Hope Polytechnic Institute

Hope Polytechnic Institute হোপ পলিটেকনিক ইনস্টিটিউট
৮৭, এম. এ. বারী রোড, গল্লামারী, খুলনা।

হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২০২৬ সালের SSC ও সমমান পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ...
16/06/2026

হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২০২৬ সালের SSC ও সমমান পরীক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস আজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন ক্লাসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কোর্সের উদ্দেশ্য, প্রশিক্ষণের বিষয়বস্তু, ক্লাস পরিচালনা পদ্ধতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
💻 কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই প্রশিক্ষণ তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

🏆 গৌরবের অর্জন, সাফল্যের স্বীকৃতি 🏆অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে খুলনা আঞ্চলিক পর্...
14/06/2026

🏆 গৌরবের অর্জন, সাফল্যের স্বীকৃতি 🏆
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে খুলনা আঞ্চলিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা সম্মাননা অর্জন করেছে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনার অধ্যক্ষ মোঃ আব্দুল সালাম শরীফ সম্মাননা অর্জন করেছেন।

এই অর্জন আমাদের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আস্থার ফল। আমরা বিশ্বাস করি, মানসম্মত কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ গঠনের অঙ্গীকার নিয়েই হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এগিয়ে যাবে আরও বহুদূর।
সকলের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি।

📍হোপ পলিটেকনিক ইনস্টিটিউটব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে।📍কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি...
08/06/2026

📍হোপ পলিটেকনিক ইনস্টিটিউট
ব্যবহারিক শিক্ষার মাধ্যমে দক্ষতা অর্জনের পথে এক ধাপ এগিয়ে।
📍কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মেকানিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং সিভিল টেকনোলজির শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক ক্লাস ও ল্যাব কার্যক্রমের কিছু মূল্যবান মুহূর্ত।
📍তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দক্ষ, আত্মবিশ্বাসী ও কর্মমুখী প্রযুক্তিবিদ হিসেবে গড়ে তুলতে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
📍দক্ষতা অর্জনই সফল ক্যারিয়ারের প্রথম ধাপ।
Hope Polytechnic Institute — Learning Today, Leading Tomorrow.

📍পরীক্ষায় ভয় নয়, জ্ঞানের আলো জ্বালো,ডিপ্লোমার স্বপ্ন পূরণে সাহস নিয়ে চলো।📍জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের মূল্যায়নের পথে আ...
03/06/2026

📍পরীক্ষায় ভয় নয়, জ্ঞানের আলো জ্বালো,
ডিপ্লোমার স্বপ্ন পূরণে সাহস নিয়ে চলো।
📍জ্ঞান, দক্ষতা ও পরিশ্রমের মূল্যায়নের পথে আরেকটি ধাপ।
📍আজ থেকে শুরু হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পর্বমধ্য পরীক্ষা-২০২৬, সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা।

হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ...
26/05/2026

হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ উল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই আনন্দঘন উৎসব আপনাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। পরিবারের সাথে কাটুক প্রতিটি মুহূর্ত আনন্দময়। ঈদ মোবারক! 🌙✨

সুখবর!       সুখবর!         সুখবর! এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে বেসিক কম্পি...
18/05/2026

সুখবর! সুখবর! সুখবর!

এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে বেসিক কম্পিউটার কোর্সে ভর্তি হতে পারবে।

উক্ত কোর্সে আসন সংখ্যা সীমিত।

তাই আর দেরি না করে, রেজিষ্ট্রেশন করতে দ্রুত যোগাযোগ করুন হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, গল্লামারি, খুলনা।

মোবাইল : 01891150194, 01891150191, 01309136038।

অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন।
Hope Polytechnic Institute

দুর্দান্ত জয়! কি এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিল হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজি এবং কম্পি...
17/05/2026

দুর্দান্ত জয়! কি এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিল হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজি এবং কম্পিউটার সাইন্স টেকনোলজি এর শিক্ষার্থীরা।
হোপ প্রিমিয়ার লিগ- ২০২৬ এ চ্যাম্পিয়ন দল "মেকানিক্যাল ও টেক্সটাইল টেকনোলজি" এবং রানার্স আপ দল "কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি"
উভয় দলকে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



"প্রতিটি ইট আর রডের বুননে লুকিয়ে আছে একটি সুন্দর আগামীর স্বপ্ন"। ছাদ ঢালাই কেবলমাত্র কংক্রিটের কাজ নয়, এটি প্রতিটি মানুষ...
16/05/2026

"প্রতিটি ইট আর রডের বুননে লুকিয়ে আছে একটি সুন্দর আগামীর স্বপ্ন"।
ছাদ ঢালাই কেবলমাত্র কংক্রিটের কাজ নয়, এটি প্রতিটি মানুষের নিজের ঠিকানা ও সুরক্ষার প্রথম ধাপ।
সেই স্বপ্ন ও সুরক্ষার পথেই ধাবিত হচ্ছে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির আগামী দিনের স্বপ্ন বাস্তবায়নের ও দেশ গড়ার এক ঝাঁক দক্ষ ইঞ্জিনিয়ার।

#সাইট_ভিজিট

​ #সিভিল_টেকনোলজি

​ #হোপ_পলিটেকনিক_ইনস্টিটিউট

​ #বাস্তবিক_জ্ঞান

গত ১৪/০৫/২০২৬ ইং তারিখে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা রেভারেন্ড পলস্ হাই ...
15/05/2026

গত ১৪/০৫/২০২৬ ইং তারিখে হোপ পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল টেকনোলজির শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীরা রেভারেন্ড পলস্ হাই স্কুল এর নবনির্মিত তিনতলা ভবনের ছাদের রড বাইন্ডিং কাজের উপর সুন্দর একটি সাইট ভিজিট এর মাধ্যমে তাদের বাস্তবিক ব্যবহারিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে।

#হোপ_পলিটেকনিক_ইনস্টিটিউট

​ #সিভিল_টেকনোলজি

​ #বাস্তবিক_জ্ঞান

​ #সাইট_ভিজিট

​ #কারিগরি_শিক্ষা

Address

Outer Bypass Road
Khulna
9100

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+8801760088156

Alerts

Be the first to know and let us send you an email when Hope Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hope Polytechnic Institute:

Share