Razin Building Design & Development.

Razin Building Design & Development. We are build your dreem structure.

06/02/2026

Alhamdulillah, today the 3800 sq ft slab pouring work was successfully completed. Location: Sardar Colony, Madaripur.

21/01/2026
বসুন্ধরা এম ব্লকে ছাদ ধসের ঘটনা একটি সতর্কবার্তা বিশেষ করে সকল প্রকৌশলীদের জন্য। গতরাতে বসুন্ধরাএম ব্লকের রোড ৪৩/এ-তে এক...
25/10/2025

বসুন্ধরা এম ব্লকে ছাদ ধসের ঘটনা একটি সতর্কবার্তা বিশেষ করে সকল প্রকৌশলীদের জন্য।

গতরাতে বসুন্ধরাএম ব্লকের রোড ৪৩/এ-তে একটি ব্যক্তিমালিকানাধীন ভবনের ছাদের সেন্টারিং ফেইল করে (Centering Failure) এর কারণে ঢালাই শেষ হবার প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর স্ল্যাব ভেঙে পড়ে।

আলহামদুলিল্লাহ কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
তবে এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল, সেন্টারিং ও ফর্মওয়ার্ক চেক করা কতটা গুরুত্বপূর্ণ।

সবচেয়ে উদ্বেগের বিষয় —
আমাদের দেশে অনেক ব্যক্তিমালিকানাধীন (Private Owner) প্রোজেক্ট, যেখানে কোনো অনুমোদিত প্রকৌশলী (Registered Engineer) নির্মাণ তত্ত্বাবধানে রাখে না।

▫️সম্ভাব্য কারণসমূহঃ-
১। অপর্যাপ্ত সাপোর্ট বা প্রপ (Prop) বসানো।
পর্যাপ্ত স্পেসিং না থাকলে লোড সঠিকভাবে ট্রান্সফার হয় না।
২। নিম্নমানের সেন্টারিং ম্যাটেরিয়াল।
বাঁশ বা কাঠের বীম দুর্বল হলে ঢালাইয়ের লোড নিতে পারে না।
৩। ঢালাইয়ের সময় অতিরিক্ত লোড
কংক্রিট একসাথে বেশি জায়গায় ঢাললে ওজন অসমভাবে পড়তে পারে।
৪। অপর্যাপ্ত ব্রেসিং (Bracing)
পাশের সাপোর্ট দুর্বল হলে হরাইজন্টাল ফোর্সে ফর্মওয়ার্ক দুলে যায়।
৫। ঢালাই পরবর্তী আগাম সেন্টারিং খুলে ফেলা বা কম্পন
ঢালাই শেষে পর্যাপ্ত সময় না দিয়ে বা আশেপাশে কম্পনের কারণে ধস হতে পারে।

▫️সমাধান ও প্রতিরোধমূলক ব্যবস্থাঃ-
১। ঢালাইয়ের আগে প্রত্যেক প্রকল্পে Form work Check list ফলো করা বাধ্যতামূলক করতে হবে।
২। Level, Alignment ও Verticalityচেক করে সাইট ইঞ্জিনিয়ার এর সাইন না পাওয়া পর্যন্ত ঢালাই শুরু করা যাবে না।
৩। সাইট ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার উভয়কেই Load Calculation & Spacing Chart অনুযায়ী প্রপ বসানোর নির্দেশ দিতে হবে।
৪। ঢালাই চলাকালীন Supervision Team কে প্রতিনিয়ত সেন্টারিং মনিটর করতে হবে।
৫। ঢালাই শেষে অন্তত ২৪–৩৬ ঘণ্টা সেন্টারিং না খুলে রাখা বাধ্যতামূলক।
৬। Quality Control এবং Safety Engineer কে Pre-Pour Inspection Report দিতে হবে।
৭। স্থানীয় কর্তৃপক্ষের (RAJUK, PWD ইত্যাদি) অনুমোদন ছাড়া কোনো স্ট্রাকচারাল কাজ শুরু না করা উচিত।

শিক্ষণীয় বিষয়:
এই ধরনের ঘটনা শুধু কাঠামোগত ক্ষতি নয় এটি আমাদের প্রকৌশল চর্চার মান নিয়ন্ত্রণের ওপর প্রশ্ন তোলে।
প্রতিটি প্রকল্প ইঞ্জিনিয়ারের দায়িত্ব, ঢালাই শুরু করার আগে“শতভাগ সেন্টারিং ঠিক আছে কিনা চেক দেওয়া”এবং Quality Assuranceনিশ্চিত করা।
একজন প্রকৌশলীর উপস্থিতি মানে শুধু নকশা নয়, বরং নিরাপত্তার নিশ্চয়তা। একটি ছোট ভুল সিদ্ধান্ত বা সামান্য অবহেলা পুরো কাঠামোকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। প্রতিটি মালিক, কন্ট্রাক্টর ও প্রকৌশলীর উচিত সঠিক পেশাদার ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজ শুরু করা এবং সেন্টারিং, ফর্মওয়ার্ক, রডবাইন্ডিং, ও ঢালাইয়ের প্রতিটি ধাপে কোয়ালিটি চেক নিশ্চিত করা।

একজন ইঞ্জিনিয়ারের সঠিক সিদ্ধান্তই পারে
একটি ভবনকে ধস থেকে, আর একটি জীবনকে বিপদ থেকে রক্ষা করতে।

ইঞ্জিনিয়ার মোঃশামীম হাসান।

#ঢালাই #সাইটচেকিং #ইঞ্জিনিয়ার_টিপস #বাংলা_কনস্ট্রাকশন

16/10/2025

প্রবাসী ভাইয়ের স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির সাইট পরিদর্শন কালে।

ছোনখোলা, উত্তর দুধখালি মাদ্রাসা(আয়োতন ৪০০০ বর্গফুট)মসজিদের সাইট পরিদর্শন কালে।
09/10/2025

ছোনখোলা, উত্তর দুধখালি মাদ্রাসা
(আয়োতন ৪০০০ বর্গফুট)মসজিদের সাইট পরিদর্শন কালে।

🏗️ কয়েকদিন আগে ব্যাংককে ঘটে যাওয়া একটি বড় ঘটনা—একটি সক্রিয় ভবনের নিচে নর্দমার লিকেজের কারণে মাটি ধুয়ে গিয়ে পুরো এলাকাজুড়...
07/10/2025

🏗️ কয়েকদিন আগে ব্যাংককে ঘটে যাওয়া একটি বড় ঘটনা—
একটি সক্রিয় ভবনের নিচে নর্দমার লিকেজের কারণে মাটি ধুয়ে গিয়ে পুরো এলাকাজুড়ে ভয়াবহ ধস নেমেছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ভূমি যেন হঠাৎ “অদৃশ্য” হয়ে যায়।

তাহলে প্রশ্ন আসে — ভবনটা ভেঙে পড়লো না কেন? 🤔
উত্তর একটাই: গভীর ফাউন্ডেশন (Deep Foundation)।

যদিও কিছু পাইল ক্ষতিগ্রস্ত হয়েছিল, অধিকাংশ পাইল দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল—
মাটির বসে যাওয়া রোধ করেছে, আর ভবনটিকে স্থিতিশীল রেখেছে।
যদি এটি shallow foundation-এর উপর নির্মিত হতো, তাহলে ফলাফল হতো ভয়াবহ।

💡 শিক্ষাটা স্পষ্ট:
যেসব এলাকায় বন্যা বা পানিনির্ভর মাটি থাকে, সেখানে পাইল ফাউন্ডেশন বিলাসিতা নয় — বরং নিরাপত্তার প্রথম স্তর।

ডিজাইনের সময় যেটা “ওভারডিজাইন” বলে মনে হয়,
ঠিক সেটাই অনেক সময় জীবন ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে।

👉 শেষ কথায়:
পাইল শুধু ভবনের ভার বহন করে না,
এটি বহন করে নিরাপত্তা, আস্থা, আর প্রকৌশলগত দায়িত্ববোধ।

— Razin Building Design & Development. 🏗️

Our New 7 Storied Project at Sadar Madaripur.
15/09/2025

Our New 7 Storied Project at Sadar Madaripur.

Address

Khulna
9000

Telephone

+8801791255448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razin Building Design & Development. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razin Building Design & Development.:

Share