ChemeBazar

Call Directions Website Contact the business

ChemeBazar ChemBazar is A Platform for Making Right Chemicals Available to Industry users.

We have Professional Chemical engineers and Chemists to support selecting the right chemistry.

RIBA INTERNATIONAL PRIZE 2026 অর্জন করায় বিশিষ্ট স্থপতি Ar. Bayejid Mahbub Khondker এবং তাঁর পুরো টিমকে জানাই JTREAT পর...
18/10/2026

RIBA INTERNATIONAL PRIZE 2026 অর্জন করায় বিশিষ্ট স্থপতি Ar. Bayejid Mahbub Khondker এবং তাঁর পুরো টিমকে জানাই JTREAT পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

রংপুরের Green Field Factory-এর জন্য অর্জিত এই আন্তর্জাতিক সম্মান বাংলাদেশের স্থাপত্যশিল্প, সৃজনশীল চিন্তাভাবনা এবং পেশাগত উৎকর্ষের এক অনন্য স্বীকৃতি।

বিশ্বমঞ্চে এমন অর্জন শুধু ব্যক্তিগত বা দলীয় সাফল্য নয়; এটি বাংলাদেশের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার এক গৌরবময় উপলক্ষ। একজন গর্বিত BUETian হিসেবে তাঁর এই অর্জন নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।

আপনাদের এই সাফল্য হোক আগামী দিনের আরও বড় অর্জনের প্রেরণা। বাংলাদেশের নাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল হোক—এই প্রত্যাশা রইল।

অভিনন্দন Ar. Bayejid Mahbub Khondker ও তাঁর পুরো টিমকে!

পরিবর্তন শুরু হোক আমার থেকেই!ক্ষুধামুক্ত পৃথিবী গড়া শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত...
16/10/2026

পরিবর্তন শুরু হোক আমার থেকেই!

ক্ষুধামুক্ত পৃথিবী গড়া শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

বিশ্ব খাদ্য দিবসে আসুন, আমরা পাঁচটি ছোট উদ্যোগ গ্রহণ করি—

✅ প্রয়োজন অনুযায়ী খাবার গ্রহণ করি।
✅ খাবারের অপচয় বন্ধ করি।
✅ উদ্বৃত্ত নিরাপদ খাবার অন্যের সঙ্গে ভাগ করে নিই। ✅ স্থানীয় কৃষক ও উৎপাদকদের উৎসাহিত করি।
✅ পুষ্টিকর ও নিরাপদ খাবার সম্পর্কে সচেতনতা বাড়াই।

মনে রাখবেন, ছোট ছোট উদ্যোগের সম্মিলিত শক্তিই পারে বড় পরিবর্তন আনতে।

আজকের সচেতনতা, আগামী দিনের ক্ষুধামুক্ত পৃথিবী। 🌱

আপনিও আপনার জায়গা থেকে একটি উদ্যোগ নিন। আপনার ছোট্ট পদক্ষেপই কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

Cooling Tower ও Water Treatment System-এ মাইক্রোবিয়াল বৃদ্ধি নিয়ন্ত্রণে সঠিক কেমিক্যাল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ...
14/10/2026

Cooling Tower ও Water Treatment System-এ মাইক্রোবিয়াল বৃদ্ধি নিয়ন্ত্রণে সঠিক কেমিক্যাল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

JTREAT Non-Oxidizing Biocide আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্রক্রিয়ায় কার্যকর মাইক্রোবিয়াল নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।

✅ Microbial Growth Control – পানিতে ক্ষতিকর অণুজীবের বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়ক।

✅ Algae & Slime Management – Algae ও Slime জমার সমস্যা কমাতে সহায়ক।

✅ Cooling Tower Protection – ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমের পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়ক।

✅ Industrial Water Treatment – শিল্পকারখানার Cooling Tower ও উপযুক্ত Water Treatment System-এর জন্য ব্যবহারযোগ্য।

🏭 আপনার শিল্পপ্রতিষ্ঠানের Cooling Tower কে রাখুন আরও পরিচ্ছন্ন ও কার্যকর!

Choose JTREAT | Choose Trusted Water Treatment Solutions

JTREAT, A Trusted Brand of JTZ Engineering & Trading Inn.

🌐 Website: www.jtz.com.bd

পণ্য, ব্যবহারবিধি ও টেকনিক্যাল সাপোর্টের জন্য আজই যোগাযোগ করুন।

কন্যা শিশুর স্বপ্নেই গড়ে উঠুক আগামীর সুন্দর পৃথিবী 🌸একটি কন্যা শিশু মানেই এক বুক স্বপ্ন, অফুরন্ত সম্ভাবনা আর নতুন দিনের ...
11/10/2026

কন্যা শিশুর স্বপ্নেই গড়ে উঠুক
আগামীর সুন্দর পৃথিবী 🌸

একটি কন্যা শিশু মানেই এক বুক স্বপ্ন, অফুরন্ত সম্ভাবনা আর নতুন দিনের প্রত্যাশা। তার ছোট্ট হাসিতে লুকিয়ে থাকে হাজারো আনন্দ, আর তার চোখে থাকে সুন্দর ভবিষ্যৎ গড়ার অদম্য আকাঙ্ক্ষা। 💖

আমরা বিশ্বাস করি, প্রতিটি কন্যা শিশুর রয়েছে নিজের মতো করে বেড়ে ওঠার, স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের পূর্ণ অধিকার। প্রয়োজন শুধু একটু ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা, নিরাপদ পরিবেশ ও সমান সুযোগ।

মিয়াম গ্রুপ কন্যা শিশুদের মর্যাদা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এমন একটি সমাজ গড়ার প্রত্যাশা করি, যেখানে কোনো কন্যা শিশুর স্বপ্ন বাধাগ্রস্ত হবে না, প্রতিটি শিশু পাবে সমান সুযোগ এবং প্রতিটি প্রতিভা পাবে বিকশিত হওয়ার পথ। 🌷

আসুন, কন্যা শিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলি, তাদের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ও মানবিকতায় ভরিয়ে তুলি তাদের পৃথিবী।

❤️ কন্যা শিশু আজকের আনন্দ, আগামী দিনের শক্তি।

শুভকামনায়, মিয়াম গ্রুপ 🌺

#মিয়ামগ্রুপ #কন্যাশিশু #শিশুরঅধিকার #সমতারবাংলাদেশ #আলোকিতভবিষ্যৎ

মানসিক স্বাস্থ্য ভালো থাকা মানে শুধু মানসিক রোগ থেকে মুক্ত থাকা নয়; বরং নিজের অনুভূতি বোঝা, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা ক...
10/10/2026

মানসিক স্বাস্থ্য ভালো থাকা মানে শুধু মানসিক রোগ থেকে মুক্ত থাকা নয়; বরং নিজের অনুভূতি বোঝা, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং সুন্দরভাবে বেঁচে থাকার শক্তি অর্জন করা।

আমরা যেমন শারীরিক অসুস্থতায় চিকিৎসা নিই, তেমনি মানসিক কষ্টের সময়ও সাহায্য চাওয়া জরুরি। মনে রাখবেন, বিষণ্নতা, উদ্বেগ কিংবা মানসিক চাপ কোনো দুর্বলতা নয়। নিজের মনের যত্ন নেওয়া সাহসের পরিচয়। ❤️

আসুন, এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আমরা— 🌿 নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিই। 🤝 প্রিয়জনের কথা মন দিয়ে শুনি। 💚 মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার ও বৈষম্য দূর করি। 🫂 বিপদে থাকা মানুষটির পাশে দাঁড়াই। 🌸 প্রয়োজনে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করি।

আপনার একটি সহানুভূতিশীল কথা, একটু সময় কিংবা আন্তরিক সহযোগিতা—কারও জীবনে আশার আলো জ্বালাতে পারে।

মনে রাখবেন, আপনি একা নন। আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ, আপনার জীবন মূল্যবান। নিজের যত্ন নিন, অন্যের পাশে থাকুন। 💚

মানসিক সুস্থতা কোনো বিলাসিতা নয়, এটি সুস্থ জীবনের অপরিহার্য অংশ।

সবাইকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা।

#বিশ্ব_মানসিক_স্বাস্থ্য_দিবস


#মানসিক_স্বাস্থ্য

We extend our heartfelt congratulations to the entire BIFPCL Team on achieving an outstanding 1,321 MW power generation!...
04/10/2026

We extend our heartfelt congratulations to the entire BIFPCL Team on achieving an outstanding 1,321 MW power generation!! A remarkable milestone that reflects exceptional teamwork, dedication, technical excellence, and unwavering commitment.

This achievement not only sets a new benchmark in power generation but also demonstrates the strength and capability of Bangladesh’s power sector.

We are truly proud to celebrate this success with the entire BIFPCL family. May this achievement inspire many more milestones and greater successes in the future.

Congratulations once again to Team BIFPCL! 👏⚡

Best Wishes from
JTREAT Engineering & JTREAT Team

Cooling Tower নিয়ে কাজ করতে গেলে একটা সমস্যা খুব common তা হলো স্কেল।।অনেক সময় দেখা যায় Tower ঠিকঠাক চলছে, Chemical dosi...
16/09/2026

Cooling Tower নিয়ে কাজ করতে গেলে একটা সমস্যা খুব common তা হলো স্কেল।।

অনেক সময় দেখা যায় Tower ঠিকঠাক চলছে, Chemical dosing-ও হচ্ছে।

কিন্তু কিছুদিন পর Fill, Pipe বা Heat Transfer Surface-এ সাদা সাদা শক্ত একটা layer জমতে শুরু করেছে।

তখন প্রথম প্রশ্ন আসে না মনে?

“Chemical কি ঠিকমতো কাজ করছে না?”
সবসময় কিন্তু বিষয়টা এমন না।

Cooling Tower-এর পানিতে যখন বিভিন্ন dissolved mineral-এর concentration বাড়তে থাকে, তখন একটা সময় কিছু mineral আর পানির মধ্যে dissolved অবস্থায় থাকতে পারে না।

বিশেষ করে Calcium, Hardness, Alkalinity এবং অন্যান্য scale-forming components বেশি থাকলে, আর operating condition ঠিক না থাকলে Scale formation শুরু হতে পারে।

আর Cooling Tower-এর ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো COC বা Cycles of Concentration।

পানি evaporate হয়ে যায়। কিন্তু পানির মধ্যে থাকা dissolved minerals তো আর evaporate হয়ে যায় না।

ফলে একই পানি বারবার circulate করতে থাকলে ধীরে ধীরে dissolved solids-এর concentration বাড়তে থাকে।

এক পর্যায়ে system-এর condition এমন হয়ে যায়, যেখানে Scale হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

তখন শুধু Chemical এর দিকে তাকালে হবে না।
দেখতে হবে,

পানির quality কেমন?

COC কত?

Hardness কত?

Alkalinity কেমন?

Blowdown ঠিকমতো হচ্ছে কিনা?

Chemical dosing ঠিক আছে কিনা?

সবকিছু মিলিয়েই আসল কারণটা বুঝতে হবে।

আমি একটা জিনিস সবসময় মনে করি,

Scale হওয়ার পরে Chemical ডোজিং বাড়ানোর চেয়ে,

Scale কেন হচ্ছে সেটা আগে বোঝা বেশি জরুরি।

কারণ সমস্যাটা যদি system-এর operating condition এ হয়, তাহলে শুধু Chemical বাড়িয়ে দিলেই সবসময় ভালো result পাওয়া যাবে না।

Water Treatment-এর কাজটা এখানেই interesting।

System বুঝতে হবে।

তারপর Treatment করতে হবে।

আপনার Cooling Tower-এ Scale হচ্ছে?

আগে Scale-এর কারণটা খুঁজে দেখুন।

না খুঁজে পেলে, আমাদের সাথে যোগাযোগ করুন।।

JTZ Engineering & Trading Inn

JTREAT Cooling Tower Treatment Chemical!!একটি Cooling Tower-এর কার্যকারিতা শুধু পানির প্রবাহ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপ...
08/09/2026

JTREAT Cooling Tower Treatment Chemical!!

একটি Cooling Tower-এর কার্যকারিতা শুধু পানির প্রবাহ বা তাপমাত্রা নিয়ন্ত্রণের ওপর নির্ভর করে না। বরং সঠিক Water Treatment ও সমান গুরুত্বপূর্ণ।

Cooling Tower এ দীর্ঘদিন পানি ব্যবহারের ফলে Scale, Corrosion, Fouling এবং Microbial Growth তৈরি হতে পারে।

এসব সমস্যা Heat Transfer Efficiency কমিয়ে দেয়, Equipment এর ক্ষতি করে এবং Maintenance Cost বাড়ায়।

এখানেই JTREAT Cooling Tower Treatment Chemical হতে পারে আপনার নির্ভরযোগ্য সমাধান।

🔹 Scale Control– পানিতে Scale জমা কমাতে সহায়তা করে
🔹 Corrosion Protection– Metal Surface-কে Corrosion থেকে সুরক্ষায় সহায়তা করে
🔹 Fouling Control– System এর ভিতরে অবাঞ্ছিত Deposit নিয়ন্ত্রণে সহায়তা করে
🔹 Microbial Control– Biological Growth নিয়ন্ত্রণে সহায়তা করে
🔹 Better Heat Transfer– Cooling System এর Heat Transfer Performance বজায় রাখতে সহায়তা করে
🔹 Reduced Maintenance– Equipment এর Maintenance ও Cleaning Frequency কমাতে সহায়তা করে
🔹 Longer Equipment Life– Cooling Tower ও সংশ্লিষ্ট Equipment এর দীর্ঘমেয়াদি কার্যক্ষমতায় সহায়ক

আপনার Cooling Tower এর Water Quality, Operating Condition ও System Requirement অনুযায়ী সঠিক Chemical Treatment Program নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার Cooling Tower এর জন্য উপযুক্ত Treatment Solution জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
মোবাইল নংঃ 01324291606

JTREAT ✌️✌️
Your Trusted Water Treatment Chemical Brand

নেপালে ভয়াবহ ভূমিকম্প, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় মিয়াম গ্রুপ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।এই মর্মা...
26/08/2026

নেপালে ভয়াবহ ভূমিকম্প, পাহাড়ধস ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় মিয়াম গ্রুপ পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এই মর্মান্তিক দুর্যোগে যারা প্রাণ হারিয়েছেন, মহান আল্লাহ তাঁদের আত্মার মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।

একই সঙ্গে নিখোঁজদের দ্রুত সন্ধান ও আহতদের সুস্থতার জন্য আমরা আন্তরিকভাবে প্রার্থনা করছি। এই কঠিন সময়ে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি রইল আমাদের গভীর সহমর্মিতা ও সংহতি।

মিয়াম গ্রুপ পরিবারের পক্ষ থেকে সকল নিহতের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।

🤲 আল্লাহ সকলকে হেফাজত করুন, আমিন।।

আপনার এলাকায় Water ATM Booth দেখেছেন না?কার্ড পাঞ্চ করে আপনার প্রয়োজন মতো পানি নিতে পারেন?বাসা বাড়ির ফিল্টারের চেয়ে কিন্...
25/08/2026

আপনার এলাকায় Water ATM Booth দেখেছেন না?

কার্ড পাঞ্চ করে আপনার প্রয়োজন মতো পানি নিতে পারেন?

বাসা বাড়ির ফিল্টারের চেয়ে কিন্তু এই পানিটা বেশ ভালো ও সাশ্রয়ী। তাই-না?

আপনারা চাইলে কিন্তু এলাকা ভিত্তিক এমন একটা Water Filtration System বসাতে পারেন।

আজকে ATM Booth বাদ দিয়ে পুরো সিস্টেমটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি।

শুরুতে বুঝতে হবে, আপনার আসলে প্রতি ঘণ্টায় কতটুকু পানি প্রয়োজন।

সে অনুযায়ী আপনি ফিল্টার বসাতে পারেন।

পানির Flow অনুযায়ী ফিল্টারের সাইজ ছোট-বড় হবে।

শুধু তাই-না, পানির কী কী সমস্যার Solution চাচ্ছেন, সেটাও আগে ঠিক করতে হবে।

যেমন ধুলাবালি, ময়লা বা অন্যান্য suspended particle remove করার জন্য Sand/Multimedia Filter লাগবে।

Iron remove করার জন্য Iron Removal Media লাগবে।

গন্ধ, colour এবং কিছু organic matter remove করার জন্য Activated Carbon লাগবে।

পানির Hardness অনেক বেশি হলে Softener লাগতে পারে।(এইটা আমাদের দেশে খুব একটা লাগে না)

প্রয়োজন অনুযায়ী আরও কিছু filtration stage যোগ করা যেতে পারে।

এগুলো কিন্তু খুব দামী কিছু না।

এবার দুইটা Tank, দুই-তিনটা Vessel, কয়েক প্রকার Media, একটা Pump আর প্রয়োজনীয় control system দিয়েই আপনি একটা ভালো Water Filtration System বানিয়ে ফেলতে পারবেন।

দামের হিসাব ধরলে,

প্রতি ঘণ্টায় যদি ১,০০০ লিটার পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রায় ৩ লাখ টাকার কম-বেশি লাগতে পারে।

প্রতি ঘণ্টায় যদি ২,০০০ লিটার পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রায় ৪ লাখ টাকা।

প্রতি ঘণ্টায় যদি ৩,০০০ লিটার পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রায় ৫ লাখ টাকা।

প্রতি ঘণ্টায় যদি ৫,০০০ লিটার পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রায় ৭ লাখ টাকা বা তার কিছু বেশি লাগতে পারে।

অবশ্যই এগুলো আনুমানিক হিসাব।

পানির Quality, Filter-এর Stages, Vessel-এর Size, Pump, Automation এবং Water Dispensing System-এর ওপর খরচ কম-বেশি হবে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,

ফিল্টার বসানোর আগে পানিটা অবশ্যই Test করে নিতে হবে।

কারণ আপনার পানিতে কী সমস্যা আছে সেটা না জেনে শুধু ফিল্টার বসিয়ে দিলেই কিন্তু ভালো পানি পাওয়া যাবে না।

পুরো এলাকার জন্য না হলেও, একটা বিল্ডিং, মার্কেট, স্কুল, মসজিদ কিংবা একটা ছোট কমিউনিটির জন্য এমন একটা Filtration System বসাতে পারেন।

একটা বড় Filter System, আর সেখান থেকে প্রয়োজন অনুযায়ী সবাই পানি নিতে পারবে, আবার সারা ফিল্টার বসাবেন তারা মোটামুটি ভালো একটা ইনকাম সোর্সও পেয়ে গেলেন।

সরকারি ভাবে আমাদের দেশে ওয়াটার ATM Booth আরো হওয়া দরকার, সেখানে হচ্ছে-না বেসরকারিভাবেও এমন ফিল্টার হওয়া উচিত।।

Naim Islam Shuvo
Head Of Sales (Engineering Solution)
JTZ Engineering & Trading Inn

Address

1D/5, Dokkhin Pallbi, Mirpur, Dhaka-1216
Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when ChemeBazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ChemeBazar:

Shortcuts

Share