Structure doctor

Structure doctor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Structure doctor, Engineering service, Dhaka.

"সিভিল ইঞ্জিনিয়ারিং শুধু আমার পেশা নয়, এটি আমার কাছে দেশের সেবা করার একটি মাধ্যম। সততা আর ধর্মীয় মূল্যবোধকে পাথেয় করে আমি আমার মেধা ও শ্রমকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। ইনশাআল্লাহ, দেশ গড়ার এই লড়াইয়ে আমি আপসহীন থাকব।"

আলহামদুলিল্লাহ, আজ শ্রদ্ধেয় MD স্যারের সাথে আরো একটি চমৎকার প্রজেক্টের সাইট ভিজিট সম্পন্ন করলাম।আমাদের নিখুঁত ডিজাইনকে ব...
20/07/2026

আলহামদুলিল্লাহ, আজ শ্রদ্ধেয় MD স্যারের সাথে আরো একটি চমৎকার প্রজেক্টের সাইট ভিজিট সম্পন্ন করলাম।

আমাদের নিখুঁত ডিজাইনকে বাস্তবে শতভাগ ফুটিয়ে তুলতে আমরা ছুটে চলি দেশের প্রতিটি প্রান্তে—জেলায়, উপজেলায়, প্রত্যন্ত ইউনিয়নে কিংবা গ্রামে।

​আজ আমাদের গন্তব্য ছিল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ১ নং বাইশগাঁও ইউনিয়ন।

সেখানে একটি পবিত্র মসজিদ,মাদরাসা ও ইদগাহ প্রজেক্টের নির্ধারিত স্থান পরিদর্শন ও কারিগরি বিষয়গুলো যাচাই করলাম।

​কাজের ক্ষেত্রে আমাদের কাছে আর্থিক লাভের চেয়ে কাজের মান এবং পেশাগত সততা সবচেয়ে বড়। কারণ আমি বিশ্বাস করি, কেবল টাকা নয়, বরং কাজের প্রতি শতভাগ নিষ্ঠা ও সততাই পারে আমাদের প্রিয় দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে।

​একটি সুন্দর আগামী গড়ার এই পথচলায় আপনাদের সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশী। 🇧🇩

10/07/2026
নির্মাণ কাজের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। আজ ম্যাট ফাউন্ডেশন (Mat Casting) ঢালাইয়ের আগে সাইটে এসে রিইনফোর্সমেন্ট, কলাম পজ...
10/07/2026

নির্মাণ কাজের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। আজ ম্যাট ফাউন্ডেশন (Mat Casting) ঢালাইয়ের আগে সাইটে এসে রিইনফোর্সমেন্ট, কলাম পজিশন ও ফিনিশিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করছি। নিজের করা ডিটেইল ডিজাইন অনুযায়ী কাজ নির্ভুলভাবে এগিয়ে যাচ্ছে দেখে এক অন্যরকম তৃপ্তি অনুভব করছি। আলহামদুলিল্লাহ! 🏗️📐
​ঢালাইয়ের আগে আমার সমন্বিত চেক লিস্ট:
​পজিশন ও লেবেলিং: কলামের পজিশন, সেন্টার লাইন (Centering) এবং টপ লেবেল সঠিকভাবে সেট করা হয়েছে কি না তা যাচাই করা।
​উচ্চতা ও রোড লেভেল: ভবনের ফিনিশড ফ্লোর লেভেল (FFL) এবং রাস্তার লেভেলের সামঞ্জস্য বজায় রেখে প্লিন্থ হাইট ঠিক রাখা হয়েছে কি না।
​লিফট ও পিট: লিফট পিট ও আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইনের গভীরতা ও পজিশন ড্রয়িং অনুযায়ী নিশ্চিত করা।

১/​রিইনফোর্সমেন্ট: রডের সাইজ, স্পেসিং, কভার ব্লক, চেয়ার সাপোর্ট এবং বাইন্ডিং সঠিকভাবে নিশ্চিত করা।

২/​শাটারিং: ঢালাইয়ের চাপে ফর্মওয়ার্ক যাতে বেঁকে না যায়, সেজন্য শাটারিংয়ের মজবুত অবস্থা নিশ্চিত করা।

​কাগজ-কলমের ডিজাইন বাস্তবে রূপ নেওয়া মানে অনেক বড় দায়িত্ব। আমি বিশ্বাস করি, একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পেশাগত সততার কোনো বিকল্প নেই।

সাইটের ছোটখাটো ভুলগুলোকেও গুরুত্বের সাথে নেওয়া একজন প্রকৌশলীর নৈতিক দায়িত্ব। আমি আমার কাজকে সম্মান করি এবং সর্বদা স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি। সকল প্রকৌশলী ভাই-বোনদের প্রতি আহ্বান—আসুন, আমরা সততা ও নিখুঁত কাজের মাধ্যমে আমাদের পেশাকে আরও সম্মানিত করি। 👷‍♂️🛠️

স্বপ্ন যখন বাস্তবে রূপ পায়! 🏗️✨​আমাদের কাছে স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটারের ড্রয়িং নয়, এটি একটি আস্থার প্রতিফল...
26/04/2026

স্বপ্ন যখন বাস্তবে রূপ পায়! 🏗️✨

​আমাদের কাছে স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং শুধু কম্পিউটারের ড্রয়িং নয়, এটি একটি আস্থার প্রতিফলন।

অফিসের ডেস্কে বসে নিখুঁত পরিকল্পনা থেকে শুরু করে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ছুটে যাই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

প্রকল্পের প্রয়োজনে কখনো বিমানে, কখনো বা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা নিয়মিত সাইট ভিজিট নিশ্চিত করি। ✈️🚗

​বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, আধুনিক বহুতল ভবন থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর (ক্যান্টনমেন্ট) গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে আমাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। আমরা বিশ্বাস করি একটি মজবুত ও সুনিশ্চিত নির্মাণই আপনার শ্রেষ্ঠ বিনিয়োগ।

​আমাদের সেবাসমূহ:
​🏢 বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ডিজাইন।
​🏭 বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি ও স্টিল স্ট্রাকচার ডিজাইন।
​🎖️ সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট এলাকার বিশেষ স্থাপনা নির্মাণ ও তদারকি।
​🏡 ঢাকার ভেতরে ও বাইরে (সমগ্র বাংলাদেশে) আধুনিক আবাসন প্রকল্পের কাজ।
​🎓 অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা নিখুঁত ড্রয়িং ও লোড ক্যালকুলেশন।

​আপনার স্বপ্নের প্
বাড়ি আধুনিক ও টেকসই করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

​যোগাযোগের ঠিকানা:
স্ট্রাকচার ডিজাইন এক্সপার্ট লিমিটেড
শাহজাদপুর, বাঁশতলা, ঢাকা।

Successfully finalized the contract for a Steel Structure Design of a factory in Valuka, Mymensingh. From high-rises to ...
24/04/2026

Successfully finalized the contract for a Steel Structure Design of a factory in Valuka, Mymensingh. From high-rises to industrial steel structures—we design it all with precision.
​Need expert structural solutions? We’re here to help!

​আলহামদুলিল্লাহ, ময়মনসিংহের ভালুকায় একটি বিশাল ফ্যাক্টরি প্রজেক্টের স্টিল স্ট্রাকচার ডিজাইনের ডিল ফাইনাল করলাম ।
আমরা শুধু আবাসিক ভবনই নয়, ইন্ডাস্ট্রিয়াল স্টিল স্ট্রাকচারের ডিজাইনেও বিশেষজ্ঞ।
​আপনার প্রজেক্টের নিখুঁত স্ট্রাকচারাল ডিজাইনের জন্য যোগাযোগ করুন।

​Md. Sakib Mia
Contract No: 01571423806
Project Engineer & Designer
Structural Design Expert Ltd."

25/02/2026

অনেকেই মনে করেন শুধু মিস্ত্রি দিয়ে বাড়ি করলে খরচ বাঁচে। কিন্তু সঠিক পরিকল্পনা আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছাড়া বাড়ি করলে পরবর্তীতে ফাটল, ড্যাম্প বা রডের ভুল বিন্যাসের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে।
​✅ সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরির সুবিধা:
​নিখুঁত ও টেকসই কাঠামো।
​জায়গার সর্বোচ্চ সঠিক ব্যবহার।
​অপ্রয়োজনীয় মালামাল অপচয় রোধ করে খরচ কমানো।
​বাড়ির দীর্ঘস্থায়ী সুরক্ষা।
​ভুল সিদ্ধান্তে জীবনের শেষ সম্বলটুকু ঝুঁকির মুখে ফেলবেন না। সিভিল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সাশ্রয়ী খরচে তৈরি করুন আপনার মনের মতো নিরাপদ নীড়। ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Structure doctor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share