ArchCon Consultancy

Directions

ArchCon Consultancy যেকোনো ধরনের স্থাপনার প্লান ডিজাইন, এস্টিমেশন সহ নির্মাণ সম্পর্কিত সকল ধরনের পরামর্শ প্রদান করা হয়

16/08/2026

“আপনি কি নতুন বাড়ি করতে চাচ্ছেন? 🏡
আমাদের সেবাসমূহঃ
✅ Building Design
✅ Estimation
✅ Interior Design
✅ Full Construction
✅ Site Supervision
যোগাযোগ করুন আজই।”

এ পর্যন্ত ভূমিকম্পে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—বংশালে ৩ জন, মুগদায় ১ জন, নারায়ণগঞ্জে ২ জন এবং নরসিংদিতে ৫ জন।যা সবচে...
22/11/2025

এ পর্যন্ত ভূমিকম্পে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে—বংশালে ৩ জন, মুগদায় ১ জন, নারায়ণগঞ্জে ২ জন এবং নরসিংদিতে ৫ জন।

যা সবচেয়ে অবাক করার মতো বিষয়—যারা ভবনের ভেতরে ছিলেন, তাদের মধ্যে কেউ মারা যাননি। তিনটি ঘটনায় যে ৬ জন মারা গিয়েছেন, সবাই রাস্তায় ছিলেন। পাশের ভবনের ভাঙা অংশ তাদের মাথায় পড়ে মারা গেছেন।

প্রচণ্ড ভূমিকম্প শুরু হলে হুড়োহুড়ি করে নিচে নেমে যাওয়ার চেষ্টা করা আসলে বিপদ বাড়ায়—যদি না আপনি আগেই নিচ তলায় থাকেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বের হতে পারেন। কারণ ভবন ভাঙতে শুরু করলে আপনি থাকবেন সিঁড়িতে, আর সিঁড়ি সাধারণত কাঠামোগতভাবে সবচেয়ে দুর্বল জায়গাগুলোর একটি।

এ অবস্থায় তুলনামূলক নিরাপদ বিকল্প হতে পারে বারান্দায় যাওয়া। ভবন ভেঙে পড়তে থাকলে কাঠামো নিচের দিকে গুঁড়িয়ে যায় এবং বারান্দা অনেকসময় ভেঙে বাহিরের দিকে ছিটকে পড়ে—যেখানে উদ্ধারকারীরা আপনাকে পৌঁছাতে পারার সম্ভাবনা বেশি থাকে।

এসব ধারণা আমার নিজের বানানো নয়—বিভিন্ন ভূমিকম্পপ্রবণ দেশে এক্সপার্টদের পুরোনো গবেষণা ও দুর্যোগ-পরবর্তী বিশ্লেষণের ভিত্তিতে এই পরামর্শগুলো এসেছে।

বিমে ফাটল হওয়ার ৫টি প্রধান কারণ১️. অতিরিক্ত ওজন পড়া:বিম যত লোড বহন করার জন্য ডিজাইন করা হয়, তার চেয়ে বেশি চাপ পড়লে ফাটল ...
21/11/2025

বিমে ফাটল হওয়ার ৫টি প্রধান কারণ

১️. অতিরিক্ত ওজন পড়া:
বিম যত লোড বহন করার জন্য ডিজাইন করা হয়, তার চেয়ে বেশি চাপ পড়লে ফাটল দেখা দিতে পারে।

২️. স্টিরাপ বা রড কম থাকা:
শিয়ার রড বা স্টিরাপ পর্যাপ্ত না হলে বিম পাশের দিকে চাপ সহ্য করতে পারে না—তিড়াক ফাটল হয়।

৩️. নিম্নমানের কংক্রিট:
মিশ্রণের অনুপাত ঠিক না থাকা, পানি বেশি দেওয়া বা সঠিক কিউরিং না হলে কংক্রিট দুর্বল হয়।

৪️. কলাম বা ফাউন্ডেশন সেটেলমেন্ট:
সাপোর্ট নেমে গেলে বা বসে গেলে বিমে অস্বাভাবিক চাপ পড়ে এবং ফাটল তৈরি হয়।

৫️. নির্মাণজনিত ভুল:
ফর্মওয়ার্কের সমস্যা, সঠিক ভাইব্রেশন না দেওয়া, ডিজাইনের ভুল বা ঢালাইতে ত্রুটি—এগুলোও ফাটলের কারণ হতে পারে।

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নতুন গেজেট প্রকাশিত হয়েছে (তারিখ: ১০ নভেম্বর ২০২৪)। এই গেজেটে মূল...
15/11/2025

বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি নতুন গেজেট প্রকাশিত হয়েছে (তারিখ: ১০ নভেম্বর ২০২৪)। এই গেজেটে মূলত সরকারি ভূমি, আবাসিক প্রকল্প, ফ্ল্যাট, প্লট ও সম্পর্কিত সম্পদের উত্তরাধিকার, দান, নামজারি, দলিল হস্তান্তর ও সম্পত্তি বেচাকেনা সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংক্ষেপে গেজেটের মূল পয়েন্ট:

🔹 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব কর্তৃপক্ষ বা সংস্থা যখন কোনো আবাসিক প্রকল্প/ফ্ল্যাট/প্লট/দলিল বা সম্পদ সম্পর্কিত কাগজপত্র যাচাই বা অনুমোদন দেবে—
সেখানে স্বার্থের সংঘাত আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

🔹 নামজারি, হস্তান্তর, দান, দলিল বা সম্পত্তি বিক্রি—এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যেন নিজে বা পরিবারের কারও সরাসরি স্বার্থে কোনো সিদ্ধান্ত না নেন।

🔹 যে কর্মকর্তা বা কর্মচারী কাগজপত্র যাচাই করবেন, তাঁর যদি ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থ জড়িত থাকে—তাহলে তিনি সেই ফাইল বা আবেদন প্রক্রিয়ায় থাকতে পারবেন না। প্রয়োজন হলে অন্য কর্মকর্তা নিয়োগ করতে হবে।

🔹 বিভিন্ন সংস্থা এ নিয়ম বাস্তবায়নের জন্য নিজেদের অভ্যন্তরীণ পদ্ধতি ও নীতিমালা ঠিক করবে। তবে সব ক্ষেত্রেই স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ এবং জনগণের সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

সরকার এমন একটি সময়োপযোগী নির্দেশনা দিয়েছে, যা স্বচ্ছ সেবা, ন্যায়সংগত সম্পত্তি ব্যবস্থাপনা এবং দুর্নীতি রোধে সহায়ক হবে—এটা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ।

Less Complexity more Quality Time
14/11/2025

Less Complexity more Quality Time

Site Supervision is carried out on multi storied building under construction by skilled engineers.Location: Khulna, Bang...
05/11/2025

Site Supervision is carried out on multi storied building under construction by skilled engineers.

Location: Khulna, Bangladesh

Supervision by
Team ArchCon Engineering & Consulting

Reinforcement Detailing in Progress!
01/11/2025

Reinforcement Detailing in Progress!

🏡 বাড়ি নির্মাণের আগে সঠিক ডিজাইন কেন জরুরি?➡️অনেকেই ভাবেন— “চল কাজ শুরু করি, পরে দেখা যাবে!”কিন্তু বাস্তবতা হলো, ডিজাইন...
01/11/2025

🏡 বাড়ি নির্মাণের আগে সঠিক ডিজাইন কেন জরুরি?
➡️অনেকেই ভাবেন— “চল কাজ শুরু করি, পরে দেখা যাবে!”
কিন্তু বাস্তবতা হলো, ডিজাইন ছাড়া নির্মাণ মানে অর্ধেক কাজ নষ্ট!

✅ সঠিক ডিজাইন থাকলে—
🔹নির্মাণ ব্যয় থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে
🔹মাপজোখ ও উপকরণের অপচয় হবে না
🔹স্থান ব্যবহারে আসবে সর্বোচ্চ সাশ্রয় ও আরাম
🔹ভবিষ্যতে কোন অংশ ভেঙে আবার করতে হবে না
🔹বাড়ি হবে রুচিশীল, টেকসই ও আধুনিক

তাহলে নির্মাণ শুরুর আগে একটি পেশাদার ডিজাইন করানোই বুদ্ধিমানের কাজ।
ArchCon Engineering & Consulting
📞 ডিজাইন ও নির্মাণ পরামর্শের জন্য যোগাযোগ করুন :01989312811 whtsapp

বাড়ি করতে চাচ্ছেন? কিন্তু বাজেট ১০-১২ লক্ষ টাকা? আর নয় চিন্তা। ২বেড এমন আউটলুকেরযাদের বাজেট ১০-১১ লাখের মধ্যে তারা চাইলে...
29/10/2025

বাড়ি করতে চাচ্ছেন? কিন্তু বাজেট ১০-১২ লক্ষ টাকা?
আর নয় চিন্তা। ২বেড এমন আউটলুকের

যাদের বাজেট ১০-১১ লাখের মধ্যে তারা চাইলে এমন একটা আউটলুকের বাড়ি করতে পারেন।বাড়িটিতে আছে এ বেড, ২ টয়লেট, কিচেন ও ডাইনিং কাম ড্রয়িং।

বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
ArchCon Engineering & Consulting
📞 +880 1922-193473, 01989312811

🔶BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃবিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বি...
26/10/2025

🔶BNBC 2020 অনুসারে বাংলাদেশের সিসমিক জোন সমূহের এর বর্ননাঃ
বিএনবিসি ২০২০ অনুসারে ভূমিকম্পের তীব্রতা অনুসারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল গুলোকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে।

এগুলো হচ্ছে।
১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চল
২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল

১/ কম ভূমিকম্প প্রবন অঞ্চলঃ
বাংলাদেশের দক্ষিন পশ্চিমাঞ্চল , এর মধ্যে রয়েছে
বরিশাল
খুলনা
যশোর,
রাজশাহী ...
Seismic Zone Coefficient, Z= 0.12

২/ মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল
নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ এর মধ্যে রয়েছে
নোয়াখালী
ঢাকা
পাবনা
দিনাজপুর
এছাড়াও দক্ষিনাঞ্চলের কিছু অংশ যার মধ্যে সুন্দরবন অন্তর্ভূক্ত
‍
এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.2

৩/ গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উচ্চ মধ্য ও উত্তর-পশ্চিম অংশ যার মধ্যে রয়েছে ...........
ব্রাম্মনবাড়িয়া
সিরাজগঞ্জ
রংপুর

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.28

৪/ খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল
উত্তর-পূর্ব অংশ যারমধ্যে রয়েছে সিলেট , ময়মনিংহ, কুড়িগ্রাম

এসব অঞ্চলের Seismic Zone Coefficient, Z= 0.36

ArchCon Engineering & Consulting

Address

Rampura
Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when ArchCon Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share