে গোটা দেওয়াল। এ ধরনের দেওয়ালের পোশাকি নাম গ্রিন ওয়াল।

ইদানীং নানা হাইরাইজ় থেকে শুরু করে রেস্তরাঁ, ক্যাফে কিংবা বাড়ির বাহিরের দেওয়াল কিংবা ভিতরের দেওয়ালের একাংশ সাজানো হচ্ছে গ্রিন ওয়ালে।

কিভাবে করা হয় এসব গ্রিন ওয়াল, কিংবা ওয়াল এর কি কোন ক্ষতি হয় এই গ্রিন ওয়ালে, ওয়াল কি ড্যাম্প হয় ? এই পোস্টে এসব নিয়ে থাকছে বিস্তারিত ...............

বিভিন্ন ধরনের গ্রিন ওয়াল সিস্টেমঃ
=====================
Facade-Supported Green Walls
Facade – Integrated Living Walls
Stepped Terraces
Cantilevering Tree Balconies

কোনটি কি রকম, ছবিতে দেখলেই বুঝতে পারবেন।

** এই পর্বে আমরা মূলত আলোচনা করবো গ্রিন ওয়াল নিয়ে, ট্যারেস সিস্টেম নিয়ে অন্য কোন পর্বে আলোচনা করা হবে **

গ্রিন ওয়ালে কি কি এলিমেন্টস থাকে ?
=======================
১/ প্ল্যান্ট
২/ প্ল্যান্টিং মিডিয়া
৩/ প্ল্যান্ট কে সাপোর্ট দেয়ার জন্যে স্ট্রাকচার (যে দেওয়াল থেকে প্ল্যান্ট কে আলাদা রাখবে) এবং প্ল্যান্ট কে ধরে রাখবে।
৪/ ইরিগেশন সিস্টেম বা সেচ ব্যাবস্থা
৫/ ওয়াটারপ্রুফ মেমব্রেন

কিভাবে তৈরি করবেন গ্রিন ওয়াল
=========================
এই গ্রিন ওয়াল তৈরি করার আগে দু’টি বিষয় সম্পর্কে ধারণা রাখা জরুরি। সবুজ দেওয়ালে গাছ লাগানো যেতে পারে দু’রকমের।

১/ এক্ষেত্রে কোনও ক্লাইম্বার বা লতানে গাছ এ দিক-ও দিক বেড়ে গোটা দেওয়ালে ছড়িয়ে পড়ে। আর

২/ এক্ষেত্রে দেওয়াল জুড়ে সার্বিক ভাবে জন্মায় গাছ। সে ক্ষেত্রে দরকার অন্য ধরনের প্রযুক্তি এবং ইনস্টলেশনের পদ্ধতি।

তৈরি পদ্ধতিঃ
==========
প্রথমত বেছে নিন কোন জায়গায় তৈরি হবে গ্রিন ওয়াল।

তা ঠিক হলে স্ক্রুয়ের সাহায্যে ছোট ছোট প্ল্যান্টার্স লাগিয়ে নিন।
হোস পাইপের সাহায্যে পানি দেওয়ার ব্যবস্থা রাখুন।

ইনস্টলড গ্রিন ওয়ালে সাধারণত এক ধরনের রিজ়ার্ভয়ার থাকে যা প্রায় দু’সপ্তাহ পর্যন্ত পানি ধরে রাখতে পারে। তেমন রিজ়ার্ভয়ারের বন্দোবস্ত করতে চাইলে পেশাদারের সাহায্য নিতে হবে।

১২-১৪ সেন্টিমিটার মাপের পট বা প্ল্যান্টার্সে পছন্দসই গাছ লাগান। এ বার একটি দেওয়ালে এক ধরনের না কি বিশেষ কোনও প্যাটার্ন তৈরি করবেন, তা নিজে ঠিক করে নিন।

দেওয়াল ড্যাম্প থেকে কিভাবে রক্ষা করবেন?
================================
বাড়ির বাইরের দেওয়ালটি গাছ দিয়ে সবুজ করতে চাইলে অবশ্যই একটি ওয়াটারপ্রুফ মেমব্রেন লাগাতে পারেন। এতে বাড়ির ভিতরে ড্যাম্প ধরার সমস্যাকে আটকানো যাবে।

কেমন গাছ লাগাবেন?
================
গ্রিন ওয়াল তৈরি করার জন্য এমন গাছই লাগানো উচিত, যা একে অপরের সঙ্গে ঘন সন্নিবদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে। কোনও একটি গাছের রোগ দেখা দিলে, তা অবিলম্বে ছড়িয়ে পড়তে পারে বাকি গাছেও। ফলে তখন সবুজ দেওয়ালের সৌন্দর্য একেবারেই মাটি।
আবার এ ধরনের দেওয়াল তৈরি করতে এমন গাছ লাগানো উচিত, যেগুলি সারা বছর ধরে বেশির ভাগ সময়ে ঘন সবুজ থাকে। শীতকালে পাতা ঝরে যাওয়া, হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ যেন সে সব গাছের না হয়। তা হলে ভাল দেখাবে না।
এ ছাড়াও গ্রিন ওয়ালের গাছ নির্ভর করে দেওয়ালটিতে সূর্যের আলো, রোদ-ছায়া, বায়ু চলাচল কেমন, তার উপরে।

কি কি গাছ লাগানো হয় ?
===================
✅ বেসিল, তেজপাতা, ক্যামোমাইল, চাইভ, ধনে পাতা, কারি পাতা, ডিল, লেমন বাম, লেমনগ্রাস, মারজোরাম, অরিগ্যানো, পার্সলে, রোজ়মেরি, সেজ জাতীয় হার্ব দিয়ে হার্ব গ্রিন ওয়াল করতে পারেন।

✅ এডিবল গাছ লাগাতে চাইলে চেরি টম্যাটো, ছোট বাঁধাকপি, লেটুস, রকেট, ছোট লঙ্কার গাছ বসাতে পারেন।

✅ যে দেওয়াল সারাক্ষণ রোদে থাকবে, তার জন্য ভাল অ্যাকিলিয়া, এরিকা, জেরানিয়াম, ল্যাভেন্ডার, প্যানজ়ি, রোজ়মেরি, থাইম ইত্যাদি।

✅ আর সবুজ দেওয়ালে ছায়া বেশি পড়লে বেছে নিতে পারেন ইন্ডিয়ান বিগোনিয়া, অ্যাসপ্লেনিয়াম, ইউফোরবিয়া।

✅ রকমারি গাছ লাগাতে না চাইলে ভরসা রাখতে পারেন মানি প্ল্যান্টেও। তাড়াতাড়ি বাড়ে এবং লতানে মানি প্ল্যান্ট দেখতেও লাগে ভারী সুন্দর। মানি প্ল্যান্ট সবুজ পাতা হবে না কি তাতে অন্য রঙের ছোঁয়া থাকবে, বেছে নিন পছন্দ অনুযায়ী।

✅ অনেকে গ্রিন ওয়ালকে শুধু সবুজ না রেখে, ফুলেও ভরিয়ে তুলতে চান। সে ক্ষেত্রে টাইম ও’ক্লক জাতীয় ছোট ছোট ফুলগাছ বেছে নেওয়াই আদর্শ।

গ্রিন ওয়ালের সৌন্দর্য চোখজুড়োনো। তার সঙ্গে পরিবেশও বাঁচে। তা হলে এ বার বাগান সাজান নতুন ভাবে।

কংক্রিট আর সবুজে মিলেমিশে যাক।

4 friends gave 1 petrol pump. But they are also a customer Not found !!!! Because the petrol pump was one storey Above !...
02/08/2021

4 friends gave 1 petrol pump.
But they are also a customer
Not found !!!!
Because the petrol pump was one storey
Above !!!
This time they are in that place
A restaurant opened. But again
They don't get any customers !!!

Because, they're at the petrol pump
The signboard did not open !!!!

This time they are 4 people
Mile bought a taxi. But
This time they did not get any passengers !!

Because, 2 friends in front and 2 friends
I was sitting in the back looking for the passenger !!!
Where will the passengers sit ??

A few days later them
The taxi broke down !!! They are 4 people
The taxi began to push, but
The taxi moved a little from its place
No !!!

Because 2 people had to push back
With 2 people in front !!

Moral:

Not everyone can be successful if they have capital and manpower. To be successful, one has to take the right steps at the right time. Others are doing good business. I should also go into business knowing the good and bad about the business that I will do without thinking that I have to do this business.

# Collected

Great design 👍👌
02/08/2021

Great design 👍👌

Which shadow is Correct?
01/08/2021

Which shadow is Correct?

Great Design...
01/08/2021

Great Design...

01/07/2021

মানুষ মানুষের জন্যে,
জীবন জীবনের জন্যে
#আর্মি মানুষের জন্যে♥️🥀

হঠাৎ করে অঝোর ধারায় বৃষ্টি নামলো। তখন সব ফুটপাতৈর ভ্যান ওয়ালারা তাদের জিনিস গোছাচ্ছিলো। ঠিক তখনই একটা আর্মির গাড়ি থেকে একজন আর্মি ছাতা নিয়ে এক ভ্যান ওয়ালার উপর ধরলো যেনো বৃষ্টিতে না ভিজে। দেখে মনের মধ্যে কেমন যেনো আর্মিদের জন্য সন্মান জেগে উঠলো। অনেক ধন্যবাদ জানাই সেই আর্মি অফিসার কে।

BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃ বিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বি...
13/11/2020

BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃ
বিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল গুলোকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে।

এগুলো হচ্ছে।
১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চল
২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল

১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চলঃ
বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চল , এর মধ্যে রয়েছে
বরিশাল
খুলনা
যশোর,
রাজশাহী ...
Seismic Zone Coefficient, Z= 0.12

২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ এর মধ্যে রয়েছে
নোয়াখালী
ঢাকা
পাবনা
দিনাজপুর
এছাড়াও দক্ষিনাঞ্চলের কিছু অংশ যার মধ্যে সুন্দরবন অন্তর্ভূক্ত

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.2

৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উচ্চ মধ্য ও উত্তর-পশ্চিম অংশ যার মধ্যে রয়েছে ...........
ব্রাম্মনবাড়িয়া
সিরাজগঞ্জ
রংপুর

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.28

৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উত্তর-পূর্ব অংশ যারমধ্যে রয়েছে সিলেট , ময়মনিংহ, কুড়িগ্রাম

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.36

Scaffold Safety Information. Safety First.
15/09/2020

Scaffold Safety Information.
Safety First.

Why use eco-friendly concrete hollow bricks or blocks? 1) To reduce construction costs by up to 30%, 2) To increase the ...
06/09/2020

Why use eco-friendly concrete hollow bricks or blocks?

1) To reduce construction costs by up to 30%,
2) To increase the durability of the building by reducing the self weight of the building,
3) To complete the construction work quickly,
4) To continue construction work at any time of the year,
5) To install electric and sanitary pipes without cutting the walls,
6) To create modern design on the walls of the building without any cost without plastering the walls,
6) In addition to plaster to paint the walls,
6) To build eco-friendly buildings,
9) To keep the inside of the building cold on hot days and warm inside the building on winter days as well as to maintain the natural comfort of the AC alternative,
10) To make the building resistant to excessive fire, heat and noise.
11) To maintain the balance of the environment by protecting the fertile soil and the plants used for burning bricks.

Dubai !!
03/09/2020

Dubai !!

Amazing Structure - Katara Towers in Qatar 👍👍
26/08/2020

Amazing Structure - Katara Towers in Qatar 👍👍

Auto CAD Shortcut Command!!
18/08/2020

Auto CAD Shortcut Command!!

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 19:00
Tuesday 17:00 - 19:00
Wednesday 17:00 - 19:00
Thursday 05:00 - 19:00
Friday 08:00 - 18:00
Saturday 17:00 - 19:00
Sunday 05:00 - 19:00

Telephone

+918396021469

Alerts

Be the first to know and let us send you an email when Md Waziiullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Waziiullah:

Share