17/07/2026
১৬ তারিখ ABC License পরিক্ষা দিলাম।
প্রথমে ৪র্থ তলায় নিলো এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদ যাচাই করে হাজিরা খাতায় স্বাক্ষর নিলো।
তারপর নাম ও রোল ডেকে ৪০৪ নম্বর রোমের সামনে লাইনে দাড় করিয়ে দিলো।
একটু অপেক্ষার পর ভিতরে ডাকলো,
ভিতরে ঢুকে দেখি একজন হিন্দু মেডাম, আমি সালাম দিলাম মেডাম বসতে বলল।
তারপর নাম জিজ্ঞেস করলো আর কাজগুলো চাইলো।
প্রশ্নঃ আপনি ওয়ায়েরিং করতে পারেন?
উত্তরঃ জ্বি পারি
প্রশ্নঃ কিকি ওয়ায়েরিং পারেন?
উত্তরঃ ওভারহেড লাইন ওয়ায়েরিং, আন্ডারগ্রাউন্ড ওয়ায়েরিং ও হাউজ ওয়ায়েরিং।
প্রশ্নঃ আপনি এখন কি করেন?
উত্তরঃ একটা ফ্যাক্টোরিতে চাকরি করি।
প্রশ্নঃ বললেন এই রুমে কি ওয়ায়েরিং করা আছে?
উত্তরঃ কনসিল্ড কন্ডুইট ওয়ায়েরিং
প্রশ্নঃ এই ওয়ায়েরিং কিভাবে করতে হয়?
উত্তরঃ ছাদ ঢালাই এর আগে ডায়াগ্রাম অনুযায়ী ছাদে কন্ডুইট, সার্কুলার বক্স বসাতে হয় এবং ওয়ালে গ্রুপ কেটে কন্ডুইট, সুইচ বক্স, এমডিবি ও এসডিবি বক্স বসিয়ে এই ওয়ায়েরিং করা হয়।
প্রশ্নঃ টেবিলে থাকা সবগুলো সুইচের নাম বলুন?
উত্তরঃ ওয়ান ওয়ে ৪ গ্যাং সুইচ, ২ গ্যাং সুইচ, টুওয়ে পিয়ানো সুইচ।
প্রশ্নঃ ৪ গ্যাং সুইচ দেখিয়ে বললো এটা কিভাবে কানেকশন করে?
উত্তরঃ এসডিবি থেকে ফেজ লাইন এনে চার সুইচের চার পয়েন্টে প্যারালাল কানেকশন করতে হয় এবং সুইচের অপর প্রান্তে লোডের (বাতি,ফ্যান) লাইন লাগাতে হয়।
প্রশ্নঃ ফিউজ কোনটা?
উত্তরঃ এটা রিওয়েরিবল ফিউজ ( প্রদীপ মেইন সুইচে যেরকম কাটআউট ফিউজ থাকে এরকম)
প্রশ্নঃ ফিউজে মোটা তার ব্যাবহার করেন নাকি চিকন?
উত্তরঃ চিকন
প্রশ্নঃ মোটা তার ব্যাহার না করে চিকন তার কেন ব্যাবহার করেন?
উত্তরঃ মোটা তার বেশি এম্পিয়ার বহন করে তাই সার্কিট পুরে গেলেও ফিউজ পুরে না আর চিনক তার কম কারেন্ট বহন করে তাই সর্ট সার্কিট হলে ফিউজ পুরে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেই।
প্রশ্নঃ আমি ১টা গাই ইনসুলেটর বাম হাতে ধরে মেডামের উত্তর দিচ্ছিলাম তখন তিনি বললেন আপনি যেটা ধরছেন এটান নাম কি?
প্রশ্নঃ HRC কোথায় ব্যাবহার করা হয়?
উত্তরঃ PFI প্যানেলে
প্রশ্নঃ ড্রপ-আউট ফিউজ কেথায় ব্যাবহার করা হয়?
উত্তরঃ পোলে HT লাইন থেকে ট্রান্সফরমার এর ইনপুটে
উত্তরঃ গাই ইনসুলেটর
প্রশ্নঃ এটা দিয়ে কি করা হয়?
উত্তরঃ পোলে টানা দেওয়ার জন্য ব্যাবহার করা হয়।
প্রশ্নঃ আরেকটা ইনসুলেটর দেখিয়ে বলল এটা কি?
উত্তরঃ শ্যাকল ইনসুলেটর
প্রশ্নঃ এটা কি?
উত্তরঃ CT
প্রশ্নঃ CT এর কাজ কি?
উত্তরঃ উচ্চ কারেন্টকে নিরাপদ কারেন্টে নামিয়ে পরিমাপ করার জন্য ব্যাবহার করা হয়।
প্রশ্নঃ মেগার মিটার চিনেন? মেগার দিয়ে কি করে?
উত্তরঃ জ্বি চিনি, মেগার মিটার দিয়ে ইনসুলেশন টেস্ট করা হয়।
প্রশ্নঃ মটরের কাজ জানেন?
উত্তরঃ জ্বি মেডাম
প্রশ্নঃ ৫ হর্স পাওয়ার মটর চালানোর জন্য কি ব্যাবহার করেন?
উত্তরঃ ডল স্টাটর
প্রশ্নঃ ১০,২০,৩০ হর্স পাওয়ার মটর চালালে কি ব্যাবহার করবেন?
উত্তরঃ স্টার ডেলটা স্টাটর
প্রশ্নঃ স্টার ডেলটা কানেকশন পারেন?
উত্তরঃ জ্বি পারি
প্রশ্নঃ লেচিং কোথায় করা হয়?
আমি লেচিং কথাটা বুঝতেছিলাম না মেডাম বললেন লেচিং কখনো শোনেননি? আমি বললাম না মেডাম লেচিং কথাটা আমি বুঝতেছিনা।
তারপর বলল ট্রান্সফরমার এর কাজ জানেন? বললাম জ্বি।
তিনি বললেন স্টার ডেলটা কানেকশনতো পারেন? বললাম জ্বি মেডাম,
তারপর একটা ডিবি বোর্ডের মতো বক্স দেখিয়ে বললেন এখানে আসেন। আমি গেলাম আর দেখলাম বক্সে স্টার ডেলটা কানেকশন করা ছিল, তারপর বলল এটা কি? আমি বললাম স্টার ডেলটা কানেকশন। তারপর বললো কোনটা কি? আমি বলতে লাগলাম এটা স্টার,ডেলটা,মেইন কন্টাক্টর আর অভারলোড রিলে ও টাইমার। তারপর আবার বললেন লেচিং কোথায় কানেকশন করা, আমি বললাম লেচিং মানে কি বুঝিতেছিনা, তিনি বললেন টাইমার কানেকশন কোথায় করা, তারপর বললাম টাইমারের এনসি ৪ নং পয়েন্ট ডেলটা কন্টাক্টটর এর এনসি হয়ে স্টার ক্ন্টাকের কয়েলে এবং এনও ৩ নং পয়েন্ট স্টার কন্টাকের এনসি হয়ে ডেলটা কন্টাকের কয়েলে কানেকশন করা আছে।
স্টার ডেলটা কানেকশন এর পাশেই ছিল একটা ডেমো ট্রান্সফরমার এটা দেখিয়ে বললো এটা কি?
উত্তরঃ ট্রান্সফর মার
প্রশ্নঃ ট্রান্সফরমার এ কি কি টেস্ট করা হয়?
উত্তরঃ সর্ট সার্কিট টেস্ট, কন্টিনিউটি টেস্ট, ইনসুলেশন টেস্ট।
প্রশ্নঃ বুখলজ রিলের কাজ কি?
উত্তরঃ ট্রান্সফরমার এর ভিতরের ছোট বড় ফল্ট সনাক্ত করা।
প্রশ্নঃ এলটি সাইড কোনটা আর এইচটি সাইড কোনটা?
উত্তরঃ বড় বুসিং দেখিয়ে বললাম এটা এইচটি সাইড ছোট বুসিং দেখিয়ে বললাম এটা এলটি সাইড।
প্রশ্নঃ এইটি সাইডে কি কানেকশন থাকে ও এলটি সাইডে কি কানেকশন থাকে?
উত্তরঃ এইটি সাইডে ডেলটা কানেকশন ও এলটি সাইডে স্টার কানেকশন থাকে।
তারপর বললো ঠিক আছে চেয়ারে বসেন।
প্রশ্নঃ এটা কি?
উত্তরঃ MCB
প্রশ্নঃ ফুল মিনিং বলেন
উত্তরঃ Miniature Circuit Breaker
প্রশ্নঃ আর MCCB?
উত্তরঃ Molded Case Circuit Breaker
প্রশ্নঃ সাবস্টেশনে কি কি থাকে?
উত্তরঃ ট্রান্সফরমার, VCB, LBS, PFI Panel, Distribution LT Panel ইত্যাদি
প্রশ্নঃ আপনি কত বছর যাবৎ এই কাজ করছেন?
উত্তরঃ ৫ বছর
মেডামঃ ঠিক আছে আপনি আসেন।
আমিঃ ওকে, থ্যাংকস মেডাম, আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ ABC তিনাটায় পেয়েছি।
Collected