18/03/2022
আমাদের অনেকেরই ক্রেডিট কার্ড এর সুবিধা নেই, হয়তো যার কার্ড তার পাসপোর্ট নেই, এজন্য অনেক সময় অনেকের কাছেই রিকোয়েস্ট করে এপ্লিকেশন ফি(সাথে WES, TOEFL, E-commerce) পেমেন্ট করতে হয়।
ভালো মন্দে ভরা অনেক ডুয়াল কারেন্সি ডেবিট/প্রিপেইড কার্ড আছে। তাদের ১টা তুলনামূলক লিস্ট এবং আমার রেটিং দিয়ে দিচ্ছি।
আর একাধিক কার্ড থাকা খুবই বুদ্ধিমানের কাজ, কারন বাংলাদেশের কোন কার্ডই শতভাগ রিলায়েবল না।
১. গত ১৭ই মার্চ, ২০২২ এ এযাবৎ কালের সেরা ভিসা মাল্টি কারেন্সি কার্ড লঞ্চ করে ব্র্যাক ব্যাংক, যেকোন পার্সোনাল সেভিংস(সিংগেল অপারেটেড) একাউন্টের বিপরীতে ফ্রীতে নেওয়া যাবে ৩০শে এপ্রিল, ২০২২ পর্যন্ত। রিওয়ার্ড পয়েন্ট এর ব্যবস্থা রয়েছে, যেটি শুধুমাত্র ক্রেডিট কার্ডেই পাওয়া যায়।
২. ইসলামি ব্যাংক (প্রিপেইড /ডেবিট -ভিসা প্লাটিনাম/গোল্ড/ সিলভার, ভার্চুয়াল ভিসা ডুয়াল কারেন্সি কার্ডের সুবিধাও রয়েছে। এটি মুলত সেলফিন এপ থেকে পাওয়া যায়। কার্ডের screenshot নিয়ে প্রিন্ট করে পাসপোর্ট সহ AD ব্রাঞ্চ গুলোয় গেলেই এন্ডোর্সমেন্ট করা যায়, এক্ষেত্রে অন্য ব্যাংকে আগে থেকেই এন্ডোর্সমেন্ট থাকলে অযথাই হয়রানি করে, এন্ডোর্সমেন্ট দেয় না(আজকে করেছি, যদিও অনেক ঘোরা লাগছে-১৫ সেপ্টেম্বর, ২০২১), ভার্চুয়াল কার্ড ফ্রিতে পাওয়া যাবে, এন্ডোর্সমেন্ট কমিশন আনুমানিক ৪৬০টাকা ছিল, এখন আর নেয় না।)
৩. ইবিএলের ডুয়াল কারেন্সি ডেবিট / প্রিপেইড কার্ড রয়েছে- ভিসা মাস্টার ইউনিয়নপে। ডেবিট কার্ড গুলি ডাউনামিক কারেন্সি, প্রিপেইড গুলো না।
৪. সিটি এমেক্স কার্ড(ডেবিট/প্রিপেইড American Express card, এটায় কখনও পেমেন্ট ডিক্লাইন্ট পাই নাই, সমস্যা একটাই এটা ভিসা না, অনেক জায়গায় শুধু ভিসা পেমেন্ট গেটওয়ে থাকে
* এমেক্সে ডিপোজিট দিয়ে সাথে সাথেই পেমেন্ট করা যায়)
৫. মিডল্যান্ড ব্যাংক ভিসা প্রিপেইড কার্ড (অনেক রিলায়েবল, কার্ড একদম ফ্রিতে পাবেন, বছর বছর রিনিয়াল ফি নেই, কিন্তু নেয়ার সময় এক্টিভেট করতে ১০০০ টাকা জমা দিতে হয়, যেটা পরবর্তীতে তুলে ফেলা যায়। সমস্যা হলো ব্র্যাঞ্চ খুবই কম, আর ডিপোজিট দেয়ার পর ডলার হতে একটু সময় নেয়, আর রিসেন্টলি তারা পার ডে ডিপোজিট লিমিট কমিয়ে দিয়েছে ২০ হাজার টাকা অনলি)
৬. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পেপ্লাস (৫৭৫/-) / লোটো কো ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড(৩৪৫/-) কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে, ডায়নামিক কারেন্সি, কনভার্ট এর ঝামেলা নেই।)
***অনেক কার্ডের মধ্যে একয়েকটির ভালো ফলাফল পাওয়া যাবে আশা করি। ট্রাভেল কোটা অনুযায়ী ১২০০০ ডলার মোট এন্ডোর্সমেন্ট করা যাবে, প্রতি বছর এটা পাওয়া যাবে। অনেক গুলো কার্ডে এন্ডোর্সমেন্ট থাকার সুবিধা হলো এতে ১টি কার্ড ডিক্লাইন করলেও আশা রাখা যায় অন্যটি সফল হবে।
Saifullah Mahmud
M.E. Transportation Engineering (Tongji University)
B.E. Civil Engineering(Harbin Institute of Technology)