21/09/2025
কোনো শিক্ষাব্যবস্থা কি “ফেইল করা” শিক্ষার্থীদের জন্য তৈরি হতে পারে? এমন কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল বা ইনস্টিটিউট কি আছে যেখানে F গ্রেড এ ভর্তি করা যায়? নেই। যারা বলে “কারিগরি শিক্ষায় ফেইল করা শিক্ষার্থীরা ভর্তি হয়,” তারা মিথ্যা প্রচার চালাচ্ছে, যা দেশের কারিগরি শিক্ষা ও উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে তৈরি।
বাস্তবতা হলো—কারিগরি শিক্ষায় ভর্তি হতে শিক্ষার্থীদের উচ্চ যোগ্যতা প্রমাণ করতে হয়।
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি জন্য ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০
এখানে ভালো জিপিএ থাকা সত্ত্বেও অনেক ছাত্র ছাত্রী পছন্দমতো সাবজেট পায় না ফলে বাধ্য হয়ে প্রাইভেট পলিটেকনিক সমূহে ভর্তি হয়।
আমি নিজেই ২০১২ সালে SSC তে Science হতে ৪.৮১ পেয়েও ১ম শিফটে ভালো সাবজেক্ট পায়নি, পাওয়ার ডিপার্টমেন্ট পেয়েছিলাম।
আর তারা মিথ্যাচার করে বেড়ায়।
মিথ্যার ভয়ানক শাস্তির বিষয়ে আল্লাহ-সুবহানাহু- বলেছেন:
فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ
তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যা বলত।[2]
যেখানে সরকারি চাকরি বা BCS-এ আবেদন করতে হলে ন্যূনতম যোগ্যতা লাগে জিপিএ ২.৫০
এখানেও কি তারা মিথ্যাচার করবে?
এটি প্রমাণ করে, কারিগরি শিক্ষা দক্ষতা-ভিত্তিক, মানসম্মত এবং দেশের সুনাম ও প্রতিযোগিতামূলক সক্ষমতা নিশ্চিত করে। যারা এই শিক্ষা গ্রহণ করছে, তারা শুধু নিজের জন্য নয়, দেশের সুনাম ও উন্নয়নের জন্য কাজ করছে।
কিন্তু কিছু স্বার্থান্বেষী ও হিংসুক ব্যক্তি, বিশেষ করে কিছু BSc in Engineering শিক্ষার্থী ৩ দফা দাবি তুলে সমস্যা সৃষ্টি করছে। স্পষ্টভাবে বলতে গেলে, এই দাবি নিজেদের পদবী, প্রমোশন বা কারিকুলাম উন্নয়নের জন্য নয়, বরং এটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ও মর্যাদা হরণ, কারিগরি শিক্ষার সুনাম নষ্ট এবং দেশের শিক্ষাব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যপূর্ন।
এ বিষয়ে আরও একটি চরম বৈষম্য বিদ্যমান:
BSc ইঞ্জিনিয়াররা ৯ম গ্রেডে যোগদান করে ১০০% কোটা সুবিধা নিয়ে স্মুথ প্রমোশন পেয়ে ৭ম, ৬ষ্ঠ, ৪র্থ, ৩য় গ্রেড পর্যন্ত পৌঁছাতে পারে।
অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১০ম গ্রেডে শুরু করে ৯ম গ্রেডে পৌঁছাতেই বয়স শেষ হয়ে যায় কেননা তাদের কোটা মাত্র ৩৩%, ফলে তাদের সঠিক প্রমোশন ও মূল্যায়ন সম্ভব হয় না।
এটি স্পষ্ট করে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা প্রমোশন পথ থাকা প্রয়োজন, নতুবা তাদের দক্ষতা ও অবদান যথাযথভাবে মূল্যায়ন হবে না।
আমরা জানি—BSc শিক্ষার্থীরা যেমন দেশের নাগরিক, তেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও দেশের নাগরিক।
BSc শিক্ষার্থীদের নির্দিষ্ট পদ ও মর্যাদা আছে,
তেমনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও নির্ধারিত পদ, অধিকার ও মর্যাদা আছে।
অতএব, কারিগরি শিক্ষার সুনাম রক্ষা করা, ডিপ্লোমা শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং দেশের দক্ষ জনশক্তি রক্ষাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব।
এই হিংসাত্মক দাবির প্রভাবে দেশের শিক্ষাব্যবস্থা ও শান্তি বিপন্ন হওয়ার আগেই সচেতনতা, শিক্ষাগত বিশুদ্ধতা এবং যৌক্তিক প্রচেষ্টা নিশ্চিত করা প্রয়োজন।
_ Sk Riyad Mahamud