27/05/2026
ত্যাগ, কোরবানি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ আমাদের শিখায় আত্মত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান আদর্শ। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করি।
আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করেন।
সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।