25/10/2024
আমি কি চাই আওয়ামিলীগ-ছাত্রলীগ তাওবাহ করে ভালো হয়ে যাক?
আমাদের ভাইদের রক্তের গন্ধ এখনো বাতাসে ভেসে বেড়ায়। রায়েরবাগের গণকবর এখনো কাঁচা। আমরা যেন আমাদের ভাইদের হন্তারকদের দায়মুক্তির পত্র রচনা করে না ফেলি।
১৫ জুলাই থেকে ৫ ই আগষ্টের এতো এতো মানুষের প্রাণ যাদের মাঝে বিন্দুমাত্র অনুশোচনা জাগাতে পারেনি, আমাদের তাওবার উদাত্ত আহ্বানেও তারা বদলাবে না, এটা সহজে অনুমেয়।
অপরাধ প্রমাণ হলে এবং তা যদি সমাজের বৃহত্তর শৃঙ্খলা, শান্তি আর সমন্বয় বিনষ্টের কারণ হয়, তাহলে ইসলাম বেশ কঠিনভাবে সেটার মোকাবিলা করে।
রাসুল সাঃ এর বিখ্যাত হাদিসে আমরা পাই—‘আমার কন্যা ফাতিমাও যদি চুরি করতো, আমি তারও হাত কেটে দিতাম’।
আওয়ামিলীগ আর ছাত্রলীগ এই তল্লাটে আমাদের জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছেড়েছে। হেন কোনো যুলুম নেই, হেন কোনো অপরাধ নেই যা তাদের দ্বারা সংঘটিত হয়নি। মানুষ রাতের বেলা শান্তিতে ঘুমোতে পারেনি, নির্বিঘ্নে চলতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। কতো ছোট ছোট ছেলেমেয়ে তাদের বাবাকে হারিয়েছে এই যুলুমের কারণে। মেঘনা আর শীতলক্ষায় ভেসে গেছে কতো বাবা আর ভাইয়ের মৃতদেহ। আয়নাঘরে কতো নির্মম নির্যাতন অত্যাচারে কেটেছে কতো কতো মানুষের দিন।
মুখে দাড়ি থাকলে সন্দেহ, টুপি থাকলে সন্দেহ। নামায পড়লে সন্দেহ। সুদ আর ঘুষ না খেলে সন্দেহ। বিরোধিমতের রাজনীতি করলে ধরে মেরে ফেলা হয়েছে। বিডিআর বিদ্রোহ, ২৮ ই অক্টোবর, ৫ ই মে, ১৭ থেকে চার-ই জুলাই—কতো কতো তাজা তাজা প্রাণ!
★আমি অবশ্যই চাই যে তারা তাওবা করুক, কিন্তু অপরাধের শাস্তি থেকে অপরাধীরা একচুল ছাড় পাক, সেটা আমি কোনোভাবেই চাই না★
তারা যে অপরাধ এতোদিন করে এসেছে, প্রত্যেকটার, ধরে ধরে বিচার করা হোক, যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক—আমাদের শহিদ হওয়া মানুষগুলোর জন্য, আমাদের সমাজে শান্তি আর শৃঙ্খলার জন্য।
তবু আমরা তাওবার কথা বলবো, কিন্তু আমাদের স্বর উঁচু করা চাই অপরাধীর বিচারের বিষয়ে।
এইসকল অপরাধের যদি আমরা যথাযথ বিচার নিশ্চিত করতে না পারি, ধরে রাখুন, আরো অনেক ক্ষুধার্ত যালিমের লোলুপ থাবা আমাদের দিকে ধেঁয়ে আসবে।
আপনি আমাকে বলতে পারেন, আওয়ামিলীগ আর ছাত্রলীগের সবাই কি যালিম? সবার অপরাধের মাত্রা কি সমান?
না, সবার অপরাধের মাত্রা সমান নয়। তাই শাস্তিও সকলের সমান হবে না।
আওয়ামিলীগ আর ছাত্রলীগ তাওবাহ করে পরিশুদ্ধ হোক৷ তবে, তার আগে তাদের কৃত অপরাধের যথাযথ বিচার হোক। এই যমিন ইনসাফ দেখুক।
আরিফ আজাদ