18/04/2026
ডিজেল সংকট এখন শুধু একটি অপারেশনাল সমস্যা নয়, এটা সরাসরি আমাদের ব্যবসার স্থিতিশীলতার ওপর আঘাত করছে।
প্রতিদিন পাম্পে দীর্ঘ সময় ধরে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে—যার কারণে নির্ধারিত সময়ে ডেলিভারি শিডিউল কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না। ক্লায়েন্ট কমিটমেন্ট রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে, আর এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানের সুনাম ও আস্থার ওপর।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে—এই অবস্থায় রেভিনিউ টিকিয়ে রাখা। অপারেশনাল খরচ বাড়ছে, কিন্তু কাজের গতি কমে যাচ্ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো—ডকুমেন্টস অনুযায়ী দেখা যাচ্ছে যে দেশে ডিজেলের ঘাটতি নেই, তবুও এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়—সরবরাহ ব্যবস্থাপনায় কোথায় সমস্যা? কোথাও কি অনিয়ম বা সিন্ডিকেট কাজ করছে?
এই বিষয়গুলো সরকারের দ্রুত খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এখন অত্যন্ত জরুরি। না হলে ব্যবসা পরিচালনা আরও কঠিন হয়ে উঠবে।