11/10/2024
কংক্রিটের চারটি উপাদান যেমনঃ পাথর,বালি,সিমেন্ট,ইট এর পরীক্ষা সহজেই কিভাবে করতে পারেন!! চলুন একসাথে দেখে নিই.....
>>>> #পাথর_পরীক্ষা
🔸 ৩/৪ ডাউন সাইজ ঠিক আছে কিনা।
ওয়েল গ্রেডেড কিনা (ইন্টারমেডিয়েট সাইজ আছে কিনা) অর্থাৎ ৬০% হবে ৩/৪", ৩০% হবে ১/২" এবং পাই ১০%
🔸 এক ঘনফুট পাথরের ওজন ১৬০ পাউন্ড হতে ১৭০ পাউন্ড হবে
🔸মরা পাথর থাকবে না (অপেক্ষাকৃত কম হালকা পাথর মরা পাথর)
🔸 সিঙ্গেল থাকবে না বা সিঙ্গেল হতে পাথর ভাংগা হবে না।
🔸কাদা মুক্ত পাথর হতে হবে।
🔸বোল্ডার হতে পাথর ভাঙ্গা কিনা।
>>>> #বালি_পরীক্ষাঃ
🔸 কাঁচের গ্লাসে এক ভাগ বালি ও তিন ভাগ পানি মিশালে যদি ৩০ সেকেন্ডের মধ্যে সব বালি নীচে পড়ে যায় এবং উপরে সচ্ছ পানি থাকে তবে বালি ভাল।
🔸শুকনা বার্লি এক হাতের তালুতে রেখে অন্য হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে কয়েকবার ঘষে হাতের বালি ফেলে দেয়া। যদি হাতের তালুতে বালি লেগে থাকে তবে বালিতে মাটির উপস্থিতি বুঝা যাবে।
🔸 বালির স্তুপের উপরে পানি স্প্রে করলে কাদা বা জৈব বস্তুর উপস্থিতি বুঝা যায়।
🔸 প্রথমে ৩% সোডিয়াম হাইড্ৰ অক্সাইড (৩ গ্রাম সোডিয়াম হাইড অক্সাইড কাঁচের গ্লাসে রেখে পানি দিতে দিতে ১০০ মি.লি. দাগ পর্যন্ত) এর সলিউশন ও বালি নিয়ে উত্তমরুপে মিশিয়ে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। যদি পানির রং গাঢ় হলুদ বর্ণ হয় তবে বালিতে জৈব পদার্থের উপস্থিতি বুঝতে হবে।
>>>> #সিমেন্ট_পরীক্ষাঃ
🔸এক মুঠ সিমেন্ট দিয়ে যদি পিত্ত বানানো যায় তবে সিমেন্ট ভাল।
🔸 সিমেন্ট ব্যাগে দুই আঙ্গুল ঢুকাইলে যদি ঠাণ্ডা অনুভব হয় তবে সিমেন্ট ভাল।
🔸 এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট ভাল।
🔸 এক মুষ্ঠি সিমেন্ট পানির মধ্যে ধরি, যদি কিছুক্ষনের মধ্যে গরম অনুভব হয় তবে সিমেন্ট ভাল।
>>>> ীক্ষাঃ
🔸 দুইটি ইট পরস্পর আঘাত করলে মেটালিক সাউন্ড হবে।
🔸 একটি ইট পানিতে ভিজালে তা তার নিজস্থ ওজনের সবোর্চ্চ ১৫% পানি শোষন করবে।
🔸 দুটি ইটের সাহায্যে টি (T) গঠন করে (T গঠনের সময় গ্রুপ মার্ক একই দিকে থাকবে) ১.২০ মিটার উপর হতে সমতল ও শক্ত ভূমির উপর ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল।
🔸ভাল ইট ৯ (১/২)" x ৪ (১/২)" x ২ (৩/৪)" আদর্শ সাইজের হবে, ধার গুলো তীক্ষ্ণ হবে এবং রং সমসত্ব হবে।
ধন্যবাদ,
01715587400
Engr.Md Mashih-ul Islam
BSc. Engr (Civil)