সোনামসজিদ

সোনামসজিদ ছোট সোনা মসজিদ, যা গৌড়ের অনন্য নিদর্শন।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত।
(1)

11/02/2026

দাঁড়িপাল্লায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন।

10/02/2026

সকল ধর্ম, বর্ণ ও পেশার বৈচিত্র‍্যের মানুষকে সাথে করেই গড়ে তোলা হবে স্বপ্নের শিবগঞ্জ!

#দাড়িপাল্লা

#ইশতেহার

10/02/2026

স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম হলেও বাংলাদেশ জন্মলগ্ন থেকেই আধিপত্যবাদী শক্তির করাঘাতে নিপতিত আছে। অসংখ্যবার এদেশের সার্বভৌমত্ব ভুলন্ঠিত করতে উদ্যত হয়েছে আধিপত্যবাদী বিদেশি শক্তি। এরই অংশ হিসেবে আমরা দেখি যে আধিপত্যবাদী শক্তি ভারত প্রতি বছর সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শত শত বাংলাদেশি নাগরিককে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের জমি দখল করে অবৈধ সামরিক স্থাপনা দখলের নজিরও রয়েছে।
আমাদের শিবগঞ্জ সীমান্তেও এ পর্যন্ত শত শত বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। কিন্তু এর কোন প্রতিবিধান হয়নি। রাষ্ট্র কোন হত্যারই বিচার করতে পারেনি।

আমাদের সীমান্তবর্তী স্থানগুলোকে নিরাপদ করার লক্ষ্যে, স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে এবং আধিপত্যবাদবিরোধী জনমত গড়ে তুলতে জননেতা ড. কেরামত আলী তাঁর ইশতেহার সাজিয়েছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে যেসকল পরিকল্পনা নিয়েছেন,
১। স্বাধীন, সার্বভৌম ও আধিপত্যবাদবিরোধী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে সংসদে অব্যাহত প্রচেষ্টা চালানো।
২। সীমান্ত সুরক্ষা নিশ্চিতে সীমান্তে আধুনিক প্রযুক্তি (অত্যাধুনিক ড্রোন, রাডার, সেন্সর ও কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি) ব্যাবহার করে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারের কাছে বিল উত্থাপন করা।
৩। সীমান্তে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সংগঠনের দ্বারস্থ হওয়া এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচার আদায় করে নেয়া।
৪। সীমান্তে হতাহত নাগরিক ও পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নেয়া।
৫। সীমান্তবর্তী অঞ্চলে নিরাপদ কর্মসংস্থান গড়ে তোলা।
৬। আধিপত্যবাদবিরোধী জনমত গড়ে তোলা। তরুণ ও যুবকদের সমন্বয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।
৭। বিজিবি বাহিনীকে শক্তিশালী করতে সরকারের উদ্যোগ গ্রহণ করতে প্রচেষ্টা অব্যাহত রাখা।


দারাসবাড়ি মসজিদ দারাসবাড়ি মসজিদ (Darashbari Masjid) চাঁপাইনবাবগঞ্জ এর সোনা মসজিদ এবং কোতয়ালি দরগার মধ্যবর্তী অমপুর না...
11/12/2025

দারাসবাড়ি মসজিদ

দারাসবাড়ি মসজিদ (Darashbari Masjid) চাঁপাইনবাবগঞ্জ এর সোনা মসজিদ এবং কোতয়ালি দরগার মধ্যবর্তী অমপুর নামক স্থানের নিকটে অবস্থিত। স্থানীয় বাসিন্দারা এই স্থানটিকে দারাসবাড়ি নামে চেনে। মসজিদটির ভেতরের আয়তক্ষেত্র দুই ভাগে বিভক্ত এবং এর মূল গম্বুজটি দেখতে বেশ আকর্ষণীয়। দারাসবাড়ি মসজিদের দৈর্ঘ্য ৯৯ ফুট ৫ ইঞ্চি ও প্রস্থ ৩৪ ফুট ৯ ইঞ্চি এবং মসজিদের পূর্ব দিকে ১০ ফুট ৭ ইঞ্চি লম্বা একটি বারান্দা রয়েছে। মসজিদে মোট ৯টি কারুকার্যময় মেহরাব রয়েছে। আর মসজিদটির উত্তর দিকে রয়েছে প্রায় ৬০ বিঘা আয়তনের একটি বিশাল দিঘী। ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ থেকে প্রাপ্ত তোগরা অক্ষরে উৎকীর্ণ ইউসুফি শাহী লিপিটি বর্তমানে কলকাতা জাদুঘরে সংরক্ষিত আছে।

দারাসবাড়ি মসজিদ এর ইতিহাস
ঐতিহাসিক অনুসন্ধানের সময় মুনশী এলাহী বখশ কর্তৃক আবিস্কৃত একটি আরবী শিলালিপি অনুযায়ী (লিপি-দৈর্ঘ্য ১১ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ২ফুট ১ ইঞ্চি) ১৪৭৯ খ্রিস্টাব্দে (হিজরী ৮৮৪) সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের রাজত্বকালে তাঁরই আদেশক্রমে এই মসজিদটি নির্মাণ করা হয়। শুরুতে মসজিদটির নাম ছিল ফিরোজপুর মসজিদ কিন্তু ১৫০৪ সালে দারাসবাড়ি মাদ্রাসা প্রতিষ্ঠার পর মানুষের মুখে মুখে দারাসবাড়ি মসজিদ নামটি পরিচিত হয়ে উঠে। টেরাকোটা ইট দিয়ে তৈরি দারাসবাড়ি মসজিদটির সাথে ভারতের চামচিকা মসজিদের অনেক সাদৃশ্য লক্ষ করা যায়।

ডাকসু নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ
12/09/2025

ডাকসু নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ

শাহ নিয়ামত উল্লাহর মাজার সোনামসজিদ
07/09/2025

শাহ নিয়ামত উল্লাহর মাজার
সোনামসজিদ

ঢাকাস্থ্য চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি
29/08/2025

ঢাকাস্থ্য চাপাই নবাবগঞ্জ জেলা সমিতি

ভোটের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি।
28/08/2025

ভোটের রোডম্যাপ ঘোষণা করেছে ইসি।

NTRCA আপডেটএনটিআরসি পরীক্ষা হবে ২০০ মার্কসে, ১০০ সাবজেক্টিভ এবং জেনারেল ১০০ (সর্বশেষ প্রস্তাবিত কাঠামো)🔹 স্কুল-কলেজের সহ...
27/08/2025

NTRCA আপডেট

এনটিআরসি পরীক্ষা হবে ২০০ মার্কসে, ১০০ সাবজেক্টিভ এবং জেনারেল ১০০
(সর্বশেষ প্রস্তাবিত কাঠামো)
🔹 স্কুল-কলেজের সহকারী শিক্ষক ও প্রভাষক পদে
মোট নম্বর: ২০০
বিভাগ:
1. জেনারেল (১০০ নম্বর)
বাংলা – ২৫
ইংরেজি – ২৫
গণিত – ২৫
বিজ্ঞান – ২৫
2. বিষয়ভিত্তিক (১০০ নম্বর)
প্রার্থীর স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রির বিষয়

🔹 মাদ্রাসার সহকারী মৌলভী ও প্রভাষক পদে
মোট নম্বর: ২০০
বিভাগ:
1. বিষয়ভিত্তিক – ১৪০ নম্বর
2. জেনারেল – ৬০ নম্বর
বাংলা – ১৫
ইংরেজি – ১৫
সাধারণ জ্ঞান – ১৫
গণিত ও বিজ্ঞান – ১৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনা হয়...
27/08/2025

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাদ্রাসার প্রভাষক পদে নিয়োগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে কেবলমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগের মতো প্রিলিমিনারি থাকছে না।

বুধবার (২৭ আগস্ট) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে পরীক্ষা পদ্ধতি নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় প্রভাষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা ২০০ নম্বরের ভিত্তিতে হবে। এর মধ্যে ১৪০ নম্বর বিষয়ভিত্তিক। বাকি ৬০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫ এবং গণিত ও বিজ্ঞান ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিকভাবে নেওয়া এ সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এটি কাঠামো চূড়ান্ত করা হবে।

ইতিহাস শাক্ষী!১৯৯০ সালে এরশাদ!১৯৯৬ সালে খালেদা!২০২৪ সালে শেখ হাসিনা!
27/08/2025

ইতিহাস শাক্ষী!
১৯৯০ সালে এরশাদ!
১৯৯৬ সালে খালেদা!
২০২৪ সালে শেখ হাসিনা!

বাংলাদেশ টু ইন্ডিয়া মালদহ যাওয়ার রাস্তা
27/08/2025

বাংলাদেশ টু ইন্ডিয়া মালদহ যাওয়ার রাস্তা

Address

Chapainagar
6300

Telephone

1755337713

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনামসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share