18/11/2023
⁉️আপনি জানেন কি ⁉️ - বর্তমান সময়ে ভ্যাট ও কাস্টমস এর কাজে দক্ষ ও অভিজ্ঞ লোকের প্রচুর চাহিদা।
🏢 আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিরত আছেন তারা হয়তো ইতোমধ্যে লক্ষ্য করেছেন যে, আপনার প্রতিষ্ঠানে ভ্যাট ও কাস্টমসের কাজ জানা লোককে অন্যান্য department এর লোকদের তুলনায় অধিকতর মূল্যায়ন করা হয়।
👥 বিভিন্ন উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান, আমদানী ও রপ্তানীকারক প্রতিষ্ঠান, কিংবা বিভিন্ন লিমিটেড কোম্পানিতে কিংবা বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে বর্তমানে ভ্যাট ও কাস্টমস এর কাজে দক্ষ লোকের প্রচুর অভাব রয়েছে। একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও তারা তাদের কাঙ্খিত লোকটিকে খুঁজে পাচ্ছে না।
⏰ তাহলে আর দেরি না করে দ্রুত কাজে লাগান এই সুযোগ। আপনি সাইন্স, আর্টস, কমার্স যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, কিংবা আপনি প্রকিউরমেন্ট, কমার্শিয়াল, একাউন্টস, ফাইন্যান্স, অডিট, সেলস, মার্কেটিং যে ডিপার্টমেন্টেরই হন না কেন ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত এই কোর্সটি আপনার জ্ঞান ও দক্ষতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। আপনার প্রতিষ্ঠানের কাছে নিজেকে আরও অপরিহার্য করে তুলতে পারেন এবং নিজেকে নিয়ে যেতে পারেন অনন্য এক উচ্চতায়।
🛃🛃 আমাদের কোর্সের প্রধান বিশেষত্ব হলো -
তথ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে খুব সহজে ভ্যাট ও কাস্টমসের বিভিন্ন বিষয়, পদ্ধতি, নিয়ম কানুন ইত্যাদি শিখতে এবং আয়ত্তে আনতে পারবেন এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তি প্রয়োগ করে কিভাবে সবচেয়ে effective ও efficient way তে আপনি ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সকল কাজকর্ম করতে পারবেন।
🛃🛃 আমাদের কোর্সের ইন্সট্রাক্টর জাতীয় রাজস্ব বোর্ড থেকে লাইসেন্সপ্রাপ্ত একজন মূসক পরামর্শক যিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স প্রাপ্ত হয়েছেন এবং সুদীর্ঘ ১১ বছর ধরে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত পেশায় নিয়োজিত আছেন।
🛃🛃 আমাদের শিখানোর পদ্ধতি, কি কি শেখানো হবে, কোর্স ম্যাটেরিয়াল ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের দেওয়া নম্বরে (হোয়াটস্যাপ) যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
🎓🛃 কোর্সের নাম: প্রফেশনাল ট্রেইনিং অন ভ্যাট এন্ড কাস্টমস ম্যানেজমেন্ট
✅ কোর্সের ধরণ: ক্লাসরুমে সশরীরে অথবা অনলাইন
✅ ঠিকানা: ফ্ল্যাশ আইটি, ২১/বি, গার্ডেন রোড, আলম ম্যানশন, পশ্চিম কাওরানবাজার, ঢাকা, মোবাইল:
✅কোর্স শুরু: ০১/১২/২০২৩ (শুত্রুবার) থেকে
✅ কোর্সের মেয়াদ: ১ মাস
✅ কোর্স ফি (অফলাইন): ৩,৫০০ টাকা (প্রতি শুত্রুবার সকাল ৩টা থেকে রাত ৮টা)
✅ কোর্স ফি (অনলাইন): ২,৫০০ টাকা (প্রতি শুত্রুবার ও শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা)
☎️ যোগাযোগ: 01635-468044
🔴 কোর্সটি যাদের জন্য গুরুত্বপূর্ণ:
▪️ বিভিন্ন কোম্পানির একাউন্টস, ফাইন্যান্স, প্রকিউরমেন্ট, সেলস, মার্কেটিং, অডিট ও লিগ্যাল ডিপার্টমেন্টে যারা ভ্যাট বিষয়ক কাজ করে থাকেন;
▪️ বিভিন্ন কোম্পানিতে যারা কমার্শিয়াল তথা আমদানি-রপ্তানির কাজ করে থাকেন;
▪️ আইন পেশায় নিযুক্ত আছেন এমন আইনজীবি বা আইডভোকেট;
▪️ ফ্রেইট ফরোয়ার্ডার ও সিএনএফ এজেন্ট;
▪️ আমদানিকারক ও সাধারণ স্থানীয় ব্যবসায়ী;
▪️ লোকাল ও ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে পণ্য ও সেবা সরবরাহকারী;
▪️ নিজের ভ্যাট রিটার্ন ও আমদানির কাজ নিজেই করতে চান এমন কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারী;
▪️ ছোট/ মধ্যম বা বৃহৎ কোনো শিল্প স্থাপনের মাধ্যমে নতুন উদ্যোক্তা হতে আগ্রহীগণ;
▪️ মূসক পরামর্শক (VAT Consultant) হতে আগ্রহীগণ।
🔴 প্রশিক্ষক:
আহমেদ শরীফ
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক লাইসেন্স প্রাপ্ত ভ্যাট কনসালট্যান্ট এবং কর্পোরেট প্রশিক্ষক।
বর্তমানে স্বনামধন্য একটি রিয়েল স্টেট ডেভেলপার প্রতিষ্ঠানে ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল) হিসেবে কর্মরত আছেন।
🔴🔴 কোর্সের বিষয়বস্তু:
🔴 ১ম সেশন:
▪️ ভ্যাট কি এবং বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক আলোচনা।
▪️ ভ্যাটকে কেন পরোক্ষ (Indirect Tax) কর বলা হয় এবং ভ্যাট কিভাবে আরোপিত হয়?
▪️ আপনার বর্তমান অবস্থানের কথা বিবেচনা করে ভ্যাট কিভাবে শিখবেন এবং কোত্থেকে শেখা শুরু করবেন তার একটি পরিকল্পনা করা।
▪️ ভ্যাট ও কাস্টমস এই দুইটি আইন বা বিষয় এক সাথে পড়া বা আলোচনা করা হয় কেন? এদের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান?
▪️ কোনো পণ্যের উপর ভ্যাটের হার কত এবং ভ্যাটের আওতায় নিবন্ধন বা তালিকাভুক্ত হবেন তা কিভাবে জানা যায়?
▪️ ভ্যাট ব্যবস্থায় উৎসে কর্তন, উপকরণ কর রেয়াত এবং হ্রাসকারী সমন্বয়ের গুরুত্ব।
▪️ ভ্যাট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বা পদ্ধতি যেমন: উৎসে কর্তন, উপকরণ কর রেয়াত, অব্যহতি, ভ্যাট রিটার্ন দাখিল, যোগানদার ভ্যাট, নিবন্ধন পদ্ধতি, কোনো একটি পণ্য ও সেবার উপর ভ্যাটের হার কত তা নির্ধারণ ইত্যাদি নিয়ে প্রাথমিক ধারণা।
▪️ কাস্টমস এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বা পদ্ধতি যেমন: শুল্ক-কর হিসাবকরণ, HS Code নির্ধারণ, বন্দর থেকে থেকে পণ্য খালাসকরণ প্রক্রিয়া, Bill Of Entry তে শুল্ক-কর হিসাবকরণ ইত্যাদি নিয়ে প্রাথমিক ধারণা।
▪️ মোটকথা কিভাবে আপনি ভ্যাট ও কাস্টমস বিষয়ে জ্ঞান অর্জনের জন্য প্রস্তুতি নিবেন তার একটা সুনির্দিষ্ট সময় মাফিক প্ল্যান করা এবং কোর্স ম্যাটেরিয়ালস অর্থাৎ ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত আইন, বিধি, SRO, আদেশ, ব্যাখ্যাপত্র, সংশ্লিষ্ট সকল ওয়েবসাইট ইত্যাদি নিয়ে প্রাথমিক ধারণা।
🔴 ২য় সেশন:
▪️ পণ্য ও সেবার মধ্যে পার্থক্য নির্ধারণ।
▪️ কোনো পণ্য ও সেবার উপর ভ্যাটের হার কতো তা নিরূপণ।
▪️ ভ্যাটের আদর্শ হার কি?
▪️ ব্যবসায়ীদের ভ্যাটের হার ১৫% নাকি ৫% এবং কেনো?
▪️ ভ্যাট কি আসলেই মূল্য সংযোজনের উপর কর? মূল্য সংযোজন কর আসলে কি?
▪️ উপকরন কর কি? "উপকরন কর রেয়াত ই" কি মূল্য সংযোজন করের মূল ভিত্তি? কেনো?
▪️ ভ্যাট পরিশোধের জন্য দায়ী কে? ক্রেতা নাকি বিক্রেতা?
▪️ কাদেরকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হয়? অর্থাৎ কোন কোন ব্যবসার জন্য ভ্যাট নিবন্ধন আবশ্যক?
▪️ অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া (কেন্দ্রীয় নিবন্ধন সহ)
▪️ মূসক কর্তৃপক্ষ কারা?
▪️ সীমিত সংখ্যক মূসক কর্মীদের দ্বারা সরকার কিভাবে সারা দেশ থেকে ভ্যাট আহরণ করে? রাজস্ব আহরণে ভ্যাট কর্তৃপক্ষকে এক্ষেত্রে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে?
▪️ কোন কোন ক্ষেত্রে ভ্যাট আরোপিত হয়?
▪️ “মূল্য” বা “সরবরাহ মূল্য” এর মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে?
▪️ আইন অনুযায়ী সরবরাহকারীর মূসক কখন প্রদেয় হয়?
🔴 ৩য় সেশন:
▪️ অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া।
▪️ দাখিল পত্রের প্রতিটি নোট নিয়ে আলোচনা।
▪️ কোন কোন ক্ষেত্রে দাখিল পত্রে সমন্বয় করতে হয় এবং কেনো?
▪️ দাখিল পত্রের সাথে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয়?
▪️ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, একটি আমদানিকারক প্রতিষ্ঠান, একটি লিমিটেড কোম্পানি ও একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া।
▪️ অনলাইনে উপকরণ উৎপাদ সহগ দাখিল প্রক্রিয়া।
▪️ অনলাইনে অন্যান্য ভ্যাট সংক্রান্ত ফরম দাখিল প্রক্রিয়া।
▪️ অনলাইনে মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষার জন্য আবেদন মূসক -১৮.১ দাখিল প্রক্রিয়া।
▪️ মূসক পরামর্শক হিসেবে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া।
🔴 ৪র্থ সেশন:
▪️ প্রয়োজনীয় সকল সরকারী ওয়েবসাইট, যেখান থেকে ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত সকল আইন, বিধি, SRO, আদেশ, ব্যখ্যাপত্র এসব ডাউনলোড করা যায়।
▪️ আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কিভাবে আপনি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল বইতে রূপান্তর করবেন?
কিভাবে সর্বশেষ প্রকাশিত তথ্য বা সংশোধনী আসলেই আপনি সেটা জানতে পারবেন?
▪️ CBM, Volume Weight, INCOTERMS, ICC, SWIFT, UCPDC, Negotiable Instruments, UN Certificate, MSDS, PSI, IGM, LCL, FCL, CY-CY, ASYCUDA, TTI, Assessment Notice, CPC, IRC, ERC, Indenting ERC, IP, NVOCC
▪️ শিপিং ডকুমেন্টস: প্রোফরমা ইনভয়েস, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ ল্যাডিং/ এয়ারওয়ে বিল/ ট্র্যাক চালান,কান্ট্রি অফ অরিজিন, বিল অফ এক্সচেঞ্জ এবং রপ্তানিকারক কর্তৃক ইস্যুকৃত অন্যান্য ডকুমেন্ট।
▪️ আমদানি নীতি আদেশ অনুযায়ী একটি প্রোফরমা ইনভয়েসে কি কি তথ্য থাকা আবশ্যক?
▪️ একটি পণ্যের আমদানি ব্যয় হিসাবকরণ।
▪️ বিল অফ এন্ট্রিতে একটি আমদানীকৃত পণ্যের শুল্ক-কর হিসাবকরণ।
▪️ C Number, A Number, # Number ইত্যাদি।
▪️ CNF Agent ও Freight Forwarder এর কাজ কি? একটি আমদানির সম্পূর্ণ প্রক্রিয়া কি এদের ছাড়া করা সম্ভব?
▪️ পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য (assessable value) কিভাবে নির্ধারণ করা হয়? GATT বিধিমালা ও পণ্যের শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ বিধিমালা নিয়ে আলোচনা।
▪️ HS CODE কি এবং কিভাবে সর্বোত্তম HS Code নির্ধারণ করা হয়? BCT ও Operative Tariff কী?
🔴 ৫ম সেশন:
▪️ আগাম কর (advance tax) বা AT কি? কিভাবে রিটার্ন দাখিলের সময় AT ফেরত বা সমন্বয় করা যায়? কারা আগাম কর ফেরত নিতে পারেন না?
▪️ সম্পূরক শুল্ক বা Supplementary Duty বা SD কি? কোন কোন পণ্য ও সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপিত হয়? কিভাবে সম্পূরক শুল্ক হিসাব করা হয়?
▪️ ভ্যাটের মত সম্পূরক শুল্কও কি সরবরাহের প্রতিটি পর্যায়ে আরোপিত হয়?
▪️ কোন কোন সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক আরোপিত হয়?
▪️ মূসক চালান পত্র ৬.৩ পূরনের পদ্ধতি।
▪️ ক্রয়-বিক্রয় হিসাব পুস্তক মূসক ৬.২.১ পূরণ পদ্ধতি। কারা মূসক ৬.২.১ হিসাব পুস্তক মেইনটেইন করবে?
▪️ মূসক ৬.১ ও মূসক ৬.২ হিসাব পুস্তক পূরণ প্রক্রিয়া এবং কারা এই দুইটি হিসাব পুস্তক মেইনটেইন করবে?
🔴 ৬ষ্ঠ সেশন:
▪️ উপকরন কর রেয়াত কি? কখন এবং কি কি শর্তে রেয়াত নেওয়া যায়?
▪️ কোন কোন ব্যবসার ক্ষেত্রে রেয়াত নেওয়া যায় না?
▪️ উপকরন কর রেয়াত এর সাথে সমন্বয় কিভাবে সম্পৃক্ত এবং কেনো?
▪️ আংশিক উপকরণ কর রেয়াত কি? কিভাবে এটি হিসাব করা হয়?
▪️ আংশিক উপকরণ কর রেয়াত সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী সমাধান।
▪️ উপকরন কি? কোন কোন পণ্য ও সেবা উপকরন বলে বিবেচিত?
▪️ দাখিল পত্রে উপকরণ কর রেয়াত কিভাবে নেওয়া হয়?
▪️ উপকরন কর রেয়াত এর শর্ত ভঙ্গের দরুন কিভাবে দাখিল পত্রে বৃদ্ধিকারী সমন্বয় করে পূর্বে গৃহীত উপকরণ কর রেয়াত ফেরত দেওয়া হয়?
▪️ কখন একজন ব্যবসায়ীর জন্য ১৫% হারে পণ্য সরবরাহ করে রেয়াত নেওয়া অধিকতর লাভজনক?
▪️ একজন আমদানিকারকের জন্য রেয়াত নেওয়া সর্বদাই অধিকতর লাভজনক কেনো?
▪️ কোন কোন ক্ষেত্রে রেয়াত নেওয়া অলাভজনক?
▪️ ব্যবসায়ীরা কি সেবা নিয়ে ব্যবসা করতে পারেন?
▪️ যোগানদাররা কি সেবা সরবরাহ দিতে পারেন?
▪️ চুক্তিভিত্তিক পণ্য উৎপাদন।
🔴 ৭ম সেশন:
▪️ উৎসে কর্তন কি? কেনো এই উৎসে কর্তনের নিয়ম প্রবর্তন করা হয়?
▪️ কোন প্রতিষ্ঠানের জন্য উৎসে কর্তন করা বাধ্যতমূলক? অর্থাৎ উৎসে কর্তনকারী সত্তা কারা?
▪️ উৎসে কর্তন বিধিমালা পূর্বের সকল সংশোধন সহ আলোচনা।
▪️ যোগানদার সেবার ক্ষেত্রে উৎসে কর্তন। একজন ব্যবসায়ী কখন যোগানদার বলে বিবেচিত হয়?
▪️ যোগানদার কি চাইলে উপকরণ কর রেয়াত নিতে পারে?
▪️ উৎসে কর্তন সনদ মূসক ৬.৬ ইস্যুর প্রক্রিয়া এবং অনলাইন রিটার্ন দাখিলের জন্য কেনো এই সনদ অত্যন্ত গুরুত্বপূর্ন?
▪️ একটি উৎসে কর্তনকারী সত্তার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিল প্রক্রিয়া।
▪️ উৎসে কর্তনের বাধ্যবাধকতা থাকায় সত্বেও কর্তন না করলে জরিমানার বিধান।
▪️ ভাড়ার উপর প্রদেয় ভ্যাট কি উৎসে কর্তন?
▪️ উৎসে কর্তনকারি সত্তা কি উপকরণ ক্রয়ের বিপরীতে পরিশোধিত উৎসে কর্তিত ভ্যাট রেয়াত নিতে পারেন?
▪️ একটি উৎসে কর্তনকারী সত্তার প্রদেয় ভ্যাট হিসাবকরন ভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান।
▪️ উৎসে কর্তনকারীর নিকট সরবরাহের ক্ষেত্রে উৎসে কর্তনকারী কর্তৃক উৎসে কর্তনের পরেও কি সরবরাহকারীর সরবরাহের উপর ভ্যাট প্রদেয় হয়? কেন?
🔴 ৮ম সেশন:
▪️ কর ভগ্নাংশ কি? কেনো এর প্রবর্তন?
▪️ সকল প্রকার কর (ভ্যাট ও সম্পূরক) সহ একটি পণ্য বা সেবার সরবরাহ মূল্য থেকে কিভাবে ভ্যাট, সম্পুরক শুল্ক এবং সকল প্রকার কর বাদে মূল্য বের করে, গাণিতিক উদাহরণসহ আলোচনা।
▪️ ভ্যাট আইনে অব্যহতি কি? প্রথম তফসিল দ্বারা অব্যহতি আর প্রজ্ঞাপন দ্বারা অব্যহতি এর মধ্যে পার্থক্য কি?
▪️ অব্যহতি সংক্রান্ত সকল SRO ও আদেশ নিয়ে আলোচনা। কি কি শর্তে সেই সকল অব্যহতি পাওয়া যায় এবং শর্ত ভঙ্গের জন্য জরিমানা।
▪️ শূন্যহার বিশিষ্ট সরবরাহ এবং অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মধ্যে পার্থক্য।
🔴 ৯ম সেশন:
▪️ মূসক কর্মকর্তাগণের ক্ষমতা বিশ্লেষণ। বিশেষ করে সহকারী কমিশনার, রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তার কি কি ক্ষমতা রয়েছে?
▪️ করদাতা দাখিলপত্র সময়মতো দাখিল না করলে মূসক কর্মকর্তা কি ব্যবস্থা নিবেন?
▪️ করদাতা দাখিলপত্রে কর ফাঁকি দিলে একজন মূসক কর্মকর্তা কি ব্যবস্থা নিবেন?
▪️ মূসক কর্মকর্তা কর্তৃক একজন করদাতার ব্যবসায়ঙ্গন বা কারখানায় তল্লাশি, হিসাব পত্র যাচাই ও পণ্য আটক বা জব্দের প্রক্রিয়া।
অপরাধের সাথে অনিয়ম ও ব্যর্থতার পার্থক্য কি?
▪️ কোন কোন ক্ষেত্রে মূসক কর্মকর্তা আমদানিকারকের BIN Locked করতে পারেন?
▪️ কোন কোন ক্ষেত্রে মূসক কর্মকর্তা খেলাপি করদাতার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারেন?
▪️ একজন খেলাপি করদাতার নিকট থেকে প্রাপ্য বকেয়া আদায়ের লক্ষ্যে কমিশনার কি কি কার্যক্রম গ্রহণ করতে পারেন?
▪️ কখন একজন মূসক কর্মকর্তা একজন খেলাপি করদাতা বা তার কোনো প্রতিনিধিকে অন্যূন ৩০ দিনের হাজতবাসের শাস্তি দিতে পারেন?
মূসক কর্মকর্তা বা কমিশনার বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রদানকৃত আদেশের বিরুদ্ধে আপিল ও রিভিশন।
▪️ বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া।
▪️ ভ্যাট আইনে কোন কোন অপরাধের জন্য কি কি শাস্তির বিধান রয়েছে?
▪️ কখন কিভাবে মূসক কর্মকর্তা কোনো অপরাধীর বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করতে পারেন এবং এই ধরণের মামলার ক্ষেত্রে তদন্তভার কার উপর ন্যস্ত হয় এবং তদন্তের প্রক্রিয়া কি?
▪️ অপরাধের শাস্তির বিরুদ্ধে আপোষরফা।
🔴 ১০ম সেশন:
▪️ মূসক সংক্রান্ত অন্যান্য সকল ফরম নিয়ে আলোচনা।
▪️ টার্নওভার কর কি? কারা টার্নওভার করে আওতায় তালিকাভুক্তি নিবেন? টার্নওভার করের হার কত?
▪️ টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত প্রতিষ্ঠান কি উপকরণ কর রেয়াত নিতে পারে?
▪️ টার্নওভার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নিকট হতে ক্রয় করা উপকরণের বিপরীতে পরিশোধিত ভ্যাট কি রেয়াত নেওয়া যায়?
▪️ করদাতা কর্তৃক পরিশোধিত অতিরিক্ত কর কিংবা দাখিলপত্রে জের হিসেবে প্রদর্শিত কর কিভাবে ফেরত বা সমন্বয় করা যায়?
▪️ কাস্টমস আইনের গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে আলোচনা।
▪️ আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুযায়ী আমদানি নিষিদ্ধ পণ্য ও শর্ত সাপেক্ষে বিভিন্ন পণ্যের আমদানি প্রক্রিয়া আলোচনা।
▪️ রপ্তানি নীতি আদেশ ও এক্সাইজ ডিউটি নিয়ে আলোচনা।
বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনা।
▪️ বিভিন্ন প্রকার LC ও এর বিভিন্ন ফিল্ড নিয়ে আলোচনা
▪️ LC ব্যতিরেকে কিভাবে কোন কোন ক্ষেত্রে পণ্য আমদানি করা যায়?
▪️ অ্যাডভান্স টিটি অপেক্ষা এলসি এর মাধ্যমে পেমেন্ট অধিকতর নিরাপদ কেন?
▪️ বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাসের জন্য একজন আমদানিকারকে কি কি ডকুমেন্ট দাখিল করতে হয়?
▪️ কাস্টমস সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা।
▪️ যাত্রী (অপর্যটক) ব্যাগেজ( আমদানি) বিধিমালা - ২০২৩
▪️ শিল্পের বিকাশের জন্য কাঁচামাল আমদানির ক্ষেত্রে কাস্টমস কর্তৃক অব্যহতি সুবিধা।
▪️ মূলধনী যন্ত্রপাতি (Capital Machinery) আমদানির ক্ষেত্রে আমদানিকারকের ধরন নির্বিশেষে সরকার কি ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে?