19/07/2023
ফ্লাট বিক্রয় হচ্ছে, আসলে একটি স্বপ্ন বিক্রয়। একজন ক্রেতা তার দীর্ঘ দিনের জমানো অর্থ দিয়ে কোন কোম্পানীর ছাপানো ব্রসিয়ারের প্লান দেখে, তার স্বপ্নের ফ্লাট টি বুকিং দেয়। এবং তার অবচেতন মন একটি সুন্দর ডিজাইন দাড় করিয়ে ফেলে, যে এই রুমে আমি থাকব, এটি ছেলের জন্য,এটি মেয়ের জন্য,এখানে সোফা থাকবে, দক্ষিণের বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দেব,ছোট বাচ্ছারা ড্রইং এ দৌড়া দৌড়ি করবে, এগুলি সবই আসলে আমাদের স্বপ্ন। এজন্য আমার দৃষ্টিতে ফ্লাট বিক্রয় নয়, এটি একটি স্বপ্ন বিক্রয়।