07/01/2023
মধু সম্পর্কে আমাদের সকলেরই কিছু না কিছু ধারণা রয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে আমরা অধিকাংশই মধু সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকি (বিশেষ করে সরিষা ফুলের মধু সম্পর্কে)। যে কারণে আমরা খাঁটি মধুর উপকারিতা থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমাদের উচিত মধু ব্যবহারের পূর্বে মধুর বৈশিষ্ট্য সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া। যাতে করে মধু সেবনে প্রতারণার শিকার না হতে হয় এবং খাঁটি মধুর উপকারিতা থেকে বঞ্চিত হতে না হয়।
মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এ ব্যাপারে আমার মত, যে কোন মধু বিক্রেতার উক্তি বা রাস্তার কোন হকারের বক্তব্যকে চূড়ান্ত মনে না করে মধু বিশেষজ্ঞদের কথাকেই প্রাধান্য দেওয়া উচিৎ। তাই আপনাদের জানার সুবিধার্থে নিম্নে মধু বিশেষজ্ঞদের কিছু ভিডিও দেওয়া হলো। মধু সম্পর্কে বিস্তারিত ও সঠিক তথ্য জানতে ভিডিওগুলো দেখতে পারেন।