18/05/2026
ইন্টারনেট আজকে আমাদের জীবনের একটা বড় অংশ। আমরা Facebook ব্যবহার করি, YouTube দেখি, অনলাইনে ব্যবসা করি, আবার এখন অনেকেই Crypto ও Blockchain নিয়েও কথা বলছে। কিন্তু ইন্টারনেট সবসময় এমন ছিল না। সময়ের সাথে সাথে ইন্টারনেটও evolve হয়েছে — Web1, এখন Web2 এবং ভবিষ্যতে Web3।
শুরুর দিকের ইন্টারনেট ছিল Web1, যাকে বলা হয় “Read Only Internet”। সেই সময়ের website গুলো ছিল অনেকটা online newspaper বা বইয়ের মতো। মানুষ শুধু website এ ঢুকে information পড়তে পারতো, কিন্তু নিজের কোনো content যোগ করতে পারতো না। তখন Facebook, YouTube বা social media কিছুই ছিল না। Comment করা, live chat করা বা নিজের profile তৈরি করার মতো feature খুব কম ছিল। Internet তখন static ছিল এবং user শুধু viewer হিসেবেই থাকতো। তাই Web1 মানুষের মধ্যে interaction তৈরি করতে পারেনি এবং online business বা creator economy-ও তখন খুব limited ছিল।
========================================
এরপর আসে Web2, যা পুরো internet experience বদলে দেয়। Web2 আসার পর মানুষ শুধু information পড়াই না, নিজের content নিজেও publish করতে শুরু করে। Facebook, YouTube, Instagram, TikTok এর মতো platform গুলো Web2-এর সবচেয়ে বড় উদাহরণ। এখন মানুষ video upload করতে পারে, live stream করতে পারে, online business করতে পারে, এমনকি social media থেকেই income করতে পারে। Web2 internet-কে social ও interactive করে তুলেছে। Web1-এর সবচেয়ে বড় limitation ছিল interaction না থাকা, আর Web2 সেই সমস্যার সমাধান করেছে।
তবে Web2-এরও কিছু বড় সমস্যা আছে। আজকে আমরা যে platform গুলো ব্যবহার করি, সেগুলোর control মূলত বড় বড় company-এর হাতে। Facebook, Google বা YouTube আমাদের data collect করে এবং platform-এর নিয়ম অনুযায়ী account control করে। কোনো কারণে account ban হয়ে গেলে অনেক সময় creator তার audience বা income হারিয়ে ফেলে। অর্থাৎ আমরা content তৈরি করলেও পুরো ownership আমাদের হাতে থাকে না।
===========================================
এই ownership এবং control-এর সমস্যাগুলো সমাধান করার লক্ষ্য নিয়েই Web3 এসেছে। Web3 মূলত Blockchain technology-এর উপর তৈরি একটি ধারণা, যেখানে user নিজের data ও digital asset-এর উপর আরও বেশি control পায়। এখানে decentralization গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সব control একক company-এর হাতে না থেকে network-এর মধ্যে ছড়িয়ে থাকে। Bitcoin, Ethereum, NFT, DeFi এবং decentralized apps হলো Web3-এর উদাহরণ। Web3 এমন একটি internet তৈরি করতে চায় যেখানে user শুধু platform ব্যবহারকারী না, বরং নিজের digital identity ও asset-এর প্রকৃত owner হবে।
তবে Web3 এখনও developing stage-এ আছে। এখনো অনেক scam, complex system এবং regulation সমস্যা রয়েছে। তারপরও অনেক technology expert মনে করেন, ভবিষ্যতে internet আরও decentralize হবে এবং Web3 সেই future internet-এর বড় অংশ হতে পারে।
সহজভাবে বললে, Web1 ছিল শুধু information পড়ার জন্য ছিল, Web2 মানুষকে content creator বানিয়েছে, আর Web3 মানুষকে ownership দেওয়ার চেষ্টা করছে। ইন্টারনেট প্রতিনিয়ত বদলাচ্ছে, আর যারা এই পরিবর্তনগুলো আগে থেকে বুঝতে পারে, ভবিষ্যতে তারাই সবচেয়ে বেশি advantage পায়।