18/08/2026
আলহামদুলিল্লাহ কাজ সম্পন্ন!
প্রজেক্টঃ “প্রিয়াঙ্গন”
ক্লায়েন্টঃ মোঃ শামীম খান।
ঠিকানাঃ পাতিলাখালী, নাজিরপুর, পিরোজপুর।
“একটি সুন্দর বাড়ির গল্প শুরু হয় একটি স্বপ্ন দিয়ে—আর সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় সঠিক পরিকল্পনা, নকশা ও প্রকৌশলগত চিন্তার মাধ্যমে।”
আপনাদের সামনে তুলে ধরছি একটি আধুনিক তিন তলা আবাসিক ভবন, যেখানে নান্দনিক স্থাপত্য নকশা, কার্যকর স্থান বিন্যাস এবং কাঠামোগত নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে ভবনটির পরিকল্পনা করা হয়েছে।
ভবনের সামনের অংশে রাখা হয়েছে আধুনিক ও আকর্ষণীয় স্থাপত্য উপাদান, যা ভবনটিকে দিয়েছে একটি মার্জিত ও আধুনিক সৌন্দর্য। প্রশস্ত জানালা, সুন্দর বারান্দা, সুষম সম্মুখভাগ এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলো ও বাতাসের ব্যবস্থা প্রতিটি কক্ষকে করেছে আরও আরামদায়ক ও বাসযোগ্য।
শুধু বাহ্যিক সৌন্দর্য নয়—ভবনের কাঠামোগত পরিকল্পনার ক্ষেত্রেও রয়েছে বিশেষ গুরুত্ব। ভিত্তি থেকে শুরু করে কলাম, বিম, ছাদ এবং অন্যান্য কাঠামোগত উপাদান ভবনের ব্যবহার, ভারবহন ক্ষমতা এবং প্রয়োজনীয় প্রকৌশলগত বিবেচনার ভিত্তিতে পরিকল্পনা করা হয়েছে।
ভবনটির বিস্তারিতঃ
বাড়ির অবস্থানঃ উত্তর মূখী।
ব্যবহৃত জমির পরিমানঃ ৫.০৪ শতাংশ বা ২১৯৮ বর্গফুট।
তলার সংখ্যাঃ তিন তলা।
প্রতি তলার ক্ষেত্রফলঃ ২১৯৮ বর্গফুট।
মোট ইউনিট সংখ্যাঃ ৭ টি।
ইউনিটের ধরন ও সাইজঃ এ-টাইপ(৬৮৭-বর্গফুট), বি-টাইপ(৬৯০-বর্গফুট), সি-টাইপ(৬৮৬-বর্গফুট্), ডি-টাইপ(১৩৭৬-বর্গফুট)।
নিচ তলায় রয়েছেঃ
পার্কিং এবং একটি বি-টাইপ ও সি-টাইপ ইউনিট ও সিড়ি।
২য় তলায় রয়েছেঃ
২টি ইউনিট এ-টাইপ + ডি-টাইপ ও সিড়ি।
৩য় তলায় রয়েছে
৩টি ইউনিট(এ-টাইপ+বি-টাইপ+সি-টাইপ) ও সিড়ি।
প্রতি এ-বি-সি টাইপ ইউনিটে রয়েছেঃ
১) ১ টি ড্রয়িং/লিভিং
২) ২ টি বেড।
৩) ১ টি কিচেন।
৪) ২ টি টয়লেট(১টি এটাচড+১টি কমন)।
৫) প্রতি বেড এর সাথে একটি করে বারান্দা।
ডি-টাইপ ইউনিটে রয়েছেঃ
১) ১ টি ড্রয়িং/লিভিং
২) ১টি ডাইনিং।
৩) ৪ টি বেড।
৪) ১ টি কিচেন।
৫) ৩ টি টয়লেট(২টি এটাচড+১টি কমন)।
৬) প্রতি বেড এর সাথে একটি করে বারান্দা।
৭) একটি নামাজের স্থান।
কমন স্পেসঃ
সিড়ি,পার্কিং এবং ছাদ।
ছাদের উপর যাতে পারিবারিক যাবতীয় অনুষ্ঠান এর আয়োজন করা যায় সে ব্যাবস্থা করা আছে এবং ছাদ যাতে অতিরিক্ত গরম না হয় সে জন্য ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেয়া হয়েছে এবং বসার ব্যবস্থা রাখা হয়েছে।
হোমকেয়ার টিমঃ
আর্কিটেক্টঃ শরিফ হোসাইন
থ্রিডি ভিজুয়ালাইজারঃ রাশেদা নিশি
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ ইঞ্জিঃ মোঃ কায়কোবাদ মহাজন ও ইঞ্জিঃ মইনুল হক
ক্যাড ডিটেইলসঃ হাসান মাহমুদ
এস্টিমেটরঃ মোঃ আরিফুর রহমান
ডিজিটাল সার্ভেয়ারঃ রেজাউল ইসলাম রেজা
সয়েল টেষ্টঃ হোমকেয়ার বোরিং টিম
সার্বিক ব্যবস্থাপনা এবং সাইট সুপারভিশনঃ ইঞ্জিঃ মোঃ খায়রুজ্জামান (রাসেল)
বিস্তারিতঃ ০১৭১১-৩৬০০৮১(কল/হোয়াটসএ্যাপ/ইমু)
বিশেষ দ্রষ্টব্যঃ আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের জন্য উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশের যে কোন স্থানে কাজ করে থাকি, আমরা চটকদার বিজ্ঞাপনে বিশ্বাসী নই কাজে বিশ্বাসী, ধন্যবাদ।