Kushtia Science Research Club-KSRC

Kushtia Science Research Club-KSRC "বিশ্বাস ও যুক্তির মিলনে, প্রজ্জ্বলিত

15/08/2025

বাংলাদেশ জুনিয়র সাইন্স অলিম্পিয়াডের ঢাকা ডিভিশনাল রাউন্ডের ২০২৩ সালের সেকেন্ডারি ক্যাটাগরির ফিজিক্স পার্টের সমাধান।
- এমন অলিম্পিয়াড ভিত্তিক ভিডিও সিরিজ দেখতে চাইলে কমেন্ট করো।

1st International  Math Olympiad
31/07/2025

1st International Math Olympiad

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৬তম আসরের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের গণিত দল।বাংলাদেশ গণিত দলের জন্য শুভকামনা।   ...
14/07/2025

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৬তম আসরের উদ্বোধনী আয়োজনে বাংলাদেশের গণিত দল।

বাংলাদেশ গণিত দলের জন্য শুভকামনা।

লক্ষ্য এবার রাশিয়া—২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)। শুরু হয়েছে ১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক  বাং...
11/07/2025

লক্ষ্য এবার রাশিয়া—২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO)।

শুরু হয়েছে ১১ তম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (BdJSO) রেজিস্ট্রেশন।বিডিজেএসও এর বিভিন্ন ধাপ পেরিয়ে নির্বাচিত হবে দেশের শীর্ষ ৬ জন বিজ্ঞানমনষ্ক প্রাথমিক ও মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থী। যারা দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে লড়বে , জিতবে সম্মান ও মেডেল। বিজ্ঞানপ্রেমী কিশোরদের জন্য এটি এক স্বপ্নযাত্রা—চ্যালেঞ্জ , প্রস্তুতি আর আত্মপ্রকাশের মঞ্চ। শুধু প্রতিযোগিতা নয়, এটি নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ।
তুমি কি প্রস্তুত বিশ্বের সামনে বাংলাদেশকে তুলে ধরতে?
জয় হোক বিজ্ঞানের, জয় হোক তরুণ মেধার।

বিজ্ঞানের এ মহান যাত্রার যৌথ আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন।
টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।

২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO) এর বাংলাদেশ দলের অংশ হতে চাইলে রেজিস্ট্রেশন করে প্রথম ধাপ সম্পন্ন করো আজই।

রেজিস্ট্রেশন করতে পারবে ২০১০ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণ করা তৃতীয় থেকে দশম শ্রেণি এবং একাদশ শ্রেণির বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী।

রেজিস্ট্রেশন লিংক : https://online.bdjso.org

27/05/2025

সুখবর! সুখবর!
আমার দেখা সবথেকে দুর্দান্ত কিছু মেধাবী মানুষদের মধ্যে একজন হচ্ছেন দিদারুল ইসলাম তন্ময় ভাইয়া। কুষ্টিয়া জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং তরুণ রিসার্চার দের ভেতরে বাংলাদেশে ভাইয়ার নাম সবসময় একধাপে আগে থাকে। আমরা পরিকল্পনা করেছি তন্ময় ভাইকে মেন্টর হিসেবে নিয়ে আমরা সি প্রোগ্রামিং এবং পাইথন প্রোগ্রামিং ব্যাসিক থেকে শেখার চেষ্টা করবো। আমাদের মেইন টার্গেট থাকবে ধীরে ধীরে ডাটা এন্যালাইসিস এবং Ai এর দিকে যাওয়া।
তুমিও চাইলে জয়েন করতে পারো আমাদের সাথে। ছোট বড় সবাই মিলিয়েই আমরা মূলত শিখতে যাচ্ছি। আপাতত ফ্রাইডে গুলোতে আমরা ক্লাস করবো। ক্লাস ৯-অনার্স এর যারা প্রোগ্রামিং নিয়ে আগ্রহ আছে জয়েন করে ফেলো। (নিচে টেলিগ্রাম গ্রুপ + কোর্স আউটলাইন দিয়ে দিচ্ছি)
টেলিগ্রাম গ্রুপ লিংকঃ https://t.me/+MWJnV6pId35hZGI9
লার্নিং আউটলাইনঃ https://drive.google.com/.../1GBbfSDOkUjIpQcQkcPS.../view...

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)বাংলাদেশ গণিত দলের সদস্যদের নাম ঘোষণা৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ...
22/04/2025

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)
বাংলাদেশ গণিত দলের সদস্যদের নাম ঘোষণা

৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ছয় সদস্যের এ দলের সঙ্গে থাকবেন একজন কোচ, একজন উপদলনেতা ও একজন পর্যবেক্ষক। আইএমওর ৬৬তম আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে। চলতি বছরের ১০-২০ জুলাই বসবে এই আসর।

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত ৬ জন হলো ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী ও রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন; চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া ও চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।

এ ছাড়া এ দলের সঙ্গে কোচ হিসেবে থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ ড. মাহবুব মজুমদার, উপদলনেতা হিসেবে থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে আয়োজিত গণিত উৎসবে সারা দেশ থেকে প্রায় ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে অনুষ্ঠিত হয় ‘অনলাইন বাছাই অলিম্পিয়াড’। বাছাই অলিম্পিয়াডের বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে অনুষ্ঠিত হয় ‘আঞ্চলিক গণিত উৎসব’। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১ হাজার ২০০ জন শিক্ষার্থী অংশ নেয় ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী জাতীয় গণিত উৎসবে। জাতীয় গণিত উৎসব থেকে বিজয়ী হয় ৮৫ জন। সেখান থেকে সেরা ৪০ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে জাতীয় গণিত ক্যাম্প, এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্স অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের ৬ জন নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে আইএমওতে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) বাংলাদেশ ১টি সোনা, ৭টি রুপা, ৩৭টি ব্রোঞ্জ ও ৪৪টি সম্মানসূচক স্বীকৃতি লাভ করেছে।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই আয়োজন করে।

09/04/2025
কুষ্টিয়া সাইন্স ক্লাব আরো বৃহৎ পরিসরে কার্যক্রম চালাতে প্রস্তুত হচ্ছে। আর এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা অর্গানাইজার হিস...
06/04/2025

কুষ্টিয়া সাইন্স ক্লাব আরো বৃহৎ পরিসরে কার্যক্রম চালাতে প্রস্তুত হচ্ছে। আর এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা অর্গানাইজার হিসেবে বিজ্ঞানপ্রেমী ছাত্র-ছাত্রীদের যোগ দেওয়ার জন্য আহ্ববান জানাচ্ছি। কুষ্টিয়া জেলার যেকোনো স্কুল, কলেজ এবং ভার্সিটির ছেলে মেয়েরা এই ক্লাবে অর্গানাইজার হিসেবে যুক্ত হতে পারবেন। প্রথম ধাপে গুগল ফর্ম পূরণ করা সাপেক্ষে আমরা মৌখিক অনলাইন ভাইভা তে ডাকবো। এরপর ফাইনালি অর্গানাইজার হিসেবে আমাদের ক্লাবে জয়েন করতে পারবেন।
গুগল ফর্ম লিংকঃ

ফর্মটি সাবধানতার সহিত পূরণ করুন। ফর্ম পূরণের যৌক্তিকতার উপর নির্ভর করে পরবর্তী ধাপে অনলাইন মৌখিক ভাইভা নেওয়া হব....

বিতর্ক আয়োজনের একাংশ। কুষ্টিয়া সাইন্স রিসার্স ক্লাব আয়োজিত এই সাইন্স ফেস্টিভ্যালে কুষ্টিয়া জেলার মোট ১৪ টি বিতর্ক টিম অং...
03/04/2025

বিতর্ক আয়োজনের একাংশ। কুষ্টিয়া সাইন্স রিসার্স ক্লাব আয়োজিত এই সাইন্স ফেস্টিভ্যালে কুষ্টিয়া জেলার মোট ১৪ টি বিতর্ক টিম অংশগ্রহণ করে।

শ্রীলঙ্কা বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন এখন বায়োলজি স্কুলে! বিভিন্ন দেশে অনুষ্ঠিত বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন শিক্ষার্থীদে...
30/03/2025

শ্রীলঙ্কা বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন এখন বায়োলজি স্কুলে!
বিভিন্ন দেশে অনুষ্ঠিত বায়োলজি অলিম্পিয়াডের প্রশ্ন শিক্ষার্থীদের প্রস্তুতিকে আরোও বেশি সমৃদ্ধ করবে। বায়োলজি স্কুল তাদের ওয়েবসাইটে বিভিন্ন দেশের জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রশ্ন আপলোড করবে।
এরই ধারাবাহিকতায় শীলংকা বায়োলজি অলিম্পিয়াডের ২০১০ থেকে ২০২৪ সালের প্রশ্ন এখন বায়োলজি স্কুলে।
ডাউনলোড লিংক:-
https://biologyschool.org/.../srilanka-biology-olympiad.../
বায়োলজি অলিম্পিয়াডের প্রস্তুতি সহায়ক অনলাইন কোর্স, ই-বই সহ অন্যান্য কন্টেন্ট পেতে যুক্ত থাকুন।
শুরু হচ্ছে বিডিবিও বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৫ এর রেজিস্ট্রেশন।
ভেন্যু ও উৎসবের সময়সূচি: https://bdbo.org/reg

বিডিবিও বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৫ বিডিবিও বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব-২০২৫ এর নিবন্ধন চলছে- নিবন্ধনের নিয়ম Link: ht...

Address

Kushtia, Khulna Division
Kushtia
7000

Telephone

+8801728473149

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Science Research Club-KSRC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia Science Research Club-KSRC:

Share