20/09/2026
📢 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি 📢
প্রতিষ্ঠানের নাম: গালিব মোটরস্ (Galib Motors)
পদের নাম: কাস্টমার সার্ভিস ও টেলিমার্কেটিং এক্সিকিউটিভ (Customer Convincing / Telesales)
আমরা গালিব মোটরস্-এর জন্য একজন দক্ষ, পরিশ্রমী ও কর্মঠ কর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনি যদি ফোনে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং কাস্টমারকে অনলাইন বা শপে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারেন, তবে এই পদটি আপনার জন্যই!
দায়িত্বসমূহ:
ফোনে সম্ভাব্য কাস্টমারদের সাথে সাবলীল ও সুন্দরভাবে কথা বলা।
কাস্টমারদের পন্যের বিস্তারিত বুঝিয়ে শপে আসার জন্য কনভেন্স করা অথবা অনলাইনে সেল নিশ্চিত করা।
কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখা ও মেসেজ/কলের সঠিক উত্তর দেওয়া।
যোগ্যতা ও শর্তাবলী:
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি / এইচএসসি (কথাবার্তায় দক্ষ ও স্মার্ট হতে হবে)।
অন্যান্য দক্ষতা:
চমৎকার যোগাযোগ দক্ষতা ও কথা বলার সুন্দর বাচনভঙ্গি থাকতে হবে।
মোবাইল ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী হতে হবে।
বিক্রয় বা কাস্টমার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সুযোগ-সুবিধা:
বেতন: আলোচনা সাপেক্ষ (আপনার দক্ষতা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে)।
কমিশন/বোনাস: ভালো সেলের ওপর আকর্ষণীয় ইনসেন্টিভ বা কমিশন সুবিধা।
বন্ধুত্বপূর্ণ কর্ম পরিবেশ।
যোগাযোগের ঠিকানা ও আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদেরকে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
বিশেষ দ্রষ্টব্য প্রার্থীকে অবশ্যই মিরপুর ১০/২/১, কাজীপাড়া,শেওড়াপাড়া এর আশেপাশের হতে হবে।
*সরাসরি কল না দিয়ে এসএমএস করুন
📞 /হোয়াটসঅ্যাপ: +8801909-699000
📧 ইমেইল: [email protected]
📍 শো-রুমের ঠিকানা: গালিব মোটরস্, মিরপুর-১০, (গোল চত্বর ফল পট্টি মসজিদ গলি), জিন্নাত ম্যানশন, দোকান-১, বাইক পট্টি রোড-১, সেকশন-৬, ব্লক-খ, প্লট-৯, সেনপাড়া পর্বতা, ঢাকা-১২১৬।