26/07/2025
বিল্ডিং নির্মাণের ধাপ গুলো শুরু থেকে শেষ পর্যন্ত
🏗️ বিল্ডিং নির্মাণের ধাপ সমূহ (মোটা দাগে)
🔶 ১. জমি নির্বাচন ও যাচাই:
=> উপযুক্ত লোকেশন নির্বাচন;
=> জমির কাগজপত্র যাচাই (দলিল, পর্চা, খতিয়ান);
=> রেজিস্ট্রেশন ও নামজারি নিশ্চিত করা;
🔶 ২. মাটি পরীক্ষা (Soil Test):
=> ভূগর্ভস্থ মাটির ধরন বুঝে ফাউন্ডেশন ডিজাইন করা;
=> নিরাপদ লোড বহনক্ষমতা নির্ধারণ;
🔶 ৩. ডিজাইন ও পরিকল্পনা:
=> আর্কিটেকচারাল ডিজাইন (ঘরের বিন্যাস, সৌন্দর্য);
=> স্ট্রাকচারাল ডিজাইন (কলাম, বিম, স্ল্যাব ইত্যাদি);
=> ইলেকট্রিকাল ও প্লাম্বিং ডিজাইন;
=> রাজউক/পৌরসভা/উপজেলা অফিসে ডিজাইন অনুমোদন;
🔶 ৪. বাজেট তৈরি ও অনুমোদন গ্রহণ:
=> খরচের প্রাক্কলন (BOQ);
=> ঠিকাদার নির্বাচন অথবা নিজস্ব ব্যবস্থাপনা;
=> প্রয়োজনীয় অনুমতি (ইউটিলিটি কানেকশন, ভবন নির্মাণ ছাড়পত্র);
🔶 ৫. সাইট প্রস্তুতি ও লেআউট মার্কিং:
=> সাইট ক্লিয়ারিং (গাছপালা, পুরাতন কাঠামো সরানো);
=> নকশা অনুযায়ী লেআউট দেওয়া;
🔶 ৬. ফাউন্ডেশন কাজ (Foundation Work):
=> ডিজাইন অনুযায়ী ফাউন্ডেশন কাজ;
=>রড বাঁধাই (Rebar Binding);
=>RCC footing & কলাম বেস ঢালাই;
🔶 ৭. সুপারস্ট্রাকচার নির্মাণ (Above Ground):
=>কলাম উত্তোলন;
=>বিম ও স্ল্যাব কাস্টিং (Ground Floor → Roof);
=>ফ্লোর বাই ফ্লোর কাজ;
=>সিঁড়ি, লিফট ;
🔶 ৮. দেয়াল নির্মাণ (Brick Work):
=>বাইরের ও ভিতরের দেয়াল নির্মাণ;
=>জানালা ও দরজার স্পেস রাখা;
=>লিনটেল ও ছাদ ঢালাই;
🔶 ৯. প্লাস্টারিং ও পুট্টি কাজ:
=>দেয়ালের প্লাস্টার;
=>সিলিং ফিনিশ;
=>দরজা জানালার চারপাশ ফিনিশিং
🔶 ১০. ইলেকট্রিক ও প্লাম্বিং পাইপিং:
=>ইলেকট্রিক তার ও পাইপ বসানো;
=>পানির লাইন ও ড্রেনেজ লাইন বসানো;
=>স্যাপটিক ট্যাংক ও ওয়াটার ট্যাংক প্রস্তুত;
🔶 ১১. টাইলস/মার্বেল ও ফ্লোর ফিনিশিং:
=>ফ্লোরে টাইলস বা মার্বেল লাগানো;
=>বাথরুম ও কিচেনে ওয়াল টাইলস;
🔶 ১২. দরজা ও জানালার ফিটিংস:
=>কাঠ/এলুমিনিয়াম/স্টিল ফ্রেম বসানো;
=>দরজা ও জানালা ইনস্টল;
🔶 ১৩. পেইন্টিং ও ইনটেরিয়র ফিনিশিং:
=>ওয়াল পেইন্ট (ইন্টার্নাল ও এক্সটার্নাল);
=>ফলস সিলিং ও ডিজাইন কাজ (প্রয়োজনে);
=>কাঠ ও লোহার পেইন্ট;
🔶 ১৪. স্যানিটারি ও ফিটিংস:
=>কমোড, বেসিন, শাওয়ার, পানির ট্যাপ লাগানো;
=>গ্যাস লাইন ও রান্নাঘরের চুলা সংযোগ (প্রয়োজনে);
🔶 ১৫. ইলেকট্রিক ফিটিংস:
=>লাইট, ফ্যান, সুইচ বোর্ড সংযোগ;
=>AC বা ওয়াটার হিটার সংযোগ (প্রয়োজনে);
🔶 ১৬. ওয়াটারপ্রুফিং ও রেইন গাটার:
=>ছাদে পানি ঢুকা প্রতিরোধে ওয়াটার প্রুফ কোটিং;
=>বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা;
🔶 ১৭. ক্লিনিং ও সাইট ফিনিশিং:
=>নির্মাণ বর্জ্য অপসারণ;
=>চূড়ান্ত ক্লিনিং ও প্রসাধন;
🔶 ১৮. পরীক্ষা, সনদ ও হস্তান্তর:
=>ফায়ার সেফটি, ব্যবহার সনদ (Occupancy Certificate);
=>নির্মাণ কাজের চূড়ান্ত যাচাই;
=>ভবন হস্তান্তর;
নির্মাণ সংক্রান্ত টিপস পেতে লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকেন।
PB Tech BD, WhatsApp 01726-843540
#হাউজ_প্ল্যান