Shamsul Hoque Khan School & College Science Club

Shamsul Hoque Khan School & College Science Club The Official Page of SHKSC Science Club

Interstellar exploration means Space travel outside the solar system. The goal of it is to reach planets orbiting other ...
05/05/2026

Interstellar exploration means Space travel outside the solar system. The goal of it is to reach planets orbiting other stars. However, the nearest star, "Proxima Centauri" is about 4.24 light-years away from Earth which is more than four times the distance light travels in a year. Conventional chemical rockets are ineffective at covering such vast distances because their specific impulse is limited. For this, scientists are starting to work on nuclear fusion drives, fission pulse propulsion, ion engines, and photon-powered light sail technologies. According to Einstein's theory of relativity, this travel could result in high-speed time dilation. And hope that it would create a difference between the traveler's time and Earth's time. Moreover, the major scientific challenges are cosmic rays, the low temperature of deep space, energy conservation and the creation of self-sustaining biosystems. By the combination of advanced robotics, nanotechnology, and artificial intelligence "Interstellar travel" could become a reality in the future

সৌরজগতের বাইরে মহাকাশ ভ্রমণকে আন্তঃনাক্ষত্রিক অনুসন্ধান বলা হয়, যেখানে লক্ষ্য থাকে অন্য নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান গ্রহসমূহে পৌঁছানো। নিকটতম নক্ষত্র Proxima Centauri পৃথিবী থেকে প্রায় ৪.২৪ আলোকবর্ষ দূরে, অর্থাৎ আলো যে দূরত্ব এক বছরে অতিক্রম করে তারও চার গুণের বেশি। এত বিশাল দূরত্ব অতিক্রম করতে প্রচলিত রাসায়নিক রকেট অকার্যকর, কারণ এর স্পেসিফিক ইমপালস সীমিত। তাই বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন ড্রাইভ, ফিশন পালস প্রপালশন, আয়ন ইঞ্জিন এবং ফোটনচালিত লাইট সেইল প্রযুক্তি নিয়ে কাজ করছেন। এই ভ্রমণে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী উচ্চগতিতে সময় সম্প্রসারণ (time dilation) ঘটতে পারে, যা যাত্রীর সময় ও পৃথিবীর সময়ের মধ্যে পার্থক্য তৈরি করবে। এছাড়া কসমিক রে, গভীর মহাশূন্যের নিম্ন তাপমাত্রা, শক্তি সংরক্ষণ, এবং স্বনির্ভর বায়োসিস্টেম তৈরি করা বড় বৈজ্ঞানিক চ্যালেঞ্জ। উন্নত রোবোটিক্স, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক ভ্রমণ বাস্তবে রূপ নিতে পারে।

বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তোমাদের জন্য ইতোমধ্যেই একটি বড় সুযোগ এসেছে , Zero Olympiad এ অংশ ...
04/05/2026

বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, তোমাদের জন্য ইতোমধ্যেই একটি বড় সুযোগ এসেছে , Zero Olympiad এ অংশ নেওয়ার জন্য। অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন চলছে বিদ্যালয়ের মাঠে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের বুথে । শিক্ষার্থীদের সেখানে গিয়ে ৩০০টাকা প্রদানের মাধ্যমে এই সেরা প্রতিযোগিতাটিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে। রেজিস্ট্রেশনের ডেডলাইন:৬ই মে, ২০২৬। ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে ।

Zero Olympiad একটি বৈশ্বিক যুব প্রতিযোগিতা ও আন্দোলন, যা শিক্ষার্থীদেরকে বিশ্বের বড় বড় সমস্যাগুলো নিয়ে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করে। এর মূল লক্ষ্য হলো জাতিসংঘের Sustainable Development Goals (UN SDGs) সম্পর্কে জানা এবং সেগুলোর সমাধানের পথে এগিয়ে যাওয়া। এটি শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি তরুণদের নেতৃত্ব, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিশ্ব পরিবর্তনের বাস্তব সমাধান শেখার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই প্রতিযোগিতায়

রেজিস্ট্রেশন করার পর তারা জাতিসংঘ স্বীকৃত অনলাইন কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবে।

Zero Olympiad এ রেজিস্ট্রেশন করলে শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবে:

✔ Commonwealth youth sdg fellow certificate & জাতিসংঘ স্বীকৃত কোর্সে অংশ নিয়ে UN সার্টিফিকেট অর্জনের সুযোগ

✔ ক্রেস্ট, ট্রফি ও প্রাইজ মানি জেতার সুযোগ

✔ স্কলারশিপ, বুটক্যাম্প এবং বিদেশে শিক্ষা ভ্রমণ–এর সুযোগ

✔ GLTS – Global Leadership Training & Skills–এ অংশগ্রহণের সুযোগ

✔ English World Cup এবং Math Olympiad Class–এ সম্পূর্ণ ফ্রি অংশগ্রহণের সুযোগ, এছাড়া এ বছর ৬+ বিদেশি বিশ্ববিদ্যালয়, ৫০+ পার্টনার সংগঠন এবং ১,০০,০০০+ শিক্ষার্থী এই উদ্যোগের সাথে যুক্ত রয়েছে।

আর দেড়ি না করে, এখনই বুথ থেকে রেজিস্ট্রেশন করে ফেলো ।

A wonderful workshop organized by Zero Olympiad under the supervision of Shamsul Hoque Khan School and College Science C...
02/05/2026

A wonderful workshop organized by Zero Olympiad under the supervision of Shamsul Hoque Khan School and College Science Club was held today at the college campus auditorium of the school. The workshop was attended by Aftab Ahmed, Managing Director of Faatiha Academy. The leadership of Zero Olympiad was also present. In addition, our Science Club Moderator Khairul Alam Shanto, Day Branch Headmaster Alamgir Hossain and many others. Today's workshop is a unique addition to Shamsul Hoque Khan School and College Science Club. A sweetness from the guests along with the students makes today's workshop more memorable. Thank you to Zero Olympiad for conducting the workshop with the students of our school.

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের তত্ত্বাবধানে Zero Olympiad কর্তৃক আয়োজিত অসাধারণ একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল আজ বিদ্যালয়ের কলেজ ক্যাম্পাস অডিটোরিয়ামে। ওয়ার্কশপটি তে উপস্থিত ছিলেন Faatiha Academy এর ম্যানেজিং ডিরেক্টর আফতাব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন Zero Olympiad এর নেতৃত্ব বৃন্দ। এছাড়া আমাদের বিজ্ঞান ক্লাবের মডারেটর খাইরুল আলম শান্ত, দিবা শাখার প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ অনেকে। আজকের এই ওয়ার্কশপটি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের জন্য একটি অনন্য সংযোজন। শিক্ষার্থীদের সাথে অতিথি বৃন্দদের একটি মাধুর্যতা আজকের ওয়ার্কশপটি কে আরও স্মরণীয় করে তোলে । ধন্যবাদ Zero Olympiad কে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ওয়ার্কশপটি করার জন্য।

An incredible free-for-all workshop is being organized by Zero Olympiad under the supervision of the Shamsul Hoque Khan ...
01/05/2026

An incredible free-for-all workshop is being organized by Zero Olympiad under the supervision of the Shamsul Hoque Khan School and College Science Club. All students from 6th to 12th grade, whether members or non-members, are invited to the session.

Students who will attend the workshop will need to fill out the Google form at the link below.
🖇️ Google form link: https://forms.gle/z4VFwCwKjJC38g9M9

Zero Olympiad is the best competition to showcase the talents of students. Moreover, the Zero Olympiad is a global youth competition and movement, which inspires students to think and work on the big problems of the world. Its main goal is to know about the United Nations Sustainable Development Goals (UN SDGs) and move towards their solutions. This is not just a competition - it is a powerful platform for young people to learn leadership, problem-solving skills and practical solutions for world change.

Dress Code: School Dress
Date: 2nd May, Saturday
Time: 12:00 PM
Venue: Shamsul Hoque Khan School and College (College Campus, Auditorium)
Note: Open to all and it is mandatory for all members of the club to be present.

Everyone is invited by Shamsul Hoque Khan School and College Science Club.

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাব এর তত্ত্বাবধানে Zero Olympiad কতৃক একটি ওয়ার্কসপের আয়োজন করা হচ্ছে, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী অর্থাৎ ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত। সকলেই আমন্ত্রিত ।
যেসকল শিক্ষার্থীরা ওয়ার্কসপটিতে আসবে তাদেরকে নিচের দেওয়া লিংকে গুগল ফর্মটি পূরন করতে হবে।
🖇️ Google form link: https://forms.gle/z4VFwCwKjJC38g9M9

শিক্ষার্থীদের যোগ্যতা প্রকাশের জন্য Zero Olympiad একটি সেরা প্রতিযোগিতা। তাছাড়া Zero Olympiad একটি বৈশ্বিক যুব প্রতিযোগিতা ও আন্দোলন, যা শিক্ষার্থীদেরকে বিশ্বের বড় বড় সমস্যাগুলো নিয়ে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করে। এর মূল লক্ষ্য হলো জাতিসংঘের Sustainable Development Goals (UN SDGs) সম্পর্কে জানা এবং সেগুলোর সমাধানের পথে এগিয়ে যাওয়া। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়-এটি তরুণদের নেতৃত্ব, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিশ্ব পরিবর্তনের বাস্তব সমাধান শেখার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

ড্রেস কোড: স্কুল ড্রেস
তারিখ:২'রা মে, শনিবার
সময়: বেলা ১২টা
ভেন্যু: সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (কলেজ ক্যাম্পাস, অডিটোরিয়াম)
বিঃদ্রঃ সকলের জন্য উন্মুক্ত এবং ক্লাবের সকল সদস্যদের থাকা বাধ্যতামূলক।

সকলকে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

পহেলা বৈশাখ শুধু একটি নতুন বছর শুরুর দিন নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের সাথে নতুন করে সংযোগ স্থাপনের এক অপূর...
14/04/2026

পহেলা বৈশাখ শুধু একটি নতুন বছর শুরুর দিন নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও শেকড়ের সাথে নতুন করে সংযোগ স্থাপনের এক অপূর্ব মুহূর্ত। পুরনো বছরের ক্লান্তি, ব্যর্থতা আর সব না-পাওয়াগুলোকে বিদায় জানিয়ে আমরা স্বাগত জানাই এক নতুন সম্ভাবনাময় সময়কে। এই নতুন বছরে আমাদের প্রতিটি চিন্তা হোক আলোকিত, প্রতিটি উদ্যোগ হোক উদ্ভাবনী, আর প্রতিটি অর্জন হোক আমাদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন । সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জ্ঞান, উদ্ভাবন ও সৃজনশীলতার আলোয় আলোকিত হোক আমাদের আগামী দিনগুলো।

সকলকে আবারও জানাই শুভ নববর্ষ!!

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা আবার ও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলো । গত ১০,১১ এবং ১২ই...
13/04/2026

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা আবার ও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলো । গত ১০,১১ এবং ১২ই এপ্রিল সেন্ট গ্রেগরি হায়ার সেকেন্ডারি স্কুল বিজ্ঞান ক্লাব কর্তৃক আয়োজিত "69th SGHSC Annual and 17th National Science Festival-2026" ফেস্টিভ্যালটি তে সর্বমোট ১৩ টি সেগমেন্টে পুরস্কার অর্জন করেছে , যা বিজ্ঞান ক্লাবের জন্য আরেকটি গৌরবময় সংযোজন। বিজয়ীদের সাথে আজ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ডঃ মাহবুবুর রহমান মোল্লা স্যার সকলকে অভিনন্দন জানান। বিজয়ীদের তালিকা:

1️⃣ Tatai
Class: 10 | Roll: 218 | Section: D
🏅 Physics – 4th Place
🏅 CA – 4th Place

2️⃣ Hasnat Kabir Shimu
1st Year | Roll: 1123
🏅 Wall Magazine –2nd prize
College

3️⃣ Asraful Nuha
1st Year | Roll: 1162
🏅 Wall Magazine–2nd prize
College

4️⃣ Tasmia
1st Year | Roll: 1216
🏅 Science Survivors – Runner Up
🏅 CA – 2nd Place

5️⃣ Fatima Jahan Chandni
1st Year | Roll: 1215
🏅 Science Survivors – Runner Up

6️⃣ Sadia Alam Tanha
1st Year | Roll: 1443
🏅 Wall Magazine – 2nd Prize
🏅 Anatomy Quest – 4th Prize

7️⃣ Efaj
Class: 7 | Roll: 16 | Section:A
🏅 Project Idea Presentations – 2nd Place

8️⃣ Zibran
Class: 10 | Roll: 16
🏅 Physics – 1st Place
🏅 Astronomy – 3rd Place

🎉 সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন!

The Science Club has begun its journey this year with new members! The weekly class activities of the Science Club are s...
03/04/2026

The Science Club has begun its journey this year with new members! The weekly class activities of the Science Club are started to further awaken the love for science and the interest in learning something new. The main goal of this club is to present the exciting world of science to the students in a simple way beyond theoretical education and to take a step forward on the path of creative innovation.

Date : 4 April 2026

Girls' class time: 10:00 AM

Boys' class time: 11:00 AM

Classes will be held:

Building No. 4

620, 621, 622

703, 704, 705

801, 802 no Rooms

Science Club members are requested to be present in the designated room at the specified time. See you in class!

বিজ্ঞান ক্লাবের নতুন সদস্যদের নিয়ে বিজ্ঞান ক্লাবের এবছরের যাত্রা শুরু হয়ে গেছে! বিজ্ঞানের প্রতি ভালোবাসা আর নতুন কিছু শেখার আগ্রহ কে আরও জাগ্রত করতেই শুরু হয়েছে বিজ্ঞান ক্লাবের সপ্তাহিক ক্লাস কার্যক্রম। এই ক্লাবের মূল লক্ষ্য হলো তাত্ত্বিক শিক্ষার বাইরেও বিজ্ঞানের রোমাঞ্চকর জগতকে শিক্ষার্থীদের সামনে সহজভাবে উপস্থাপন করা এবং সৃজনশীল উদ্ভাবনের পথে এক ধাপ এগিয়ে দেওয়া।

তারিখ : ৪ এপ্রিল ২০২৬

মেয়েদের ক্লাসের সময়: সকাল ১০:০০টা

ছেলেদের ক্লাসের সময়: সকাল ১১:০০টা

ক্লাস অনুষ্ঠিত হবে:

৪ নং ভবনে

৬২০, ৬২১, ৬২২

৭০৩, ৭০৪, ৭০৫

৮০১, ৮০২ নং রুম

বিজ্ঞান ক্লাবের সদস্যদের নির্দিষ্ট সময়ে নির্ধারিত রুমে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। দেখা হচ্ছে ক্লাসে!

Do you know? What is the study of the birth and death of stars? Let's talk about it today. The birth and death of stars ...
31/03/2026

Do you know? What is the study of the birth and death of stars? Let's talk about it today. The birth and death of stars is a complex and wonderful natural process in the universe, which basically starts from a huge cloud of gas and dust or Nebulae. Under the influence of gravity, some part of this nebula shrinks and becomes a protostar, where the temperature and pressure gradually increase. At some point, the temperature in the center becomes so high that nuclear fusion begins, i.e. hydrogen atoms combine to convert into helium and release a lot of energy, resulting in the birth of a star. This star spends most of its life in the main sequence phase, where energy production and radiation are stable. However, when the fuel (hydrogen) runs out, the internal balance of the star is lost. Small and medium-sized stars become red giants and eventually shed their outer layers to become white dwarfs, while large-mass stars are destroyed in a terrible supernova explosion and become neutron stars or black holes. This entire process plays an important role in creating new elements in the universe, which later helps in the formation of new stars and planets.

আপনারা কি জানেন? তারার জন্ম মৃত্যুর গবেষণার কথা? চলুন আজ তা নিয়ে বলা যাক । তারার জন্ম ও মৃত্যু মহাবিশ্বের একটি জটিল ও চমৎকার প্রাকৃতিক প্রক্রিয়া, যা মূলত গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ বা নেবুলা থেকে শুরু হয়। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই নেবুলার কোনো অংশ সংকুচিত হয়ে প্রোটোস্টারে পরিণত হয়, যেখানে তাপমাত্রা ও চাপ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একসময় কেন্দ্রস্থলে তাপমাত্রা এত বেশি হয় যে নিউক্লিয়ার ফিউশন শুরু হয় তথা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়ামে রূপান্তরিত হয় এবং বিপুল শক্তি নির্গত করে, ফলে একটি তারা জন্ম নেয়। এই তারা তার জীবনের অধিকাংশ সময় মেইন সিকোয়েন্স ধাপে কাটায়, যেখানে শক্তি উৎপাদন ও বিকিরণ স্থিতিশীল থাকে। তবে জ্বালানি (হাইড্রোজেন) ফুরিয়ে গেলে তারার অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হয়। ছোট ও মাঝারি তারাগুলো লাল দানবে (Red Giant) পরিণত হয়ে শেষে তাদের বাইরের স্তর ছড়িয়ে দিয়ে হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়, আর বৃহৎ ভরের তারাগুলো ভয়াবহ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোলে রূপ নেয়। এই পুরো প্রক্রিয়াটি মহাবিশ্বে নতুন উপাদান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরবর্তীতে নতুন তারা ও গ্রহ গঠনে সহায়তা করে।

২৬ মার্চ-একটি আত্মত্যাগ, সংগ্রাম ও মুক্তির প্রতীক। ১৯৭১ সালের এই দিনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল এক চূড়া...
26/03/2026

২৬ মার্চ-একটি আত্মত্যাগ, সংগ্রাম ও মুক্তির প্রতীক। ১৯৭১ সালের এই দিনে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শুরু হয়েছিল এক চূড়ান্ত লড়াই, যে লড়াইয়ের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ, পেয়েছি নিজস্ব পরিচয় গড়ে তোলার সুযোগ।

কিন্তু স্বাধীনতার প্রকৃত অর্থ শুধু একটি সময়ের নয়, এটি এক অব্যাহত দায়িত্ব। এটি আত্মপরিচয়ের, ভাষার, সংস্কৃতির এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি। স্বাধীনতার মূল্য তখনই পূর্ণ হয়, যখন প্রতিটি মানুষ মুক্তভাবে চিন্তা করতে পারে, যখন জ্ঞান, ন্যায়বিচার ও মানবতা সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

এই মহান দিনে, আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব মানুষকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ নিজেদের মতো করে পথ চলার সুযোগ পেয়েছি। আসুন, অতীত থেকে শিক্ষা নিয়ে এমন একটি ভবিষ্যৎ গড়ার চেষ্টা করি, যেখানে অন্যায় ও অবিচারের জায়গা থাকবে না, এবং যেখানে বিজ্ঞান, যুক্তি ও নৈতিকতা হবে সমাজ গঠনের ভিত্তি।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সাইন্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Shamsul Hoque Khan School and College Science Club wishes the happiest Eid to all. Eid is a celebration of joy, gratitud...
20/03/2026

Shamsul Hoque Khan School and College Science Club wishes the happiest Eid to all. Eid is a celebration of joy, gratitude, and being together. It is the time to be kind, to share our blessings, and to spread love and peace. Just as science strives to enlighten the world with knowledge, Eid illuminates our hearts with faith and compassion.

May Allah accept our prayer, bless us with wisdom,and fill our path of life with innumerable opportunities for learning and growth. As the Qur'an states:

"And He it is Who sends down rain after they have despaired, and spreads His mercy. And He is the Guardian, the Praiseworthy." (Qur'an 42:28)

May this Eid be a very blessed one for you with happiness, harmony, and success!

On this auspicious occasion of Eid, let's pay gratitude to the divine light for all the wonderful things in our lives.

Eid Mubarak!

Address

Matuail

Alerts

Be the first to know and let us send you an email when Shamsul Hoque Khan School & College Science Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shamsul Hoque Khan School & College Science Club:

Share