14/09/2024
নন্দিনী সেটা হয়তো তুমি বোঝো না--১৭
----------------------------------------------------- হিমু।
নন্দিনী তোমার টুকরো টুকরো অভিমানগুলো আমাকে সবসময় প্রচণ্ড রকম পীড়া দেয়।
রোজ গোধুলিলগ্নে তোমার কথা ভেবে ভেবেই আমার সূর্যাস্ত হয়।
নন্দিনী হয়তো সেটা তুমি বুঝো না !
নন্দিনী প্রতিদিন রাতে তোমার কথা ভেবে ভেবে বিশেষ একটা ঘুম হয় না।
মাঝে মাঝে প্রচন্ড জ্বর আসে,
জ্বর সারানোর ঔষধও খাই না।
নিয়মিত ঔষধ খেলাম কি না সেটা তুমি তো আর খোঁজও নাও না।
নন্দিনী সেটা তুমি হয়তো বুঝো না !
নন্দিনী তোমাকে সদা-হাস্যোজ্জ্বল দেখতে প্রাণবন্ত চেষ্টা করে যায়।
তোমার বুকের কৃষ্ণ বর্ণের ভালোবাসা ফেরৎ পাওয়ার আসায়।
নন্দিনী তোমার মধুর থেকে সুমধুর কন্ঠ শুনতে দেরি হলে তখন বেদনায় নীল হয় যায় আমার অতৃপ্ত আত্মা।
নন্দিনী সেটাও তুমি হয়তো বুঝো না !
নন্দিনী হয়তো তুমি ভাবো আমি তোমায় মোটেও ভালোবাসি না।
আমি বলি,তোমার কাছে ভালোবাসা মাপার কোন যন্ত্র নেই,
নেই কোনো অনুভূতি।
তা না হলে তুমি ঠিকই বুঝে নিতে পারতে নন্দিনী।
সেই আমিটাই তোমাকে কতখানি ভালোবাসি।
সেটা তুমি হয়তো বুঝো না নন্দিনী !
নন্দিনী তুমি এরিস্টটল বুঝো,
প্লেটো বুঝো আর সক্রেটিস বুঝো।
পশ্চিমা দর্শনের জনক বুঝো,
নন্দিনী তুমি আমায় বুঝো না।
তুমি কবি বুঝো,
কবিতা বুঝো,
হেলাল হাফিজ বুঝো।
অনুপম কথামালায় পরম যত্নে থরে থরে সাজিয়ে বিখ্যাত সব কবিতা লিখো।
নন্দিনী তুমি আমায় নিয়ে কিছু লিখো না !
নন্দিনী তুমি প্রবন্ধ পড়ো,
তুমি উপন্যাস পড়ো,
আরও অনেক গল্প পড়ো।
কবি রবিন্দ্রনাথ,নজরুল,শরৎ,সুনীল,শামসুর রাহমান আর হুমায়ুন আহমেদ এর লেখা পড়ো।
নন্দিনী মনে হয় তুমি আমার লেখা পড়ো না।
নন্দিনী হয়তো তুমি সেটাও বুঝো না !
নন্দিনী তুমি আবৃত্তি করো,
পশ্চিমা দেশের হিন্দি গান শোনো,
বিভিন্ন বক্তৃতা করো,
উপস্থাপনা করো,
অমানুষদের মানুষ করো।
যা যা দরকার সবই করো,
আমার বিশ্বাস তুমি আমায় নিয়ে কিছুই ভাবো না !
সেটা হয়তো তুমি একটুও বুঝো না নন্দিনী !
নন্দিনী কিভাবে বুঝাই আমি তোমাকে একবিন্দু মিথ্যা বলি না।
তুমি কষ্ট পাও এমন কোনো কাজও আমি করি না।
জীবন বাঁচানোর চেষ্টাটুকু করি মাত্র।
নন্দিনী তোমার দেওয়া কষ্টের নিম্ন-চাপগুলি সবসময় ঘৃর্নিঝড় নার্গিস,
সিডর,
আইলা,
কিংবা আম্ফান হয়ে আমার বুকে ফিরে এসে বারংবার আমাকে বিধ্বস্ত করে দেয় !
নন্দিনী সেটাও হয়তো তুমি বুঝো না !
নন্দিনী তুমি বিহনে একা বাঁচা যায় কি বলো ?
না যায় না।
আপন কাউকে কাছে না পেলে,
কাজে অকাজে নিজেকে জড়িয়ে নিই অন্য দিগন্তে।
তোমাকে দূরে রেখে জীবন থেকে পালিয়ে বেড়াতে হয় আমায়।
নন্দিনী তুমি হয়তো সেটা বুঝো ন !
নন্দিনী তুমি কি জানো ?
ভালোবাসার মানুষকে স্বাধীনতা দিতে হয়।
দিনশেষে যদি সে তোমার কাছেই ফিরে আসে তবেই না সে একান্তই তোমার।
নন্দিনী তুমি কি জানো ?
ভালোবাসাটা ছোট্ট একটি পাখির ছানার মতো।
যাকে হাতের মুঠোয় সজোরে চেপে ধরলে সে মরে যেতে পারে।
আর হালকা করে ধরলে ফুড়ুৎ করে উড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়।
সেটাও হয়তো তুমি বুঝো না নন্দিনী !
সুতরাং নন্দিনী এসো,
এসো-না দু'জন মিলে দৃষ্টিভঙ্গি বদলাই।
নিজেরাও বদলে যায়,
আর দু'জন মিলে পৃথিবীটাকেও বদলে ফেলি।
নন্দিনী দু'জন দু'জনার হয়ে সুস্থ চিন্তা করে পরম মমতায় সুখে নিদ্রা যাই।
নন্দিনী হয়তো সেটাও তুমি বুঝো না !