ARK Engineering Services

ARK Engineering Services We provide solution to all kind of RC and PEB structure design and construction, field as well as l

সিমেন্টের মেয়াদ কত দিন?অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, সিমেন্ট উৎপাদনের পর থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে,...
22/12/2025

সিমেন্টের মেয়াদ কত দিন?
অনেকেই এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, সিমেন্ট উৎপাদনের পর থেকে কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, বা সিমেন্টের মেয়াদোত্তীর্ণের সময়সীমা কত দিন?
আশাকরি এ সম্পর্কিত উত্তরগুলো এই লেখার মাধ্যমে কিছুটা হলেও পাওয়া যাবে।
সিমেন্ট উৎপাদনের পর গুদামজাত কালীন সময়ে মেয়াদোত্তীর্ণের ব্যাপারে কোন কোড বা পুস্তকে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ নেই।
আর এটা হয়তোবা থাকার কথাও না, কারন এটা সম্পূর্ণভাবে নির্ভর করে গুদামজাতকরন পদ্ধতি এবং পারিপার্শ্বিক অবস্থার উপর। আর সেজন্য সঠিক উপায়ে সিমেন্ট গুদামজাত করতে হবে।
সিমেন্ট হচ্ছে একটি জলগ্রাহী নির্মাণ উপাদান। এটা পানি বা জলীয়কনার সংস্পর্শে আসলে বিক্রিয়া শুরু করবে এটাই তার ধর্ম। এ কারণে সিমেন্ট যতক্ষণ না তার সংস্পর্শে আসে ততক্ষণ ভালো অবস্থায় থাকতে পারে।আদ্রতা হচ্ছে সিমেন্টের সব থেকে বড় শত্রু। এ কারণে সিমেন্ট ব্যাগ কখনোই দীর্ঘ সময়ব্যাপী গুদামজাত করা উচিত নয়।
বিভিন্ন সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং সিমেন্ট গবেষণা সংস্থা গুলো বলছে যে একটা নির্দিষ্ট সময় পরে সিমেন্টের শক্তি কমতে শুরু করে। তিন মাস সিমেন্ট সংরক্ষণ করে রেখে দিলে ২০ থেকে ৩০ শতাংশ কার্যকারিতা কমে যায়। ছয় মাস রেখে দিলে ৩০ থেকে ৪০ শতাংশ আর ১২ মাস রেখে দিলে ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শক্তি কমে যেতে পারে।
সিমেন্ট উৎপাদনের তারিখ থেকে ফ্যাক্টরিতে ৬ মাস এবং দোকান বা সাইটে ৩ মাসের বেশি গুদামজাত করা হলে অবশ্যই ব্যবহারের পূর্বে এর শক্তি পরীক্ষা করে ব্যবহার করতে হবে।
সর্বোপরি কথা হচ্ছে সিমেন্ট উৎপাদনের পর থেকে যত তাড়াতাড়ি ব্যবহার করা যাবে ততই ভাল ফলাফল পাওয়া যাবে। তবে কিভাবে ভালো সিমেন্ট কিনবেন। কিভাবে সিমেন্টের মাঠ পরীক্ষা করবেন এ ব্যাপারেও নুন্যতম তথ্য জানা থাকা চাই।

“প্রতিটি ইঞ্জিনিয়ারের জানা উচিত ৬টি সাধারণ কংক্রিট ব্যর্থতা — এবং কীভাবে এগুলো প্রতিরোধ করবেন”কংক্রিট কখনো আকস্মিকভাবে ...
01/12/2025

“প্রতিটি ইঞ্জিনিয়ারের জানা উচিত ৬টি সাধারণ কংক্রিট ব্যর্থতা — এবং কীভাবে এগুলো প্রতিরোধ করবেন”

কংক্রিট কখনো আকস্মিকভাবে ব্যর্থ হয় না — আসল ক্ষতি হওয়ার অনেক আগেই এটি সতর্কবার্তা দেয়। ইঞ্জিনিয়ার হিসেবে, এসব প্রাথমিক লক্ষণ চিহ্নিত করতে পারা সময়, অর্থ এবং কাঠামোর আয়ু বাঁচাতে পারে।

সাইট টিমের নিয়মিত নজরদারির জন্য ৬টি প্রধান কংক্রিট ত্রুটি হলো:

• Crack – সংকোচন, বসতি (settlement), বা কাঠামোগত স্ট্রেসের কারণে।
• Spalling – রডে ক্ষয় (corrosion) বা কম কভার।
• Efflorescence – আর্দ্রতার সাথে লবণ বহন করে পৃষ্ঠে উঠে আসা।
• Delamination – স্তরগুলোর মধ্যে দুর্বল বন্ধন।
• Crazing / Patterns Cracks– দ্রুত শুকানো বা সঠিক কিউরিং না হওয়া।
• Blister – বাতাস আটকে থাকা বা ভুল ফিনিশিং।

প্রতিরোধমূলক পদক্ষেপ = মজবুত কাঠামো + দীর্ঘ সেবা আয়ু।

✔ সঠিক কিউরিং
✔ ভালো মানের উপকরণ
✔ সঠিক মিক্স ডিজাইন
✔ যথাযথ কভার
✔ নিয়মিত পরিদর্শন
✔ সময়মতো মেরামত

আজকের ছোট ত্রুটিই আগামী দিনের বড় ব্যর্থতার কারণ হতে পারে। আগাম শনাক্তকরণই নিরাপদ ও টেকসই কাঠামোর মূল চাবিকাঠি।

105 Years of Earthquake History in Bangladesh (1920–2025): A Spatial Analysis.I've come across an insightful spatial ana...
29/11/2025

105 Years of Earthquake History in Bangladesh (1920–2025): A Spatial Analysis.

I've come across an insightful spatial analysis covering 105 years of earthquake data in Bangladesh, based on USGS seismic records. This map highlights how Bangladesh—though not always in the global spotlight—remains highly vulnerable to seismic hazards due to its proximity to major tectonic fault lines such as the Indo-Burman subduction zone, the Dauki Fault, and the Tripura Fold Belt.

🔍 Key Observations:

1️⃣ Earthquake activity is geographically uneven.

The Sylhet–Mymensingh–Sunamganj–Netrokona belt shows the highest frequency, consistent with its closeness to the Dauki Fault and the Shillong Plateau.
The Chattogram–Cox’s Bazar–Bandarban–Rangamati region remains another major hotspot due to the Indo-Burman ranges.
Central Bangladesh, including the Dhaka–Tangail–Madaripur corridor, experienced multiple moderate events, indicating growing seismic sensitivity.

2️⃣ Magnitude distribution shows significant hazard potential.

Most events fall between M4.0–M5.9, but the map also reveals several M6.0+ earthquakes, especially in the northeast and southeast zones.
These patterns reinforce the need for continuous monitoring and preparedness in densely populated regions like Dhaka and Chattogram.

3️⃣ Historical clustering reveals persistent seismic patterns.

The repeating events across the same districts (Sylhet, Moulvibazar, Bandarban, Cox’s Bazar) reflect long-term seismic cycles.
Such clusters demand targeted risk reduction interventions, building-code enforcement, and public awareness programs.

4️⃣ GIS mapping helps transform data into decisions by visualizing century-long earthquake history, we can better understand:

• Where high-risk zones are emerging.
• Which districts need stronger preparedness.
• How seismic patterns relate to population density and infrastructure growth.

This kind of analysis is crucial for MEAL, DRR, urban planning & development programming in BANGLADESH.

We Shape a Better Word for You.Sand Compaction Piles For G+4 Storied   Building at Laxmipur, Faridpur Sadar, Faridpur.Th...
26/11/2025

We Shape a Better Word for You.

Sand Compaction Piles For G+4 Storied Building at Laxmipur, Faridpur Sadar, Faridpur.

The Distance, Depth and Proper Compaction of each Sand Piles are supervising by the .
No Compromise with the Quality.

ভূমিকম্পের পর ভবনে দেখা দেওয়া সব ক্র্যাক বিপজ্জনক নয়। কিন্তু লোড–বহনকারী সদস্যে (কলাম/বিম/স্ল্যাব) যদি তির্যক বা বড় ফ...
22/11/2025

ভূমিকম্পের পর ভবনে দেখা দেওয়া সব ক্র্যাক বিপজ্জনক নয়। কিন্তু লোড–বহনকারী সদস্যে (কলাম/বিম/স্ল্যাব) যদি তির্যক বা বড় ফাটল দেখা যায়, তাহলে দ্রুত ইঞ্জিনিয়ারের মাধ্যমে স্ট্রাকচারাল এসেসমেন্ট করানো জরুরি।
অন্যদিকে প্লাস্টার বা দেয়ালের ছোট ফাটল সাধারণত নন–স্ট্রাকচারাল এবং সহজেই মেরামতযোগ্য।

নিচে ভূমিকম্পের পর স্ট্রাকচারাল ক্র্যাক ও নন-স্ট্রাকচারাল ক্র্যাক সম্পর্কে সহজ ও পরিষ্কারভাবে লিখে দিচ্ছি।

ভূমিকম্পের পর স্ট্রাকচারাল ও নন-স্ট্রাকচারাল ক্র্যাক

১. স্ট্রাকচারাল ক্র্যাক ( )

স্ট্রাকচারাল ক্র্যাক হলো সেই ধরনের ফাটল, যা ভবনের লোড–বহনকারী সদস্যে দেখা যায়। যেমন—কলাম, বিম, স্ল্যাব, ফাউন্ডেশন, শিয়ার ওয়াল ইত্যাদি।
এই ধরনের ক্র্যাক ভবনের স্থায়িত্ব, শক্তি ও নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলে।

স্ট্রাকচারাল ক্র্যাকের বৈশিষ্ট্য:
•ফাটল সাধারণত ১ মিমি-এর বেশি চওড়া হয়।
•অনেক ক্ষেত্রে ডায়াগোনাল (তির্যক) বা শিয়ার টাইপ দেখা যায়।
•কলাম বা বিমে লোড ট্রান্সফার কমে যায়।
•রিবার পর্যন্ত ফাটল পৌঁছে গেলে ক্ষয় (corrosion) শুরু হতে পারে।
•ভবনের স্টাবিলিটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

ভূমিকম্পের পর স্ট্রাকচারাল ক্র্যাকের সাধারণ লক্ষণ:
•কলামের ৩০°–৪৫° তির্যক ফাটল
•বিম–কলাম জয়েন্টে চিড়
•কোর/শিয়ার ওয়ালে হরাইজন্টাল বা ডায়াগোনাল ফাটল
•স্ল্যাবে বড় লম্বা ফাটল
•ফাউন্ডেশন বা বেসে সেপারেশন

সমাধান/মেরামত:
•ইঞ্জিনিয়ারিং ডিটেইল চেক করে ইপোক্সি গ্রাউটিং
•প্রয়োজনে জ্যাকেটিং (RC/Steel)
•কার্বন ফাইবার র‍্যাপ (CFRP)
•দুর্বল সদস্যের রেট্রোফিটিং
•বড় ক্ষতির ক্ষেত্রে রিবিল্ডিং/রিপ্লেসমেন্ট

২. নন–স্ট্রাকচারাল ক্র্যাক ( )

নন-স্ট্রাকচারাল ক্র্যাক হলো এমন ফাটল যা ভবনের সৌন্দর্য, প্লাস্টার বা নন-লোড-বিয়ারিং অংশে দেখা যায়।
এগুলো ভবনের স্থায়িত্ব বা নিরাপত্তার উপর তেমন প্রভাব ফেলে না।

নন-স্ট্রাকচারাল ক্র্যাকের অবস্থান:
•প্লাস্টার
•দেয়াল (ইটের কাজে)
•ফিনিশিং লেয়ার
•টাইল/মোজাইকের উপরের চোরা ফাটল
পার্টিশন ওয়াল

নন-স্ট্রাকচারালক্র্যাকের বৈশিষ্ট্য:
•সাধারণত ০.৫–১ মিমি এর মধ্যে থাকে।
•শ্রিংকেজ, তাপমাত্রা পরিবর্তন, বা প্লাস্টারের দুর্বলতা থেকে হয়।
•কসমেটিক সমস্যার কারণ হলেও ভবনের স্ট্রেংথ কমায় না।

সমাধান:
•ক্র্যাক কাটিং করে পুটি/মর্টার/গ্রাউটিং।
•দেয়ালে মেশ টেপ ব্যবহার।
•রি-প্লাস্টারিং।
•পেইন্টিং বা ফিনিশিং ঠিক করা।

ARK Engineering Services We Shape a better world for you.Ground Floors Slab (2900+ SFT) Casting of 6 Storied Residential...
22/08/2024

ARK Engineering Services
We Shape a better world for you.

Ground Floors Slab (2900+ SFT) Casting of 6 Storied Residential and Commercial Building.
At Gojaria Bazar, Faridpur Sadar, Faridpur.

We Shape a Better World for you.Soil Improving with 2 Compacted Machines for 6 Storied Residential + commercial Building...
30/05/2024

We Shape a Better World for you.

Soil Improving with 2 Compacted Machines for 6 Storied Residential + commercial Buildings at Gojaria Bajar,Faridpur Sadar, Faridpur.

16/05/2024

কংক্রিট এর টার্গেট স্ট্রেন্থ, মিনিমাম ডিজাইন স্ট্রেন্থ থেকে বেশি থাকতে হবে। এটা সেফটি মার্জিন। আমাদের দেশে প্রাকটিক্যালি তার উল্টটা করা হয়।

We Shape a Better Word for You.Sand Compaction Piles For G+5 Storied   +   Building at Faridpur Sadar, Faridpur.The Dist...
15/05/2024

We Shape a Better Word for You.

Sand Compaction Piles For G+5 Storied + Building at Faridpur Sadar, Faridpur.

The Distance, Depth and Proper Compaction of each Sand Piles are supervising by the .
No Compromise with the Quality.

15/05/2024

পারমানেন্ট বিল্ডিং এর গভীর ফাউন্ডেশন এর জন্য টিম্বার পাইল (গাছের বল্লি) ব্যাবহার করা ঠিক নয়।যে সকল বিল্ডিং টেম্পোরারি সে সকল বিল্ডিং এ ব্যাবহার করা যায়। তবে সেটা অনেক গুলি বিষয়ের উপর নির্ভর করে। তাই পারমানেন্ট বিল্ডিংএ কেউ টিম্বার পাইল (গাছের বল্লি) ব্যাবহার করবেন না।

প্রফেসর ড: জাহাঙ্গীর আলম স্যার,সাবেক প্রফেসর বুয়েট, সিভিল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট । যিনি বাংলাদেশের হাতেগোনা বিশেষ কয়েকজন ইন্জিনিয়ার এর মধ্যে অন্যতম।

Soil Testing for 5 Storied Residential + Commercial Buildings.Contact: 01671-891388, 01725-719798
07/05/2024

Soil Testing for 5 Storied Residential + Commercial Buildings.
Contact: 01671-891388, 01725-719798

27/11/2023

We Shape a Better World for You.
Site Observation at

সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া
#শেয়ার করুন
=====================================
সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা তো নয়ই বরং কোন কথার পর্যায়েই পড়ে না। রিপোর্ট মানে হচ্ছে Information. এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer...
সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া
Value
==============
খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....
✅ N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
✅ N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
✅ N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
✅ N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
✅ N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
✅ N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
.......BNBC, Soil & Foundation⏪
কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে❓
✅ ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
✅ ৩-৫ কাঠার জন্য ৫টি।
✅ ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
..BUET, TESTING OF MATERIALS AND SERVICES⏪
Soil Test কি❓
সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।
Soil Test কেন করা হয়❓
ভূমি নিম্নস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে সাধারনত Light Structure এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিন তলার অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। সয়েল টেস্ট ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।
Soil Test কিভাবে করা হয়❓
আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা 👎 কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
⏩ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার⏪
Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি❓
✅ হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
✅ প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
✅ N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
⏩ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ⏪
Soil Test কাদের দিয়ে করাবেন❓
✅ যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
✅ অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।
🌐 Civil Engineer দের জন্যে খুবই ইম্পরট্যান্ট তথ্য ,নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন ।।
🌐 এরকম আরো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত তথ্য পেতে Design Integrity পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন এবং আপনাদের সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেন্ড/কলিগ দের কে পেইজ এ ইনভাইট করে হেল্প করুন...
Collected

Address

Level#03, Shop#01, Shyamoli Pouro Market, Alipur Mor
Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when ARK Engineering Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share