Udvaboni Biggan Club

Udvaboni Biggan Club এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

→উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য→

লক্ষ্যঃ- শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবক হিসেবে গড়ে তোলা।

ক্লাবের ধরন: এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

ভিশনঃ- প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ।

মিশনঃ- বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য প্রশিক্ষণের এক

্সেস। প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিয়ে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়ন, সৃজনশীল রপ্তানিমূখী উদ্ভাবন বিকাশ,এবং জনবান্ধব বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সূখী সমৃদ্ধ উদ্ভাবনী বাংলাদেশ প্রতিষ্ঠা।

আমাদের ভাবনায় √

বর্তমানে যারা প্রাথমিক - মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে ২০৪১ সালে তারাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন খাতে নেতৃত্ব দিবে। আজকের শিশু প্রজন্মকে আমরা যেভাবে গড়ে তুলবো, ২০৪১ সালে জ্ঞানভিত্তিক বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে। আমরা অনুকরণ করে নয়, উদ্ভাবনী শক্তি দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বড় করতে চাই।

নতুন ভবিষ্যৎমুখী প্রযুক্তি সম্পর্কে বিশেষায়িত প্রতিষ্ঠান 'উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব ' 2019 থেকে বর্তমান পর্যন্ত শিক্ষার্থীদেরও শিকক্ষদের নিয়ে কাজ করছে.. যেটি হবে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ " চতুর্থ শিল্প বিপ্লবে সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য একটি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়ন মূলক প্রতিষ্ঠান।

√ আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী √

আমরা চাইছি বাংলাদেশে নতুন নতুন চিন্তা করার সংস্কৃতি তৈরি হোক। নতুন নতুন উদ্ভাবন বের হয়ে আসুক। কেননা, উদ্ভাবনী চিন্তা ও কাজের সমন্বয় হলেই কেবল যেকোনো কাজের সফলতা আসে।
আমাদের মূল পরিকল্পনা হলো সারা বাংলাদেশে তরুণদের মাঝে উদ্ভাবনী চিন্তার বার্তা ছড়িয়ে দেয়া। প্রতিটি ভালো কাজের পেছনে ইনোভেশন জড়িত। আমাদের তরুণদের একটা ইনোভেশন যদি ক্লিক করে তবে আমাদের দেশ হয়তো সেটাতেই সুনাম অর্জন করতে পারে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ইনোভেশন কালচার ছড়িয়ে দিতে পরিকল্পনা নিয়েছি। আমাদের সঙ্গে এখন যে তরুণরা কাজ করছে তারাই পরবর্তী সময়ে মেন্টর হচ্ছে। এই মেন্টররা দেশব্যাপী ছড়িয়ে পড়ে তরুণদের উদ্ভাবনী আইডিয়া জাগ্রত করতে কাজ করবে। বিজ্ঞানী হিসেবে গড়ে উঠবেই ইনশাআল্লাহ।

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন "উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবল"এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সুস...
27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন "উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবল"এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সুস্থ ও সুন্দর কাটুক আপনার ঈদ। ঈদ মোবারক 🌙✨

Wishing everyone a blessed, safe, and joyful Eid-ul-Adha! Eid Mubarak from the Udvaboni Biggan Club Bahubal family.🌙✨

ঈদ মোবারক! 🌙✨উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ-এর পক্ষ থেকে আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিজ্ঞানপ্রেমী বন্ধুদের জানাই...
26/05/2026

ঈদ মোবারক! 🌙✨

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ-এর পক্ষ থেকে আমাদের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিজ্ঞানপ্রেমী বন্ধুদের জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদের এই আনন্দঘন মুহূর্ত আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি, সুখ এবং সমৃদ্ধি। উৎসবের এই দিনে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিন। আগামী দিনগুলোতে বিজ্ঞান ও উদ্ভাবনের চর্চায় আমাদের পথচলা আরও সুদৃঢ় হোক।

সবাইকে নিয়ে সুন্দর ও নিরাপদে ঈদ উদযাপন করুন।

শুভেচ্ছান্তে, উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ পরিবার।

🥰
21/05/2026

🥰

বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা

আসসালামু-আলাইকুম,সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিভাগীয় বিজ্ঞান মেলা-২০২৬-এ হবিগঞ্জের শীর্ষস...
21/05/2026

আসসালামু-আলাইকুম,

সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিভাগীয় বিজ্ঞান মেলা-২০২৬-এ হবিগঞ্জের শীর্ষস্থানীয় সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর একযোগে ১ম ও ২য় স্থান অর্জন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বিশেষ সংবর্ধনার সংবাদটি যে সকল সম্মানিত জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের এই ঐতিহাসিক বিজয় এবং তরুণদের বিজ্ঞানমনস্ক করে তোলার এই প্রয়াসকে আপনাদের লেখনীর মাধ্যমে দেশ ও দশের সামনে তুলে ধরার জন্য ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’ পরিবারের পক্ষ থেকে সকল সম্পাদক, সাংবাদিক, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা।

এ বিষয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, তরুণ বিজ্ঞানী জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন:

"সংবাদমাধ্যম হলো সমাজের দর্পণ এবং আমাদের মতো তরুণ উদ্ভাবকদের এগিয়ে যাওয়ার প্রধান অনুপ্রেরণা।

বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব কে জেলা প্রশাসকের সংবর্ধনা সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জ...
20/05/2026

বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব কে জেলা প্রশাসকের সংবর্ধনা

সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী হবিগঞ্জের বিজয়ীদের বিশেষ অভিনন্দন ও অনুপ্রেরণা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২০ মে, ২০২৬) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী কৃতি তরুণদের এই সংবর্ধনা ও দিকনির্দেশনা প্রদান করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাপিয়া আক্তার।

উল্লেখ্য, এবারের বিভাগীয় বিজ্ঞান মেলায় ‘বিশেষ গ্রুপ’-এ নিজেদের তৈরি যুগান্তকারী প্রকল্প “ভিশন-এক্স এবং “মিশন-এক্স" প্রদর্শন করে একযোগে ১ম ও ২য় স্থান অর্জন করে হবিগঞ্জের শীর্ষস্থানীয় সংগঠন ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বিজয়ী তরুণদের মেধার ভূয়সী প্রশংসা করে বলেন, "বিজ্ঞান ও প্রযুক্তির এই অনন্য অর্জন পুরো হবিগঞ্জ জেলাকে গৌরবান্বিত করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই তরুণরাই আমাদের মূল চালিকাশক্তি।" তিনি তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদারের চমৎকার নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী দিনে জাতীয় পর্যায়ে সাফল্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও প্রেরণা বজায় রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাপিয়া আক্তার তাঁর বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায় থেকে তরুণদের এমন বৈজ্ঞানিক উদ্ভাবন সত্যিই আশাব্যঞ্জক। জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং শিক্ষা বিভাগ সর্বদা এসব তরুণদের পাশে থাকবে।

সংবর্ধনা ও অনুপ্রেরণা সভায় নিজের অনুভূতি ব্যক্ত করে তরুণ বিজ্ঞানী ও উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, "বিভাগীয় পর্যায়ের এই ক্রেস্ট ও ঐতিহাসিক বিজয় আমরা পুরো হবিগঞ্জবাসীর চরণে উৎসর্গ করেছি। আজ জেলা প্রশাসক মহোদয় এবং জেলা প্রশাসনের এই পরম স্নেহ, ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের আগামী দিনে জাতীয় পর্যায়ে দেশের সেরা হওয়ার জন্য দ্বিগুণ শক্তি জোগাবে।"

অনুষ্ঠানে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের সদর ও বাহুবল উপজেলা শাখার কৃতি সদস্য, গবেষক, শিক্ষক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক মহোদয় বিজয়ী বিজ্ঞান ক্লাবের সদস্যদের সাথে মেলার অভিজ্ঞতা বিনিময় করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সিলেটের মঞ্চে বিজয়, কৃতজ্ঞতা ও ভালোবাসা পুরো হবিগঞ্জবাসীকে
19/05/2026

সিলেটের মঞ্চে বিজয়, কৃতজ্ঞতা ও ভালোবাসা পুরো হবিগঞ্জবাসীকে

শায়েস্তাগঞ্জের চালাক পোলাপাইন কিন্তু অলরেডি ফিউচারের জন্য নিজেকে রেডি করতে শুরু কইরা দিছে। সবাই যখন কম্পিউটার শিখা নিয়া...
19/05/2026

শায়েস্তাগঞ্জের চালাক পোলাপাইন কিন্তু অলরেডি ফিউচারের জন্য নিজেকে রেডি করতে শুরু কইরা দিছে। সবাই যখন কম্পিউটার শিখা নিয়া ব্যস্ত, তুমি বাড়িতে বইসা থাকলে পিছে পইড়া যাইবা কিন্তু

শায়েস্তাগঞ্জেই এখন আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং 🚀
আর নয় ঢাকা বা সিলেট! আপনার নিজের শহর শায়েস্তাগঞ্জেই দক্ষ মেন্টর আর আধুনিক ল্যাবে শিখুন ফ্রিল্যান্সিং। ঘরে বসে ডলার আয়ের স্বপ্ন পূরণ হবে এবার আপনার হাতের নাগালে।

💻 আমাদের কোর্সসমূহ:
🔹বেসিক কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
🔹 ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং 📈
🔹 গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং 🎨
🔹 ভিডিও এডিটিং উইথ ফ্রিল্যান্সিং 🎬

🎁 বিশেষ উপহার:
SSC ও HSC পরীক্ষার্থীদের জন্য বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এ ৬০% ছাড় 🖥️

কেন আমরাই সেরা?
✅ ব্যক্তিগত মেন্টরশিপে আধুনিক ল্যাবে লাইভ প্রজেক্টে কাজ শেখার সুযোগ।
✅ কোর্স শেষে আজীবন সাপোর্ট ও ক্যারিয়ার গড়ার শতভাগ নিশ্চয়তা।

"দক্ষতা আপনার, মার্কেটপ্লেসে জায়গা করে দেওয়ার দায়িত্ব আমাদের!" 🙌

📍 ঠিকানা: ইসলাম কমপ্লেক্স (৩য় তলা), গার্লস স্কুল রোড, দাউদনগর বাজার, শায়েস্তাগঞ্জ।

📞 ভর্তি চলছে, আজই যোগাযোগ করুন:
☎️ 01711047749
☎️ 01753669617

🥰
18/05/2026

🥰

17/05/2026

প্রিয় হবিগঞ্জবাসী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ 🤲

Udvaboni Biggan Club উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব

🥰☝️
17/05/2026

🥰☝️

সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলায় হবিগঞ্জের ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’-এর বিশেষ অর্জন

Address

UDVABONI BIGGAN CLUB , DC Office
Habiganj Sadar
3300

Alerts

Be the first to know and let us send you an email when Udvaboni Biggan Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Udvaboni Biggan Club:

Share