HT Agro

HT Agro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HT Agro, Science, Technology & Engineering, House no. A/27, Road no. 17, Central west block, Khalispur, khulna, Khulna.

একটিমাত্র ডিমের ভেতরে লুকিয়ে আছে দশটির বেশি সূক্ষ্ম স্তর, প্রতিটিরই আলাদা কাজ।মুরগির ডিমের বাইরের ক্যালসিয়াম কার্বোনেট...
15/07/2026

একটিমাত্র ডিমের ভেতরে লুকিয়ে আছে দশটির বেশি সূক্ষ্ম স্তর, প্রতিটিরই আলাদা কাজ।

মুরগির ডিমের বাইরের ক্যালসিয়াম কার্বোনেট খোলসের নিচে থাকে দুটি পাতলা খোলস ঝিল্লি, যেগুলো ব্যাকটেরিয়া প্রবেশ ঠেকায় এবং ভ্রূণের জন্য একটি বায়ুথলি তৈরি করে যাতে ডিম ফোটার সময় প্রথম নিঃশ্বাস নেওয়া যায়। কুসুমের চারপাশে থাকা প্যাঁচানো চ্যালাজা কুসুমকে ডিমের কেন্দ্রে স্থির রাখে, যাতে তা যেদিকেই ঘোরানো হোক না কেন সবসময় ওপরের দিকে থাকে, যা ভ্রূণের সঠিক বিকাশে সহায়ক।।

#জীববিজ্ঞান
#ডিম
#প্রকৃতিরনকশা


29/11/2025

কোয়েল পাখির এই কন্ট্রোল বক্সে আমি প্রায় ০-২২ দিন পর্যন্ত রেখেছি!
আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি।
মৃত্যুর হার অনেক কম স্বাভাবিকভাবে রাখার তুলনায়।

28/11/2025

🐐 ছাগলের ব্রিডিং সিজন চলছে
আমাদের মায়া ছাগলকে মানসম্মত মদ্দা ছাগল দিয়ে ব্রিড করানো হলো।
ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চার আশা করা যাচ্ছে।
💚 সুস্থ ছাগল = লাভজনক খামার

🐐 Goat Breeding Season is On
Today we bred our female goat with a high-quality male buck.
InshaAllah, we are expecting healthy and superior kids.
💚 Healthy Goats = Profitable Farm

🐐 موسم تزاوج الماعز قد بدأ
تم اليوم تلقيح عنزتنا الأنثى بواسطة ماعز ذكر ذو جودة عالية.
إن شاء الله نتوقع الحصول على مواليد جيدة وصحية.
💚 الماعز السليم = مزرعة مربحة


20/11/2025

আলহামদুলিল্লাহ উট পাখি এবং ইমু পাখির ডিমের ইনকিউবেটর মেশিন ডেলিভারি হয়ে গেল।
machine
incubation system

20/11/2025

এই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে!
কিছু বাচ্চা বুডিং করতেছি বড় করে বিক্রি করে দিব।
এটা আমার কন্ট্রোল সেড করা এর মধ্যেই ১৮ থেকে ১৯ দিন পর্যন্ত রাখা হবে।
এই কন্ট্রোল সেডের মধ্যে তাপমাত্রা কন্ট্রোল করে।
এবং অক্সিজেন কন্ট্রোল করে।
তাই বাচ্চাগুলো ঝরঝরা এবং সুস্থ থাকে

বস্তায় আদা চাষ নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর।১। মাটি প্রস্তুতি: * মাটি ১২-১৫ কেজি পরিমাণ, পঁচা গোবর সার/ভার্মি কম্পোস্ট স...
27/02/2024

বস্তায় আদা চাষ নিয়ে কয়েকটি প্রশ্ন ও উত্তর।

১। মাটি প্রস্তুতি:

* মাটি ১২-১৫ কেজি পরিমাণ, পঁচা গোবর সার/ভার্মি কম্পোস্ট সার ৫ কেজি, সাদা বালু ৪-৫ কেজি, ছাই ১ কেজি, ও কার্বোফুরান গ্রুপের দানাদার কীটনাশক ২৫ গ্রাম।

এর সাথে টিএসপি ১০ গ্রাম , এম ও পি ১০ গ্রাম, জিংক ও বোরন সার ৫ গ্রাম করে মিশাতে পারেন।

এগুলো এক বস্তার মাটি তৈরির জন্য। এগুলো একসাথে ভালো করে মিশিয়ে বস্তায় ভরে নিতে হবে।

আপনার মাটি যদি বেলে দোআঁশ হয় তবে বালুর পরিমাণ কম দিতে হবে।

২। বীজ সংগ্রহ:

নিকটস্থ সার ও বীজের দোকান হতে ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বাজারের যে আদা আমরা খাই ঐ আদাই বীজ হিসেবে ব্যবহার করতে পারেন। ওখান থেকে ভালো দেখে আপনার পছন্দের আদাই চাষ করতে পারেন।

৩। পানি সেচ:

বৃষ্টিপাত না হলে বস্তায় হালকা ভাবে ঝাঝরি দিয়ে অল্প পরিমাণে সেচ দিতে হবে। তবে বৃষ্টি স্বাভাবিক মাত্রায় হলে সেচের প্রয়োজন হয় না। তবে খেয়াল রাখতে হবে যে পানি যেন না জমে থাকে।

৪। বীজের আকার ও রোপন পদ্ধতি :

প্রতি বস্তায় ৩৫-৫০ গ্রামের ২-৩ টি কুঁড়ি বিশিষ্ট কন্দ মাটির ভিতরে ৩-৪ ইঞ্চি গভীরে লাগাতে হবে। বীজ লাগানোর পর মাটি দ্বারা ঢেকে দিতে হবে।

৫। সার প্রয়োগ:

চারা লাগানোর দু’মাস পরে চার চা চামচ সরিষার খৈল ও আধ চামচ ইউরিয়া এবং রোপনের যথাক্রমে ৮০-৯০ দিন দিন পর ৫ গ্রাম ইউরিয়া, ৫ গ্রাম এমওপি সার আবার ১১০-১২০ দিন পর ৩ গ্রাম ইউরিয়া ৫ গ্রাম এমওপি সার ও ৫ গ্রাম ডিএপি সার বস্তায় প্রয়োগ করতে হবে। প্রয়োগের সময় মাটিটা একটু খুঁড়ে আলগা করে দিতে হবে।

৬। বীজ বপনের সময়:

বৈশাখ-জৈষ্ঠ্য (এপ্রিল- মে) বপনের উপযুক্ত সময়।

#বিঃদ্রঃ শুরুতেই অনেক বেশি পরিমাণে বস্তায় আদা চাষ না করে অল্প পরিমাণে চাষ করতে পারেন, প্রয়োজনে নিকটবর্তী উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।

Address

House No. A/27, Road No. 17, Central West Block, Khalispur, Khulna
Khulna
9000

Website

Alerts

Be the first to know and let us send you an email when HT Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HT Agro:

Shortcuts

Share