Food Engineering - DUET

Food Engineering - DUET An unofficial page of DUET Food Engineering Department, managed by the students of Food Engineering.

যারা জোগায় খুদার অন্নআমরা আছি তাদের জন্য! পৃথিবীর সকল খাদ্য যোদ্ধাদের বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা।
16/10/2025

যারা জোগায় খুদার অন্ন
আমরা আছি তাদের জন্য!

পৃথিবীর সকল খাদ্য যোদ্ধাদের বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা।

𝙈 𝙎𝙘./ 𝙈 𝙀𝙣𝙜𝙜. 𝙞𝙣 𝙁𝙤𝙤𝙙 𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙞𝙣𝙜in the Department of Food Engineering, DUET এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সার্কুলার ...
29/09/2025

𝙈 𝙎𝙘./ 𝙈 𝙀𝙣𝙜𝙜. 𝙞𝙣 𝙁𝙤𝙤𝙙 𝙀𝙣𝙜𝙞𝙣𝙚𝙚𝙧𝙞𝙣𝙜
in the Department of Food Engineering, DUET
এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির সার্কুলার প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত প্রায় সকল তথ্যই সার্কুলার, প্রসপেক্টাস এবং ওয়েবসাইটে (duet.ac.bd) বিস্তারিত আকারে রয়েছে।
এর বাইরেও ইনবক্সে বিভিন্ন প্রশ্ন আসছে, সেগুলোর কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা–

১. কোন কোন ডিগ্রির ছাত্ররা ভর্তির সুযোগ পাবে?
:
বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট ভর্তির যথাযথ নিয়ম অনুযায়ী Food Engineering & Relevant branches এর আন্ডারগ্র‍্যাজুয়েটে নির্দিষ্ট ক্রেডিট অর্জন সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

২. কি রকম খরচ হতে পারে?
:
খরচ পরিমিত, অন্যান্য অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটির মতো– ভর্তি ফি এবং প্রতি সেমিস্টারে কিছু আনুষঙ্গিক ফি+কোর্স রেজিস্ট্রেশন।
উদাহরণস্বরূপ (এটা শুধুই গতবারের উদাহরণ, এই বছর সম্পূর্ণ ভিন্নও হতে পারে): গত বছর Part-time এর জন্য ৭৪০০ এবং Full-time এর জন্য ৭৯০০ টাকার মতো ভর্তি ফি ছিলো।
এর বাইরে সেমিস্টারের প্রতি কোর্সের জন্য ২৫০ টাকা এবং আনুষঙ্গিক ফি সাকুল্যে ১৩০০ টাকার মতো ছিলো।

৩. চাকরি প্রার্থীদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা?
:
"চাকরি প্রার্থীদের" জন্য আলাদা "সুযোগ সুবিধা" নেই। তবে "চাকরিরত" অবস্থায় পার্ট টাইম মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবে, অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি সহকারে আবেদন করতে হবে।

৪. ক্লাস সপ্তাহে কত দিন হবে? কত দিন করা বাধ্যতামূলক?
:
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার এবং ডিপার্টমেন্টের রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে নির্ধারিত সংখ্যক ক্লাস হবে। বর্তমান নিয়ম অনুযায়ী প্রতি সেমিস্টারে ১৪ সপ্তাহের মতো ক্লাস হয়, এর পর পরীক্ষা। উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন বা সান্ধ্যকালীন ক্লাসের কোনো সু্যোগ নেই।

৫. অনলাইনে ক্লাস/ এক্সাম/ অ্যাসাইনমেন্ট সাবমিট করার সুযোগ আছে কিনা।
:
না।

৬. খন্ডকালীন/ পূর্ণকালীন বলতে কি বোঝায়?
:
পূর্ণকালীন (Full-time) ছাত্রদের প্রতি সেমিস্টারে কমপক্ষে ১২ ক্রেডিট রেজিষ্ট্রেশন করতে হবে এবং সর্বোচ্চ ১৫ ক্রেডিট পর্যন্ত নেয়ার সুযোগ থাকবে। আর চাকরীরত শিক্ষার্থীরা খণ্ডকালীন (Part-time) হিসেবে ভর্তি হতে পারবে (৩ নং উত্তর দ্রষ্টব্য)। খণ্ডকালীনে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৯ ক্রেডিট পর্যন্ত রেজিষ্ট্রেশন করা যাবে।

৭. অ্যাডমিশন এর প্রশ্ন কেমন হবে?
:
(a) মাস্টার্স ভর্তি পরীক্ষার প্রশ্নের একটা বড়ো অংশ Food Engineering সংক্রান্ত
(Food -Processing, -Preservation, -Packaging, -Microbiology, -Chemistry, -Engineering Operations, -Safety, -Quality Management, -Laws, -Materials, -Products; Beverages, Post harvest Technology, Nutrition etc.) থাকতে পারে। এর সাথে কিছু Aptitude, Professional English, Computer application, Relevant GK ইত্যাদি থাকতে পারে।
প্রশ্নের প্যাটার্ন বলতে Short/Broad questions, Problems, MCQ, True-False etc. থাকতে পারে।
(b) লিখিত পরীক্ষার পাশাপাশি ভাইভা পরীক্ষাও অনুষ্ঠিত হবে। দুটোর সমন্বিত ফলাফলে ভর্তির যোগ্যদের মেধা তালিকা প্রকাশিত হবে।

৮. প্রাইভেট থেকে যারা ৩ বছরের বিএসসি করেছে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে কিনা?
:
প্রাইভেট এবং বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্টসহ ভর্তির যোগ্যতা যাচাইয়ের জন্য কাগজপত্র জমা দিতে হবে (সার্কুলার দ্রষ্টব্য)। এই ভর্তির যোগ্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। ডুয়েটের মাস্টার্স ভর্তির জন্য নির্দিষ্ট ক্রেডিট রিকোয়ারমেন্ট (BNQF Requirement) পূর্ণ থাকলে এবং অন্যান্য যোগ্যতা পূর্ণ হলে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির আবেদনের যোগ্যদের তালিকা প্রকাশিত হবে।

৯. সব মিলিয়ে কত দিন লাগতে পারে এমএসসি ডিগ্রি পেতে?
:
মাস্টার্স সম্পন্ন করার সর্বনিম্ন সময় ৩ সেমিস্টার (প্রতি সেমিস্টার ৬ মাস করে)। সর্বোচ্চ ৫ বছরের বেশি হয়ে গেলে সাধারণত বাতিল।
ডিগ্রি পেতে কতোদিন লাগবে তা একান্তই ছাত্রের পরিশ্রম, মেধা, শৃঙ্খলা এবং সর্বোপরি নিয়মিত অংশগ্রহণের ওপর নির্ভর করবে। Part-time/ Full-time অথবা M Sc./M Engg. এর ফ্যাক্টরও রয়েছে।

১০. থিসিস এ কোনো ঝামেলা পোহাতে হবে কিনা?
:
অত্যন্ত অবান্তর প্রশ্ন।

১১. কোনো কারণে সেমিস্টার কন্টিনিউ করতে না পারলে পরবর্তীতে কত দিন পর্যন্ত সুযোগ?
:
৯ নং উত্তর দ্রষ্টব্য। উল্লেখ্য যে, কোনো সেমিস্টারে বিরতি/ কোনো কোর্স না নিতে চাইলেও নির্ধারিত সেমিস্টার ফি দিয়ে Non-Credit Registration করে ভর্তি বজায় রাখা/ ছাত্রত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

১২. M Sc./M Engg. এর মধ্যে পার্থক্য কী?
:
M Sc. Engg. => 18 Credits Coursework + 18 Credits Thesis = 36 Credits
M Engg. => 30 Credits Coursework + 6 Credits Project = 36 Credits.
Copy : https://www.facebook.com/profile.php?id=61561269879490

শুভ জন্মদিন ডুয়েট❤️ডুয়েট আমার গর্ব, ডুয়েট আমার অহংকার ❤️‍🔥
01/09/2025

শুভ জন্মদিন ডুয়েট❤️
ডুয়েট আমার গর্ব, ডুয়েট আমার অহংকার ❤️‍🔥

🌸 অভিনন্দন সবাইকে!DUET Food Engineering পরিবারের সাদর আমন্ত্রণ ও উষ্ণ স্বাগতম।নতুন যাত্রার জন্য শুভকামনা রইল। 💖
13/08/2025

🌸 অভিনন্দন সবাইকে!
DUET Food Engineering পরিবারের সাদর আমন্ত্রণ ও উষ্ণ স্বাগতম।
নতুন যাত্রার জন্য শুভকামনা রইল। 💖

📛 'ডুয়েট' এডমিশন ২০২৫ এর সিট প্ল্যান 📛FE (Textile workshop building)Room 318,411,619
09/08/2025

📛 'ডুয়েট' এডমিশন ২০২৫ এর সিট প্ল্যান 📛

FE (Textile workshop building)
Room 318,411,619

FE FEST 2k25 প্রোগ্রাম সিডিউল।
22/07/2025

FE FEST 2k25 প্রোগ্রাম সিডিউল।

জরুরি ঘোষণাঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা ফুড ইঞ্জিনিয়ারিং পরিবার গভীরভাবে শ...
21/07/2025

জরুরি ঘোষণা

ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা ফুড ইঞ্জিনিয়ারিং পরিবার গভীরভাবে শোকাহত।
এই শোকাবহ ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে..

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আজ ২২ তারিখের নির্ধারিত FE FEST প্রোগ্রামটি স্থগিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠান আগামীকাল ২৩ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শোকাহত হৃদয়ে আমরা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি।

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা Food Engineering - DUET পরিবার গভ...
21/07/2025

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা Food Engineering - DUET পরিবার গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের প্রতি আমাদের দোয়া। তাঁদের পরিবারের সবাই যেন শোক সইবার শক্তি পায় এই কামনাই আমাদের।

যেসব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা ও অভিভাবকগণ আহত হয়েছেন তাঁরা যেন সঠিক চিকিৎসা সেবা দ্রুততম সময়ের ভিতর পান সেটা রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান রইলো।

একইসাথে এই মর্মান্তিক দুর্ঘটনার যথাযথ কারণ অনুসন্ধান ও সেজন্য করণীয় পদক্ষেপ নেওয়ার প্রতিও আমাদের আহ্বান থাকবে রাষ্ট্রের প্রতি।

প্রতিটি প্রাণই মূল্যবান। সেজন্য আমরা সকলেই মানবিক দৃষ্টান্ত স্থাপনে এই দুঃসময়ে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি এই আমাদের প্রত্যাশা।

20/07/2025

🎉 FE FEST is coming!
Microscope on 🔬, bacteria dancing 🦠, engineers vibing 🎧
Don’t just observe... react!

FE FEST is coming!Freshers’ Reception & Farewell Ceremony –2025
20/07/2025

FE FEST is coming!
Freshers’ Reception & Farewell Ceremony –2025

ডিমকে বলা হয় আদর্শ প্রোটিন। ডিমে প্রতিটি অ্যামাইনো এসিড সঠিক অনুপাতে থাকে, তাই প্রোটিনের প্রধান উৎস হিসেবে আমরা প্রতিদিন...
02/05/2025

ডিমকে বলা হয় আদর্শ প্রোটিন। ডিমে প্রতিটি অ্যামাইনো এসিড সঠিক অনুপাতে থাকে, তাই প্রোটিনের প্রধান উৎস হিসেবে আমরা প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম রাখি।
আমরা অনেকেই Raw egg বা কাঁচা ডিম খেতে পছন্দ করি। অনেকে আবার হাফ সিদ্ধ ডিম খেতে পছন্দ করে।

আসুন জেনে নেই ডিম কিভাবে খেলে আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী?

🥚ডিমের সাদা অংশে Avidin নামক একধরনের প্রোটিন থাকে যেটা বায়োটিন (Vitamin B7) এর সাথে বাইন্ড করে বায়োটিনের এবজর্বশন কমিয়ে দেয়। বায়োটিন আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন।
ডিম যখন সম্পূর্ণভাবে সিদ্ধ করা হয় তখন এই avidin destroy হয়ে যায়, ফলে বায়োটিনের সাথে এটি আর কমপ্লেক্স গঠন করতে পারে না।

সুতরাং হাফ সিদ্ধ বা কাঁচা ডিমের চেয়ে সিদ্ধ ডিমের উপকারীতা সবচেয়ে বেশি।

যারা জোগায় ক্ষুধার অন্নআমরা আছি তাদের জন্য! পৃথিবীর সকল খাদ্য যোদ্ধাদের বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা।
16/10/2024

যারা জোগায় ক্ষুধার অন্ন
আমরা আছি তাদের জন্য!

পৃথিবীর সকল খাদ্য যোদ্ধাদের বিশ্ব খাদ্য দিবসের শুভেচ্ছা।

Address

Gazipur

Telephone

+8801761801403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Food Engineering - DUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Food Engineering - DUET:

Share